দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে শিশুসহ তিনজনের মৃত্যু
  • adminadmin
  • অক্টোবর ৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ভদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জনের ও বেশি। স্থানীয় সময় গতকাল রোববার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ভদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাবের আয়োজিত পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। এছাড়া ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে মোট ৪২ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়। সূত্রঃ এনডিটিভি একই স্থানে মসজিদ-মন্দির নির্বিঘ্নে চলছে নামাজ ও পুজা: ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন রয়েছে চিত্রার নদীর পাড়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায়। প্রায় চার দশক ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরষ্পরের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে। ঐহিত্য মেনে সেই উৎসবে সামিলও হচ্ছেন সবাই। ছোট্ট একটি মাঠের একপাশে মসজিদ আর অন্যপাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে, আর কেউ যাচ্ছেন দেবী দর্শনে। স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছেন সবাই চলছেন সম্প্রতি রক্ষা করে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
লাখ টাকার ড্রোন ক্যামেরা অর্ডার করে ৫ রুপি দামের তিনটি সাবান
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ওয়ানপ্লাসের ফোন অর্ডার করে সাবান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের মুম্বাইয়ের অশোক ভাম্বানি নামের এক গ্রাহক এমন অভিযোগ করেছেন। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে ভারতে চলছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ সুযোগে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে। এবার প্রতারণার অভিযোগ পাওয়া গেল অ্যামাজনের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমকে অশোক ভাম্বানি বলেন, অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ওয়ানপ্লাসের ফাইভজি ফোন অর্ডার করেছিলেন তিনি। ৫৫ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ হাজার টাকা) ফোনটি কেনেন তিনি। অর্ডার ডেলিভারির পাওয়ার পর, তিনি সাথে সাথে বক্সটি খুলেননি, নবরাত্রির উৎসবের জন্য অপেক্ষা করেন। ওই দিন বক্সটি খুলে ভেতরে দেখতে পান ৫ রুপি দামের তিনটি সাবান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ টাকা)। এই ঘটনায় অশোক অ্যামাজনের কাস্টমার কেয়ারে এই বিষয়ে অভিযোগ করেন। তবে এ ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে ল্যাপটপ অর্ডার করে সাবান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের আমেদাবাদের যশস্বী শর্মা নামের এক ছাত্র এমন অভিযোগ করেছেন। পাশাপাশি মিশো নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে লাখ টাকার ড্রোন ক্যামেরা অর্ডার করে ১ কেজি আলু পেয়েছেন ভারতের এক গ্রাহক।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু কাল থেকে
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে কাল সোমবার শুরু হচ্ছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। নোবেল কমিটির ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রোববার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এ বিষয়ে আগে থেকে কিছু জানায় না। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে।কিন্তু মনোনয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু নাম প্রকাশ করে থাকেন। শান্তিতে নোবেল পুরস্কার কে পেতে পারেন, তা নিয়ে প্রতিবছরই সবার আগ্রহ থাকে। এ বছরও এমনই কিছু ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার নাম আলোচনায় এসেছে। এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিন্দা জানানো হতে পারে। এ কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীদের কেউ এ পুরস্কার পেতে পারেন। বিশেষ করে ইউক্রেনে বেসামরিক লোকজনকে সাহায্যকারী স্বেচ্ছাসেবীরা এ পুরস্কার পেতে পারেন। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও দেওয়া হতে পারে নোবেল। তিনি এ বছর তালিকার ওপরের দিকেই রয়েছেন বলে বার্তা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আরও ৩ বছরের কারাদণ্ড হলো অং সান সু চির
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়। এছাড়া সু চির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গণতন্ত্রপন্থি এই নেত্রীর কারাদণ্ডের রায়ের ব্যাপারে জানেন এমন একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এই অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারে সর্বোচ্চ ১৪ ​​বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে অভিযুক্ত উভয়কেই ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। অবশ্য উভয় ব্যক্তিই নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। কারাদণ্ডের বিষয় সম্পর্কে রয়টার্সকে তথ্য দেওয়া ওই সূত্রটি জানিয়েছে, অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেল; দু’জনকেই তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগের সময় কোনো কঠোর পরিশ্রম করতে হবে না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ওই সূত্রটি তার পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন। উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে। সংবাদমাধ্যম বলছে, বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া সবগুলো মামলায় যদি সু চি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে সবমিলিয়ে তার বিরুদ্ধে প্রায় ১৯০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। রাজধানী নেইপিদোর রুদ্ধদ্বার আদালতে সু চির বিরুদ্ধে বিচারকাজ চলছে। রয়টার্স বলছে, এখন পর্যন্ত রায় ঘোষণা হওয়া বিভিন্ন মামলায় অং সান সু চিকে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে চীনে সামরিক অভ্যুত্থান ও শি জিনপিং গৃহবন্দির গুজব
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার প্রকাশ্যে এসেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে মধ্য এশিয়ায় আনুষ্ঠানিক সফর থেকে দেশে ফেরার পর এটিই তার প্রথম প্রকাশ্যে আসা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চীনে সামরিক অভ্যুত্থান ও শি জিনপিং গৃহবন্দি বলে গুজব ছড়িয়ে পড়ে। মঙ্গলবার শির প্রকাশ্যে আসার মাধ্যমে অভ্যুত্থানের জল্পনা গুজব বলেই ধারণা করা হচ্ছে। চীনা টেলিভিশনের খবর অনুসারে, রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট। আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। প্রতি পাঁচ বছর পর পর এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে পার্টির নেতা নির্বাচন করা হয়। আসন্ন কংগ্রেসে শি জিনপিং টানা তৃতীয়বার দলের নেতা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইলে কারাগারে থাকা অবস্থায় তাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে
  • adminadmin
  • সেপ্টেম্বর ২১, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।কারাবন্দীদের সুযোগ-সুবিধার জন্য মাঝে মধ্যেই নানা পদক্ষেপ নিয়ে থাকে সরকার। আর এরই ধারাবাহিকতার মধ্যে দিয়ে এবার বন্দীদের জন্য একটু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির এক সংবাদ মাধ্যমের আলোকে জানা গেছে, নতুন এই নিয়ম চালু করা হলে বন্দিদের আচরণ অনেকাংশে ভালো হবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা পুরুষ বন্দিরা তাদের স্ত্রীদের সঙ্গে কেবিনে দুই ঘণ্টা একা কাটাতে পারেন। অন্যদিকে কারাগারে নারী বন্দিরাও এই সুবিধা পাবেন। তবে শর্ত হিসাবে,বন্দীর সঙ্গে তার স্বামী বা স্ত্রী একান্তে সময় কাটালে আসলে তাকে বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। তবে সব বন্দি এই সুযোগ পাবেন না। কারা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে পাঞ্জাবের গোবিন্দওয়াল সাহেব কেন্দ্রীয় কারাগার, নাভার নতুন জেলা কারাগার, ভাটিণ্ডার মহিলা কারাগারে। তবে বিপজ্জনক অপরাধী, গুন্ডা, বন্দী যাদের জীবনের ‘ঝুঁকি’ রয়েছে এবং ”’যৌন’ হয়রানির সাথে জড়িত তাদের এই সুযোগ দেওয়া হবে না। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইলে কারাগারে থাকা অবস্থায় তাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে। তিনি আরও বলেন, কারাগারের একটি নির্দিষ্ট কক্ষে দুই ঘণ্টা সময় কাটানোর ব্যবস্থা করবে কারা বিভাগ। ওই কক্ষের সঙ্গে একটি টয়লেট থাকবে। তিন মাসে একবার সুযোগ দেওয়া হবে। যারা দীর্ঘদিন কারাগারে আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কারা অধিদফতরের আশা এই নিয়ম চালু হলে বন্দিরা নিজ উদ্যোগে তাদের আচরণের উন্নতির চেষ্টা করবেন।আর তাদের দাম্পত্যও গাঢ় হবে। বন্দীর স্বামী বা স্ত্রী তাদের সাথে দেখা করতে এলে বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে। তবেই একা সময় কাটানোর সুযোগ পাবেন।। এদিক কারাবন্দীদের সুযোগ সুবিধার কথা ভেবে নতুন এই সিদ্ধান্ত নেয়ায়, সরকারের পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। এ সময়ে অনেকেই বলেছেন, এই সিদ্ধান্তে বন্দিরা উগ্র মেজাজি হয় থেকে বিরত থাকবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদশালীদের তালিকায়গৌতম আদানি ও মুকেশ আম্বানি
  • adminadmin
  • সেপ্টেম্বর ২০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।সাম্প্রতিক বছরগুলোয় ভারতের ব্যবসায়িক অঙ্গনে সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন গৌতম আদানি ও মুকেশ আম্বানি। তাঁরা দুজনই শতকোটিপতি, বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদশালীদের তালিকায়ও তাঁদের নাম আসছে। এই দুই ধনকুবেরের বাড়ি ভারতের গুজরাট রাজ্যে, যেখানে একসময় মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই ব্যবসায়ীর পাল্লাপাল্লি দিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং তাঁদের ব্যবসা ফুলেফেঁপে ওঠা নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। আদানি বনাম আম্বানি: ভারতীয় দুই ধনকুবেরের দ্বৈরথ মুন্দ্রা—ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর। রোদঝলমলে দিনগুলোতে বন্দরের জেটি থেকে চোখ মেললে দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগারটি। এর অবস্থান কচ্ছ উপসাগর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। গুজরাটের যে এলাকায় ওই বন্দর ও তেল শোধনাগারের অবস্থান, গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে সেখানে ছিল ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার প্রজননক্ষেত্র জলাভূমি আর কৃষিজমি। আজকের দিনে স্থাপনা দুটি ভারতের অর্থনৈতিক অগ্রগতির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সেগুলোর নির্মাতা ধনকুবেরদের সাফল্যগাথা তুলে ধরছে। গৌতম আদানি (৬০) ও মুকেশ আম্বানি (৬৫) —দুজনই শতকোটিপতি, সাম্প্রতিক বছরগুলোয় ভারতের ব্যবসাজগতে সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন তাঁরা। ভক্ত–অনুরাগীদের কাছে তাঁরা দেশপ্রেমী, ভূমিকা রাখছেন জাতি গঠনে। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিতে নিজেদের প্রভাব-প্রতিপত্তি ও সম্পদ ব্যবহার করছেন। তবে সমালোচকদের কাছে, নিজেদের আখের গোছাতেই তাঁদের সব চেষ্টা। বস্তুত তাঁদের অবস্থান এই দুইয়ের মাঝামাঝি কোনো জায়গায়। ভারতের ব্যবসা-বাণিজ্যে আদানি ও আম্বানির প্রভাব যে বাড়ছে, তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। অনেক পর্যবেক্ষকের মুখে এখন ‘এএ (আদানি–আম্বানি) অর্থনীতি’র কথা। এটা কিছুটা বাড়াবাড়ি, তবে এটাও সত্যি যে আদানি ও আম্বানির অধীনে থাকা কোম্পানিগুলোর মোট আয় ভারতের জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪ শতাংশের সমান। এ ছাড়া ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর মূলধনি ব্যয়ের ২৫ শতাংশের পেছনেও রয়েছেন দুই ধনকুবের। এটা আবার এমন…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গনধর্ষণ অভিযুক্তদের বাড়িতে প্রশাসন অভিযান চালায় এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।এক কিশোরীকে তুলে নিয়ে গনভাবে খারাপ কাজ করেছে কয়েকজন দুষ্কৃতিকারী। শুধু সেটা করেই ক্ষান্ত হয়নি, তাকে মারধর করা হয়েছে বলে জানা যায়। যার কারনে মেয়েটি গুরুতরভাবে আহত হয়েছে। খারাপ কাজ করার পর তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় তারা। পরে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে অভিযোগ পাওয়ার পর দেরি না করে অভিযুক্তদের বাড়িতে প্রশাসন অভিযান চালায় এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া জেলার নয়গাড়িতে। জানা গিয়েছে, মন্দিরে পুজো দিতে গিয়েছিল ১৬ বছরের কিশোরী। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গনগর্হিত কাজ করা হয়। পুলিশ জানায়, খারাপ কাজের সময় তাদের সংখ্যা ছিল ছয়জন। তাদের মধ্যে দুজন নাবালক। রোববার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিনজনের খোঁজ চলছে। তবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আটক তিনজনের বাড়ি বুলডোজ করে দিয়েছে জেলা প্রশাসন। তারা বলেন, বাড়িগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে একই সঙ্গে রেওয়া প্রশাসন জানিয়েছে, বাকি তিনজনকে গ্রেপ্তার করা হলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ছয়জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে গণভাবে নারীদের সাথে খারাপ কাজ, ডাকাতি এবং নাবালিকাদের খারাপ কাজের হয়রানির অভিযোগ রয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই অভিযুক্তদের ‘শাস্তি’ দিয়ে দিলো প্রশাসন। তাদের বসতবাড়ির অবৈধভাবে নির্মিত স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। এর আগে অপরাধীদের বাড়িতে বুলডোজার চালানোর নিয়ম চালু হয়েছিল উত্তরপ্রদেশে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বিচারের আগে বিচার’ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই মুখ্যমন্ত্রীর নাম ‘বুলডোজার যোগী’। রবিবার, আরেকটি বিজেপি শাসিত রাজ্য, মধ্যপ্রদেশ, প্রশাসনকে একই রকম ব্যবস্থা নিতে দেখেছে। শনিবার ঘটনার পরপরই ওই তরুণীর এক পুরুষ বন্ধু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানের অনেক স্থানে মহিলারা হিজাব খুলে প্রতিবাদ
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।বিশ্বের বিভিন্ন দেশে পোশাকের স্বাধীনতার আন্দোলন বিভিন্ন রকম। ২২ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী হিজাব পরেছিল ঠিকই, কিন্তু তার হিজাব পরা “যথাযথ” ছিল না। এই অভিযোগে ইরানের মোরালিটি পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনার পর থেকে ইরানের অনেক স্থানে মহিলারা হিজাব খুলে প্রতিবাদ করছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গুগল ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার আমার কাছে পাঠিয়েছে
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।হঠাৎ এক ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার এল। আর এ পরিমাণ অর্থ এল গুগলের কাছ থেকে। অ্যাকাউন্টে এ অর্থ আসার কারণ বুঝতে পারছিলেন না আমেরিকান ব্যক্তিটি। ১ ডলার সমান ৯৫ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মতো। এনডিটিভির খবরে বলা হয়েছে, আমেরিকার ওমাহা এলাকার স্যাম ক্যারি নামের ওই ব্যক্তির অ্যাকাউন্টে হঠাৎ প্রায় আড়াই লাখ ডলার আসে। একসঙ্গে এত টাকা পেয়ে ঘাবড়ে যান তিনি। এত টাকা পেয়ে উল্লসিত হননি, বরং চিন্তা বেড়েছে। একটা ডলারও খরচ করেননি স্যাম ক্যারি। এরপর গত বুধবার বিষয়টি টুইটারে শেয়ার করেন। টুইটারে লিখেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার আমার কাছে পাঠিয়েছে। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি?’ এসবের সঙ্গে এ-ও লেখেন, ‘যদি ডলার ফেরত চান, তাতে কোনো সমস্যা নেই।’ নিউজউইকের খবরে বলা হয়েছে, গুগলের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা–সংক্রান্ত ফাঁকফোকর থাকলে তা খুঁজে বের করার কাজ করেন স্যাম ক্যারি। কিন্তু তাঁর এই অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনো সংযোগ নেই বলেই জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে স্যাম বলেন, তিনি ওই অর্থ নিজের কাছেই রেখেছেন। যদি গুগল ফেরত চায়, তাহলে তিনি ফেরত দিয়ে দেবেন। তাঁর কথায়, গুগল যদি তাঁর টুইট-বার্তায় সাড়া না দেয়, তাহলে এ অর্থ অন্য একটি অ্যাকাউন্টে রাখবেন। কারণ, এ জন্য যেন কোনো কর দিতে না হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পরই নড়েচড়ে বসে গুগল। ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ডলার পাঠানো হয়েছে, সে কথা জানানো হয় গুগলের পক্ষ থেকে। গুগলের একজন মুখপাত্র বলেন, ‘ভুলবশত আমরা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছি। ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাই, তিনি দ্রুত বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন। আমরা ভুল…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির হয়েছে এক ব্যক্তি। বর্বর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর ইন্ডিয়া টুডের। পাষণ্ড স্বামীর নাম নরেশ। সে পেশায় একজন টিভি মেকানিক। নেশাগ্রস্ত অবস্থায় রোববার রাতে সে এই হত্যাকাণ্ড ঘটায়। স্ত্রী মদ খেতে বাধা দেয়ায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে নরেশের অভিযোগ তার স্ত্রীর পরকীয়ায় লিপ্ত ছিল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দুই ধর্ষককে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।এবার চুরি করতে একটি বাড়িতে ঢুকে কিছু না পেয়ে অবশেষে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে চোরের দল। ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ঘটেছে এ ঘটনা। এ সময় ওই গৃহবধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলেন দুই দুষ্কৃতকারীকে। খবর আনন্দবাজার পত্রিকার। এর পর দুই ধর্ষককে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আটক দুই চোর একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, হাসনাবাদ থানার খরমপুর খাড়াপাড়ার বাসিন্দা আমজাদ মোল্লা (২৪) এবং সাজ্জাক মোল্লা (২৫) ওই ঘটনায় অভিযুক্ত। এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই দুই যুবক পাড়ারই এক বাড়িতে চুরি করতে ঢোকেন। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে গৃহবধূর ওপর চড়াও হন। তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে দুই যুবককে ধরে ফেলেন। তার পর তাদের গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে হাসনাবাদ থানার পুলিশ। গ্রামবাসী দুই যুবককে পুলিশের হাতে তুলে দেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, আটক দুই যুবক ওই পরিবারের পূর্ব পরিচিত। গতকাল শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয় তাদের। বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেবেন ম্যাজিস্ট্রেট। এ প্রসঙ্গে বসিরহাটের জেলার এসপি জোবি থমাস বলেছেন, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালত দুজনকেই চার দিনের রিমান্ড দিয়েছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শুধু যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ- মানুষকে যা দেখানো হচ্ছে, তার পার্থক্য কোথায়!
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।গত ২৪ ফেব্রুয়ারি ভোররাত আনুমানিক চারটা। রুশ ছত্রীসেনা পাভেল ফিলাতেভ (৩৩) সহকর্মী সেনাদের সঙ্গে গোলাবারুদভর্তি একটি ট্রাকে ছিলেন। এমন সময় রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছিল। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশায় পাভেল এখন ফ্রান্সে। তিনি বলেন, ‘আমার প্রথম মনে হয়েছিল, উন্মাদের মতো কিছু একটা ঘটছে। রকেট ও কামানের গোলা ছোড়া হচ্ছিল। আপনি যখন সীমান্ত (ক্রিমিয়া-ইউক্রেন) অতিক্রম করতে করতে দেখছেন যে ১০টি যুদ্ধবিমান মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, অন্যদিকে উড়ছে ১০টি হেলিকপ্টার এবং ট্যাংকগুলো আপনার পাশে ঘোরাঘুরি করছে, তখন আপনার মনে হবে, আপনি একটি গুরুতর পরিস্থিতির মধ্যে পড়েছেন।’ এরপর কয়েক দিনের মধ্যেই পাভেল যে ইউনিটে ছিলেন, সেই ইউনিট ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হয়। তাঁদের কাছে থাকা মুঠোফোন জমা দিতে বলা হয়। কারণ, তাঁরা যাতে ইন্টারনেট ব্যবহার বা কোনো বন্ধুকে ফোন করে জানাতে না পারেন, প্রকৃতপক্ষে কী ঘটছে। ফলে ইউক্রেনে কী হচ্ছে, পাভেল সেটা জানতেনই না। তিনি শুধু জানতেন, রুশ বাহিনীর একটি বড় বহরের সঙ্গে তিনি রয়েছেন। সেনাদের এই বহর ক্রিমিয়া সীমান্ত হয়ে ইউক্রেনের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। পাভেল বলেন, ‘আমি বুঝতে পারি, এটা সত্যিকারের এক সর্বাত্মক যুদ্ধ। তবে কয়েক দিন পার হওয়ার পর আমি আর বুঝতে পারছিলাম না প্রকৃতপক্ষে কী ঘটছে। আমি ভেবেছিলাম, হয়তো ন্যাটো (যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট) সেনারা আমাদের ওপর হামলা করেছে। জবাব দিতেই পাল্টা হামলা করছি।’ যুদ্ধের ছয় মাস পার হয়েছে। যুদ্ধে থাকা রুশ সেনাদের গতি কমেছে। সংখ্যায়ও কমে গেছেন তাঁরা। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তার একটা বিবরণ উঠে এসেছে পাভেলের কথায়। দুই মাসের যুদ্ধের কথা ১০৪ পৃষ্ঠায় লিখেছেন তিনি। এর নাম দিয়েছেন ‘জোভ’। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অবিবাহিত শিউলি এখন এক পুত্র সন্তানের মা
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৫, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।পুরুষের সম্পূর্ণ সহবাস ছাড়াই স্পার্ম ব্যাঙ্ক থেকে শুক্রাণু নিয়ে বিয়ে ছাড়াই মা হযেছেন বাঙালী ডাক্তার শিউলি। অবশ্য এজন্য তার লড়াইও কম করতে হয় নাই। শিউলির মা হওয়ার পর থেকে আশ’ঙ্কা করা হচ্ছে বিবাহ প্রথা বেশি দিন টিকে থাকবে না। সন্তান জন্ম দানে পুরুষের ভূমিকা গৌণ তা প্রমাণ করলেন ওই নারী। এখন থেকে আর নারী নি’র্যাতন হবে না। এখন দেখার বিষয় বাঙালি নারীরা এ পন্থা অবলম্বন করে কি না? বাঙালী ডাক্তার প্রমাণ করলেন, বাঙালীরাই পথ দেখাবে সচেতনতার ও বিজ্ঞানের নানা কীর্তির। তারা আলোর দিশা। অন্ধকার অচলায়তন ভেঙে শিখা চিরন্তন। ডা. শিউলি মুখোপাধ্যায়, নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।কলকাতায় ‘একক মাতৃত্ব’ নিয়ে সচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন কাজ করছেন তিনি। বন্ধ্যাত্ব নিরসন তার যেন উপাসনা। শত নারীর মুখে মাতৃত্বের হাসি ফোটানো। বিভিন্ন নারীকে তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগও করে দেন সেবার ভিত্তিতে ন্যূনতম খরচে। এবার নিজেই সেই পথে হাঁটলেন। ডা. শিউলি মুখোপাধ্যায় কলকাতার বাসিন্দা। দেড় বছর আগে তিনি একক মাতৃত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার একাকিত্ব ঘোঁচাতে ও অন্যদের উৎসাহিত করতে তিনি এ সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। সেই ভাবনা থেকেই অবিবাহিত শিউলি এখন এক পুত্র সন্তানের মা। ৩৯ বছরের শিউলিদেবী ছেলের নাম রেখেছেন ‘রণ’। তবে ছেলের জন্মের পরেই এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে শিউলির। তিনি বলেন, ‘ছেলের জন্মের কাগজপত্রে বাবার নামের জায়গায় কী’ লিখবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তিনি জানান, শেষে আ’দালতে এফিডেভিট করে এবং সিঙ্গল মাদারের ক্ষেত্রে কলকাতা পৌরসভার দেয়া একটি শি’শুর জন্মের কাগজপত্রের কপি ও সুপ্রিম কোর্টের রায়ের কাগজপত্র পৌরসভায় জমা দেয়ার পরেই নিজের সন্তানের কাগজপত্র তৈরি হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে
  • adminadmin
  • সেপ্টেম্বর ১২, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দেয়ালে আলো জ্বালিয়ে ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। খবর বিবিসির। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ভবনটিতে এমন আয়োজনের মধ্য দিয়ে রানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বুর্জ খলিফার উচ্চতা ৮৩০ মিটার (২ হাজার ৭০০ ফুট)। গতকাল রোববার রাতে ভবনটির এক পাশের দেয়ালে আলো জ্বালিয়ে রানির প্রতিকৃতি, আর অপর পাশে যুক্তরাজ্যের পতাকা ফুটিয়ে তোলা হয়েছিল। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। গতকাল তাঁর মরদেহ এডিনবরায় নেওয়া হয়েছে। আজ সোমবার রানির মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে কাল মঙ্গলবার পর্যন্ত তাঁর মরদেহ থাকবে। এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রাল থেকে রানির মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। সেখান থেকে বুধবার মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। রানি এলিজাবেথের সম্পদের পরিমাণ ও উইল জানা যাবে না রানি এলিজাবেথ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন তাঁর মরদেহ এখানেই রাখা হবে বলে জানায় বিবিসি অনলাইন। এ চার দিন সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবে। ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নেওয়া হবে। সেখানে তাঁকে সমাহিত করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বেশ কয়েকটি সামরিক বিমানও একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে
  • adminadmin
  • সেপ্টেম্বর ১১, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।গত তিন সপ্তাহে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি (এএ) মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াই করছে। মিয়ানমার সীমান্তের অভ্যন্তর থেকে ছোড়া গুলি ও বেশ কয়েকটি শেল বাংলাদেশের ভূখণ্ডেও এসে পড়েছে। বেশ কয়েকটি সামরিক বিমানও একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। গত দুই সপ্তাহে বাংলাদেশের মাটিতে তাদের সেনাবাহিনীর মর্টার শেল অবতরণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াও মোকে তিনবার তলব করেছে ঢাকা। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেছে। রাষ্ট্রদূত বলেছেন যে গোলাবর্ষণ এবং আকাশসীমা লঙ্ঘন অনিচ্ছাকৃত ছিল এবং এর পেছনে কোনো উস্কানি ছিল না। যদিও টিবিএসের বেশিরভাগ বিশেষজ্ঞই ভিন্ন কথা বলছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন আরও বিলম্বিত করার উদ্দেশ্যে এটি একটি উস্কানিমূলক কাজ বলে তারা জানিয়েছেন। প্রতিবেদন অনুসারে, মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে, আরাকান আর্মির (AA) রাজনৈতিক শাখা, ইউনাইটেড লীগ অফ আরাকান রাখাইন রাজ্য জুড়ে তাদের নিজস্ব প্রশাসনিক ও বিচারিক পরিষেবাগুলি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত খবরে বলা হয়েছে যে এই গোষ্ঠীটি একটি স্বায়ত্তশাসিত রাখাইন রাজ্যে পরিণত হবে, এমন শাসনব্যবস্থায় রোহিঙ্গা মুসলিমসহ রাজ্যের সমগ্র জনসংখ্যাকে জড়িত করার চেষ্টা করছে তারা ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মাত্র ১২ হাজার টাকায় ব্যবসা শুরু-দুই কোটি টাকার মালিক!
  • adminadmin
  • সেপ্টেম্বর ৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।। শিনীল তিলওয়ানি। ২০১০ সালে ভারতের মুম্বাইয়ের নার্সি মনজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে পড়ার সময় থেকেই ব্যবসা শুরু করেন তিনি। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভালো বেতনের চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করে আজ তিনি কোটিপতি। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার-এমবিএ বাবার ইচ্ছা ছিল মেয়ে বড় চাকরি করবে। মুম্বাইয়ের নামকরা এমবিএ কলেজে মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু মেয়ের ইচ্ছা ছিল অন্য। বিভিন্ন স্কিন কেয়ার এবং বিউটি কেয়ার প্রডাক্ট বিক্রি করতেন তিনি। ইচ্ছা ছিল, এটা নিয়েই এগোবেন জীবনে। কিন্তু বাবা-মা তার ব্যবসায় একটা বড় বাধা ছিলেন। এমবিএ পাশ করার পর ২০১৫ সালে আমদাবাদের অরবিন্দ লিমিটেডের একটি কাপড় উত্পাদনকারী কোম্পানিতে যোগ দেন তিনি। ভাল কাজের পুরস্কারস্বরূপ খুব তাড়াতাড়ি তিনি প্রমোশনও পেয়ে যান।শিনীলের বাবা-মা তাকে নিয়ে ভীষণ গর্বিত ছিলেন। কিন্তু শিনীল একেবারেই কাজ নিয়ে খুশি ছিলেন না। তার বিউটি প্রোডাক্ট বিক্রির ব্যবসাও ডুবতে শুরু করেছিল তত দিনে। শিনীল ঠিক করে ফেলেন, চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মন দেবেন। হাতে তার চার মাসের খরচ চালানোর মতো টাকা ছিল। কিন্তু বাবা-মা কিছুতেই তার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।বাবা-মার বিরুদ্ধে গিয়েই চাকরি ছেড়ে পুরোদমে তার পুরনো বিউটি প্রডাক্টের ব্যবসাই শুরু করেন শিনীল। প্রথম দিকে তার ব্যবসা একদমই ভাল যাচ্ছিল না। ক্রমে শিনীলের পরিশ্রমে ব্যবসার প্রসার ঘটতে শুরু করে। মুম্বাইয়ের এক বিখ্যাত ধনি পরিবার তার প্রোডাক্টের নমুনা দেখতে আগ্রহী হয়। নমুনা ব্যবহার করে ভীষণ খুশি হয়ে শিনীলের থেকে অনেক প্রোডাক্ট কিনে নেন তারা।এইভাবে ক্রমে ছড়িয়ে পড়ে তার প্রোডাক্টের সুখ্যাতি। এ রকম আরও ১০-১২টি পরিবার তার গ্রাহক হয়ে যায়। ভালই চলছিল ব্যবসা। কিন্তু এই ব্যবসা নিয়েও শিনীল অতটা খুশি ছিলেন না। তার অন্য কিছু করার ইচ্ছা করছিল। মুম্বাই বিমানবন্দরে একটি আর্টস অ্যান্ড ক্রাফ্টসের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মৃত ব্যক্তিকে লবণের স্তূপের নিচে রেখে দিলে প্রাণ ফিরে আসবে!!!!
  • adminadmin
  • সেপ্টেম্বর ৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।। এবার মৃত ছেলেকে জীবিত করতে তার পরিবার ও গ্রামবাসী তাকে লবণের স্তূপের নিচে রেখে দেয়।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেখে ছেলেকে বাঁচিয়ে তোলার এমন চেষ্টা করে তারা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কর্ণাটকের বাল্লারি তালুকের সিরাভার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তবে গত সোমবার ৫ সেপ্টেম্বর ঘটনাটি প্রকাশ্যে আসে। সুরেশ সিরাভার নামে ১০ বছরের ওই ছেলে সম্প্রতি একটি পুকুরে ডুবে মারা যায়। তার বাবা শেখর ও মা গঙ্গামা এবং গ্রামবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন, মৃত ব্যক্তিকে লবণের স্তূপের নিচে রেখে দিলে প্রাণ ফিরে আসবে। এরপর তারা সুরেশের দেহকে দুই ঘণ্টা লবণের স্তূপের নিচে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত লাশটি চার ঘণ্টা লবণের স্তূপের নিচে রাখা হয়। তবে তাতে কোনো কিছুই হয়নি, তারপর সুরেশের দেহ দাহ করে তারা। এই ঘটনার পর লবণের নিচে রাখা লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে দু’জন গ্রামবাসী বলেন, আমরা সুরেশের শরীর ১০০ কেজির বেশি লবণ দিয়ে ঢেকে দেই। এভাবে আমরা চার ঘণ্টারও বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম। শুধু তার মুখটা খোলা ছিল। আমরা তাকে আবার জীবিত করতে পারিনি। তাই পরে আমরা তার দেহ দাহ করেছি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
এক মায়ের গর্ভে জন্ম নেয়া যমজ সন্তানদের বাবা ২ জন-ডিএনএ’র রিপোর্ট
  • adminadmin
  • সেপ্টেম্বর ৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।। এক মায়ের গর্ভে জন্ম নেয়া যমজ সন্তানদের বাবা ২ জন বলে ডিএনএ টেস্ট জানা গেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে ১৯ বছর বয়সী এক নারী একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে যৌন মিলনের পরে যমজ দুই সন্তানের জন্ম দিয়েছেন। তাদের পিতা ওই দুই ভিন্ন পুরুষ। ওই নারী ব্রাজিলের গোইয়াস প্রদেশের ছোট্ট শহর মিনিরোসের বাসিন্দা। গর্ভধারণের আট মাস পর গর্ভে থাকা যমজ সন্তানের আসল বাবা কে সেটি নিয়ে তার মনে সন্দেহ হয়। পরে সেই সন্দেহ দূর করতে যে দুই পুরুষের সঙ্গে তিনি যৌন মিলন করেছিলেন, তাদের একজনের ডিএনএ পরীক্ষা করান তিনি। এই নারীর দৃঢ় বিশ্বাস ছিল, ওই ব্যক্তিই তার দুই পুত্রসন্তানের জৈবিক বাবা হবেন। কিন্তু ফলাফল যা আসে তা অবিশ্বাস্য। ডিএনএ’র ফলাফলে দেখা যায়, দুই পুত্র সন্তানের মধ্যে একজনের সঙ্গে তার ডিএনএ মিলছে, অপরজনের সঙ্গে নয়। স্থানীয় নিউজ পোর্টাল গ্লোবো’কে নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন: ‘প্রথম পুরুষের সঙ্গে এক সন্তানের ডিএনএ’র মিল না পাওয়ায় আমি অবাক হই। এরপর আমার মনে পড়ে, ওই একই দিন আমি অন্য এক পুরুষের সঙ্গেও যৌন সম্পর্ক করেছিলাম। এরপর, তাকে ডিএনএ পরীক্ষা করার জন্য ডাকি আমি। তার ডিএনএ-র সঙ্গে, আমার অপর সন্তানের ডিএনএ মিলে গেছে।’

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাশিয়া আজ প্রবল দাপটে শাসন করছেন রাষ্ট্রনায়ক পুতিন
  • adminadmin
  • সেপ্টেম্বর ৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বর যোদ্ধা ছিলেন চেঙ্গিস খান। যার আক্রমন থেকে রক্ষা পায়নি বিশ্বের অন্যতম পরাক্রমশালী সাম্রাজ্য রাশিয়াও। খুব সহজেই তিনি দখল করে নেন রাশিয়া। চেঙ্গিস খানের জয় করা সেই রাশিয়া আজ প্রবল দাপটে শাসন করছেন রাষ্ট্রনায়ক পুতিন। তবে কি পুতিন চেঙ্গিস খানেরই উত্তরসূরী! উত্তাল বিশ্ব রাজনীতি। দুনিয়ার অন্যতম পরাশক্তি রাশিয়ার একের পর এক আক্রমনে ধ্বংস্তুপে পরিনত হয়েছে গোটা ইউক্রেন। আপাতদৃষ্টিতে এই যুদ্ধ কেবলমাত্র রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র, ইউরোপসহ গোটা পশ্চিমাশক্তি বনাম রাশিয়ার যুদ্ধ। রাশিয়া পৃথিবীর সর্বকালের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। ৯০ দশকের শুরুতে যে রাষ্ট্র ভেঙে জন্ম নেয় ১৫টি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র। রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের উৎপত্তি ও অতীত অবিচ্ছেদ্যভাবে গাঁথা। অথচ এখন সেই রাশিয়া ও ইউক্রেন মরণপণ যুদ্ধে লিপ্ত। এ যুদ্ধের কারণ কী? যুদ্ধের চূড়ান্ত পরিণতিই বা কী? এই সকল বিষয় এবং ইতিহাস কাঁপানো রুশ বিপ্লব, জারতন্ত্রের আদি থেকে শেষ কোনটিই বাদ যায়নি মোঃ বদরুল আলম খানের লেখা সোভিয়েত রাশিয়া ভাঙল কেন এবং এ কে এম আবদুল আউয়াল মজুমদারের রাশিয়ার ইতিহাস ও রাজনীতি ৮৩০-২০২২ খ্রিস্টাব্দ বইয়ে। বই দুটিতে তুলে ধরা হয়েছে সোভিয়েত রাশিয়ার ভাঙনের ইতিবৃত্ত, রাজনৈতিক উত্থান-পতন, চেঙ্গিসের রাশিয়া দখল পুতিনের মত রাষ্ট্র নায়কদের গল্প। এ কেবল রুশ জাতির ইতিহাস, সাহিত্য ও রাজা-বাদশাহদের গল্পই নয়। এখানে বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে সোভিয়েত রাশিয়ার ইতিহাস ও রাজনীতিকে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ