রাজনীতি

চট্টগ্রাম যুবলীগের সম্মেলন- তিনজনের নামেই শুধু দেওয়া যাবে স্লোগান!!!

  প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১২:৫২:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ-বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ মে তিন শাখায় যুবলীগের সম্মেলন হবে। এর মধ্যে ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে মহানগর শাখার সম্মেলন হবে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো অনুষ্ঠান বা সম্মেলনে বিভিন্ন গ্রুপ নিজেদের নেতার নামেই স্লোগান দেন। তবে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনে সেটির উপর রাশ টানল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। তিন শাখায় আসন্ন সম্মেলনে শুধু স্লোগান দেওয়া যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো সম্মেলনস্থলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না। তিন শাখার নেতাকর্মীকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এখন দেখার বিষয় নির্দেশনা কতটুকু মানা হচ্ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ