হামলার জন্য বিস্ফোরক-সহ মোট ৫৪টি ড্রোন পাঠিয়েছিল-রাশিয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার ইউক্রেনের উপর এখনও পর্যন্ত সব চেয়ে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে রাশিয়া,তবে সেই আক্রমণের মোকাবিলা হয়েছে যথাযথ ভাবেই— সমাজমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে ইউক্রেনীয় বায়ু সেনার তরফে। তাদের দাবি, হামলার জন্য বিস্ফোরক-সহ মোট ৫৪টি ড্রোন পাঠিয়েছিল রাশিয়া। তার মধ্যে ৪০টিই রাজধানী কিভ লক্ষ্য করে।ইউক্রেনীয় সেনার তৎপরতায় বেশির ভাগ ড্রোন ধ্বংস করা গেলেও শহরবাসীর প্রাণহানি রোখা যায়নি।সেনা সূত্রে খবর, প্রাণ হারিয়েছেন দু’জন এবং গুরুতর জখম হয়েছেন অন্তত তিন জন।ধ্ব‌ংসস্তূপে পরিণত হয়েছে কিভ-সহ বিভিন্ন শহরের নানা অংশ।

সেনা জানিয়েছে,এই হামলার ফলে কমপক্ষে পাঁচ ঘণ্টা আকাশহানার জরুরি অবস্থা জারি রাখতে হয়েছিল ইউক্রেনের বিভিন্ন শহরে।শহরবাসীকে বলা হয়েছিল ঘর থেকে না বেরোতে।কিভের গোলোসিভস্কি জেলায় একটি সাত তলা বাড়ির উপর ড্রোন ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছে এক জন।সোলোমিয়ানস্কি অঞ্চল একটি পেট্রল পাম্পের কাছে প্রাণ গিয়েছে ৪১ বছরের এক ব্যক্তির।কিভেরই একটি এলাকায় প্রায় ৩৩০০ ফুট উঁচু লেলিহান আগুনে জখম হয়েছেন এক ব্যক্তি।প্রশাসন সূত্রে খবর,সপ্তাহান্তের আক্রমণটি রাশিয়ার চতুর্দশতম ড্রোন হামলা। রবিবার ‘কিভ ডে’ উপলক্ষে বিশেষ উৎসব হওয়ার কথা ছিল, কিভের মেয়র সেই প্রসঙ্গেই ব্যঙ্গ করে বলেন, “রাশিয়া উৎসবের শুভেচ্ছা জানাতে ড্রোন পাঠিয়েছে।”

এ দিকে, রুশ-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গে পশ্চিমী দেশগুলিকে এক হাত নিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। আমেরিকা ও ইউক্রেনের মধ্যে এফ-১৬ ফাইটার জেট বিমান চুক্তি নিয়ে তাঁর দাবি, পশ্চিমের দেশগুলির নাক গলানোর ফলেই অবস্থা আরওখারাপ হচ্ছে।এ ভাবে অস্ত্র সরবরাহ করে যুদ্ধ জিইয়ে রাখা আসলে আগুন নিয়ে খেলা।সবই রাশিয়ারে দুর্বল করে দেওয়ার চক্রান্ত।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন