পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌ ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে দাড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।নৌ দূঘটনায় পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়া এ রকম অতিদরিদ্র নয়টি পরিবারকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। দরিদ্রতার দিক বিবেচনা করে সর্বনি¤œ এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ টাকার নগদ অর্থ সহায়তা দেয়া হয় এসব পরিবারে।

সোমবার(৩সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সহায়তা হস্তান্তর করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাব মো. জহুরুল ইসলাম। আর্থিক সহায়তার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয় এসব পরিবারের মাঝে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম সফিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, আমরা সবাই একে অপরের প্রতিবেশি। প্রতিবেশি হিসেবে আরেক প্রতিবেশির বিপদে পাশে দাঁড়াতে আমাদের এখানে আসা। কোন দাতা হিসেবে অনুদান দিতে আমরা এখানে আসিনি। আমরা জানাতে এসেছি সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে।

ৎআমরা বিশ্বাস করি আজ যে সব পরিবার সহায়তা গ্রহণ করছেন তারাই একদিন অপর প্রতিবেশির বিপদে পাশে দাঁড়াবেন। সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ।
পরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নৌকার মাঝিদের কাছে ১৪টি লাইফ জ্যাকেট বিতরণ করেন।

উল্লেখ্য, এর আগেও বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় এবং সম্প্রতি সীতাকুন্ড বিএম ডিপোতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অর্ধকোটি টাকার আর্থিক সহায়তা তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে ১০ লক্ষ পরিবারে খাদ্য সহায়তা ও করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল চালু করে বিদ্যানন্দ।

By admin