বরিশালে বিবাহিত-শ্রমিক নেতা দিয়ে ছাত্রলীগের কমিটি!!!!
নিজস্ব প্রতিবেদক॥ প্রায় একযুগ পর বরিশালে বিবাহিত ও শ্রমিক নেতা দিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে রীতিমত বিতর্ক ও হাস্যরস সৃষ্টি করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। একদিকে এই কমিটি নিয়ে যেমন হাস্যরস সৃষ্টি হয়েছে, অন্যদিকে দেশের সবচেয়ে প্রাচীন এ ছাত্রসংগঠনটির গঠনতন্ত্র তোয়াক্কা না করায় নগরীর জুড়ে বিতর্ক চলছে। ছাত্র সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী অছাত্র, বিবাহিত বা কোন শ্রমিক ছাত্রলীগের কোন কমিটিতে অনুন্তর্ভুক্ত হতে পারবেন না। এমন নির্দেশনার থাকার পরও একাধিক বিবাহিত ও অছাত্রদের দিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে । শ্রমিক ও অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় সমালোচনার ঝড় বইছে নগরীজুড়। সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রশ্ন, দলের নেতৃত্ব তাহলে কাদের হাতে যাচ্ছে? শ্রমিক নেতা, অছাত্র, নাকি বিবাহিতদের হাতে? আর আগামীর বরিশাল ছাত্ররীগের ভবিষ্যতই বা কী? গত ২৩ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তীতে দেখা যায়, বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শ্রমিক নেতা ও সন্তানের বাবা রইজ আহমেদ মান্নাকে। মান্নাকে আহ্বায়ক করে আগামী ৩মাসের জন্য ৩২ সদস্য বিশিষ্ট্য কমিটি দেয়া হয়েছে। যার অধিকাংশ বিবাহিত, শ্রমিক নেতা এবং অছাত্র। বরিশালে বিবাহিত-শ্রমিক নেতা দিয়ে ছাত্রলীগের কমিটি! বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগের কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগ সহ সর্বত্র চলছে সমালোচনার ঝড়। ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত, অছাত্র এবং মাদক ব্যবসায় জড়িতেদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে বলে দাবি করে আসছেন। যাদেরকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে, তারা সবাই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আস্থাভাজন বলে পরিচিত। অনুসন্ধানের তথ্যমতে দেখা যায়, মান্নার নামে একাধিক মামলা রয়েছে, নেই ছাত্রত্ব। বিয়ে করেছেন কয়েক বছর আগেই, স্ত্রী শিরিন আক্তার, শিরিন-মান্না দম্পতির সংসারে আট…
বিস্তারিত পড়ুন





























































সর্বশেষ সংবাদ :———