বিএনপি’র বিভাগীয় সমাবেশের তারিখ
  • adminadmin
  • অক্টোবর ১, ২০২২

বিএনপি’র বিভাগীয় সমাবেশের তারিখ। ৮ অক্টোবর ২০২২ চট্টগ্রাম ১৫ অক্টোবর ২০২২ ময়মনসিংহ ২২ অক্টোবর ২০২২ খুলনা ২৯ অক্টোবর ২০২২ রংপুর ৫ নভেম্বর ২০২২ বরিশাল ১২ নভেম্বর ২০২২ ফরিদপুর ১৯ নভেম্বর ২০২২ সিলেট ২৬ নভেম্বর ২০২২ কুমিল্লা ৩ ডিসেম্বর ২০২২ রাজশাহী ১০ ডিসেম্বর ২০২২ ঢাকা।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুবলীগ চেয়ারম্যান পরশ করোনায় আক্রান্ত-আশুরোগ মুক্তির জন্য দোয়া-মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত
  • adminadmin
  • সেপ্টেম্বর ৩০, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। আজ শুক্রবার তার আশু আরোগ্য কামনায় বাদ আসর হাই কোর্ট মাজারে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত হওয়ায় তার আশুরোগ মুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক মশিউর রহমান চপল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আলী আকবর বাবুল, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, প্রচার সম্পাদক এরমান হক বাবু, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপনসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
হেফাজতের শাপলা চত্বর ফর্মূলায় ঢাকা অচল করার পরিকল্পনা করছে বিএনপি!
  • adminadmin
  • সেপ্টেম্বর ৩০, ২০২২

মাজহারুল ইসলাম।।আবার ইশরাক হোসেন,তাবিথ আউয়ালের মত তরুণরা রাজনীতিতে আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছেন ।তারেক রহমানের সরাসরি অধীনে তারা কাজ করছেন। বিএনপি নেতাদের অতি বাগাড়ম্বর এবং বক্তব্যে উজ্জীবিত কর্মীরা ভাবছেন ঢাকায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আগের চেয়ে দুর্বল,পুলিশের সহায়তা ছাড়া তারা কোথাও দাঁড়াতে পারবে না।ফলে বাধা দেয়ারও কেউ নাই।তবে বিএনপি খুব করে চাইছে,তাদের সভা-সমাবেশে উস্কানি ও বাঁধা আসুক এবং হামলা হোক।তাহলে আন্দোলন আরও চাঙ্গা হবে। আর নেতা-কর্মীরা নির্যাতিত হয়েছে বলে একটা হাইপ তোলা যাবে। ২০১৩ সালের ৫ই মে তারিখে বিএনপি-জমায়াতের বিপুল অর্থায়নে রাষ্টক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে সারাদেশ থেকে যেভাবে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকায় জড়ো হয়ে ব্যাপক নাশকতা চালিয়েছিল,ঠিক একইভাবে এবার বিএনপি ঢাকা অচল করতে চায়।এবার তাদের পাশে সরাসরি হেফাজতের নেতা-কর্মীরা না থাকলেও আছে গণ-অধিকার পরিষদ, জামায়াত থেকে পদত্যাগের নাটক করা কতিপয় নেতাসহ বিচ্ছিন্ন অনেকেই।মূলত এই পরিকল্পনাগুলো হয়েছে সাম্প্রতিক সময়ে তুরস্কে বসে।সেখানে পলাতক মাহমুদুর রহমানের (আমার দেশ পত্রিকার সম্পাদক)সাথে গোপন বৈঠক হয় রেজা কিবরিয়ার।যার সাথে আবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গোপনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলেও তথ্য রয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিএনপি আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছে।যার মধ্যে অন্যতম হলো ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ।বিএনপি নেতাদের মতে,এসবে কর্মসূচিতে যতটা সাড়া পড়বে ভেবেছিলন তারা, বাস্তবে তারচেয়ে বেশি সাড়া পড়েছে। বিশেষতঃ মিরপুর ও বনানীতে আওয়ামী লীগ কর্মীরা বাধা দেওয়ায় রাজনীতির মাঠ অনেকটাই চাঙ্গা।বিএনপি নেতাদের মূল লক্ষ্য হলো ঢাকা দখল করা, অচল করার জন্য তাণ্ডব চালানো। যেন সরকারের গদি নড়বড়ে হয়ে যায়।তারেক রহমানের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইশরাক হোসেন।নেপথ্যে কাজ করবে জামায়াত ও শিবির। ২০১৩ এবং ২০১৪ সালের আন্দোলনের অভিজ্ঞতা থেকে বিএনপির নেতৃবৃন্দ এটা জানেন,যতক্ষণ পর্যন্ত ঢাকায় তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত সরকারের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি রিভার ফেসবুকে অশ্লীল ভিডিও ভাইরাল
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৯, ২০২২

মাজহারুল ইসলাম।।ইডেন কলেজ রাজধানী ঢাকার একটি ঐতিহ্যবাহি কলেজের নাম। দীর্ঘদিন ধরেই দেশের নারী শিক্ষার্থীদের স্বপ্নের বিদ্যাপীঠ হয়ে আছে এটি।তবে সম্প্রতি এই ইডেনই যেন পরিনিত হয়েছে রণক্ষেত্রে।একের পর এক এই ইডেন কলেজ নিয়েই বেরিয়ে আসছে নানা ধরনের গোপন আর নোংরা তথ্য আর এর মুলে রয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ভিডিও আর ছবি ভাইরাল হয়েছে। যেগুলো নিয়ে এখন কালচে ব্যাপক আলোচনা আর সমালোচনা। সংবাদমাধ্যমের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায় কলেজের ক্যান্টিন থেকে ছাড়া তুলছেন তিনি।যেখানে ১০ হাজার টাকা ছাড়া কম দেয়।আর তাই নিয়েই তিনি বার বার বলতে থাকেন কেন ১০ হাজার টাকা ছাড়া কম দেয়া হলো। এ ছাড়াও এমন ধরনের আরো অভিযোগ উঠে এসেছে ওই ভিডিওটিতে। সেখানে তার সিট্ বাণিজ্যের বিষয় প্রকাশ পায়। সিট্ বাণিজ্য করে তিনি প্রতি মাসে আয় করেছেন ৬ লক্ষ টাকার বেশি। প্রকাশিত ওই ভিডিওতে আরো দেখা যায় যে তা বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে যে গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার অযোগ্য।আর এরকম শতাধিক ছবি সংবাদমাধ্যমের হাতে এসেছে বলে জানানো হয় ওই ভিডিওতে। তবে এত কিছুর প্রমান থাকা সত্তেও তার বিরুদ্ধে এখনো নেয়া হয়নি কোন ধরনের ব্যবস্থা।তার বিরুদ্ধে ব্যবসা নেয়ার কথা যেন ভাবছেই না কেন্দ্রীয় ছাত্রলীগ কিংবা কলেজ কর্তৃপক্ষ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিএনপি-জামাত আমার প্রিয়নেত্রী ও এদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে-পরশ
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৯, ২০২২

মাজহারুল ইসলাম।।যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শোষিতদের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বৃহস্পতিবার দুপুরে গুলিস্থানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও অসহায় দুঃস্থদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভার পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। ফজলে শামস্ পরশ আরও বলেন, ৭৫-পরবর্তী বাংলাদেশ নির্বাসনে ছিল। মুক্তিযুদ্ধের চেতনা উধাও হয়ে গিয়েছিল। কাজেই শেখ হাসিনার ফেরা মানে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ফেরা। কিন্তু কেমন ছিল শেখ হাসিনার দেশে ফেরা? সবাই যখন দেশে ফিরলেন, সেটা এমন এক ফিরে আসা যার কেউ নাই। তিনি দেশে ফিরেছিলেন স্বজন হারানো শ্মশানে। এদেশের জনগণ আর আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ছাড়া শেখ হাসিনার আর কেউ ছিল না। তাই তিনি এসেছিলেন বাংলার জনগণের কাছে,যেই জনগণকে তার পিতা জীবন দিয়ে ভালোবেসেছেন, সেই জনগণের কাছে।শেখ হাসিনা যদি হাল না ধরত ’৮১ সালে তাহলে এদেশে মিলিটারি শাসন যুগ যুগ ধরে থাকতে পারতো, এমন উদাহরণ আছে। বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে ভিক্ষুকের দেশ থেকে মর্যাদাশীল দেশে পরিণত করেছেন। যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি-জামাতের ষড়যন্ত্র, বিদেশী কুটনৈতিকদের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশটিকে তিলে তিলে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। যে মানুষটি বাবা-মা, ভাই, আত্মীয়-পরিজন হারিয়ে তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের কাছে ছুটে এসছিলেন। যে মানুষটি দেশ ও দেশের মানুষের নিরাপত্তার চিন্তায় সার্বক্ষণিক…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সংকীর্ণ রাজনীতির স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের মানুষের জন্য কষ্টকর-পরিকল্পনামন্ত্রী,এমএ মান্নান
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।এবার আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপিকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে, লাঠি চালাচালি করে মূল্য কমাতে পারবেন না। তিনি বলেন, আগে এক গ্রাম আরেক গ্রামের লোককে লাঠি দিয়ে মারতো। সেটাকে ডাকের মাইর বলা হতো। সেসব অতীত। অথচ রাজনৈতিক স্বার্থে আমরা এখন সেগুলো করছি। এতে আমি ব্যথিত হই, দু:খিত হই, লজ্জা পাই।বুধবার ২৮ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে সফরকালে এসব কথা বলেন তিনি। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় পরিকল্পনায় দেশের আমুল পরিবর্তন হয়েছে। তাই দেশে উন্নয়নে সবাইকে একসঙ্গে বসা যেতে পারে। সংকীর্ণ রাজনীতির স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের মানুষের জন্য কষ্টকর কিছু উচিত নয়। যা দেশের জন্য মঙ্গল হতে পারে না। তিনি বলেন, আমদের নিজেদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, আমরা একতাবদ্ধ হয়ে আলোচনার টেবিলে বসে সমাধান সম্ভব। আমরা আগেও বড় বড় কাজ একত্রে করেছি, এটাও সম্ভব। পরিকল্পনামন্ত্রী বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রীকে একদিনও অফিসে দেরি করে আসতে দেখিনি। জাপানিজ বা ব্রিটিশদের কাছ থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখতে হবে না। আমাদের প্রধানমন্ত্রীই তার জ্বলন্ত উদাহরণ। দেশের কাজে কোনো সময় একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকলে তিনি আগেই থেকেই আমাদের জানিয়ে দেন। পাশাপাশি তিনি একজন তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ। এই দেশের কোথায় কী আছে সব কিছুই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রু্জ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল- ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব:) অবায়দুর রহমান প্রামানিকসহ আরও অনেকেই।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সিটবাণিজ্য ও চাঁদাবাজি থেকে ইডেন সভানেত্রী রিভার আয় কথা জানালেন ছাত্রীরা
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।ইডেন কলেজ শাখা ছাত্রলীগ এর নতুন কমিটি গঠন হওয়ার পর থেকে সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে, সেইসাথে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসি জড়িয়ে পড়ছেন নানা ধরনের অনিয়মের সাথে।কলেজটির এই দুই নেত্রীর বিরুদ্ধে একের পর এক অনিয়ম-দুর্নীতি তথ্য উঠে আসছে গণমাধ্যমে।তাদের দ্বারা ইডেন কলেজের ছাত্রীরা মারধরসহ হেনস্তার শিকার হচ্ছেন বলে জানা যায়।সম্প্রতি ইডেন কলেজ শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসিকে মারধরের অভিযোগ উঠেছে সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এর মধ্যে রিভার রিভার সিটবাণিজ্য,ওয়াইফাই প্রোভাইডার, ক্যানটিন থেকে চাঁদা আদায়ের নানা তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। ইডেন কলেজের একাধিক শিক্ষার্থী জানান, কলেজের ছয়টি হলের মোট ৩৮টি কক্ষ রিভার দখলে রয়েছে। কক্ষগুলোতে টাকা বিনিময়ে ছাত্রীদের রাখছেন তিনি। সেগুলোর মধ্যে তিনি হলের প্রতিটি কক্ষে অন্তত আটজন করে শিক্ষার্থী রাখছেন, যার ফলে সেখানে মোট ৩২০ জন শিক্ষার্থী।এর জন্য প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে কমপক্ষে দুই হাজার টাকা করে নেয় রিভা। এ ক্ষেত্রে শুধু সিটবাণিজ্য করেই রিভার মাসিক আয় ৫ লাখ ৭৬ হাজার টাকা। তবে রিভার আয় এখানেই শেষ নয়, রিভা প্রতি মাসে ওয়াইফাই প্রোভাইডারের কাছ থেকে চাঁদা আদায় করে। আগস্ট মাসেই ওয়াইফাই প্রদানকারীর কাছ থেকে ৩ লাখ টাকা নেন তিনি। এ ছাড়া হলের চারটি ক্যান্টিন থেকে চাঁদা নেন রিভা। শাখা ছাত্রলীগের এই দুই নেতা চারটি ক্যান্টিন থেকে মাসে দুই লাখ ৪০ হাজার টাকা আদায় করেন। তবে এই টাকা ভাগাভাগি নিয়ে রয়েছে নানা অভিযোগ ও বিরোধ। এদিকে শনিবার রিভা-রাজিয়ার বিরুদ্ধে আপত্তিকর অবস্থার ছবি তোলার অভিযোগও তুলেছেন সহসভাপতি জান্নাতুল। জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌসী। এরপর তার ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের ঘটনা জানাজানি হলে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিএনপি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে-সেতুমন্ত্রী, ওবায়দুল কাদের
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেধে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে। লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না। ওবায়দুল কাদের বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোমর ভাঙ্গা বিএনপি হাটুভাঙ্গা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে। আমি বলছি না, বলেছেন জাফরুল্লাহ। লাঠি চলে গিয়েছিল আবার বিএনপি লাঠি ফিরিয়ে এনেছে। লাঠির মাথায় জাতীয় পতাকা বাধা, আবার বলে লাঠি আরো বড় হবে। কত বড় আসফলন। এর জবাব আমরা দেব। তিনি বলেন, যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামেন আসফলন করেন, জবাব আছে। আমি পরিষ্কার করে বলছি লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না। ওবায়দুল কাদের বলেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়। রাজপথে আমরা নামবো জনগণের জন্য, আমাদের উন্নয়নের জন্য। রাজপথ দখল করবেন? দেখা যাবে অপেক্ষায় আছি। তিনি বলেন, বিএনপি আবারো ২২ দলের জগা খিচুড়ি জোট নিয়ে মাঠে নেমেছে লাঠি নিয়ে। তারা অভিযোগ করে যে, আওয়ামী লীগ হামলা করে, পুলিশ হামলা করে। হাজারীবাগে আওয়ামী লীগের উপরে হামলা হল আমাদের দলের দুইজন মারাত্মক আহত হয়েছেন। তারা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। বিএনপির সংঘাতে জানানোর জন্য আওয়ামী লীগকে উস্কানি দেয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক পুণ্যবতী নাম
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তিনি দেশের মানুষের ভাগ্যে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ এমন পর্যায়ে পৌঁছেছে।তবে ক্ষমতা থাকতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু কোনো বাধায় তাকে আটকাতে পারিনি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক পুণ্যবতী নাম। বাঙালির শান্ত সাহস। প্রতিপক্ষকে পরাস্ত করে জনপদকে এগিয়ে নিয়ে নেওয়া বেহুলা তিনি। বেহুলা যেমন সাপে কাটা স্বামীকে একক ভাসানযাত্রায় নিয়ে গেছেন, জীবনের নতুন স্বাদ দিয়েছেন। শেখ হাসিনা একইভাবে দরিদ্র ও সাহায্য-নির্ভর অবস্থা থেকে বাঙালিদেরকে বের করে এনে মধ্যপন্থা ও নৈতিকতাকে ধারণ করে সমৃদ্ধির স্বাদ দিয়েছেন। এতে তাকে ঘিরে গড়ে উঠছে শত্রু শিবির। কাছে-দূরের আচরণ কিংবা লক্ষ্য পর্যবেক্ষণ করলে মনে হতে পারে, এরা যেন লুট করতে এসেছে। মগের মুল্লুক প্রবাদ প্রতিষ্ঠার সুযোগ খুঁজছে! এসবের মূল প্রতিপক্ষই এখন জনগণের সুখপাখি শেখ হাসিনা। অধিকার আদায় ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এদেশে সংগঠন ও ইউনিয়ন গড়ে উঠেছে। কিন্তু বর্তমান বাস্তবতা নির্মম, নির্লজ্জ। এখন কেউ অন্যায় করলে তার সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষকে ব্ল্যাকমেইল করতে চায়। ঘরের মধ্যে নৈরাজ্য সৃষ্টিতে তৎপর, যা শেখ হাসিনার নেতৃত্বে মেনে নেওয়া যায় না। এর বাইরে গণতন্ত্রের একটা সাধারণ দিক—ক্ষমতায় যে-ই থাকুক, প্রতিপক্ষ থাকবেই। ফলে দেখা যায়, সরকারের সঙ্গে ভেতর-বাইরের স্বার্থ সম্পর্কিত বনিবনা না হলে বিরোধীপক্ষকে খেপিয়ে, ফুঁসলিয়ে, সরকারপক্ষকে বিপাকে ফেলার কৌশল অবলম্বন করা হয়। প্রচারমাধ্যম ব্যবহার করে অপপ্রচার করা হয়। তা ছাড়া যেখানে এখনো উসকানি দিয়ে খেপিয়ে মানুষ হত্যা করানো যায়, সেখানে সচেতনতা তৈরিতে আরো সময়ের প্রয়োজন তো আছেই। এই কিছুদিন আগেও আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে—এই ধুয়া তুলে একজন নারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পর্যবেক্ষিত দৃষ্টিকোণ থেকে দেখা…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশকে হাসিনা দুর্গন্ধযুক্ত পাইখানা বানায়ে ফেলছে-পিনাকী ভট্টাচার্য
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি ইডেন কলেজে ক্ষমতার প্রভাব বিস্তারকে কেন্দ্র নিজেদের ভিতরে কোন্দোলে জড়ায় ছাত্রলীগ নেতারা। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে শাখা ছাত্রলীগ সহ-সভাপতিকে মা/রধর করায় দন্দ্বে জড়িয়ে পড়ার ব্যাপক বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ নেতারসহ সাধারন শিক্ষার্থীরা। তার পর থেকে বেরিয়ে আসতে থাকে ইডেন ছাত্রলীগ সভাপতি-সাধারন সম্পাদকের নানা কুকীর্তির কথা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য হুবাহু সেটি তুলে ধরা হলো। ইন্সটিটিউটের সন্মান যেমন কাউকে গ্লোরিফাই করে তেমন ইন্সটিটিউটের গ্লানিও তার সাথে সংস্লিষ্টদের স্পর্শ করে, সেই গ্লানির কাজের সাথে যুক্ত না থাকলেও। আমরা চাই বা না চাই, এটা ইচ্ছা নিরপেক্ষভাবে ঘটে। তাই কোন ইন্সটিটিউটের সাথে কেউ যুক্ত থাকলে সেই ইন্সটিটিউটকে রক্ষা করতে হয়। আমরা না চাইলেও ইডেনের ছাত্রলীগের গ্লানি ইডেনের সকল ছাত্রী ও শিক্ষককে স্পর্শ করবে। শুধু তাইনা, ছাত্রলীগের এই দায় ছাত্র রাজনীতিকে স্পর্শ করবে। আরো বড় বিপদ হচ্ছে, এই ঘটনা নারী শিক্ষাকে পিছিয়ে দেবে। সাধারণ মধ্যবিত্ত আর তাদের মেয়েকে ঢাকায় স্বচ্ছন্দে পড়াতে পাঠাতে পারবে না। আবরারকে পিটিয়ে মারা হয়েছিলো শিবির করে এইটা বলে। ছাত্রলীগ করলেই কী রক্ষা আছে? ছাত্রদের হলেও তো একই কিসিমে গেস্টরুমের নামে নির্যাতন চলে। বাংলাদেশকে হাসিনা দুর্গন্ধযুক্ত পাইখানা বানায়ে ফেলছে। এইটার উপ্রে পারফিউম ছিটায়ে লাভ নাই। ভাবছেন এর চাইতে আর কী খারাপ হবে? হাসিনার শাসন যদি দীর্ঘায়িত হয় তাইলে ছাত্রলীগ আর ছাত্রী হল থিকা ছাত্রীদের বিভিন্ন জায়গায় পাঠাবে না, অপেক্ষা করেন ওরা আপনার বাসায় খদ্দের পাঠাবে। উনাদের মহান নেতা অনিচ্ছুক বাঙ্গালি জাতিকে স্বাধীনতা দিয়ে গেছে, আর এইটুকু ভেট দিবেন না?আপনার জীবনকে দোজখ বানাইয়া এভাবেই মোমেনের নেত্রী বেহেস্তে থাকবে। প্রসঙ্গত, ছাত্রলীগের আভ্যন্তরীন সমস্যায় বেরিয়া অভিযোগ গুলো কিসের ইঙ্গিত দেয় শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মকান্ডের প্রশ্ন পিনাকী ভট্টাচার্যের। তিনি…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
বিশ্বযোগ: যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জরুরি তলব
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা
আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ
সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প