ময়মনসিংহে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টার আশংকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি
  • adminadmin
  • অক্টোবর ১৫, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহ সকল ধরনের নাশকতার আশংকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ আজ শনিবার (১৫ অক্টোবর) বিকাল তিনটায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে অবস্থান কর্মসুচি পালন করে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। কর্মসূচির সমাপনী বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, আওয়ামী লীগ শান্তিপুর্ন কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোন রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য অতীতেও মাঠে ছিল। আজও আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে। এ সময় জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। এ ছাড়াও সাধারন সম্পাদক হারুন…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ – আহত ১ জন
  • adminadmin
  • অক্টোবর ১৫, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ – আহত ১ জন হয়েছে। বিএনপি’র সমাবেশ থেকে আগত রেলওয়ে স্টেশনে অপেক্ষারত কর্মীদের সাথে আওয়ামীলীগের সমাবেশ থেকে তাদের ধাওয়া করে, এতে করে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপকরে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে মহানগর আওয়ামীলীগের ১৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ মাসুম আহত হন বলে জানা গেছে। পরে এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জোট সরকারের পাঁচ বছরে টেন্ডারবাজির মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকার কমিশন পায় তারেক!
  • adminadmin
  • অক্টোবর ১৫, ২০২২

মাজহারুল ইসলাম।।বিগত চারদলীয় ঐক্যজোট সরকার আমলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হাজার হাজার কোটা টাকার কাজের ঠিকাদারি দেওয়া হতো ঢাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোকে। কারণ, ক্ষমতায় আসার পরপরই তারেক রহমানের নির্দেশে এই শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেয় জোট সরকার। এদের মধ্যে টোকাই সাগরকে দিয়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেয় তারেক। এমনকি টোকাই সাগরকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদও দেওয়া হয় তারেকের নির্দেশে। এই সন্ত্রাসীদের মাধ্যমেই দেশজুড়ে টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করা হতো হাওয়া ভবন থেকে। এরফলে সিন্ডিকেট করে শীর্ষ সন্ত্রাসীর গ্রুপগুলোকেই দেওয়া হতো পাউবো এবং সওজ-এর হাজার হাজার কোটা টাকার ঠিকাদারির কাজ। এই অর্থের একটা বড় অংশ চলে যেতো হাওয়া ভবনের ‘যুবরাজ’ তারেক রহমানের কাছে। এভাবেই জোট সরকারের পাঁচ বছরে টেন্ডারবাজির মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকার কমিশন পায় তারেক। এসব অর্থ মালয়েশিয়া, সিঙ্গাপুর, পানামাসহ বেশ কয়েকটি দেশে পাচার করে সে। ২০০৬ সালের ৩০ জুলাই, জোট সরকারের শেষের দিকে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। জানা যায়, সওজ এবং পাউবো-এর ২ হাজার ১০০ কোটি টাকার টেন্ডার নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের তিনটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে উত্তেজনা বিরাজ করছে। কারণ, যেকোনো মূল্যে কাজগুলো পেতে চায় প্রতিটি গ্রুপই। তারা ‘হাওয়া ভবন’ ছাড়া অন্য কোনো গ্রুপকে কমিশন দিতে রাজি নয়। এভাবেই হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করতো তারেক রহমান।এটাই বিএনপির Take Back Bangladesh!একবার চিন্তা করুন, বাংলাদেশে কোন যায়গায় নিয়ে যেতে চায় বিএনপি?

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ময়মনসিংহের পলিটেকনিক‍্যাল মাঠে বিএনপির গনসমাবেশ জনসমুদ্রে পরিণত
  • adminadmin
  • অক্টোবর ১৫, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহে জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। শহর জোড়ে নিরাপত্তায় কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ সফল করতে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) তারিখ রাতেই মযমনসিংহ নগরীতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ট্রেনে, কেউ নদী পথে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশ স্থলে আসেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে বিএনপির গণসমাবেশ ঘিরে জনতার ঢল চরপাড়া মোড় হইতে পলিটেকনিক্যাল মাঠ পর্যন্ত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি। আজ শনিবার (১৫ অক্টোবর ২০২২) তারিখ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে কোনো ধরণের বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। শহরে কিছু রিকশাও চলতে দেখা যায়। মাসকান্দা পলিটেকনিক‍্যাল ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনের স্লাবের ওপর পাটি পেতে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সড়কের পাশেই রাত্রিযাপন করেন। চরপাড়া থেকে মাসকান্দা পুরো এলাকা জুড়ে মেলে অভিন্ন চিত্র। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের দখলে পুরো এলাকা।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যেসব দুর্নীতি হয়েছে তার সিংহভাগ হয়েছে তারেকের
  • adminadmin
  • অক্টোবর ১৪, ২০২২

মাজহারুল ইসলাম।।ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার আসার পরপর ৫ বছর নানা ধরনের দূর্নীতি,অপকর্ম করে ভীত হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিল তারেক রহমান। জিয়াউর রহমানের ৭১তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানাতে যাননি বিএনপির জ্যে্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান। যদিও চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অনেক জ্যেষ্ঠ নেতাই সেখানে গিয়েছিলেন।আবার ২০ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মবার্ষিকী তারেক রহমানকে দেখা যায়নি।পাঁচ বছর ধরে বিএনপির বিভিন্ন কাজে যিনি সবচেয় বেশি সক্রিয় বলে দলের অনেকেই মনে করেন, হঠাৎ করে তাঁর এই পিছু হাটা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।তবে কি তারেক রহমান শঙ্কিত,ভীত হয়ে পড়েছেন? ২০০৭ সালের ২৩ শে জানুয়ারি প্রথম আলো পত্রিকার তারেক রহমান শঙ্কিত এমন এক প্রতিবেদনের সংবাদে জানা যায়,,তারেক রহমানের প্রতিদিনের খোঁজখবর রাখেন – এমন একাধিক সূত্র বলেন, তাঁর চলাফেরা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। রোজ সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসা, বিকেলে বনানীর হাওয়া ভবনে বসা ছাড়া তারক রহমান কোথাও যাচ্ছেন না। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বলেন, পাঁচ বছর ধরে নানা দুর্নীতির সঙ্গে তারেক রহমানের নাম জড়িয়ে আছে। তিনি সরাসরি নিজে কোনাোকিছুতে জড়িত না থেকে ক্লিন থাকার চেষ্টা করেছেন বটে। কিন্তু সবাই জানে, যেসব দুর্নীতি হয়েছে তার সিংহভাগ হয়েছে তারেকের সম্মতিতে।জানা যায়, তারেক রহমান তাঁর ঘনিষ্ঠদের বলেছেন, কিছু ভুল তিনি করেছেন। এর মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সঙ্গে নিজের জড়িত হওয়ার বিষয়টি জোরের সঙ্গে বলেন তিনি। পাশাপাশি কয়েকজন নেতার নামউল্লেখ করে বলেন, যারা কথায় কথায় বিভিন্নভাবে সাহস জোগাতেন, তাঁরা এখন উধাও হয়ে গেছেন। এ প্রসঙ্গে নাসিরউদ্দিন পিন্টু, মির্জা আব্বাস, রশিদুজ্জামান মিল্লাত,বরকতউল্লা বুলু, ফজলুল হক মিলনসহ আরও অনেকের নামও তিনি উল্লেখ করেন। তিনি বলেন,যাঁদের জন্য তিনি এত কিছু করলেন,তাদেরই এখন দেখা মিলছে না। সবাই ভয়ে গুটিয়ে আছেন।…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
  • adminadmin
  • অক্টোবর ১৩, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি।।লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকি ব্যাপক আয়োজনের সকলে ইউনিট নেতাকর্মী আনন্দ মিছিল ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে (১২- অক্টোবর) আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়ছে। জেলা শ্রমিক লীগের আয়োজনে কেক কাটা এবং আলোচনা সভা ও পরে মিছিল করে এই কর্মসূচি পালন করে প্রতিষ্ঠা বার্ষিকি উৎযাপন করা হয়। ১৩ নং দিঘলী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আমির হোসেন নান্টুর পক্ষ থেকে এক বিশাল শোডাউন নিয়ে সরকারের বিরুদ্ধে নেতাকর্মীকে হত্যা করার হুমকি-ধমকি থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি। সরকারবিরোধী কোনো নৈরাজ্য সৃষ্টি লক্ষীপুরের মাটিতে চলবে না। অনুষ্ঠানে সভাপতি করেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মোহাম্মদ ইউসুফ পাটোয়ারী,এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর রায়পুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ গোলাম পারুক পিংকু সভাপতি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ।জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকিতে যোগ দিতে বিকেল থেকে খন্ড খন্ড মিছিল এসে লক্ষ্মীপুর সবাস্থলে জড় হয়। এই সময় অনেক শ্রমিক লীগ নেতাকে আলাদা আলাদা করে লোক নিয়ে মিছিল করতে দেখা যায়। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল সবাস্থলে নিয়ে আসতে দেখা যায়। জেলা শ্রমিক লীগের আহবায়ক বেল্লাল কারির সন্ঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউচুফ পাটোয়ারী। শোডাউন বক্তব্য বলেন দিঘলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আমির হোসেন নান্টুর পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল করেন।বিএনপি’র শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, যেভাবে মিথ্যা অপপ্রচার চালিয় আমাদের নেতা-কর্মীকে হত্যা করে যাবেন। ভুল করবেন আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে কাউকে ছাড়…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জাতীয় পার্টি থেকে বহিষ্কার হচ্ছেন রওশন এরশাদ!
  • adminadmin
  • অক্টোবর ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। শনিবার অনুষ্ঠিত জাতীয় প্রেসিডিয়াম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পার্টির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শেষবারের মতো রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর পার্টি কাউন্সিল বাতিল করার জন্য তাকে অনুরোধ করা হবে। তিনি (রওশন এরশাদ) যদি কাউন্সিলে অনড় থাকেন তাহলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।আর রওশন এরশাদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাগিনা পার্টির যুগ্ম মহাসচিব আদেলুর রহমান আদেল এমপিকে।রওশন এরশাদ যদি ফোন না ধরেন সেক্ষেত্রে তার সন্তান সাদ এরশাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বৈঠক সূত্র থেকে জানা গেছে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, কিছুদিন আগে অব্যাহতি পাওয়া বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙাকে সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমি ম্যাডামকে (রওশন এরশাদ) কিছুদিন আগে মোবাইলে বলেছিলাম,আপনি আমাদের মাতৃ সমতূল্য।আমি সবসময় আপনার সঙ্গে ছিলাম।আপনি কাউন্সিল প্রত্যাহার করুন।তিনি আমাকে ভালো-মন্দ কিছু বলেননি।এরপর একাধিকবার ফোন করলেও ফোন ধরেননি। তিনি আরও বলেন,সিস্টেমের বাইরে যেই কাজ করবে,পার্টির বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করবে সে আমার আপন ভাই হলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সভায় উপস্থিত বৃহত্তর ঢাকার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, দলের ভেতরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করা সহজ।আর যদি আগে থেকে চিহ্নিত ষড়যন্ত্রকারীদের দল থেকে বের করে দেয়া হয়,তাহলে তারা পার্টির তেমন ক্ষতি করতে পারবে না। অপর এক প্রেসিডিয়াম ও দলীয় সংসদ সদস্য বলেন, আমার কাছে ম্যাসেজ আছে সাদ এরশাদ ম্যাডামকে জিম্মি করে রেখেছেন।ঢাকায় অবস্থানরত পার্টি থেকে বহিষ্কৃত কয়েকজনের সমম্বয়ে সাদ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’- এর মতে, তারেক হলো ‘নব্য দাউদ ইব্রাহিম
  • adminadmin
  • অক্টোবর ৭, ২০২২

মাজহারুল ইসলাম।। বিগত চারদলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হন। সে সময় তারেক রহমানের সরকারের কোনো দায়িত্বশীল পদে না থেকেও বনানীর হাওয়া ভবন থেকে ‘ছায়া সরকার’ চালাতেন বলে মনে করা হতো। চারদলীয় ঐক্যজোট-বিএনপি ক্ষমতা ছাড়ার পর ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করা হয়। দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থপাচার ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলাও দায়ের করা হয়।তত্ত্বাবধায়ক সরকারের সময় সব মামলায় জামিন নিয়ে তিনি ‘চিকিত্সার জন্য’ লন্ডনে যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাধিক মামলায় তাঁর জামিন বাতিল করে পলাতক দেখিয়ে বিচার কাজ শুরু করে। তবে বহুল আলোচিত অর্থপাচার মামলায় নিম্ন আদালতে তারেক বেকসুর খালাস পান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান।তাঁর ডাক নাম পিনু। তবে তিনি তারেক জিয়া নামেই বেশি পরিচিত। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, এর আগে ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। লন্ডনে ২০১৪ সালে এক বক্তব্য দিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেন তারেক। ওই বছরের ২৬ মার্চ এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তাঁর পিতা জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি।পরবর্তী সময়ে তারেক তাঁর এই দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি-তথ্য তুলে ধরে একটি বইও সম্পাদনা করেন। তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শুরু করেন।ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বিএনপি ও দুর্নীতি একে অপরের পরিপূরক শব্দ। বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বিএনপির হাত ধরেই শুরু। জানা গেছে, রাষ্ট্রীয়…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা
  • adminadmin
  • অক্টোবর ৭, ২০২২

পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান গত বুধবার (৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন। সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়। সিনিয়র হওয়ার পরও আরমিন আহমেদকে কমিটিতে সভাপতি করা হয়নি। এ নিয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। এদিকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দুধ দিয়ে নিজের গোসল করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। তিনি পোস্টে লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রংপুর বিভাগীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা
  • adminadmin
  • অক্টোবর ৭, ২০২২

রংপুর প্রতিনিধি।।আগামী ২৯শে অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ইং রংপুর বিভাগীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন-বিএনপির যুগ্মসচিব ও সংসদ সদস্য হারুন-উর-রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ অধ্যাপক এ.জেড.এম জাহিদ হোসেন সহ-সাংগঠনিকবৃন্দ (রংপুর বিভাগ) ও জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকবৃন্দ এবং সদস্যবৃন্দ (রংপুর বিভাগ)! আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু সহ রংপুর বিভাগের মহানগর এবং জেলাসমূহের নেতৃবৃন্দ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
বিশ্বযোগ: যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জরুরি তলব
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা
আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ
সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প