মরিয়ম ৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন
  • adminadmin
  • জুন ২৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সর্বাধিক সন্তান জন্মদানের বিশ্ব রেকর্ডধারী এক মাকে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, সন্তান প্রসব বন্ধ করে দিলে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের এই সতর্কতার পর মরিয়ম নাবাতাঞ্জি নামের ওই মা ৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা তাকে বলেছিলেন, কোনও পরিবার পরিকল্পনা পদ্ধতি তার জন্য কাজ করবে না। ৪০ বছরে ৪৪ সন্তান মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট বলছে, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতাঞ্জি। এখন পর্যন্ত তিনি জমজ সন্তান জন্ম দিয়েছেন চার বার। একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাঁচ বার। আরও পাঁচ বার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মরিয়ম। এছাড়া মাত্র একবার এক সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মরিয়মের ছয় সন্তান মারা গেছে। এক সময় স্বামী সব অর্থ-কড়ি নিয়ে তাকে ফেলে রেখে যান। শূন্য হাতেই ২০ ছেলে এবং ১৮ মেয়েকে লালন-পালনের দায়িত্ব একাই পালন করেন মরিয়ম। ছোট বেলায় মরিয়মকে বিক্রি করে দেন তার বাবা-মা। পরে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন মরিয়ম। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, উগান্ডায় নারীদের সন্তান জন্মদানের হার অনেক বেশি। দেশটিতে প্রত্যেক নারী গড়ে প্রায় ৫ দশমিক ৬ সন্তানের জন্ম দেন। যা একজন নারীর সন্তান জন্মদানের বৈশ্বিক গড় ২ দশমিক ৪ শিশুর দ্বিগুণেরও বেশি। মরিয়মের এই গল্প অত্যন্ত দুঃখের। ছোটবেলায় বাবা-মা তাকে বিক্রি করে দেন। মাত্র ১২ বছর বয়সে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে বাধ্য হন তিনি। মরিয়ম নিজ দেশে ‘মা উগান্ডা’ হিসেবে পরিচিত। চিকিৎসকের কাছে যাওয়ার পরই বুঝতে পেরেছিলেন, তিনি অন্য নারীদের মতো নন। জমজ, তিন এবং চার সন্তানের জন্মের পর তিনি দেশটির একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে গিয়েছিলেন। সেই সময় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার ডিম্বাশয় স্বাভাবিকের তুলনায় অনেক…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জন্মবার্ষিকীতে ৬০ হাজার কোটি টাকা দান করলেন
  • adminadmin
  • জুন ২৫, ২০২২

আদানি গ্রুপের (Adani Group) প্রধান গৌতম আদানি (Goutam Adani) তাঁর ৬০ তম জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিনের দিন তিনি জানিয়েছেন, আদানি পরিবার ৬০ হাজার কোটি টাকা দান করবে – দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করার জন্য। আদানি গ্রুপের এই পদক্ষেপটি আইটি কোম্পানির উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজিকেও প্রভাবিত করেছে। Gautam Adani গত ২৪শে জুন শিল্পপতি গৌতম আদানির জন্মদিন ছিল। তার পাশাপাশি চলতি বছরেই তাঁর প্রয়াত পিতা শান্তিলাল আদানির(Santilala Adani) শতবর্ষ(Century) পূর্ণ হবে। সেই উপলক্ষে তিনি দেশের সামাজিক কাজের জন্য ৬০ হাজার কোটি টাকা দান করলেন। এই খবর তিনি স্বয়ং তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে(Twitter Account) গত ২৩ জুন পোস্ট করেছেন। তিনি তাঁর ৬০ বছর বয়সের জন্মদিন উপলক্ষে সামাজিক কাজের জন্য বিপলু টাকা দানের ঘোষণা সোশ্যাল মিডিয়াতে(Social Media). এই খবরে ইতিমধ্যে হৈচৈ পড়ে গিয়েছে। অনেকেই শিল্পপতিকে কুর্নিশ জানিয়েছেন। বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানি জানিয়েছেন, সারা দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অবদান রাখতে পেয়ে তিনি খুব আনন্দিত।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নাপিত রমেশ ১৭হাজার কোটি টাকার সম্পদের মালিক!!!!
  • adminadmin
  • জুন ২৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:- বিশ্বের সেরা ধনী নাপিত। ভারতে ধনীদের তালিকায় তার অবস্থান ৬৮ তম। দরিদ্র রমেশ প্রতিভা ও সঠিক সিদ্ধান্তের জোরে দরিদ্র থেকে অসম্ভব সচ্ছল জীবন পার করছেন। বর্তমানে দুই বিলিয়ন ইউএস ডলারের মালিক তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা। তার ৩৭৮ দামি গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে ১২০টি বিলাসবহুল গাড়ি। সেই রমেশ বাবুর জিরো থেকে হিরো হওয়ার সাফল্যের গল্প আজ পাঠকদের সামনে তুলে ধরব। ১৯৭৪ সালে ভারতের বেঙ্গালুরে এক সেলুন ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন রমেশ বাবু। সাত বছর বয়সে বাবাকে হারিয়ে আর্থিক অভাবে পড়েন ছোট্ট রমেশ। বয়স কম থাকায় বাবার সেলুন ব্যবসায় হাত ধরার সক্ষমতা ছিল না তার। বাবার সেলুনের দোকানটি মাসিক পাঁচ টাকায় এক চাচার কাছে ভাড়া দেন তার মা। কিন্তু আর্থিক সংকট তাদের পিছু ছাড়ল না। এক পর্যায়ে বাধ্য হয়েই নন্দিনী নামের একজনের বাড়িতে কাজে যান রমেশের মা। দরিদ্র রমেশ ক্যারিয়ারের শুরুতে পত্রিকা ও দুধ বিক্রির মাধ্যমে প্রতি মাসে ১০০ রুপি আয় করতেন। পাশাপাশি চালিয়ে যান লেখাপড়াও। রমেশ যখন ইন্টারমিডিয়েট পর্যায়ে উঠেন, তখন চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হন। তবে হাল ছাড়েননি। পরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করেন। মনে ছিল, বড় কিছু করে পরিবারের অভাব দূর করার। কিন্তু রমেশ ১৮ বছর বয়সেই বাবার সেলুন ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শিক্ষিত রমেশ অল্প সময়ে ভালো ব্যবহার ও তরুণদের হেয়ার স্টাইলিস্ট হিসেবে পরিণত হন। সকাল ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকতেন তিনি। টানা চার বছরের পরিশ্রমে মোটা অংকের টাকা জমা হয়। তাই ১৯৯৩ সালে শখের বশে ব্যাংক লোনের মাধ্যমে মারুতি ওমনি নামের একটি মাইক্রোবাস কেনেন। যেখানেই তার সফলতার বীজ লুকিয়ে ছিল। রমেশ বাবু বলেন, নিজের ব্যবহারের জন্য মাইক্রোবাসটি কিনেছিলাম। পাশাপাশি সেলুন ব্যবসাও পরিচালনা করতাম। কিন্তু…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেয়ে বোরকা না পরলে জেলে যেতে হবে বাবার!
  • adminadmin
  • মে ৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:-আফগানিস্তানে নারীদের জনসমক্ষে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। কোনো নারী এ নির্দেশনা না মানলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। তালেবান প্রধান আখুন্দজাদার জারি করা এক ডিক্রিতে বলা হয়, আফগান নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বোরকা) পরা উচিত। কারণ এটি দেশের ঐতিহ্যবাহী এবং সম্মানজনক পোশাক। শনিবার (৭ মে) কাবুলে এক সংবাদ সম্মেলনে এ ডিক্রি প্রকাশ করে স্থানীয় প্রশাসন। খবর আলজাজিরার। আফগানিস্তানের ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে আখুন্দজাদার ডিক্রি পড়ে শোনান। এতে বলা হয়, কোনো নারী মুখ না ঢেকে ঘরের বাইরে বের হলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে দেখা করা হবে এবং তাকে (আত্মীয়) বন্দি করা হবে। এমনকি সরকারি চাকরি থেকেও বরখাস্ত করা হবে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর বারবার যে বিষয়টি সামনে আসছে তা হলো নারী অধিকার। কট্টোর এ গোষ্ঠীটির নানা পদক্ষেপে আফগান নারীদের জীবনে অন্ধকার নেমে এসেছে বলে মনে করছেন অনেকে। গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের বিরুদ্ধে রাজপথে নামেন নারীরা। নিজেদের অধিকার আদায়ে এখনো সোচ্চার তারা। এদিকে আফগানিস্তানে এখন নারীদের বোরকার পাশাপাশি পুরুষদের ইসলামিক পোশাক বানানোর ধুম পড়েছে। টেইলারের দোকানে কুর্তা, পায়জামা বানাচ্ছেন পুরুষরা। যেসব ব্যবসায়ী বছরের পর বছর পশ্চিমা পোশাক জিন্স-স্যুট বিক্রি করে আসছেন, তাদের এখন মাথায় হাত। অচল হয়ে পড়ছে তাদের আয়ের চাকা। আফগানিস্তানে তালেবান দায়িত্ব নেওয়ার পর, নারীদের বোরকা কেনার হিড়িক পড়ে যায়। এ সুযোগে বোরকার দামও বেড়ে যায় বহুগুণ। এবার পুরুষরা দলে দলে বানাচ্ছেন আফগান কুর্তা, পায়জামা আর কোটি। আগের চেয়ে তাই ব্যবসা ভালো টেইলারিংয়ে। তারা বলেন, আমাদের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে গর্ভপাতকে অবৈধ ঘোষণা করেছে
  • adminadmin
  • মে ৫, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গচ্ছিত গর্ভপাত আইন সংক্রান্ত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে চলছে। মার্কিন সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করে দিলে অবিলম্বে ২২টি অঙ্গরাজ্যে গর্ভপাতকে অবৈধ করে দেওয়া হতে পারে। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। ৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে। তাতে বিচারপতি স্যামুয়েল আলিতোর স্বাক্ষর রয়েছে। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের উপস্থিতিতে শীর্ষ আদালতে সেটি পেশও করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাতে ১৯৭৩ সালের একটি মামলার রায়ে মহিলাদের গর্ভপাতের অধিকার প্রদানকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। ১৯৭৩ সালের ওই রায়ে, আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখ রাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তারা। পলিটিকো -র দাবি, ফাঁস হওয়া খসড়া নথিতে ১৯৭৩ সালের সিদ্ধান্তকে বাতিল করার কথা বলেছেন বিচারপতি আলিতো। ওই খসড়া একটি প্রতিলিপি নিজেদের ওয়েবসাইটেও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। বিচারকরা আগামী জুলাইয়ের প্রথম দিকে রুল জারি করবেন বলে আশা করা হচ্ছে। তবে, গর্ভপাত আইনের নথি ফাঁসের বিষয়ে সুপ্রিম কোর্ট বা হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেহেন্দিগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা-কথিত বিচারের নামে ধামাচাপা!!
  • adminadmin
  • মার্চ ৩১, ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি আঃ মন্নান শেখ(৬০)পিতা সেকান্দার আলী শেখ মঙ্গলবার(৮ফেব্রুয়ারি)দুপুর দেড়টায় শ্রীপুর স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী মোকতার খানের শিশুকন্যা ছদ্মনাম মীম(১০)কে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে দিলিপ বাবুর পানের বরজের খড়-কুটার আড়ালে নিয়ে হাতে ২০টাকা ধরিয়ে দিয়ে পরনের সেলোয়ার-কামিজ ছিঁড়ে ধর্ষনের চেষ্টা করে।মীমের আত্মচিৎকার শুনে স্হানীয়রা গিয়ে উদ্ধার করে। মীমের মা ফাহিমা বেগম মন্নান শেখের ভাগ্নিয়া শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার কাছে গিয়ে বিচার চান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকরা ভিকটিম ও প্রত্যাক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড পূর্বক পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন। অভিযুক্তের ছেলে আঃ রাজ্জাক শেখের নেতৃত্বে ১৫জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ভিকটিম ও তার পরিবারের ৪জনকে তুলে নিয়ে যান।এসময় চৌকিদার ফকরুল,রাসেলকে মারধর করে।বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেলের নেতৃত্বে কথিত শালিসগনরা মীমের বিয়ে দেয়ার সকল দায়িত্ব নেন।ভিকটিমের চিকিৎসা খরচ ২০ হাজার টাকা দেন। ভিকটিমের পিতা মোকতার খান সাংবাদিকদের বলেন,আমরা গরীব মানুষ এদেশে থাকতে পারবো না।ইজ্জত বাঁচেনা। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি অভিযুক্ত আঃ মন্নান শেখ শ্রীপুর ইউপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্হিতিতে ঘুরে বেড়ান।সাংবাদিকরা অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে,সে বলেন ২১দিন পর ধর্ষনের আলামত থাকেনা।আমার বিরুদ্ধে অভিযোগ প্রমান করতে পারবেনা।অভিযোগকারী প্রমান না করতে পারলে,তারই সাজা হবে। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল সাংবাদিকদের জানিয়েছেন,চেয়ারম্যান হারুন মোল্লা শুধু ষড়যন্ত্রের জাল বুনছে।যাকে টাকায় কেনা যায়।সে আবার পাল্লা করতে চায়।ওর সবকিছু জনগনের।ঘর-বাড়ি,টিন জমি সরকারী।আমার লোকজনকে মামলায় জড়িয়ে ওর দূর্নীতি ও অপরাধ কর্মকান্ড ধামাচাপা করতে চায়। এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানান,আমার কাছে ভিকটিম ও ভিকটিমের মা এসে অভিযোগ করছে।ভিডিওচিত্র আছে। মেহেন্দিগঞ্জ থানার ওসিসহ কতিপয় পুলিশ রুবেল কাজীর ক্রয়কৃত গোলাম।মাসোহারা বানিজ্য করছে। পুলিশের এসপি,ওসির কোন বক্তব্য পাওয়া…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ