মালিতে ইসলাম বিরোধী ভিডিও ভাইরালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে লাখ লাখ মানুষ
  • adminadmin
  • নভেম্বর ৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।মালিতে ইসলাম বিরোধী ভিডিও ভাইরালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে লাখ লাখ মানুষ। শুক্রবার দেশটির প্রধান ইসলামি দল ‘আল মুনাজ্জামাহ আল-ইসলামিয়া ফি মালি’ রাজধানী বামাকোর ইস্তেকলাল সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দলটির নেতা আবদুল্লাহ ফাদিগা বলেন, ‘যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে ইসলামকে অত্যন্ত অমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যে বা যারা এ ভিডিও প্রকাশ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ অপরাধ কিছুতেই ক্ষমা করা যাবে না।’ স্থানীয় পুলিশের সূত্রে জানা যায়, মিছিলে অন্তত এক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছে। মিছিলের সময় কর্মীরা নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে বের হয়েছে। ব্যানারে শোভা পাচ্ছিল, ‘আর নয় ব্লাসফ্যামি, আর নয় ধর্ম অবমাননা।’ ‘আর নয় ইসলাম ও নবী মোহাম্মাদের অবমাননা।’ রাজধানী বামাকোর পাবলিক প্রসিকিউটর অফিসের সূত্রে জানা যায়, ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত ছয় জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন লেখকও রয়েছেন। সূত্রটি আরো জানায়, এ ছয় জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের অপরাধে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি অকথ্য ভাষায় মুসলিমদের গালমন্দ করছে। একইসাথে কুরআন, ইসলাম ও ইসলামের নবী মোহাম্মাদ সা. কে নিয়ে অশোভনীয় কথাবার্তা বলছে। উল্লেখ্য, ভিডিওটি গত সোমবার প্রকাশ করা হয়। তবে এখন পর্যন্ত অবমাননাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র বলছে, যে ছয়জনকে ধর্ম অবমাননার দায়ে আটক করা হয়েছে, তারা ভিডিওটি ভাইরাল করেছে। তবে তাদের থেকে অভিযুক্ত ব্যক্তির সন্ধান এখন পর্যন্ত নেয়া সম্ভব হয়নি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আল্লাহর কাছে শুকরিয়া ইমরান খান বেঁচে আছে-প্রাক্তন স্ত্রী জেসিমা
  • adminadmin
  • নভেম্বর ৪, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত লংমার্চে বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার প্রাক্তন স্ত্রী ও দুই সন্তানের জননী জেমিমা গোল্ডস্মিথ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় জেমিমা লিখেছেন, যে খবর আমরা শুনতে ভয় পাই সেটিই ঘটেছে। আল্লাহর কাছে শুকরিয়া তিনি সুস্থ আছেন। হামলাকারীকে যিনি ধরেছেন, সেই সাহাসী ব্যক্তিকে তার (ইমরান) দুই ছেলের তরফ থেকে অনেক ধন্যবাদ। বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে পাকিস্তানের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছে ইমরান খান। তার চিকিৎসক ফয়সাল সুলতান এএফপিকে বলেন, ইমরান খান এখন অবস্থা ভালোর দিকে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আগাম নির্বাচনের দাবিতে গত সপ্তাহে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন ৭০ বছর বয়সী ইমরান খান। লংমার্চে হামলার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একাধিক নেতা এই হামলার জন্য সরকারকে দায়ী করছে। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কানাডায় পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে শরণার্থী
  • adminadmin
  • নভেম্বর ২, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।কানাডা ২০২৫ সালে পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার (১ নভেম্বর) জানান, শ্রমের ঘাটতি মোকাবেলায় আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী আগমন বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কানাডা তার ২০২৩ সাল থেকে ২০২৫ সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান প্রকাশ করেছে। দেশটি ২০২৩ সালে চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়েছে। যা ২০২৪ সালে চার লাখ ৮৫ হাজার নতুন অভিবাসীতে উন্নীত হবে। এরপর ২০২৫ সালে পাঁচ লাখ অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা। ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার এক বিবৃতিতে জানান, এই বছরের অভিবাসন স্তরের পরিকল্পনা ব্যবসায়িকদের তাদের প্রয়োজনীয় কর্মী খুঁজে পেতে সহায়তা করবে। এর মাধ্যমে কানাডা নিজ দেশে সহিংসতা ও যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকদের সাহায্য করার প্রতিশ্রুতি পূরণ করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসন পরিকল্পনাকে বাড়িয়েছেন। দেশটি এই বছর প্রায় চার লাখ ৩১ হাজার নবাগতদের সহায়তা করার পথে রয়েছে। বিপুল সংখ্যক কানাডিয়ান এখন অবসর নিচ্ছেন ও সবচেয়ে দক্ষ কর্মীরা দেশত্যাগ করছেন। এর ফলে দেশটির ব্যবসায়িক অবস্থা এখন ভালো নেই। শ্রমিকের তীব্র ঘাটতির সঙ্গে লড়াই করছে দেশটি। বিশেষ করে দক্ষ ব্যবসায় ও স্বাস্থ্যসেবার মতো শিল্পে। আগস্ট মাসে কানাডায় ৯ লাখ ৫৮ হাজার ৫০০টি শূন্য পদ ছিল। বেকারদের অনেকেরই সেই উন্মুক্ত পদ পূরণের দক্ষতা নেই বা দেশের ঠিক এলাকায় বসবাস করেন না। নতুন লক্ষ্যগুলো ২০২৩ ও ২০২৫ এর মধ্যে অর্থনৈতিক অভিবাসীদের সংখ্যা প্রায় ১৩ শতাধিক বাড়াবে। তুলনামূলকভাবে নগর কেন্দ্রের বাইরের প্রদেশ ও অঞ্চলে ছোট আঞ্চলিক কর্মসূচি বাড়াতে সহায়তা করবে। শরণার্থী পুনর্বাসনের বিষয়ে কানাডার নেতৃত্বকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পানির সংকট
  • adminadmin
  • নভেম্বর ১, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পানির সংকট দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করার চেষ্টা করছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী শহরের ৪০ শতাংশ লোক এখন পানির সংকটে আছেন। প্রায় পৌনে তিন লাখ পরিবারে এখনো বিদ্যুৎ সংযোগ পুনঃ স্থাপন করা সম্ভব হয়নি। সোমবারের (৩১ অক্টোবর) হামলায় ইউক্রেনে ১৩ জন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি ব্যবস্থা ছিল তাদের হামলার লক্ষ্য। এবং তারা এসব লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার জানিয়েছেন, শনিবার (২৯ অক্টোবর) বন্দর নগরী সেভাস্টোপোলে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন। জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোঁড়া ৪৫ থেকে ৫৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরাপত্তাজনিত কারণে বিশ্বের সামনে প্রকাশ করেনি বলে জানিয়েছে দেশটি। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশংকা এড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সোমবারের হামলার চিহ্ন ছড়িয়ে আছে সবখানে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদ্যুৎ ব্যবহারে ইউক্রেনীয় নাগরিকদের অত্যন্ত মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। কিয়েভে রাস্তার বাতিগুলো নিভিয়ে রাখা হয়েছে। এখন ট্রলি বাসের পরিবর্তে প্রচলিত বাস সার্ভিস চালানো হচ্ছে। বাড়িতে পানি না পেয়ে রাস্তায় থাকা পাম্পগুলো থেকে পানি সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। কিয়েভের ৮০ শতাংশ বাড়ি এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। সোমবার সন্ধ্যায় জেলেনস্কি জানান, বিদ্যুৎ ও পানির সংযোগ স্থাপনের জোর চেষ্টা চালানো হচ্ছে। ইউক্রেনীয়দের বেঁচে থাকার ইচ্ছা মেরে ফেলার ক্ষেপণাস্ত্র নাই রাশিয়ার। ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১৪ বছর বয়সী ঈশান এবং ৯ বছরের অনন্যারমাসে আয় করছে ৩৫ হাজার ডলার
  • adminadmin
  • অক্টোবর ৩১, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ক্রিপ্টোকারেন্সি বিষয়টা অনেকের কাছেই একটা অজানা বিষয় মতো। কিন্তু ১৪ বছর বয়সী ঈশান এবং ৯ বছরের অনন্যার কাছে তা যেন নস্যি! ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দুই ভাই-বোন বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি থেকেই মাসে আয় করছে ৩৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা)। অনেকেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে হিমশিম খেলেও এই বয়সে দুই ভাই-বোন তা আয়ত্ত করলো পাকা পেশাদারদের মতো। সংবাদমাধ্যম সিএনবিসিকে এ প্রসঙ্গে ঈশান জানিয়েছে, সাত মাস আগে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এই শব্দগুলো সম্পর্কে শুনেছিল সে। বিষয়টি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয় তার। এর পরই বিষয়টি নিয়ে ইউটিউব এবং বিভিন্ন পত্রিকা ঘাঁটাঘাটি শুরু করে সে। ঈশানের কথায়, তখনই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিকল্পনা মাথায় আসে। কিন্তু বিনিয়োগ করার মতো অত টাকা ছিল না আমাদের কাছে। তাই ঠিক করেছিলাম বিনিয়োগ করার আগে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য সঠিক সামগ্রী কিনবো। অন্য দিকে অনন্যা বলে, দাদা আর আমি দু’জনে মিলে এই বিনিয়োগের পরিকল্পনা করি। বিষয়টি ভাল লাগার পর দাদাকে এ বিষয়ে উৎসাহও দিয়েছি। তবে কয়েক দিনের মধ্যেই বিষয়টি আয়ত্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দু’জনে। সাত মাস ধরে ইউটিউব ঘেঁটে, বিটকয়েন এবং ক্রিপ্টো সংক্রান্ত নানা পত্রিকা পড়ে বিনিয়োগ সম্পর্কে ভাল ভাবে জানার চেষ্টা করেছে তারা। তার পরই গেম খেলার জন্য কেনা নিজের কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপযোগী করে তোলে তারা। ঈশান বলেন, শুরুতে দিনে ৩ ডলার আয় করছিলাম। এখন সেখানে মাসে ৩৫ হাজার ডলার আয় করছি। আমরা খুব খুশি। এটাকেই কি ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নিতে চাইছে ঈশান-অনন্যা জানতে চাইলে জানায়, এখনও সে বিষয়ে নির্দিষ্ট কিছু স্থির না করলেও তবে এই টাকা নিজেদের উচ্চশিক্ষার কাজেই খরচ করতে চায় তারা। ঈশান পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশুনা করে ডাক্তার হতে চায়। অনন্যাও মেডিসিনে পড়তে চায় তবে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশটির জাতীয় গাড়ি কারখানার উদ্বোধন
  • adminadmin
  • অক্টোবর ৩০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশটির জাতীয় গাড়ি কারখানার উদ্বোধন করেছেন। শনিবার দেশটির প্রজাতন্ত্র দিবসের ৯৯তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে ‘টগ’ নামের নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করেন তিনি। ‘টগ’ তুরস্কের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত বৈদ্যুতিক সি-এসইউভি গাড়ি। ব্র্যান্ডটি কিছুদিনের মধ্যে বিশ্বে সুনাম অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এরদোগান। উদ্বোধনীতে তিনি বলেন, এ গাড়ি দেখেই ইউরোপীয়রা বলবে, ‘ওই যে তুর্কিরা আসছে। অর্থ্যাৎ গাড়িটি তুরস্কের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে।’ উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসার টগ জেমলিক ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা আমাদের ৬০ বছর বয়সী স্বপ্নের পূর্ণতা প্রত্যক্ষ করছি। টগ হলো সেই প্রকল্প, যা আমাদের দেশের শক্তিশালী ভবিষ্যৎ গঠন করবে।’ জানা গেছে, আগামী বছরের প্রথম প্রান্তিকে এ গাড়ি বাজারে আসবে। এটি পূর্ণ উৎপাদন ক্ষমতায় বছরে এক লাখ ৭৫ হাজার গাড়ি তৈরি করতে পারবে। এ কারখানায় চার হাজার ৩০০ জনের প্রত্যক্ষ এবং ২০ হাজার জনের পরোক্ষ কর্মসংস্থান হবে। গাড়িটির চার্জিংয়ের জন্য দেশের ৮১টি প্রদেশে দেড় হাজারের বেশি চার্জিং ইউনিট স্থাপন করা হবে। এজন্য ৫৪টি কোম্পানিকে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন অপারেটিং লাইসেন্স দেয়া হয়েছে। তুরস্কের নাগরিকরা ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টগ গাড়ির প্রি-অর্ডার করতে পারবেন। সরকারি ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে এরদোগান বলেন, জনগণ যেন সহজেই এ গাড়ি কিনতে পারে সেজন্য তাদের সুযোগ করে দিন। যেহেতু আমরা এই গাড়িটিকে তুরস্কের গাড়ি বলি, তাই আসুন একসাথে যা প্রয়োজন তা করি। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের এ সময়ে টগের এ ইলেকট্রিক গাড়িটি একটি মর্যাদাপূর্ণ তুর্কি ব্র্যান্ড হিসেবে বিশ্বের অনেক দেশের রাস্তায় নামবে। যখন টগ এই সমস্ত মডেল নিয়ে ইউরোপের রাস্তায় প্রবেশ করবে, তখন সে সব দেশের লোকজন বলবে ওই…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
একটি গাছের কোটর থেকে ছেলে মেয়ে সহ প্রায় ১৪ জন মানুষ একসঙ্গে বেরিয়ে আসছেন
  • adminadmin
  • অক্টোবর ২৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ একাধিক অবাক করা ঘটনার সম্মুখীন হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার সর্বত্র রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ভাইরাল ঘটনা। যা কখনো কখনো মানুষকে ভয় পাইয়ে দেয় আবার কখনো কখনো মানুষকে আনন্দিত করে, তবে আনন্দের ভাগটাই বেশি। সুতরাং বলাই বাহুল্য,সোশ্যাল মিডিয়া যে, আজকাল বিনোদনের প্রধান মাধ্যমে হয়ে উঠেছে। তবে সোশ্যাল মিডিয়ায় শুধু মানুষ নয়,পশু-পাখিদেরও ভিন্ন ভিন্ন ভিডিও এবং ছবি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।তবে মানুষের থেকে পশু-পাখিদেরই ভিডিও দেখতেই বেশি ভালবাসেন সোশ্যালবাসীরা।আবার কিছু কিছু ভিডিও প্রতিভারও সন্ধান দিচ্ছে।আবার কিছু কিছু ভিডিও সামাজিক শিক্ষাতেও শিক্ষিত করে তোলে মানুষদের।সম্প্রতি সেরকমই একটি ঘটনা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটি তামিলনাড়ুর। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি গাছের কোটর থেকে ছেলে মেয়ে সহ প্রায় ১৪ জন মানুষ একসঙ্গে বেরিয়ে আসছেন। তার মানে গাছটির কোটরে কতটা বড় জায়গা রয়েছে, যেখানে একসঙ্গে পূর্নবয়স্ক ১৪ জন মানুষের জায়গা হয়েছে। ভিডিওটি কয়েক মাস আগে লকডাউনের সময়ে SS Tamil Radio নামের একটি চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল। গাছের গুঁড়ির ভেতর থেকে এইভাবে যুবক-যুবতীদের বেরিয়ে আসতে দেখে রীতিমতো হতবাক সকলে। কিন্তু তাঁরা সেখানে কী করতে গিয়েছিল, সেটাই নেটিজেনদের ভাবাচ্ছে। তবে এই অদ্ভুত কাণ্ডের ভিডিওটি গত এপ্রিল মাসে প্রকাশ্যে এলেও এখনো ভাইরাল। যা দেখে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ৪ কোটি ৬০ লাখ মানুষ দেখে ফেলেছে। সঙ্গে একাধিক মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিমানের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সফর স্থগিত
  • adminadmin
  • অক্টোবর ২৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।।বর্তমান আধুনিক বিশ্বে এক দেশ থেকে অন্য দেশে খুবই দ্রুত ও নিরাপদ যাতায়াতের এক মাত্র বাহন হিসেবে বিমানের কোনো বিকল্প দেখছেন না কেউই। তবে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থেকে নানা অনাকাঙ্খিত ঘটনা। আর এরই আলোকে এবার বিপাকে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার সফরসঙ্গীদের। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যান্টার্কটিকার একটি গবেষণা কেন্দ্রে অতিরিক্ত রাত কাটাতে হয়েছে তাদের। গত বুধবার (২৬ অক্টোবর) ৭২ ঘণ্টার যাত্রায় অ্যান্টার্কটিকার স্কট রিসার্চ স্টেশনে পৌঁছেছেন জেসিন্ডা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সফর শেষে শুক্রবার (২৮ অক্টোবর) তার ফেরার কথা ছিল। কিন্তু বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কিউই প্রধানমন্ত্রী অতিরিক্ত রাত হিমশীতল এলাকায় থাকতে বাধ্য হন। খারাপ আবহাওয়ার কারণে এই সপ্তাহের শুরুতে অ্যান্টার্কটিকায় পৌঁছানোর প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয় বিমান।একদিন পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মার্কিন সামরিক বিমানে অ্যান্টার্কটিকায় পৌঁছেন। তবে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে হয়তো ঠিক সময় মতোই গন্তব্যে পৌঁছে যেতেন তারা।তবে পরবর্তীতে কোন ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছে জানায় তারা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাবার সাথে কুলির কাজ করা সেই মুস্তফা ৩৪০কোটি টাকার মালিক
  • adminadmin
  • অক্টোবর ২৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে কুলির কাজে হাত লাগাতো ছোট্ট মুস্তাফা। স্কুলব্যাগ নামিয়ে পিঠে তুলে নিতে হতো ভারী কাঠের বাক্স। এদিকে সন্ধ্যাবেলায় পড়তে বসলেই আসতে ঘুম। ক্লাস সিক্সে ফেল করেছিলেন আজকের এই ‘ব্রেকফাস্ট কিং’। আজ মুস্তাফার প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৩০০ কোটি রুপি আয় করে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪০ কোটি টাকা। একটি খাবারের প্রতিষ্ঠানের মালিক মুস্তাফা। তার প্রতিষ্ঠান ভারতীয়দের প্রাতঃরাশ এবং জলখাবার; ইডলি-দোসার উপকরণ প্রস্তুত করে থাকে। শুরুর দিকে এলাকায় দিনে ৫০ প্যাকেট উপকরণ বিক্রি করতেন তারা। এখন প্রতিদিন গোটা ভারতে কয়েক হাজার প্যাকেট সরবরাহ করে মুস্তাফার প্রতিষ্ঠান। তবে কুলির ছেলে মুস্তাফার এই সাফল্য খুব সহজে আসেনি। কঠোর পরিশ্রম, তার সঙ্গে সঠিক সুযোগ আর তাৎপর্যপূর্ণ কিছু করার ইচ্ছাও তাকে এগিয়ে যেতে আর এই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। আজ দেশটির বহু মানুষ তার সংস্থার তৈরি প্রাতঃরাশ দিয়েই দিন শুরু করেন। তবে একটা সময় ছিল যখন প্রাতঃরাশ তো দুরে থাক, দিনের এক বেলাও খাবার জুটত না মুস্তাফারদের। এমনও হয়েছে অভুক্ত অবস্থায় রাতে ঘুমিয়েছেন পরিবারের প্রত্যেকে। বাবা কফির বাগানে কুলির কাজ করতেন। আর মা ছিলেন নিরক্ষর। পড়াশোনার পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য বাবাকে কুলির কাজে সাহায্য করতে হতো মুস্তাফাকেই।যদি তাতে কিছু অতিরিক্ত টাকা হাতে আসে এই উদ্দেশ্যে। মুস্তাফা বলেন, কোনও বাবা-মা চাইবেন না তাদের সন্তান পড়াশোনা বাদ দিয়ে কুলির কাজ করুক। কিন্তু তার পরিবারের অন্য কোনও বিকল্প ছিল না।টিকে থাকার জন্য এছাড়া আর অন্য কোনও উপায় ছিল না তাদের হাতে। ক্লাস সিক্সে ফেল করার পর মুস্তাফার মনে হয়,এভাবে পড়াশোনার ক্ষতি করা যাবে না। প্রয়োজনে আরও বেশি পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমেই সাফল্য আসতে শুরু করে। পাঁচ বছর পর ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায়…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৭বার তবুও দেহব্যবসা করে পড়াশোনা খরচ যোগান
  • adminadmin
  • অক্টোবর ২৮, ২০২২

ডেস্ক রিপোর্ট।।দেশের প্রথম রূপান্তরকামী সুন্দরী তিনি। দেশে তো বটেই বিদেশেও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক খেতাব জিতেছেন। একবার নয় সাত বার। তবু উপার্জনের জন্য এখনও নিয়মিত রাস্তায় দাঁড়াতে হয় তাঁকে। নাজ জোশী একজন রূপান্তরকামী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-র ছাত্রী। পোশাক ডিজাইনিংয়ে স্নাতক। নিজের ব্যাচে শীর্ষ স্থানাধিকারী ছিলেন নাজ। তবে নিজের পড়াশোনার খরচ চালাতে বারে নাচতে হয়েছে। এমনকি খারাপ কাজও করেছেন নাজ। ছোটবেলাতেই বাবা-মা তাঁকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তাঁর মেয়েলি হাবভাবে লজ্জায় পড়তেন তাঁরা। প্রতিবেশীদের ভয়ে মুম্বইয়ের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তাঁকে। সেখানেই মানুষ হন নাজ। তবে নিজের খরচ বরাবর নিজেই বহন করেছেন। পড়াশোনার ইচ্ছে ছিল প্রবল। ১২ বছর বয়স থেকে বারে নাচছেন। তাতে অবশ্য নাজের কোনও অসুবিধা হয়নি। বরং মেয়েদের মতো পোশাক পড়তে পেরে, মেক আপ করার সুযোগ পেয়ে ভালই লাগত তাঁর। এ ভাবেই উপার্জন করে আইএমটি থেকে এমবিএ-ও করেছেন নাজ। পড়াশোনার পাশাপাশি নিজের লিঙ্গ পরিবর্তন সংত্রান্ত অস্ত্রোপচারের খরচও জোগাড় করেছিলেন নিজেই। মডেলিং করবেন কখনও ভাবেননি। বরং ডিজাইনার হওয়ারই ইচ্ছে ছিল। পেশায় মডেল এক তুতো বোনের মাধ্যমে মডেলিংয়ের দুনিয়ায় আসা তাঁর। পরে সেই বোনেরই অকাল মৃত্যুতে মডেলিংকে পেশা হিসেবে নেওয়ার কথা মাথায় আসে নাজের। ২০১২ সাল থেকে মডেলিং এজেন্সির কাজ করতে শুরু করেন। ২০১৪-এ প্রথম সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নাজ। তাঁর সাম্প্রতিক সাফল্য এমপ্রেস আর্থের খেতাব জয়। মে মাসে ভারতের হয়ে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নাজ। গত ১ জুন সেই প্রতিযোগিতায় জয়ী হন। ওই প্রতিযোগিতায় নাজ একাই ছিলেন রূপান্তরকামী। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় নারীদের সঙ্গে টক্কর দিয়ে সেরা সুন্দরীর খেতাব ছিনিয়ে নেওয়া রূপান্তরকামী তিনিই প্রথম। তবে নাজকে তার জন্য অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। এমনকি কমবয়সিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বয়স…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিশ্বের কনিষ্ঠতম মা লিনা-মাত্র ৫ বছরের পুত্র সন্তানের মা!
  • adminadmin
  • অক্টোবর ২৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ১৯৩৯ সালে লিনা একটি পুত্র সন্তানের জন্ম দেন। বিশ্বের কনিষ্ঠতম মা লিনার জন্ম পেরুর টিক্রাপোতে। বাবা টিবুরেলো মেদিনা, মা ভিক্টোরিয়া লোসিয়া। লিনারা ৯ ভাইবোন। বাকি ভাইবোনের তুলনায় লিনা যেনো একটু বেশিই তাড়াতাড়ি বড় হচ্ছিল। শরীর খুব দ্রুত পরিণত হচ্ছিল, বিশেষ করে ওই বয়সে লিনার স্তন একজন প্রাপ্তবয়স্ক নারীর মতো ছিল। তখন লীনার বয়স ৫, দেখা যায় তার পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছে। মা-বাবা থেকে আত্মীয় স্বজনরা ভাবলেন, লীনা বোধহয় অসুস্থ, পেটে হয়তো টিউমার হয়েছে। মেয়েকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। পরীক্ষার পর ডাক্তার বললেন, লীনা গর্ভবতী! তার গর্ভে ৭ মাসের সন্তান। সেই সময় লীনার বয়স ঠিক ৫ বছর ৭ মাস ২১ দিন। অর্থাৎ, পাঁচ বছর হওয়ার আগেই লীনা প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। এতো অল্প বয়সে সন্তান ধারণের উদাহরণ এর আগে চিকিৎসা বিজ্ঞানে ছিল না! চিকিৎসক থেকে বিজ্ঞানী, গবেষক মহলে হৈচৈ পড়ে গেলো লিনাকে নিয়ে! জানা গেলো, ৮ মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয় তার, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে প্রিকসিয়াস পিউবার্টি। মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে। কিন্তু কীভাবে এতো ছোট লিনা অন্তঃসত্ত্বা হলো! তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে লীনা যৌন হেনস্থার শিকার। লীনার সন্তানের বাবার-ও খোঁজ চলে। ঘটনায় এক ব্যক্তিকেও সেই সময় গ্রেফতার করে পুলিশ, কিন্তু প্রমাণ না মেলায় ছেড়ে দিতে হয়। ১৯৩৯ সালের ১৪ মে। ৫ বছরের ছোট্ট লিনা জন্ম দেন পুত্র সন্তানের। তার অস্ত্রোপচার করেছিলেন গেরার্ডো লোজাডার নামে এক চিকিৎসক, তার নামেই লিনার ছেলের নামকরণ হয় গেরার্ডো। স্বাভাবিক ওজনের সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল লিনা। প্রথমদিকে গেরার্ডো জানতো লিনা তার দিদি। যখন তার ১০ বছর বয়স হয়, তখন আসল…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দুই স্ত্রীর সঙ্গে যৌন মিলনের দৃশ্য ‘লাইভ’ সম্প্রচার করে লক্ষ লক্ষ টাকা আয়-অতঃপর—-গ্রেফতার
  • adminadmin
  • অক্টোবর ২০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।।দুই স্ত্রীর সঙ্গে যৌন মিলনের দৃশ্য ‘লাইভ’ সম্প্রচার করে লক্ষ লক্ষ টাকা আয় করছিল ২৪ বছরের এক যুবক। নানা ডেটিং অ্যাপে ওই ‘শো’-এর বিনিময়ে সে টাকা নিত ইউজারদের থেকে। ১০০ টাকায় ডেমো থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত নানা রকম চার্জ আদায় করত সে। অবশেষে তার দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওই মহিলা ধর্ষণ ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনেছেন। দশম শ্রেণির পরে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। তবু ওই যুবক প্রযুক্তিগত ভাবে বেশ ভালোই দক্ষ ছিল। নানা ডেটিং অ্যাপে সক্রিয় হয়ে টাকা রোজগার করত সে। এরপরই তার মাথায় আসে অর্থ রোজগারের এই ঘৃণ্য উপায়ের কথা। জানা গিয়েছে, ওই অ্যাপে তার নিজের ডিসপ্লে ছবিতে কেউ লাইক করলেই তার কাছে পৌঁছে যেত মেসেজ। সেই মেসেজে থাকত একটি মেনু। সেই মেনু অনুযায়ী, ১০০ টাকায় মিলত ডেমো। এরপর ছিল তিনটি পর্যায়— ৫০০ টাকা, ৭০০ টাকা ও ১০০০ টাকা। ‌লাইভ স্ট্রিমিংয়ে মুখ দেখানো কিংবা না দেখানোর জন্য ছিল চার্জের বিভিন্নতা। তবে অভিযুক্তের প্রথম স্ত্রী, যিনি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা, তাঁর কোনও অভিযোগ নেই স্বামীর বিরুদ্ধে। পুলিশ সুপারিটেন্ডেন্ট বিকাশ পাণ্ডে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘প্রথম স্ত্রীর কোনও অভিযোগ নেই। ওঁকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে রেখেছে অভিযুক্ত।’’ জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রথম পরিচয় হয়েছিল। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ওই যুবকের পরিচয় হয় এক আধ্যাত্মিক গুরুর সূত্রে। ওই গুরুর ভক্ত ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। সেই সময় নিজেকে ওই গুরুর ভক্ত পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জমায় অভিযুক্ত। পুলিশি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তল্লাশি চাল‌িয়ে যুবকের কাছ থেকে নগদ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভারতের মসজিদে অজ্ঞাত অনুপ্রবেশকারীরা সীমানা ক্ষতিগ্রস্ত একটি মূর্তি স্থাপন করেছে
  • adminadmin
  • অক্টোবর ১৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ভারতের হায়দ্রাবাদের রাইদুরগাম থানার সীমানার অধীনে মালকাম চেরুভু এলাকার কুতুব শাহী মসজিদে অজ্ঞাত অনুপ্রবেশকারীরা সীমানা ক্ষতিগ্রস্ত করেছে এবং জোর করে একটি মূর্তি স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার সকালে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সীমানার মধ্যে একদল লোককে প্রতিমা স্থাপন ও পূজা করতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের খবর দেন। এদিকে সীমানায় ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে এলাকায় পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়। ওয়াকফ বোর্ড টাস্কফোর্সের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‘মসজিদের পেছনের অংশের সীমানাটি একদল লোক ক্ষতিগ্রস্ত করেছে এবং পূজার অনুষ্ঠান করে, আমরা ওয়াকফ বোর্ড এবং রাজস্ব বিভাগের কাছে জমি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাই’ বলেছেন মসজিদ-ই-কুতুব শাহীর সভাপতি আমানুল্লাহ খান। ইতিমধ্যে ঘটনাস্থলে একটি পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে এবং রায়দুরগাম পুলিশ একটি মামলা দায়ের করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
OYO এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০হাজার কোটি টাকা!
  • adminadmin
  • অক্টোবর ১৫, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।কঠিন পরিশ্রম করার মানসিকতা এবং সাথে লক্ষ্য যদি থাকে স্থির তাহলে সাফল্য ধরা দেবেই। এই গল্প OYO এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের, যার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা! রিতেশ এর তৈরি করা OYO আজ বিশ্বের জনপ্রিয় কয়েকটি হোটেল বুকিং অ্যাপ এর একটি। কমদামের মধ্যে সাধ্যমত হোটেল খুঁজে নিতে জুড়ি নেই OYO অ্যাপ এর। ৮ বছর বয়স থেকেই কোডিং এ আগ্রহ ছিল রিতেশের। ১৬ বৎসর বয়সেই তিনি TIFR (টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ) এ আয়োজিত এশিয়ান সায়েন্স ক্যাম্পের জন্য নির্বাচিত হন। এরপর ১৭ বৎসর বয়সেই তার ব্যবসার ধারণাকে কাজে লাগিয়ে ১৮ বছর বয়সেই হয়ে যান কোম্পানির CEO। ঘুরতে গিয়ে এই ব্যবসার ধারনা আসে রিতেশের। বাইরে বেরিয়ে সস্তার হোটেল খুঁজতেন তিনি। কিন্তু বেশিরভাগ সময়ই পাওয়া যেতো না সস্তার হোটেল, বা পাওয়া গেলেও সেই হোটেলের অবস্থা ছিল খুবই খারাপ। তার উদ্দেশ্যই ছিল এমন মডেল বানানো যাতে ভ্রমণের সময় সস্তায় হোটেলের ব্যবস্থা করা যায়। ১৮ বছর বয়সেই রিতেশ “ওরাভাল-স্টে” নামে একটি সংস্থা খোলেন। এই কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল অল্প সময়ের জন্য কম দামে ভ্রমণকারীদের হোটেল সরবরাহ করা। এরই মধ্যে তিনি বিশ্বব্যাপী প্রতিযোগিতা জিতে ৬৬ লাখ টাকা পেয়েছিলেন। সমস্ত টাকাই তিনি তার কোম্পানিতে বিনিয়োগ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসায়িক মডেলটি কাঙ্খিত মুনাফা দিতে ব্যর্থ হয় যার কারণে “ওরাভেল-স্টে” কোম্পানিটি ধীরে ধীরে লোকসানে চলে যায়। এরপরও হাল ছাড়েননি রিতেশ। নতুন করে “OYO Rooms” প্রতিষ্ঠা করেন। এই OYO রুমগুলির উদ্দেশ্য শুধুমাত্র ভ্রমণকারীদের হোটেলে রুম খোঁজাই নয়, হোটেলে প্রদত্ত সমস্ত সুযোগ-সুবিধার মানের দিকেও খেয়াল রাখা। মাত্র ১০ মাস পর কোম্পানিটির মূল্য দাঁড়ায় ৮০ মিলিয়ন ডলার। Sequoia Capital-এর সহযোগিতায় Lightspeed Venture Partners রিতেশের কোম্পানিতে আরও ৩৬০ মিলিয়ন বিনিয়োগ করেছে। এরপর একের পর…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা-নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন
  • adminadmin
  • অক্টোবর ১৪, ২০২২

অপরাধ ডেস্ক।।পৃথিবীতে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় ও নির্ভয় আশ্রয় বাবা। একমাত্র বাবাই তার মেয়েকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখতে পারেন। কিন্তু সম্প্রতি এক বাবাই তার মেয়ের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়েছেন। ভারতের উত্তরখণ্ডের উত্তরকাশী জেলার বরকোট এলাকায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করায় নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে এক তরুণী। এরপর পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। জানা গেছে, ওই তরুণীর বিয়ে হয়ে গিয়েছিলো। মেলা দেখতে বাবার বাড়ি গিয়েছিলেন তিনি। ওই দিন রাতে পরিবারের সবাই মেলায় গিয়েছিলেন। বাকিরা রাত পর্যন্ত সেখানে থাকলেও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ওই তরুণী। বাড়িতে কেউ না থাকায়, ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ই ঘুমন্ত মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ৫১ বছরের ওই ব্যক্তি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নিলামে তিনটি বাজপাখি ৩ লক্ষ ৩৬ হাজার রিয়ালে বিক্রি
  • adminadmin
  • অক্টোবর ১৪, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।।সৌদিআরবের রাজধানী রিয়াদ তৃতীয় সৌদি ফ্যালকনস ক্লাবের নিলামে তিনটি বাজপাখি ৩ লক্ষ ৩৬ হাজার রিয়ালে বিক্রি করা হয় যা প্রায় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১কোটি ৮০ হাজার টাকা)নিলাম শুরু হওয়ার পর থেকে এযাবৎ ক্লাবটির বিক্রয় এক মিলিয়ন সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে। বাজপাখি বিক্রি নিলাম অনুষ্ঠানটি রিয়াদের উত্তরে মালহামে ক্লাবের সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ১৫ নভেম্বর শেষ হবে। সৌদি তরুণ তালাল আবদুল্লাহ আল-দোসারির পেরিগ্রিন কিরনাস জাতের বাজপাখিটি ২৭ হাজার সৌদি রিয়ালে এ বিক্রি হয়, দ্বিতীয় তরুণ নাসের হামদান আল-হেরেজি তার বাজপাখিটি ১লক্ষ ২৮ হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন। অপর দিকে তৃতীয় তরুণ ফাহদ ইদ আল-রশিদির মালিকানাধীন একটি বাজপাখি ১লক্ষ ৮১ হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন যা এখন পর্যন্ত নিলামের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল দাম ছিল। উক্ত নিলামটি দেশটির টিভি চ্যানেল এবং ক্লাবের সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হয়। ক্লাবটি সৌদিআরব জুড়ে বাজপাখি লালন পালন ও বিক্রয়কারীদের অনেক সুযোগ সুবিধা দেয়। নিলামে পাখিদের বাসস্থান এবং পরিবহন প্রদত্ত সকল সেবা সমূহ এর মধ্যে রয়েছে। একবার বিক্রয় চূড়ান্ত হয়ে গেলে, বাজপাখির জন্য ইলেকট্রনিক অ্যাঙ্কলেট স্থাপন করা হয় এবং বিক্রয় সম্পূর্ণ করার জন্য অফিসিয়াল নথিপত্র জারি করা হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ফন্দি এঁটে বন্ধুকে দায়িত্ব দিয়েছিলেন স্ত্রীকে গর্ভবতী করার। বন্ধুও তেমনই!
  • adminadmin
  • অক্টোবর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।নিজে সন্তান জন্মদানে অক্ষম ছিলেন। তবে সন্তানের আকাঙ্খা ছাড়তে পারেননি। তাই ফন্দি এঁটে বন্ধুকে দায়িত্ব দিয়েছিলেন স্ত্রীকে গ’র্ভবতী করার। বন্ধুও তেমনই! মোট ৭৭ বার চেষ্টা করেও বন্ধুর স্ত্রীকে গর্ভবতী করতে পারেননি। এতেই ক্ষিপ্ত হয়ে বন্ধুর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন তানজানিয়ার পুলিশকর্মী দারিয়াস মাকামবাকো। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বিয়ের ছয় বছরে পর সন্তান না হওয়ায় অদ্ভুত এক ফন্দি আসে দারিয়াসের মাথায়। ৫২ বছরের বন্ধু ইভান্স মাস্তানোর দ্বারস্থ হন দারিয়াস। বন্ধুকে অনুরোধ জানিয়ে বলেন, আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে। প্রথমে রাজি না হলেও, ২০ লাখ তানজানিয়ান সিলিং অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকায় রাজি হন ইভান্স। শর্ত, আগামী ১০ মাসে সপ্তাহে তিনবার শারীরিক সম্নিজে সন্তান জন্মদানে অক্ষম ছিলেন।তবে সন্তানের আকাঙ্খা ছাড়তে পারেননি। তাই ফন্দি এঁটে বন্ধুকে দায়িত্ব দিয়েছিলেন স্ত্রীকে গর্ভবতী করার। বন্ধুও তেমনই! মোট ৭৭ বার চেষ্টা করেও বন্ধুর স্ত্রীকে গর্ভবতী করতে পারেননি। এতেই ক্ষিপ্ত হয়ে বন্ধুর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন তানজানিয়ার পুলিশকর্মী দারিয়াস মাকামবাকো। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বিয়ের ছয় বছরে পর সন্তান না হওয়ায় অদ্ভুত এক ফন্দি আসে দারিয়াসের মাথায়। ৫২ বছরের বন্ধু ইভান্স মাস্তানোর দ্বারস্থ হন দারিয়াস। বন্ধুকে অনুরোধ জানিয়ে বলেন, আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে। প্রথমে রাজি না হলেও, ২০ লাখ তানজানিয়ান সিলিং অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকায় রাজি হন ইভান্স। শর্ত, আগামী ১০ মাসে সপ্তাহে তিনবার শারীরিক সম্পর্কে লিপ্ত ‘’হতে হবে। মোট ৭৭ বার শারীরিক সম্পর্কে লিপ্ত হন ইভান্স। তবে ফল মেলেনি। পরে চিকিৎসকরা জানান, ইভান্সও দারিয়াসের মতো বন্ধ্যা। যদিও চিকিৎসকদের এই দাবি স্বীকার করতে রাজি নন ইভান্স। কারণ তার দুই সন্তান রয়েছে। পরে অশান্তির জেরে ইভান্সের স্ত্রী স্বীকার করতে বাধ্য হন,…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা কোণঠাসা
  • adminadmin
  • অক্টোবর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।কুয়েত সরকার ও বাংলাদেশ দূতাবাসের কঠোর নজরদারির কারণে সাম্প্রতিক সময়ে হুন্ডি ব্যবসায়ী চক্রের সদস্যদের খুঁজে পাচ্ছেন না দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা। ফলে বাধ্য হয়ে শ্রমিকসহ অন্যান্য পেশার লোকজন এখন ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাচ্ছেন। এ দিকে বৈশিক মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশীরা। গতকাল শনিবার কুয়েত সিটিতে এক যুগের বেশি সময় ধরে কর্মরত প্রবাসী বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ জালাল উদ্দিন কুয়েতের বর্তমান পরিস্থিতি জানিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এখানে নিত্যপণ্যের জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করে। আগে একটি রান্না করার দেড় লিটার তেলের বোতল কিনতাম এক দিনারে। এখন সেই তেলই কিনতে হচ্ছে প্রায় দুই দিনার। শুধু তেল নয় সব কিছুই আমাদের কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। কিন্তু আমাদের বেতন যা ছিল এখনো তা-ই আছে। তিনি বলেন, একজন শ্রমিক বর্তমানে ক্লিনিক কাজের জন্য মাসে ৭৫ দিনার বেতন পান। যার কারণে বেতনের টাকা দিয়ে আমাদের নিজেদেরই চলতে কষ্ট হচ্ছে। ফলে আগে প্রতি মাসে যে টাকা পরিবারের কাছে পাঠাতাম সেই তুলনায় ছয়-সাত হাজার টাকা কম পাঠাতে পারছি। শুধু কুয়েত নয়, সৌদি আরব, বাহরাইনসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোর চিত্রও একই রকম। সেখানে থাকা আমাদের আত্মীয়স্বজন বন্ধুদের সাথে নিয়মিত এসব নিয়ে কথা হয়। এই মুহূর্তে কুয়েতের প্রবাসীরা কি ধরনের সমস্যায় আছেন- জানতে চাইলে জালাল উদ্দিন বলেন, সমস্যা তো কমবেশি অনেকই আছে। এরইমধ্যে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট নিয়ে। আগে একটি পাসপোর্টের আবেদন করার পর দূতাবাস দুই মাস সময় দিতো। এখন দূতাবাস সময় নিচ্ছে তিন মাসের। তারপরও দূতাবাস ঠিকমতো পাসপোর্ট দিতে পারছে না। বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, অ্যাম্বাসির কাছে আমরা কারণ জানতে চাইলে তারা দোষ দেন বাংলাদেশ থেকে পাসপোর্ট…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গরুর সাথে ধাক্কা খেয়ে খুলে যায় ট্রেনের কোচের সামনের একটি অংশ
  • adminadmin
  • অক্টোবর ৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।এবার গরুর সাথে ধাক্কায় ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ব্রুট ইনডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত অবস্থায় ট্রেনটির সামনে একটি গরু চলে আসলে ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের সামনের অংশ ভেঙে যায়। জানা যায়, গুজরাটের আনন্দ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। র্কতৃপক্ষ জানায়, ট্রেনটি গান্ধিনগর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। সে সময় একটি গরু চলে আসে ট্রেনের সামনে। এ সময় গরুর সাথে ধাক্কা খেয়ে খুলে যায় ট্রেনের কোচের সামনের একটি অংশ। মেরামতের পর আবারও রওয়ানা হয় ট্রেনটি। এর আগে গত বৃহস্পতিবার মহিষের পালের সাথে ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের আরও একটি ট্রেনের। গেল ৩০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন সার্ভিস।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারি দিয়ে কোপালেন ক্যাশিয়ার!
  • adminadmin
  • অক্টোবর ৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।এবার অতিরিক্ত কাজের চাপ দেয়ার ফলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারি দিয়ে কোপালেন ক্যাশিয়ার! গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। আহত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোস চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডলকে আটক করেছে পুলিশ। খবর- নিউজ এইটিনের। সেই খবরে বলা হয়, চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোসের ওপর কাটারি নিয়ে হামলা করেন ওই ব্যাংকেরই ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডল। এদিন বিকেল পাঁচটার দিকে ব্যাংকের মধ্যেই এই ঘটনা ঘটে। কাটারির আঘাতে অঙ্কিতার কান ও মাথার পিছনে কেটে গেছে। এরপর সহকর্মীরা অঙ্কিতাকে তড়িঘড়ি চন্দনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পুরানো কোনো রাগ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন সহকর্মীরা। এদিকে ব্যাংকের এক কর্মী জানান, তিনি যখন ব্যাংকে ঢোকেন সেই সময় তিনি ক্যাশিয়ারের কাছে কাটারি দেখতে পান। তবে কী কারণে এই হামলা তা জানা নেই। এদিকে পুলিশকে বুদ্ধদেব জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে অতিরিক্ত কাজের চাপ দিচ্ছিল। সেই কারণেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ