৫৩ জন সন্তানের জন্মদাতার সঙ্গমে লিপ্ত হয়ে সন্তানের মা হলেন নিঃসন্তানী তরুণী
  • adminadmin
  • নভেম্বর ৩০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।বহু চেষ্টাতেও সন্তানধারণ করতে পারছিলেন না। শেষে বিখ্যাত স্পার্ম ডোনর কাইলের সঙ্গে শারীরিক মিলনের পর স্বাভাবিকভাবেই মা হলেন আমেরিকার বাসিন্দা অ্যালাইনা লাকুশাইনা। ৩০ বছর বয়সি এই তরুণী মা হওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। হতাশা কাটিয়ে তাঁকে নতুন করে বাঁচতে শেখান শুক্রাণুদাতা কাইল গর্ডি। ইনস্টাগ্রামে আলাপ হয় দু’জনের। স্পার্ম ডোনর হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি কাইলের। ইতিমধ্যেই সারা বিশ্বে ৫৩ জন সন্তানের জন্ম দিয়েছেন তিনি।মাত্র ৩১ বছর বয়সেই। তবে অ্যালাইনার ক্ষেত্রে কাইলের ভূমিকা অনেক বেশি সক্রিয়। তিনি এখানে পরোক্ষ শুক্রাণুদাতা নন।বরং প্রত্যক্ষ ও সরাসরি ভাবে লিপ্ত হয়েছেন সঙ্গমে। এর আগে স্পার্ম ডোনর-সহ একাধিক চেষ্টায় মা হতে চেয়েছেন অ্যালাইনা। কিন্তু পারেননি। এ বার তাঁর মাতৃত্বের স্বপ্ন পূর্ণ হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আদতে ইউক্রেনীয় অ্যালাইসা গত ৭ বছর ধরে আছেন আমেরিকায়। গ্রিন কার্ড লটারি নামের এক প্রতিযোগিতায় জয়ী হয়ে আমেরিকায় জীবনভর বসবাসের ভিসা পান তিনি। পরের বছর আমেরিকায় চলে আসেন তাঁর লিভ ইন পার্টনারও। দিনের পর দিন চেষ্টা করেও তাঁদের মাঝে কোনও সন্তান আসেনি। এই কারণে ভেঙে যায় সম্পর্কও। এর পর অ্যালাইনা ঠিক করেন তিনি সিঙ্গল মাদার হবেন। তিনি যান স্থানীয় স্পার্ম ব্যাঙ্কে। তার পর সামাজিক মাধ্যমে তাঁর আলাপ হয় কাইলের সঙ্গে। তবে যৌন সঙ্গমের ক্ষেত্রে কিছুটা দ্বিধান্বিত ছিলেন অ্যালাইনা। চেয়েছিলেন পরিচয় গাঢ় করতে। কয়েক বার ফোনে কথার পর মায়ামিতে দেখা করেন তাঁরা। দু’জনেই ভরসা রাখেন সনাতনী পদ্ধতিতে। তিনি মা হতে পারবেন কিনা, সংশয়ে ছিলেন অ্যালাইনা। জানিয়েছেন, কাইল তাঁকে সাহস ও আত্মবিশ্বাস দেন। তাঁর কথাতে অ্যালাইনাও বিশ্বাস করতে শুরু করেন তিনিও সন্তানধারনে সক্ষম। কাইলের সঙ্গে শারীরিক সম্পর্কও তিনি উপভোগ করেছেন বলে জানান। দিনের পর দিন স্পার্মব্যাঙ্কে গিয়ে জলের মতো অর্থব্যয় করেও যা হয়নি, অবশেষে এ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৭ বছরের ব্যবসায় র‌্যাপিডোর ২০ মিলিয়ন ডলার ব্যাঙ্ক ব্যালেন্স এবং ৮৩ মিলিয়ন ডলার সহ একটি ইউনিকর্নের পথে চলেছে
  • adminadmin
  • নভেম্বর ২৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।দেশের বড় বড় শহরে যেকোনো জায়গায় যেতে ওলা ও উবেরের ট্যাক্সি পরিষেবা নিলেও, গত কয়েক বছরে র‌্যাপিডো দেশের ছোট শহরে বাইক পরিষেবা দিয়ে মানুষের জীবনকে সহজ করতে অনেক সাহায্য করেছে। ২০১৫ এবং ২০১৭ সালের মধ্যে অন্তত তিন ডজন স্টার্টআপ ভারতে বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে। এই সময়ে র‌্যাপিডোর ব্যবসাও শুরু হয়। ভারতে গত ৭ বছরের ব্যবসায় র‌্যাপিডোর ২০ মিলিয়ন ডলার ব্যাঙ্ক ব্যালেন্স এবং ৮৩ মিলিয়ন ডলার সহ একটি ইউনিকর্নের পথে চলেছে৷ র‌্যাপিডোর ব্যবসায়িক যাত্রায় এমন অনেক ঘটনা ঘটেছিল যখন মনে হয়েছিল যে, সংস্থাটি আর টিকতে পারবে না, কিন্তু এর পরেও সংস্থাটি শক্ত হয়ে দাঁড়িয়েছিল। ফান্ডিং সমস্যা সত্ত্বেও বাইক ট্যাক্সি সেগমেন্টকে দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক রাজ্যে পরিবহন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কারণে বাইক ট্যাক্সিগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে। বাইক ট্যাক্সি পরিষেবা সত্যিই তদন্তের আওতায় এসেছে। ওলা এবং উবর বেশ কয়েকটি শহরে বাইক ট্যাক্সি পরিষেবাও শুরু করেছে। এই সব চ্যালেঞ্জ কাটিয়ে ব্যবসা সম্প্রসারণ করছে র‌্যাপিডো। ক্যাব পরিষেবা উবের এবং ওলার প্রধান ব্যবসা। তাদের গড় ভাড়া ৪০০ টাকা। ভারতে মানুষের গড় আয় কম হওয়ার কারণে সবাই ক্যাব বুক করতে পারেন না। এই কারণে, র‌্যাপিডো টিকিটের গড় ৫০ টাকা রেখে জনগণকে গতিশীলতা প্রদানের উদ্যোগ নিয়েছে। উবের এবং ওলা বাইক ট্যাক্সিতে তাদের ফোকাস বাড়ানোর জন্য সীমিত বিকল্প রয়েছে। এর কারণ টিকিটের গড় আয়তন কম হওয়ায় তারা এই ব্যবসায় বেশি মনোযোগ দিতে পারছে না। এই কারণে, উবের এবং ওলা ক্যাবগুলিকে অগ্রাধিকার দেয় এবং তাদের ফোকাস বাইক ট্যাক্সিতে কম থাকে৷ ২০১৫- ২০১৬ সালে ভারতে বাইক ট্যাক্সির ধারণাটি নতুন ছিল। অচেনা মানুষের পিছনে বসতে মানুষ পছন্দ করতেন না। প্রাথমিকভাবে, র‌্যাপিডোর চ্যালেঞ্জ ছিল অচেনা ব্যক্তির পিছনে বসা যাত্রীরা নিরাপদ বোধ করানো। এর সাথে,…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আমাদের মূল লক্ষ্য ছিল মূল অবকাঠামো ঠিক করা; কিন্তু মেরামতে এখন আরো বেশি সময় লাগছে-ইউক্রেন
  • adminadmin
  • নভেম্বর ২৫, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।এই সপ্তাহে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশের বিদ্যুতের চাহিদার বর্তমানে পঞ্চাশ শতাংশও পূরণ হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনারগো পাওয়ার অপারেটর বলেছে, আমাদের মূল লক্ষ্য ছিল মূল অবকাঠামো ঠিক করা; কিন্তু মেরামতে এখন আরো বেশি সময় লাগছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভসহ ১৫টি অঞ্চল বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এদিকে ইউক্রেনজুড়ে তুষার এবং সাব-জিরো বা শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রার শীত মৌসুম শুরু হচ্ছে। হাইপোথার্মিয়ায় সারা দেশে মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কিয়েভের প্রায় ৭০ শতাংশ বাসিন্দা বিদ্যুৎ ছাড়াই ঘুম থেকে জেগে ওঠে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বিবিসি ইউক্রেনীয়কে বলেছেন, রুশ হামলার কারণে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির’ শিকার হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি। তেমন কিছু হলে ইউক্রেনের রাজধানী এই শহরটিকে বিদ্যুৎ, তাপ এবং পানি ছাড়াই থাকতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টায় কিয়েভের বাসিন্দা রোমান বিবিসিকে বলেন, ‘পানি ধীরে ধীরে আসছে। এখনো বিদ্যুৎ নেই।’ বেশ কয়েক ঘণ্টা পর তিনি আরো বলেন, ‘অবশেষে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ করেছে, তবে সেটি ২৪ ঘণ্টারও বেশি সময় পরে।’ টোনিয়া নামে কিয়েভের আরেক বাসিন্দা ​​বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসিকে বলেন, ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। সে জানায়, আজ আমার কাছে পানি আছে, কিন্তু বেশ দুর্বল সংযোগ। এখনো বিদ্যুৎ নেই। সংবাদমাধ্যমগুলো বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া। গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শ্রীধর মাত্র ৩০ হাজার টাকা দিয়ে একটি সংস্থা চালু -বার্ষিক আয় ৬০লাখ টাকা
  • adminadmin
  • নভেম্বর ২৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।শুধুমাত্র প্রেমে ঝুঁকি নিলেই হয় না মাঝে মাঝে নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ঝুঁকি নিতে হয়। আজ আমরা আপনাকে এমন একজনের গল্প করতে যাচ্ছি যিনি নিজে ঝুঁকি নিয়ে জীবনের স্বপ্নগুলো কে বাস্তবায়িত করেছেন। তিনি হলেন উমং শ্রীধর। আসুন জেনে নিই। মধ্যপ্রদেশের ভূপালে বসবাসকারী শ্রীধর গত বছর একটি ব্যবসায়িক ম্যাগাজিন ফোবস এ নিজের জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় শ্রীধর কে ভারতীয় সামাজিক উদ্যোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই পর্যায়ে পৌঁছাতে শ্রীধর কঠোর পরিশ্রম করেছিলেন এবং ঝুঁকি নিয়ে ছিলেন। শ্রীধর মাত্র ৩০ হাজার টাকা দিয়ে একটি সংস্থা চালু করেছিলেন। যা শীঘ্রই একটি ব্র্যান্ডে পরিণত হয়েছিল। এটি মেইন অফিস ভোপাল এই। এই সব স্তরের জন্য অনেকেই কাজ পেয়েছেন। এই সংস্থাটির নাম হল খাদিজি। শ্রীধর এটি শুরু করার আগে কাপড় সম্পর্কে অনেক গবেষণা করেছিলেন। শ্রীধর তাঁতের কাপড় এবং খাদি কাপড় তৈরি করেন। শ্রীধর মূলত মধ্যপ্রদেশের দামোহো জেলার বাসিন্দা কিন্তু কাজের সূত্রে তাকে ভোপালে থাকতে হয়। এই সংস্থাটি খুচরো বিক্রি এবং পাইকারি বিক্রি করে। এই সংস্থাটি লকডাউন এর সময় দু লক্ষেরও বেশি মাক্স তৈরি করেছিল বিতরণের জন্য। লকডাউন এর সময় এই কাজের জন্য ৫০ জন মহিলা কর্মসংস্থান পেয়েছিলেন। যার কারণে তাদের ঘর চালাতে অসুবিধা হয়নি। শ্রীধর এর মত যদি সবাই ঝুঁকি নিয়ে একটি ছোট্ট প্রচেষ্টা করে তাহলে অনেকে হয়তো কর্মসংস্থান পেতে পারে। এই দেশে দারিদ্র্য এবং ক্ষুধার সমাধান আছে কিন্তু তার জন্য ঝুঁকি নিতে রাজি নয়।।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভোক্তা ও ব্যবসায়ীদের ছুটির মৌসুমে বড় ধরনের কেনাকাটা আপাতত না করতে সতর্ক করেছেন-জেফ বেজোস
  • adminadmin
  • নভেম্বর ২০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।মন্দা আসছে বলে সতর্ক করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি সম্প্রতি ভোক্তা ও ব্যবসায়ীদের ছুটির মৌসুমে বড় ধরনের কেনাকাটা আপাতত না করতে সতর্ক করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেফ বেজোস সম্প্রতি সিএনএনের সঙ্গে কথা বলেছেন।তিনি এ সময় গ্রাহকদের তাদের নগদ অর্থ জমা রাখতে বলেছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর পরামর্শ দিয়েছেন। শীর্ষ এই ধনী ব্যক্তি, আমেরিকান পরিবারগুলোকে নতুন গাড়ি ও টিভির মতো বড় জিনিসপত্র কেনা এড়াতে পরামর্শ দেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দা শুরু হতে পারে। জেফ বেজোস বলেছেন, আপনি যদি বড়-স্ক্রিনের টিভি কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার অর্থ জমা রাখতে পারেনে এবং দেখতে পারেন কী ঘটে। বেজোস আরও বলেন, অর্থনীতি এখন ভালো দেখা যাচ্ছে না। অর্থনীতির অনেকগুলো সেক্টরে এখন কর্মী ছাঁটাই হচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী নিজের জীবদ্দশায় তার সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তার সম্পদ দান করে দেবেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আমেরিকা ফ্রান্স,ব্রিটেন ও রাশিয়া ইতোমধ্যেই ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব চেয়েছে
  • adminadmin
  • নভেম্বর ২০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।বর্তমানে নিরাপত্তা পরিষদে প্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে। যার মাধ্যমে এই পরিষদ আরও শক্তিশালী ও কার্যকর হবে।এ বিষয়ে ফ্রান্সের অবস্থান আগের মতোই রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের প্রশ্ন শীর্ষক আলোচনা অধিবেশনে ফরাসি প্রতিনিধি ভারত ও অন্যান্য তিনটি দেশের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য অনুরোধ করেছিলেন। তিনি জানান,নিরাপত্তা পরিষদে যোগ দিতে আগ্রহী দেশগুলো,যারা তাদের দায়িত্ব পালনে সক্ষম বলে মনে করা হয়,তাদের স্থায়ী উপস্থিতির জন্য পদক্ষেপ নেওয়া উচিত। পরিষদের সদস্য সংখ্যা ২৫ পর্যন্ত উন্নীত করা যেতে পারে। নাথালি ব্রডহার্স্ট বলেন, ‘ফ্রান্স ভারত, জার্মানি, ব্রাজিল, জাপানকে স্থায়ী সদস্য হিসেবে সমর্থন করে। আমি আফ্রিকান দেশগুলোর একটি শক্তিশালী উপস্থিতি দেখতে চাই। অবশিষ্ট নির্বাচনী এলাকায়, ভৌগলিকভাবে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের অনুমতি দেওয়া উচিত।’ ব্রডহার্স্টের মতে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দিতে হবে।এটি মাথায় রেখে গণ সহিংসতার ক্ষেত্রে স্থায়ী পাঁচ সদস্যের ভেটোর আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আপাতত বন্ধ করা উচিত। এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর)সাধারণ পরিষদের বিতর্কে ব্রিটেনের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড জানান,স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা উচিত। স্থায়ী সদস্য হিসেবে ভারত,জার্মানি,জাপান ও ব্রাজিলের পক্ষেও ওকালতি করেন তিনি। সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে নিরাপত্তা পরিষদে সমগ্র বিশ্বের সামগ্রিক প্রতিনিধিত্ব জোরদার হবে বলে মনে করেন বারবারা। প্রসঙ্গত,নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে আমেরিকা ফ্রান্স,ব্রিটেন ও রাশিয়া ইতোমধ্যেই ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব চেয়েছে।ভারত বর্তমানে দুই বছরের মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শস্য রপ্তানি, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনা এবং জ্বালানি সহযোগিতা-এরদোগান
  • adminadmin
  • নভেম্বর ১৯, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার ফোন করে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।তাদের আলোচনার ইস্যু ছিল শস্য রপ্তানি, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনা এবং জ্বালানি সহযোগিতা। খবর আনাদোলুর। এ সময় শস্য রপ্তানিতে সহযোগিতা করায় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তুরস্কে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোয় জেলেনস্কিকেও ধন্যবাদ জানান এরদোগান। আলোচনার পর টুইটারে জেলেনস্কি লিখেছেন, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপে শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রশংসা করেছি আমরা। আমাদের শস্য রফতানিতে সহযোগিতার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আশ্বস্ত করেছি ইউক্রেন বিশ্বের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তাদানকারী হিসেবে থাকবে। জেলেনস্কি আরও লিখেছেন, নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ গত বৃহস্পতিবার আরও ১২০দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাদের মধ্যস্থতায় আবার এর মেয়াদ বাড়লো। জাতিসংঘ ও ইউক্রেন চেয়েছিল চুক্তির মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি করতে। কিন্তু শেষ পর্যন্ত ১২০ দিন পর্যন্ত মেয়াদ বাড়াতে সম্মতি পাওয়া গেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে-যুক্তরাষ্ট্র
  • adminadmin
  • নভেম্বর ১৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মোহাম্মদ বিন সালমান দায়মুক্তির যোগ্য- এমন বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের। ওয়াশিংটনের আদালতে জামাল খাগোসি হত্যা নিয়ে চলমান মামলায় অভিযুক্তদের তালিকা থেকে প্রিন্স সালমানের নাম বাদ দেওয়া হবে। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় খাসোগিকে। এজেন্টদের দিয়ে এই হত্যা স্বয়ং সৌদি যুবরাজ করিয়েছেন বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা। এদিকে হত্যা থেকে সৌদি যুবরাজকে দায়মুক্তির খবরে জামাল খাসোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস টুইটারে লিখেছেন- ‘আজ জামালের আবারো মৃত্যু হলো!’ তিনি টুইটারে লিখেছেন- আমরা ভেবেছিলাম হয়তো যুক্তরাষ্ট্র থেকে ন্যায়বিচারের একটি আলো আসবে, কিন্তু আবারো অর্থেরই জয় হলো। জামাল এ বিশ্বকে জানে না এবং আমি…!’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র লিখিত বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইনের দীর্ঘস্থায়ী এবং সুপ্রতিষ্ঠিত নীতির অধীনে স্টেট ডিপার্টমেন্ট এ আইনগত সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, জামাল খাগোসি সৌদি আরবের শাসকগোষ্ঠীর তীব্র সমালোচক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে আরবের শাসকগোষ্ঠী নিয়ে কলাম লিখতেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জো বাইডেন অভিনন্দন জানিয়েছেন
  • adminadmin
  • নভেম্বর ১৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত করলো রিপাবলিকান পার্টি। প্রয়োজনীয় ২১৮ আসন পেতে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো দলটিকে। অথচ নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, হেসে খেলেই প্রতিনিধি পরিষদে জয় পাবে রিপাবলিকানরা। শেষ পর্যন্ত হাউসের দখল নিতে পারলেও ডেমোক্রেটদের সঙ্গে ব্যবধান খুবই সামান্য। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২১৮–২২৩টি আসনে জয়ী হতে পারেন। তবে রিপাবলিকানদের এই জয়কে ছোট করে দেখার সুযোগও নেই। বিবিসি জানিয়েছে, এখন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ঠ। যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্রেটরা।তারপরেও নিজের মতো করে সরকার চালানো আর সম্ভব হবে না বাইডেনের জন্য। প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত হওয়ায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন।রিপাবলিকান বিজয়ের পর জো বাইডেন বলেন,রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আমি নেতা কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানাই। তাদের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত আছি। আমি যে কারো সঙ্গে কাজ করবো। হাউসে জয়ের পর ম্যাকার্থি বলেন, আমেরিকানরা এখন নতুন পথে হাটার জন্য প্রস্তুত। রিপাবলিকানরা তাদেরকে সেই দিকে নিয়ে যাবে। এই জয়ের ফলে হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার হতে যাচ্ছেন ম্যাকার্থি। এতদিন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ন্যান্সি পেলোসি। ৮২ বছর বয়সী ন্যান্সি তার পদে ইতিহাসের প্রথম নারী ছিলেন। তিনি এখন হাউসের মাইনরিটি লিডার হিসেবে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম
  • adminadmin
  • নভেম্বর ১৫, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ায়। পরিসংখ্যা বিষয়ক ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দুপুর ৩টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৮০০ কোটি ৮ হাজার জন। ১৬ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৯২৩ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টমে। তালিকায় শীর্ষে আছে চীন। সেখানে মোট জনসংখ্যা ১৪৫ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৬০ জন। চীনের পর যথাক্রমে রয়েছে ভারত (১৪১ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ১২০), যুক্তরাষ্ট্র (৩৩ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৩৭১), ইন্দোনেশিয়া (২৮ কোটি ৫ লাখ ৩৭ হাজার ১৪৮), পাকিস্তান (২৩ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৪০০), নাইজেরিয়া (২১ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৭৬৭) ও ব্রাজিল (২১ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৭৭৪)। এ ছাড়াও, নবম ও দশম অবস্থঅনে রয়েছে রাশিয়া (১৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৪২৬) ও মেক্সিকো (১৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৯৭৪)।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
একটি মহিষের দাম সাড়ে ১২ কোটি টাকা
  • adminadmin
  • নভেম্বর ১৪, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।একটি মহিষের দাম সাড়ে ১২ কোটি টাকা, তার নিরাপত্তায় আবার ১২ জন বন্দুকধারী! অবাক লাগছে, তাই না? অবিশ্বাস্য মনে হলেও, এমনই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মোরেনা জেলায়। জানা যায়, শুক্রবার (১৮ নভেম্বর) মোরেনায় শুরু হয় তিনদিনের কৃষক মেলা। সেখানে হরিয়ানা থেকে নিজের পোষা দেড় টন বা দেড় হাজার কেজি ওজনের মহিষ গোলু-২ কে নিয়ে যান নবীন সিং নামের এক ব্যক্তি। এরপরই মেলার মূল আকর্ষণ হয়ে ওঠে মহিষটি। এটির দাম হাঁকা হয় ১০ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় সাড়ে ১২ কোটি (১ রুপি=১.২৫ হিসাবে)। মহিষটির নামকরণের বিষয়ে নবীন সিং জানান, গোলু- ১ নামের একটি মহিষ ছিল তার। সেটি থেকে জন্ম নেয় গোলু-২ এর বাবাসহ আরও দুটি মহিষ। দাদার নামানুসারেই এটির নাম রাখা হয়েছে। তিনি আরও জানান, গোলুর সার্বক্ষণিক নিরাপত্তায় ১২ জন বন্ধুকধারী নিয়োজিত আছেন। গোলুকে যখন কৃষক মেলায় নিয়ে যাওয়া হয়, তখন স্থানীয় প্রশাসন মহিষটির নিরাপত্তায় আলাদা করে তিন ‍পুলিশ সদস্যকে নিয়োগ দেয়। গোলুর খাওয়া-দাওয়ার বিষয়ে নবীন জানান, দিনের শুরুতেই এটিকে ১০ কেজি ভুসি খাওয়ানো হয়। তার ঠিক দেড় ঘণ্টা পরে দেশি ঘি মেশানো সাত লিটার দুধ খায় সে। সারাদিনে ২০ লিটার দুধ খাওয়ানো হয় গোলুকে। দুধ খাওয়ানোর পর মহিষটিকে কিছুক্ষণ রোদে বেঁধে রাখা হয়। পরে শুধু মহিষদের জন্য বানানো আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিংপুলে দেড় থেকে দুই ঘণ্টা ধরে গোসল করানো হয় গোলুকে। দুপুরে ঘাসের সঙ্গে ১৫ কেজি ভুসি মিশিয়ে খাওয়ানো হয়। এর ঠিক দুই ঘণ্টা পর আবারও ১৫ কেজি ভুসি দেওয়া হয় গোলুকে। তাছাড়া গাজর, বাতাবি লেবু বা মাল্টাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল খেতে দেওয়া হয় তাকে। খাওয়া-দাওয়া ও অন্যান্য দিক ধরে দিনে ১০ হাজার রুপি হিসাবে মাসে ৩ লাখ রুপি খরচ করতে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বামীকে বশ করতে ৫৯ লাখ টাকা জ্যোতিষী হাতিয়ে নিচ্ছে!
  • adminadmin
  • নভেম্বর ১৪, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।স্বামীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাইয়ের পোয়াই পুলিশ। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার অন্ধেরি নামের এক ব্যবসায়ীর। তার বয়স ৩৯ বছর। দাম্পত্য কলহ লেগেই থাকত। তাই সন্তানদের কথা ভেবে স্বামীর সঙ্গে থাকলেও ওই নারীর মনের মানুষ ছিলেন অন্য কেউ। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর ধরে ওই নারীর অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার কথা জানতে পেরে ওই ব্যবসায়ী স্ত্রীকে বিবাহ-বিচ্ছেদের হুমকি দেন।ভয় পেয়ে প্রেমিকের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেন বলে বলে দাবি করেন স্ত্রী। এদিকে, দীপাবলি উপলক্ষ্যে নিজের সংস্থার কর্মচারীদের ‘বোনাস’ দেবেন বলে অক্টোবরের ১০ তারিখ নাগাদ বাড়িতে ৩৫ লক্ষ টাকা স্ত্রীকে জানিয়েই আলমারিতে রেখেছিলেন ওই ব্যবসায়ী। এক সপ্তাহ পর আলমারিতে সেই টাকা না মেলায় স্ত্রীকে ডেকে জানতে চান স্বামী। স্ত্রীর উত্তরে অসঙ্গতি দেখে, ব্যবসায়ী তাঁর ভাইকে খবর দেন।দুজনের ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ওই নারী। জানান, প্রতিদিনের দাম্পত্য অশান্তি থেকে মুক্তি পেতে এবং স্বামীকে বশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়া বাদল শর্মা নামের এক জ্যোতিষীকে পুরো টাকা তিনি দিয়ে দিয়েছেন। নিজের প্রেমিকের সাহায্যে জ্যোতিষীর কাছে পৌঁছালে তিনি জানান,কালো জাদুর সাহায্যে তিনি সব সমস্যার সমাধান করে দেবেন।কিন্তু তার জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। স্বামীকে না জানিয়ে বাড়িতে রাখা নিজের যাবতীয় গয়না এবং টাকা জ্যোতিষীকে দিতে থাকেন তিনি। ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে, তল্লাশি চালিয়ে জ্যোতিষীর কাছ থেকে টাকা এবং সোনার গয়না মিলিয়ে মোট ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কখনো কখনো অজানা প্রশ্নের এমন উদ্ভট জবাব লেখে ছাত্ররা!
  • adminadmin
  • নভেম্বর ১৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।পরীক্ষার হলে বসে অনেক সময় জানা প্রশ্নেরও ঠিক জবাব দিতে পারে না ছাত্ররা। আবার কখনো কখনো অজানা প্রশ্নের এমন উদ্ভট জবাব লেখে ছাত্ররা যা দেখে শিক্ষকদের চোখ ছানাবড়া না হয়ে উপায় থাকে না। সম্প্রতি ভারতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের পরীক্ষার উত্তরপত্রে বিয়ে ও সন্তান জন্মদান নিয়ে আজব জবাব দেখে শিক্ষক এতটাই হতবাক হন যে, পরে সেই উত্তরপত্র তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তের মধ্যে সেই উত্তরপত্র রীতিমতো ভাইরাল হয়ে যায় অনলাইনে। তৃতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার প্রশ্ন ছিল- বিয়ে কি? জবাবে ওই ছাত্র লেখে, যখন কোনো মেয়েকে তার মা-বাবা বলে তুমি বড় হয়েছ। এখন আর আমরা তোমাকে খাওয়াতে পারব না। যাও এখন কোনো পুরুষকে খুঁজে নাও যে তোমাকে বিয়ে করে খাওয়াবে। তখন মেয়েটি (ঘর থেকে) বের হয়ে সেই পুরুষের সন্ধান করে। এছাড়া বড় হওয়ার পর একটি ছেলেকেও তার বাবা-মা ঘর থেকে থেকে বের করে দিয়ে বিয়ে করে ঘরে ফেরার কথা বলে। সেই ছেলে ও মেয়ে একে অন্যের সঙ্গে দেখা করে এবং যখন একসঙ্গে থাকে তখন তাকে বিয়ে বলে। এরপর তারা যখন উল্টোপাল্টা কাজ করে তখন সন্তানের জন্ম হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুক্তরাষ্ট্রে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী
  • adminadmin
  • নভেম্বর ১৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রির্সোস সেন্টার এ তথ্য জানিয়েছে। অবশ্য, এর মধ্যে হতাশার খবর হলো, প্রথম মুসলিম হিসেবে সিনেটর হওয়ার গৌরব অর্জন করার সুযোগটি হাতছাড়া হয়েছে। রিপাবলিকান মেহমেত ওজ পেনসিলভানিয়ায় তার আসনে হেরে গেছেন। এবার বেশির ভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে ২০ জন পুনঃনির্বাচিত এবং ১৭ জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন। সিএআইআর জানায়, ২০২০ সালে ৭১ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তা হয়েছে ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি। সিএআইআর-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক পরিবর্তন’ হচ্ছে। তিনি বলেন, এই ঐতিহাসিক বিজয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের সম্প্রদায় আমেরিকান রাজনীতিতে ওপরে উঠছে, আমাদের প্রতিবেশীদের মধ্যে আস্থা জন্মেছে যে মুসলিমরা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের স্বার্থের জন্য লড়াই করতে পারে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে মুসলিমদের কণ্ঠ চাপা ছিল। কয়েকজন ঐতিহাসিক প্রথম হিসেবেও জয়ী হয়েছেন। কয়েকটি রাজ্যে প্রথমবারের মতো মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত করেছে। জর্জিয়া প্রথম মুসলিম নারী হিসেবে নাবিলাহ ইসলামকে নির্বাচিত করে। নাবিলা সাইয়েদ (২৩) ইলিনয়সের সাধারণ পরিষদে তরুণতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রুয়া রোম্মান প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে জয়ী হয়েছেন। মেইন রাজ্য আইনসভায় প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছেন মানা আবদি, দেকা ধালাক ও আবুরিন রানা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য পথ করে দিতে গাড়িবহর থামিয়ে দেন-মোদি
  • adminadmin
  • নভেম্বর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৯ নভেম্বর) কাংড়ায় জনসভায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য পথ করে দিতে তাকে গাড়িবহর থামিয়ে দিতে দেখা যায়। সেই ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মোদি এ দিন হিমাচল প্রদেশের কাংড়া জেলার ছাম্বিতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় একটি অ্যাম্বুলেন্স আসার শব্দ শুনে তিনি গাড়িবহর থামিয়ে দিতে বলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদি তার গাড়িতে বসে আছেন। আর একটি অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে। তারপর তার গাড়িবহর চলতে শুরু করে এবং মোদি সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষদের দিকে হাত নাড়েন। যে রুটে মোদির গাড়িবহর যাওয়ার কথা ছিল সেই রুটে ট্রাফিক ডাইভার্ট করতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। এছাড়াও অনেক মানুষ জড়ো হয়েছিল তাকে দেখার জন্য। এর আগেও গত ৩০ সেপ্টেম্বর নিজের রাজ্য গুজরাতে গিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার জন্য নিজের গাড়িবহর থামিয়ে দিয়েছিলেন মোদি। ওই দিন আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা পেরোতে দেখেই নিজের গাড়িবহর থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মোদি। পরে সেই ঘটনার ভিডিও টুইট করে গুজরাত বিজেপি জানায়, ‘ভিআইপি সংস্কৃতি’ কীভাবে বন্ধ করতে হয়, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সবার শেখা উচিত

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
খ্রিস্টধর্ম বা ইসলামে অস্পৃশ্যতা একেবারেই প্রচলিত নয়- ভারত সরকার
  • adminadmin
  • নভেম্বর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের তফসিলি মর্যাদা দেয়ার বিরোধিতা করল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে একটি হলফানামা পেশ করে এই প্রেক্ষিতে সরকার বলে, ‘খ্রিস্টধর্ম ও ইসলামে অস্পৃশ্যতা নেই’। ভারত সরকার বলে, ‘তফসিলি জাতির লোকেরা ইসলাম বা খ্রিস্টধর্মের মতো ধর্মে রূপান্তরিত হন, যাতে তারা অস্পৃশ্যতার নিপীড়নমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। খ্রিস্টধর্ম বা ইসলামে অস্পৃশ্যতা একেবারেই প্রচলিত নয়।’ বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন’র আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই হলফনামা পেশ করেছে ভারত সরকার। সংগঠনটি দাবি করে, ১৯৫০ সালের সংবিধান (তফসিলি জাতি) আদেশে বলা হয়েছে, শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ ও শিখদের তফসিলি জাতি হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীর অভিযোগ, এই আদেশ অসাংবিধানিক। কারণ এটি ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের হলফনামায় বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের সম্পর্কে বলা হয়েছে, ১৯৫৬ সালে সামাজিক ও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ড. বিআর আম্বেদকরের নেতৃত্ব তফসিলি জাতির একাংশ স্বেচ্ছায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তবে মুসলামনদের ক্ষেত্রে ধর্মান্তরকরণ প্রক্রিয়াটি কয়েক শতাব্দী ধরে চলমান। সরকার বলে, ‘ভারতীয় নাগরিক ও বিদেশী নাগরিক হিসেবে এই মামলায় শ্রেণিবিভাগ করা হচ্ছে না। কিন্তু ভারতের সংবিধানের ১৪ নং ধারা অনুযায়ী, শ্রেণিবিভাগ নিষিদ্ধ নয়।’ এদিকে সরকার পরোক্ষভাবে এও ইঙ্গিত করে যে, খ্রিস্টান ও ইসলাম ‘ভারতের ধর্ম নয়’। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তফসিলি জাতির তালিকাভুক্ত করার অর্থ হলো পিছিয়ে সম্প্রদায়কে সাহায্য করা। এই অবস্থায় কেন্দ্রের বক্তব্য, ‘খ্রিস্টধর্ম বা ইমলামে কেউ অস্পৃশ্যতার কারণে নিপীড়নের শিকার হচ্ছে, এমন প্রমাণ দেয়া কোনো গবেষণা নেই।’ তবে কেন্দ্রের তরফে বলা হয়, ‘শত শত বছর ধরে হিন্দু সমাজে যে নিপীড়নমূলক পরিবেশ রয়েছে, তা খ্রিস্টান বা ইসলামী সমাজেও তফসিলি জাতির লোকদের মধ্যে ছিল বলে প্রমাণ করার জন্য যথেষ্ট প্রামাণিক তথ্য রয়েছে।’

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গণতন্ত্রের জয়-প্রেসিডেন্ট জো বাইডেন
  • adminadmin
  • নভেম্বর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ডেমোক্র্যাটদের জন্য এটি একটি কঠিন রাত বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে বাইডেন এসব কথা বলেন। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমসহ অনেকেই বলেছিল এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘লাল ঢেউ’ বয়ে যাবে। তবে তেমনটি হয়নি।’ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মধ্যে তুমুল লড়াই চলছে। সিনেটের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কাদের হাতে যাবে, তা চূড়ান্তভাবে এখনো নির্ধারণ হয়নি। তবে দুদলের কেউই এবারের ভোটে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। পরিপ্রেক্ষিতে বাইডেন এ কথা বলেন। ডেমোক্রেটিক পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি উল্লেখ করে বাইডেন বলেন, নির্বাচনে যে কোনো আসন হারানোই দুঃখজনক। এবারের ভোটে আমাদের দলের অনেক যোগ্য প্রার্থী জয় পাননি। ডেমোক্র্যাটদের জন্য এটি কঠিন একটি রাত। তবে আমি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। মধ্যবর্তী নির্বাচন ‘গণতন্ত্রের জন্য সুখকর’ বলেও মন্তব্য করেন বাইডেন। বলেন, সাম্প্রতিক বছরগুলোয় গণতন্ত্র বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল। এটি গণতন্ত্রের জন্য একটি শুভদিন। এদিকে মধ্যবর্তী নির্বাচনের যে ফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, তাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মধ্যে তুমুল লড়াই চলছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কাদের হাতে যাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনটি অঙ্গরাজ্য। এগুলো হলো— জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। সবশেষ ফলে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে এসেছে যথাক্রমে ৪৮ ও ৪৯টি আসন। অর্থাৎ আর দুটি আসনে জয় পেলে সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাবে। সংখ্যাগরিষ্ঠতা হারাবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
হজযাত্রীদের জন্য মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল
  • adminadmin
  • নভেম্বর ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।হজযাত্রীদের জন্য মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল করছে সৌদি আরব। নাম দেওয়া হয়েছে আবরাজ কুদাই। ১০ হাজার কক্ষের হোটেলটিতে থাকতে পারবেন ৩০ হাজার অতিথি। হজে আসা মুসল্লিদের জন্যই মূলত বিশাল এলাকাজুড়ে এ হোটেলটি নির্মাণ করা হচ্ছে । এটি নির্মাণে সৌদি সরকারের খরচ পড়ছে ৩৫০ কোটি ডলার। পবিত্র কাবা শরিফ থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে ৬ লাখ ৪৫ হাজার ৮৩০ বর্গফুট আয়তনের হোটেলে শপিংমল, হেলিপ্যাড, রেস্তোরাঁ, ফুডকোর্ট, বাস স্টেশন, বলরুম ও কনভেনশন সেন্টার থাকবে। বেজমেন্টে একসঙ্গে আড়াই হাজারের বেশি গাড়ি রাখা যাবে। ধারণা করা হচ্ছে আগামী বছরই যাত্রা শুরু করবে আবরাজ কুদাই। হোটেলের ১২টি সুউচ্চ টাওয়ারে কক্ষগুলো থাকবে। প্রত্যেকটি ৪৫ তলার সমান। ১০টি টাওয়ারে ৩০টি ফ্লোর আর বাকি দুটিতে থাকবে ৪৫টি ফ্লোর। ২টি টাওয়ারের ১টিতে থাকবে ৭০টির মতো রেস্তোরাঁ, হেলিপ্যাড ও রাজ পরিবারের জন্য নির্ধারিত ফ্লোর। একটিতে পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধা। বাকি ১০টি টাওয়ারে চার তারকা হোটেলের বন্দোবস্ত। একটি সিঙ্গেল কক্ষের ভাড়া প্রতি রাতে পাঁচ লাখ টাকারও বেশি হবে। দ্য ট্রাভেল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ
  • adminadmin
  • নভেম্বর ৮, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে জনমত জরিপে সুখবর পেল ডেমোক্রেটিক পার্টি। এনবিসি নিউজের সর্বশেষ জরিপ অনুসারে, জনসমর্থনের হিসাবে ডেমোক্র্যাটরা রিপাবলিকান পার্টির সঙ্গে তাদের ব্যবধান কমিয়ে এক কদম এগিয়ে গেছে। ৪৮ শতাংশ সম্ভাব্য ভোটার জানিয়েছেন, তাঁরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে দেখতে চান। ৪৭ শতাংশ ভোটার বলছেন, তাঁরা রিপাবলিকানদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পক্ষে। প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়ে থাকে। এই নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট গ্রহণ হয়। এ ছাড়া অঙ্গরাজ্য পর্যায়ে গভর্নরসহ বিপুলসংখ্যক আসনে ভোট গ্রহণ হয়। এ বছর মোট ৩৬টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হচ্ছে। মধ্যবর্তী এই নির্বাচনের ফলাফল বহুলাংশ নির্ধারণ করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট তাঁর অবশিষ্ট দুই বছর কীভাবে শাসন করবেন। মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির এক প্রার্থীর তহবিল সংগ্রহ সভায় সমর্থকদের সঙ্গে সেলফি তুলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোয় সর্বশেষ জনমত জরিপের ফলে আজ মঙ্গলবারের নির্বাচনের ফলাফলে যে বড় রকমের হেরফের হবে, সে কথা ভাবার কোনো কারণ নেই। অধিকাংশ জরিপ অনুসারে, কংগ্রেসের নিম্নকক্ষ, অর্থাৎ প্রতিনিধি পরিষদ রিপাবলিকানরা ফিরে পাচ্ছে। যা এখনো অনিশ্চিত তা হলো ঠিক কত আসনের ব্যবধানে তারা জয়ী হবে। শোনা যাচ্ছে, স্পিকার হচ্ছেন এই আশায় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি ইতিমধ্যে ধোপাখানা থেকে নতুন কোট-প্যান্ট আনিয়ে রেখেছেন। আবার সিনেটের ফলাফল এখনো অনিশ্চিত। সিনেটের নিয়ন্ত্রণ নির্ভর করছে পেনসিলভানিয়া ও জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের ফলাফলের ওপর। এই ফলাফল যদি তাদের অনুকূলে যায়, তাহলে সম্ভবত ডেমোক্র্যাটরা আগের মতোই ৫০-৫০ অনুপাতে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখবে বা এমনকি একটি অতিরিক্ত আসন দখল সম্ভব হবে। শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, এই নির্বাচনের ফলাফল বহুলাংশে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইমরান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পরই তুলে নেন শেহবাজ
  • adminadmin
  • নভেম্বর ৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।টেলিভিশনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শনিবার। তবে তীব্র সমালোচনার মুখে এর কয়েক ঘণ্টা পরই সে নিষেধাজ্ঞা তুলে দেয় শেহবাজ শরিফের সরকার। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ বাকস্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর আওতায় ইমরান খানের বক্তব্য সম্প্রচারের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়া হচ্ছে। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ইমরান খান তার ওপর বন্দুক হামলা নিয়ে মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ করছেন। তাই তার এ সংক্রান্ত বক্তব্য টেলিভিশনে সম্প্রচার বা পুনঃসম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির তথ্যমন্ত্রীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। রাজনৈতিক প্রতিপক্ষ, নেতাকর্মী ও গণমাধ্যমকে নিষিদ্ধ করা ইমরান খানেরই নেতিবাচক চিন্তাভাবনা ও মনোভাব। তাই যদি ইমরান খান সরকারের বিপক্ষে কথা বলতে চায়, তাকে বলতে দিন। কারণ যত তিনি আমাদের বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা তথ্য প্রচার করবে, তত সত্য জনসাধারণের সামনে পরিষ্কার হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ