Top Tags
সর্বশেষ সংবাদ
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বানফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাতজয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগীমধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকবিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিলনতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকেকুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতাসৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকারমেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটককুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধারসৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রমমধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতিযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিচার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবেইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি হওয়া হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন, জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ মাধ্যমে বলেন,মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।

মাও নিং আরও বলেন,“সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা।এর সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব।”

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে যুদ্ধবিরোধী উত্তেজনার মধ্যে জেরুজালেমের মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী।জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মুসল্লিদের নামাজ ও তারাবি আদায় করতে দেওয়া হচ্ছে না।

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি বলেছেন,ইসরাইলি কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।এর মাধ্যমে দখলদাররা মসজিদে তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

শায়খ সাবরি আরও জানান,শনিবার থেকে মুসল্লি,শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীরা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে; ভেতরে কেবল প্রহরীরা রয়েছেন।তিনি বলেন, নিরাপত্তার অজুহাতের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধ রাখার কারণে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

Loading

ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি।।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) অভিযোগ অনুসারে একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো বস্তু ব্যবহার করে নজরুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেন।আহত নজরুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানিয়েছেন,অভিযুক্তের কাছে আগে থেকে তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তির ইতিহাস ছিল,কিন্তু সামাজিক সম্মানের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগী পরিবারও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।সাম্প্রতিক মিলিটারি সংঘর্ষ ও পাল্টা হামলার কারণে অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে।বৈঠকে আলোচনা হবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি,আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীলতা রক্ষা বিষয়ে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী,নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত,ফার্স্ট লেডি বা সাবেক রাষ্ট্রপতি পরিবারের কেউ এটি করতে পারেন না।

জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন,বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরতে বলা হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট বাতিল, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার,ফ্লাইদুবাই,এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত।

১ মার্চ: ৪০টি ফ্লাইট বাতিল, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইন্সের।

২ মার্চ (এ পর্যন্ত): ৩৯টি ফ্লাইট বাতিল, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

বিমান যাত্রীরা এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

Loading

কুয়েত থেকে: কুয়েতে মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও এএফপি।ঘটনা স্থলে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে,দূতাবাসের এলাকায় কেউ যাওয়া থেকে বিরত থাকুক এবং বাসায় আশ্রয় নিক। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, “আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। বাইরে যাবেন না।”

কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, “যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য প্রস্তুত থাকুন।”

দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Loading

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কয়েকজন ব্যাংক কর্মকর্তা বা গ্রাহক ভবনের ভেতরে আটকা পড়েছেন।ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার চেষ্টা করছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে সরকার।সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বলা হয়,জনগণের জন্য নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না,তখন তাদের দৈনন্দিন যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যা লাঘব করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস,যা নারীদের জন্য বিশেষ এবং চালক হিসেবে নিয়োগ পাবেন নারী।

সংশ্লিষ্টরা আরও জানান,বৈঠকে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া গরুচুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা হয়েছে এবং আঃ রব খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়,চোরচক্রের হোতা মনির হোসেন আকন অভিযোগ করেছেন যে,আটক ব্যক্তির মাধ্যমে চোরেরা স্থানীয় কয়েকজন কথিত নেতার সাথে সমঝোতা করে ১ লাখ ৬০ হাজার টাকায় সব মিটমাট করার চেষ্টা চালাচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন,পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে চোরচক্রকে সুষ্ঠু আইনি ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়,দুর্ঘটনার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন।আল জাজিরার এক সংবাদদাতা জানান,উদ্ধার হওয়া ক্রুদের একজন পুরুষ ও অপরজন নারী।তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মিডল ইস্ট আই দাবি করেছে,কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়,কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন,চলমান সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগলেও তা সীমিত পর্যায়ে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।ইরান উপসাগরীয় কয়েকটি দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটলো।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয় এবং সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশাল সংরক্ষণ ট্যাংক,উন্নত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরসহ এই স্থাপনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’র কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ।

যুক্তরাষ্ট্র,বাহরাইন,জর্ডান,কুয়েত,কাতার,সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়,ইরানের এসব ‘অযৌক্তিক হামলা’ বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে।এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে,তেহরানের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে,যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

যৌথ বিবৃতিতে তারা নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে জানায়, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়—ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার পর দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন।

তবে এ দাবি প্রত্যাখ্যান করে লারিজানি বলেন,ইরান এমন কোনো উদ্যোগ নেয়নি এবং আলোচনার বিষয়টি ভিত্তিহীন।

বর্তমানে আলী লারিজানি ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্যকে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ,

রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম,

রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং

রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে গত ১৭ মাসে একটি গোষ্ঠী,বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।বিভিন্ন স্থানে মব সহিংসতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বীর মুক্তিযোদ্ধারাও নজিরবিহীনভাবে নাজেহালের শিকার হয়েছেন।

এই নৈরাজ্য মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।২০২৪ সালের আগস্টে পুলিশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রাণ হারানোর দাবি উঠে,এবং দেশপ্রেমিক সেনাবাহিনীও বিভিন্ন হুমকির মুখে পড়ে।ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে।নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার গঠনের আগে ও পরে প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তবে মাঠপর্যায়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো স্পষ্ট নয় বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—কীভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং বাহিনীর মনোবল পুনরুদ্ধার হবে?

রাজনৈতিক অস্থিরতা,নির্বাচন-পরবর্তী সহিংসতা,কথিত ভুয়া মামলা এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যায় এবং সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার কারণে অনেক সদস্য এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

এর মধ্যে সরকার গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।নবনিযুক্ত আইজিপির কাছে প্রত্যাশা—তিনি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করবেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ,কারণ যে কোনো সরকারের ভাবমূর্তি ও জননিরাপত্তা অনেকাংশেই পুলিশের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

পুলিশ কর্মকর্তাদের মতে,রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার প্রধান শর্ত। নিরপেক্ষ আইন প্রয়োগ,অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঝুঁকি থেকে সুরক্ষা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা,আবাসন সুবিধা,পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো হলে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) ও ফৌজদারি কার্যবিধি (CrPC) যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।অতীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ থানার কার্যক্রমকে গতিশীল রাখত এবং অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হতো।সেই সংস্কৃতি পুনরায় চালু করা জরুরি।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন,বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই—এটাই হতে পারে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি এ নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

নীতিমালায় খতিব ছাড়া মসজিদের অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাড়াভিত্তিক মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত বেতন কাঠামো হলো—

পদ গ্রেড বেতন স্কেল (টাকা)
সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেড ৪৩,০০০ – ৬৯,৮৫০
পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ – ৬৭,০১০
ইমাম ৯ম গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০
প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০
মুয়াজ্জিন ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০
প্রধান খাদিম ১৫তম গ্রেড ৯,৭০০ – ২৩,৪৯০
খাদিম ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০

আবাসন, সঞ্চয় ও অবসর সুবিধা

নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সপরিবারে আবাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক সঞ্চয়, চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদান এবং কল্যাণমূলক সুবিধার বিধান রাখা হয়েছে।

ছুটি ও নিয়োগ ব্যবস্থা

নিয়োগের জন্য সাত সদস্যের বাছাই কমিটি থাকবে এবং তাদের সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পদ ও অন্যান্য নির্দেশনা

নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজের স্থান রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটি ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে, তবে আয়-আয়তন অনুযায়ী সদস্য সংখ্যা সমন্বয়ের সুযোগ থাকবে।

নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা নিষ্পত্তি করবে। নতুন নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।

জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামীম মজুমদার বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আলেম সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে।


 

Loading

সাংবাদিকদের PRO হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে,তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে উন্নয়ন কার্যক্রম,জনঅভিযোগ,নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় “জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল” গঠন করা প্রয়োজন।প্রতিটি এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগের মাধ্যমে একটি পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ সচিবের নিকট প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়কে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক সংযোগ: সৌজন্য সাক্ষাৎ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে।নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও,দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এছাড়া দুই দেশের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদলের নেতা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি।।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত,রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজের বাড়ির পাশে ঈদগাহ মাঠে প্যারোলে মুক্তি পাওয়া রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮) বাবার জানাজায় অংশ নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে বাবাকে শেষবার দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলের আবেদন করা হয়।রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনকে মুক্তি দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানিয়েছেন,জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি অনুযায়ী পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নেওয়া হয় এবং জানাজা শেষে পুনরায় কারাগারে হস্তান্তর করা হয়। গত বছরের ১ ডিসেম্বর নিজ গ্রাম থেকে একটি বিদেশি রিভলবার ও রামদাসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন আলাউদ্দিন।সদর থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তিনি জেলা কারাগারে আটক ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ওসিকে হুমকি দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আটক
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।অভিযোগ,তিনি বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানিয়েছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন এবং শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের জানান, অধিবেশনের আহ্বান সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে,এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভাগ্য সংসদের সিদ্ধান্তে নির্ভর করবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকের ভোট হবে কি হবে না তা চূড়ান্তভাবে নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। বর্তমান অর্ডিন্যান্স অনুযায়ী এই বিধান বাতিল করা হয়েছে, কিন্তু সংসদ রেটিফাই করলে বা পরিবর্তন করলে নির্বাচনের নিয়ম ভিন্ন হতে পারে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন ইতোমধ্যেই শুরু হয়েছে, এবং শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।এছাড়া স্থগিত হওয়া উপনির্বাচনও কমিশনের পরিকল্পনায় রয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অবৈধ নির্বাহী আদেশের ভবিষ্যৎ: ইউনুসের বিদায়ের পর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কি টিকে আছে?
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাতীয় ডেস্ক।।ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করার যে নির্বাহী আদেশ জারি করা হয়েছিল,সেই আদেশে স্বাক্ষরকারী প্রধান নির্বাহী ইউনুসের পদত্যাগ বা বিদায়ের পর আদেশটির আইনি বৈধতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে— ব্যক্তি পরিবর্তনের সঙ্গে কি নির্বাহী আদেশও অকার্যকর হয়ে যায়,নাকি রাষ্ট্রীয় ধারাবাহিকতায় তা বহাল থাকে? নিচে বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো। ⚖️ আইনি বিশ্লেষণ বাংলাদেশের প্রশাসনিক আইনের মূল নীতি হলো — রাষ্ট্রের সিদ্ধান্ত ব্যক্তি নির্ভর নয়,পদ নির্ভর। কোনো নির্বাহী আদেশ সাধারণত ব্যক্তির নামে নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বে জারি হয়। ফলে আদেশ প্রদানকারী কর্মকর্তা বা প্রধান নির্বাহী পদ ছাড়লেও আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।   আদেশ বাতিলের জন্য প্রয়োজন: নতুন নির্বাহী আদেশ, আদালতের রায়, অথবা আইনগত পর্যালোচনা (Judicial Review)।   তবে যদি প্রমাণ হয়— আদেশটি সংবিধানবিরোধী, যথাযথ আইনি ক্ষমতা ছাড়া জারি, বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে আদালত সেটিকে শুরু থেকেই অবৈধ (void ab initio) ঘোষণা করতে পারে।   📜 সংবিধানিক দৃষ্টিকোণ বাংলাদেশের সংবিধান রাজনৈতিক সংগঠন গঠনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় (অনুচ্ছেদ ৩৮)। প্রশ্নগুলো হলো: কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কি সাংবিধানিক? সংসদীয় আইন ছাড়া এমন সিদ্ধান্ত কতটা বৈধ? সংবিধান বিশেষজ্ঞদের মতে: জাতীয় নিরাপত্তা বা সহিংসতার প্রমাণ থাকলে সাময়িক নিষেধাজ্ঞা সম্ভব,কিন্তু দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার জন্য আইনগত কাঠামো প্রয়োজন। 🏛️ রাজনৈতিক প্রেক্ষাপট ইউনুসের বিদায়ের পর রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসায়: নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জোরালো হতে পারে। বিরোধী ও ক্ষমতাসীন শক্তির মধ্যে নতুন রাজনৈতিক সমঝোতা বা সংঘাত সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মাঠে পুনরায় সক্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে,এটি ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।   🌍 আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিডা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু ও পরিচালনা বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন,প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।তিনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।এ বিষয়ে আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। তিনি আরও বলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং তারাও সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।এটি প্রায় ছয় বছর ধরে চলমান একটি ইস্যু বলে উল্লেখ করেন তিনি। থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না— এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বিডা চেয়ারম্যান।তিনি বলেন,বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ের হওয়ায় এখনই কিছু বলা সম্ভব নয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সংবাদকর্মীদের নিরাপত্তা ও যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে মানববন্ধনের আহ্বান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের সংবাদকর্মীরা।এ লক্ষ্যে মানববন্ধনসহ কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করার দাবি জানানো হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবী মহলের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়,সংবাদকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি ফৌজদারি মামলার মাধ্যমে নয়,বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।অভিযোগের ভিত্তিতে প্রেস কাউন্সিল তদন্ত করে সত্যতা পেলে আদালতের মাধ্যমে সমন জারি করা হবে।আদালত তিনবার সমন জারির পর হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় আরও বলা হয়,কোনো সংবাদকর্মী হামলা বা নির্যাতনের শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।আদালতের গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের আটক করতে পারবে না—এমন বিধানও আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সর্বনিম্ন বেতন সরকারি ৮ম গ্রেডের আওতায় নির্ধারণের প্রস্তাবও তুলে ধরা হয়।একই সঙ্গে সত্য ঘটনা প্রকাশের পর সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ ও সত্যতা যাচাইয়ের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া মিথ্যা,বানোয়াট বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ প্রমাণিত হলে প্রেস কাউন্সিলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রেও প্রেস কাউন্সিলের অনুসন্ধান বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি,বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার মতো কর্মসূচি নিয়েও আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাংবাদিক নেতারা বলেন,গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর আইন প্রণয়ন জরুরি।এ বিষয়ে সরকারের দ্রুত উদ্যোগ কামনা করেছেন তারা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিটিসিএলের ফাইভজি প্রকল্পে অনিয়মের অভিযোগ: ১০০ কোটি টাকার এলসি পরিশোধে ব্যাংক ম্যানেজারের ওপর চাপ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বিটিসিএলের ফাইভজি সক্ষমতা বৃদ্ধির একটি বিতর্কিত প্রকল্পকে ঘিরে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।প্রকল্পের যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত প্রায় ১০০ কোটি টাকার এলসি (লেটার অব ক্রেডিট) পরিশোধে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগের অভিযোগও সামনে এসেছে। জানা গেছে, ‘ফাইভজি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি প্রথমে নেয় আওয়ামী লীগ সরকার।প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েট প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে সমীক্ষা পরিচালনা করে।ওই প্রতিবেদনে ২০৩০ সাল পর্যন্ত বিটিসিএলের ব্যান্ডউইথ চাহিদা ২৬ দশমিক ২ টেরাবাইট নির্ধারণ করে ১০০জি লাইন কার্ড স্থাপনের সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে,ওই সুপারিশ উপেক্ষা করে ২৬ টেরাবাইটের পরিবর্তে ১২৬ টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়।যেখানে প্রায় ১৫ মিলিয়ন ডলারে কাজ সম্পন্ন সম্ভব ছিল,সেখানে ব্যয় ধরা হয় প্রায় ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩২৬ কোটি টাকা)। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করলে প্রকল্পের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।অনুসন্ধানে গোপনীয়তা লঙ্ঘন, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়,পিপিআর লঙ্ঘন,ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।অভিযোগটি এখনও তদন্তাধীন। পরে ক্ষমতার পরিবর্তনের পর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নাহিদ ইসলাম প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীন সফরের অনুমতি বাতিল করে তদন্তের উদ্যোগ নেন।কিন্তু তার পদত্যাগের পর দায়িত্ব নেওয়া ফয়েজ আহমদ তৈয়্যব আবার প্রকল্পটি এগিয়ে নিতে উদ্যোগী হন বলে অভিযোগ ওঠে। তথ্য অনুযায়ী,তিনি ব্যক্তিগত সহকারীসহ চীন সফর করেন, যার ব্যয় বহন করে চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।সংগঠনটির সদস্যদের মধ্যে রয়েছে প্রকল্পের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর মধ্যে দুদক মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়,তদন্ত চলাকালে প্রকল্পের ক্রয় কার্যক্রম এগিয়ে নেওয়া আইনসিদ্ধ হবে না। তবুও পরবর্তীতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে যন্ত্রপাতি শিপমেন্টের অনুমতি দেওয়া হয় এবং হুয়াওয়ে মালামাল…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে সাবেক এমপি-পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

বরিশাল প্রতিনিধি।।বরিশাল মহানগরীর বন্দর থানায় হত্যা চেষ্টা,অপহরণ,মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক সংসদ সদস্য,সাবেক পুলিশ কমিশনারসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বন্দর থানার মামলা নম্বর–১১, তারিখ ১৩ নভেম্বর ২০২৪। মামলাটি দণ্ডবিধির ৩৪১,৩৬৫,৩২৩,৩০৭,৫০৬ ও ১০৯ ধারায় রুজু করা হয়েছে। মামলার অভিযোগকারী মো. মশিউল আলম খান গদক,যিনি বরিশাল জেলা যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় উল্লেখ রয়েছে।আদালতের নির্দেশে সিআর মামলা নং-২৫৮/২০২৪ আমলে নিয়ে এফআইআর হিসেবে মামলা নথিভুক্ত করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। মামলার এজাহার অনুযায়ী,২০১৮ সালের ২৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার বিশ্বাসের হাট নদীর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়,আসামিরা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অপহরণ,মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে গুরুতর জখম করে। এ মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক এমপি জাহিদ ফারুক শামীম,বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার রুহুল আমিন,তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আজিয়র রহমানসহ পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা ও সদস্য। মামলাটি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে থানায় নথিভুক্ত করা হয়েছে।আদালতের আদেশ পাওয়ার পর বিলম্বের কারণ উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে। এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে,মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচনী সহিংসতার মামলায় বগুড়ার নন্দীগ্রামে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে জামায়াতে ইসলামির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর জামায়াতে ইসলামির বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতে ইসলামির যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে।এ ঘটনায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়।পরে আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দুই নেতাকে আসামি করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,মামলা দায়েরের পর থেকেই পুলিশ তাদের খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১৫ মার্চের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি: ৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম সরকারি কর্মচারীদের
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে।সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করা হলে ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৫ সালে ঘোষিত ৮ম পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে।ওই সময় থেকে পে-স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে আবেদন-নিবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকারই সংগঠনটির সঙ্গে আলোচনায় বসেনি বলেও দাবি করা হয়।তবে বিএনপি সরকারের আমলে ১৯৯১ ও ২০০৫ সালে দুটি পে-স্কেল ঘোষণা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির দাবি,গত ১১ বছর ধরে নতুন পে-স্কেল ঘোষণা না হওয়ায় সরকারি কর্মচারীরা বঞ্চিত রয়েছেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ছয় সদস্যের একটি পরিবারের ব্যয়ভার বহন করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,২০১৯ সাল থেকে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানানো হয়।এর প্রেক্ষাপটে ২০২৫ সালে একটি পে-কমিশন গঠন করা হয় এবং কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।তবে আশ্বাস দেওয়া হলেও এখনো পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়া এবং বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা প্রয়োজন। সংগঠনের ২০ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত কর্মসূচি হলো— ২২ ফেব্রুয়ারি থেকে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন,বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন,আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি,চীনা,জাপানি বা ফরাসি ভাষা পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।এর ফলে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে। তিনি বলেন,নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর সবাই স্বাধীনতার সুফল উপভোগ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।মাতৃভাষা বাংলাকে সর্বাগ্রে রেখে ভাষা শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। ববি হাজ্জাজ আরও বলেন,ধর্ম নিয়ে কুরাজনীতি সরকার পছন্দ করে না।দেশ,জাতি,ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান সাগর কারাগারে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

বগুড়া প্রতিনিধি।।বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর। পুলিশ সূত্রে জানা যায়,মিজানুর রহমান সাগর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় অর্থ আত্মসাৎ,ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৩০ আগস্ট রুবেল প্রাং নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়,ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পান করার সময় মিজানুর রহমানসহ ৪–৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রাংকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়।সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় এবং সঙ্গে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।   পুলিশ জানায়,শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কিশোর গ্যাংয়ের ধাওয়ায় প্রাণ গেল কলেজছাত্র শাওনের, গ্রেপ্তারের দাবিতে এসপি কার্যালয় ঘেরাও
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহ নগরে ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের ধাওয়ার ঘটনায় আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৬) মরদেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে।জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন।এ সময় তারা শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর জাকালিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার বিকেলে বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ)কে সঙ্গে নিয়ে শাওন ব্রহ্মপুত্র নদের বিপরীত পাড়ে বেড়াতে যান।সন্ধ্যা ছয়টার দিকে সাত সদস্যের একটি কিশোর দল তাদের ঘিরে ধরে টাকা দাবি করে।টাকা না থাকায় দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেয় কিশোররা।রিয়াদ নদী সাঁতরে পার হতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।পরে শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা নেওয়া হয়। অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে এবং তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।ইতোমধ্যে ১৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর শুক্রবার রাতেই টাউন হল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।প্রশাসনের আশ্বাসে পরে তারা সড়ক ছাড়েন। কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ বলেন,শহরকে ছিনতাই ও মাদকমুক্ত করতে হবে এবং হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান,নিহতের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; পানিতে ডুবে মৃত্যুর আলামত রয়েছে।তবে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি সরকারি গাড়ি ও সরকারি অর্থ ব্যবহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না।একই সঙ্গে তিনি সরকারি বেতন-ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান,তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছেন।দায়িত্বে থাকা পর্যন্ত সরকারি সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন,কুমিল্লায় রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে শিল্পায়নের অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।কৃষি উন্নয়নে ‘কুমিল্লা মডেল’-এর অবদান তুলে ধরে তিনি কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন। কৃষিপণ্যের সংরক্ষণ সুবিধা বাড়াতে কুমিল্লায় হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বারবার জয়, তবু মন্ত্রিসভায় নয় — সরওয়ারকে ঘিরে রাজনৈতিক প্রশ্ন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সাবেক হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার বরিশালের রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নাম।পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া,জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন এবং সিটি মেয়র পদে সফল মেয়াদকাল—সব মিলিয়ে রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই নেতা এবারও আলোচনায়,তবে ভিন্ন কারণে।বারবার নির্বাচনে জয় পেলেও এখন পর্যন্ত মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে।   জন্ম, শিক্ষা ও রাজনৈতিক উত্থান ১৯৫৭ সালের ১ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন মজিবুর রহমান সরওয়ার।পেশায় তিনি একজন আইনজীবী।ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নব্বইয়ের দশকের শুরুতে জাতীয় রাজনীতিতে তার দৃশ্যমান উত্থান ঘটে।১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর বরিশালে এক বর্ণাঢ্য রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন।   বিএনপিতে অবস্থান দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং দলীয় চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তার কারণে তাকে দলটির পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করা হয়।   সংসদ সদস্য ও হুইপ হিসেবে দায়িত্ব বরিশাল-৫ (সিটি-সদর) আসন থেকে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—১৯৯১, ১৯৯৮ সালের উপনির্বাচন,২০০১, ২০০৮ এবং সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন,যা প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদ।সংসদীয় কার্যক্রম পরিচালনা ও দলীয় সমন্বয়ে সে সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।   মেয়র হিসেবে দায়িত্ব পালন জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।২০০৩ সালের ২৪ এপ্রিল বরিশাল সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।তার মেয়াদকালে নগর অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আনার উদ্যোগ আলোচিত হয়।   মামলা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা,কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি,এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী,প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ডাকটিকেটও অবমুক্ত করেন এবং পুরনো সহকর্মীদের নাম ধরে ডাকেন। সূত্র: প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, সরকারি বার্তা সংস্থা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী দেবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে,পবিত্র ঈদুল ফিতরের আগে কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন-খতিব ও অন্যান্য ধর্মগুরুদের সম্মানী প্রদান শুরু করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ ব্রিফিংয়ে জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এছাড়া বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষাব্যবস্থার সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে। আজ প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম,প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ