Top Tags
সর্বশেষ সংবাদ
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বানফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাতজয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগীমধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকবিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিলনতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকেকুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতাসৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকারমেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটককুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধারসৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রমমধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতিযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিচার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবেইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি হওয়া হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন, জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ মাধ্যমে বলেন,মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।

মাও নিং আরও বলেন,“সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা।এর সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব।”

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে যুদ্ধবিরোধী উত্তেজনার মধ্যে জেরুজালেমের মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী।জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মুসল্লিদের নামাজ ও তারাবি আদায় করতে দেওয়া হচ্ছে না।

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি বলেছেন,ইসরাইলি কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।এর মাধ্যমে দখলদাররা মসজিদে তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

শায়খ সাবরি আরও জানান,শনিবার থেকে মুসল্লি,শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীরা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে; ভেতরে কেবল প্রহরীরা রয়েছেন।তিনি বলেন, নিরাপত্তার অজুহাতের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধ রাখার কারণে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

Loading

ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি।।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) অভিযোগ অনুসারে একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো বস্তু ব্যবহার করে নজরুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেন।আহত নজরুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানিয়েছেন,অভিযুক্তের কাছে আগে থেকে তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তির ইতিহাস ছিল,কিন্তু সামাজিক সম্মানের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগী পরিবারও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।সাম্প্রতিক মিলিটারি সংঘর্ষ ও পাল্টা হামলার কারণে অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে।বৈঠকে আলোচনা হবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি,আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীলতা রক্ষা বিষয়ে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী,নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত,ফার্স্ট লেডি বা সাবেক রাষ্ট্রপতি পরিবারের কেউ এটি করতে পারেন না।

জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন,বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরতে বলা হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট বাতিল, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার,ফ্লাইদুবাই,এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত।

১ মার্চ: ৪০টি ফ্লাইট বাতিল, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইন্সের।

২ মার্চ (এ পর্যন্ত): ৩৯টি ফ্লাইট বাতিল, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

বিমান যাত্রীরা এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

Loading

কুয়েত থেকে: কুয়েতে মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও এএফপি।ঘটনা স্থলে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে,দূতাবাসের এলাকায় কেউ যাওয়া থেকে বিরত থাকুক এবং বাসায় আশ্রয় নিক। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, “আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। বাইরে যাবেন না।”

কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, “যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য প্রস্তুত থাকুন।”

দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Loading

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কয়েকজন ব্যাংক কর্মকর্তা বা গ্রাহক ভবনের ভেতরে আটকা পড়েছেন।ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার চেষ্টা করছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে সরকার।সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বলা হয়,জনগণের জন্য নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না,তখন তাদের দৈনন্দিন যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যা লাঘব করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস,যা নারীদের জন্য বিশেষ এবং চালক হিসেবে নিয়োগ পাবেন নারী।

সংশ্লিষ্টরা আরও জানান,বৈঠকে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া গরুচুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা হয়েছে এবং আঃ রব খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়,চোরচক্রের হোতা মনির হোসেন আকন অভিযোগ করেছেন যে,আটক ব্যক্তির মাধ্যমে চোরেরা স্থানীয় কয়েকজন কথিত নেতার সাথে সমঝোতা করে ১ লাখ ৬০ হাজার টাকায় সব মিটমাট করার চেষ্টা চালাচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন,পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে চোরচক্রকে সুষ্ঠু আইনি ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়,দুর্ঘটনার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন।আল জাজিরার এক সংবাদদাতা জানান,উদ্ধার হওয়া ক্রুদের একজন পুরুষ ও অপরজন নারী।তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মিডল ইস্ট আই দাবি করেছে,কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়,কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন,চলমান সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগলেও তা সীমিত পর্যায়ে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।ইরান উপসাগরীয় কয়েকটি দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটলো।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয় এবং সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশাল সংরক্ষণ ট্যাংক,উন্নত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরসহ এই স্থাপনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’র কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ।

যুক্তরাষ্ট্র,বাহরাইন,জর্ডান,কুয়েত,কাতার,সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়,ইরানের এসব ‘অযৌক্তিক হামলা’ বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে।এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে,তেহরানের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে,যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

যৌথ বিবৃতিতে তারা নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে জানায়, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়—ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার পর দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন।

তবে এ দাবি প্রত্যাখ্যান করে লারিজানি বলেন,ইরান এমন কোনো উদ্যোগ নেয়নি এবং আলোচনার বিষয়টি ভিত্তিহীন।

বর্তমানে আলী লারিজানি ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্যকে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ,

রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম,

রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং

রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে গত ১৭ মাসে একটি গোষ্ঠী,বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।বিভিন্ন স্থানে মব সহিংসতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বীর মুক্তিযোদ্ধারাও নজিরবিহীনভাবে নাজেহালের শিকার হয়েছেন।

এই নৈরাজ্য মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।২০২৪ সালের আগস্টে পুলিশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রাণ হারানোর দাবি উঠে,এবং দেশপ্রেমিক সেনাবাহিনীও বিভিন্ন হুমকির মুখে পড়ে।ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে।নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার গঠনের আগে ও পরে প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তবে মাঠপর্যায়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো স্পষ্ট নয় বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—কীভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং বাহিনীর মনোবল পুনরুদ্ধার হবে?

রাজনৈতিক অস্থিরতা,নির্বাচন-পরবর্তী সহিংসতা,কথিত ভুয়া মামলা এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যায় এবং সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার কারণে অনেক সদস্য এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

এর মধ্যে সরকার গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।নবনিযুক্ত আইজিপির কাছে প্রত্যাশা—তিনি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করবেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ,কারণ যে কোনো সরকারের ভাবমূর্তি ও জননিরাপত্তা অনেকাংশেই পুলিশের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

পুলিশ কর্মকর্তাদের মতে,রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার প্রধান শর্ত। নিরপেক্ষ আইন প্রয়োগ,অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঝুঁকি থেকে সুরক্ষা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা,আবাসন সুবিধা,পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো হলে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) ও ফৌজদারি কার্যবিধি (CrPC) যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।অতীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ থানার কার্যক্রমকে গতিশীল রাখত এবং অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হতো।সেই সংস্কৃতি পুনরায় চালু করা জরুরি।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন,বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই—এটাই হতে পারে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি এ নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

নীতিমালায় খতিব ছাড়া মসজিদের অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাড়াভিত্তিক মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত বেতন কাঠামো হলো—

পদ গ্রেড বেতন স্কেল (টাকা)
সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেড ৪৩,০০০ – ৬৯,৮৫০
পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ – ৬৭,০১০
ইমাম ৯ম গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০
প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০
মুয়াজ্জিন ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০
প্রধান খাদিম ১৫তম গ্রেড ৯,৭০০ – ২৩,৪৯০
খাদিম ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০

আবাসন, সঞ্চয় ও অবসর সুবিধা

নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সপরিবারে আবাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক সঞ্চয়, চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদান এবং কল্যাণমূলক সুবিধার বিধান রাখা হয়েছে।

ছুটি ও নিয়োগ ব্যবস্থা

নিয়োগের জন্য সাত সদস্যের বাছাই কমিটি থাকবে এবং তাদের সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পদ ও অন্যান্য নির্দেশনা

নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজের স্থান রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটি ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে, তবে আয়-আয়তন অনুযায়ী সদস্য সংখ্যা সমন্বয়ের সুযোগ থাকবে।

নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা নিষ্পত্তি করবে। নতুন নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।

জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামীম মজুমদার বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আলেম সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে।


 

Loading

সরকারি সিদ্ধান্ত: ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সরকার দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে,কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা সিটি কর্পোরেশনের মেয়রের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন – ঢাকা দক্ষিণ: মো. আব্দুস সালাম ঢাকা উত্তর: মো. শফিকুল ইসলাম খান খুলনা: নজরুল ইসলাম মঞ্জু সিলেট: আব্দুল কাইয়ুম চৌধুরী নারায়ণগঞ্জ: মো. সাখাওয়াত হোসেন খান গাজীপুর: মো. শওকত হোসেন সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রতিহিংসার রাজনীতিতে নাম পরিবর্তন বন্ধ করে নতুন প্রতিষ্ঠান করার পরিকল্পনা করতে হবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশের ৮৭৯টি প্রতিষ্ঠান,বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে শেখ পরিবারের নামে নামকরণ করা প্রতিষ্ঠানসমূহ থেকে সেই নাম সরিয়ে দিয়েছে।অন্যদিকে,জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,অন্তর্বর্তী সরকার পূর্বে নেওয়া ১৭ লাখ কোটি টাকার ঋণ ২৩ লাখ কোটি টাকায় পৌঁছানোর পরও একটিও নতুন প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি।তারা মনে করাচ্ছেন,নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতাকে ব্যাহত করছে এবং জনগণকে রাজনৈতিক যাতাকলে ফেলে রাখছে। আওয়ামী লীগের আমলে ৮৭৯টি প্রতিষ্ঠান শেখ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল।তবে বিগত বিএনপি জোট সরকার আমলে নির্মিত প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হয়নি।শহীদ জিয়া ডিগ্রী কলেজসহ বিএনপি আমলে নির্মিত প্রতিষ্ঠানগুলো অক্ষত ছিল। বিশ্লেষকরা সতর্ক করেছেন,দেশের শান্তি,শৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে।নতুন প্রতিষ্ঠান তৈরি ও পরিকল্পনা করা হলে তা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে এডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। এর আগে,জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আর দীর্ঘদিন সরকারি বাসভবনে অবস্থান করতে পারবেন না।চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের পর কেউ সরকারি বাসায় থাকলে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে,বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ এক থেকে দুই মাস অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে মার্চ বা এপ্রিল মাসের জন্য ভাড়া আদায় করা হবে।ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ মাসের ভাড়া নেওয়া হবে না। এদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।আবাসন পরিদপ্তর জানিয়েছে,ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকার জন্য এখন পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি। আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকলেও উপদেষ্টাদের ক্ষেত্রে এমন কোনো নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না।বিষয়টি আগেই সংশ্লিষ্টদের জানানো হয়েছে।বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় নেওয়া গেলেও সে ক্ষেত্রে ভাড়া দিতে হবে। জানা গেছে,মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মোট ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে।এগুলো দ্রুত সংস্কার ও রংচং করে বর্তমান সরকারের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে। মার্চের মধ্যেই নতুন বরাদ্দ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ২১ জন বাসার জন্য আবেদন করেছেন।কোন বাসভবন কাকে দেওয়া হবে,সে বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।আবেদনকারীদের পছন্দের বাসা সরেজমিনে পরিদর্শন করে মতামত জানাতে বলা হয়েছে। বর্তমান সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন ৪৯ জন।এছাড়া উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন আরও ১০ জন।তবে বরাদ্দযোগ্য বাড়ি ও অ্যাপার্টমেন্টের সংখ্যা মোট…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নড়াইল প্রতিনিধি।।নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—খলিল রহমান,তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ওসি মিয়া এবং ফেরদৌস হোসেন।তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো বিস্তারিতভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।এর জেরে ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন, পরে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাস্থলে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।   ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।   বিস্তারিত পরে জানানো হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
খাল খনন ও পুনঃখননের তথ্য চাইল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ১ মার্চের মধ্যে পাঠানোর নির্দেশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সংবাদ ডেস্ক।।কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।এ লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে খনন ও পুনঃখনন উপযোগী খালের হালনাগাদ তথ্য জরুরিভিত্তিতে চাওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-২ শাখা থেকে জারি করা এক জরুরি স্মারকে জানানো হয়,মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনগুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধার এবং খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এজন্য দেশব্যাপী একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। স্মারকে বলা হয়েছে,মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত টিআর, কাবিখা-কাবিটা ও ইজিপিপি কর্মসূচির মাধ্যমে খাল খনন, পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের সুযোগ রয়েছে। প্রতিটি উপজেলা থেকে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ ও নিষ্কন্টক দুইটি খালের তথ্য গুগল ফর্মের মাধ্যমে সরাসরি পাঠাতে হবে। জেলা প্রশাসনের মাধ্যমে আলাদা কোনো প্রতিবেদন বা হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। তথ্য সাবমিট করা মাত্রই তা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বাস্তবভিত্তিক তথ্য আগামী ১ মার্চ ২০২৬-এর মধ্যে পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,বিষয়টি “অতীব জরুরি” হিসেবে বিবেচনা করতে হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নড়াইল, সিলেট ও চট্টগ্রামের জেলা জজদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে বদলি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নড়াইল, সিলেট ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়,প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি হওয়া বিচারকরা হলেন— নড়াইলের জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার,সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এবং চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে এবং প্রধান বিচারপতি নির্ধারিত তারিখে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলের অভিযোগ, পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ এলাকায় এক ব্যক্তির স্বত্ব-দখলীয় জমি দখল ও তাকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।   অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৩৮৯, ১৩৯৯ ও ১৩৯১ নম্বর তিনটি দলিলের মাধ্যমে তার বৃদ্ধা মাকে জিম্মি করে দাতা সাজিয়ে বসতবাড়ি,দোকানঘর ও আবাদি জমি আত্মসাতের চেষ্টা করা হয়।ভুক্তভোগীর দাবি, এসব দলিল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সম্পাদন করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে জমি থেকে উচ্ছেদের পরিকল্পনা চলছে।   তিনি আরও অভিযোগ করেন,দলিল রেজিস্ট্রেশনের আগের দিন ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ছোট মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়,যেখানে স্থানীয় আল-আমীন ও একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।একই সঙ্গে রংপুরে পড়াশোনা করা বড় মেয়ের ওপর হামলা বা হত্যার পরিকল্পনাও করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।   ভুক্তভোগীর ভাষ্যমতে,নিজের দুই মেয়ের নামে কিছু জমি লিখে দেওয়া এবং তাদের উচ্চশিক্ষার ব্যয় বহন করাকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছে।এ ঘটনায় আল-আমীন,তার স্ত্রী ও সন্তানসহ আঙ্গুর ওরফে খোরশেদ,গোলজার হোসেন,আনজুয়ারা বেগমসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সশস্ত্র হামলা ও জমি দখলের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঝিনাইদহে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘিরে আলোচনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঝিনাইদহে ভেঙে দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে ছবিটি প্রকাশ করেন।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকর্মীরা দাবি করেছেন,তারাই পরিত্যক্ত কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দেন। ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান,একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য,২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি আবারও ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ের এসি,চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র লুট হয়ে যায়।পরে দরজা–জানালাও খুলে নেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান,স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর।এ বিষয়ে জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে নতুন নিয়মে নির্বাচন হবে,আর অনুমোদন না হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে। বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগে শূন্য হয়েছে।অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হওয়ায় সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াও শুরু হয়েছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬ ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার।এতে বহু ব্যক্তি দীর্ঘদিনের মামলা থেকে অব্যাহতি পাবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়,গত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত হয়েছে,সেসবের মধ্যে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে। সরকারের দাবি,রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার সংস্কৃতি থেকে বের হয়ে একটি স্বাভাবিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তালিকা ও বাস্তবায়ন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ জাপার, নতুন সরকারকে অভিনন্দন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। নির্বাচনের ফলাফল পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি। শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন,অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশনা এবং প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সূক্ষ্মভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।তার দাবি, জাতীয় পার্টি যেন একটি আসনেও জয়লাভ করতে না পারে এবং দলের ভোটের হার এক শতাংশের নিচে রাখতে একটি বিশেষ ‘নীলনকশা’ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন,“জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতেও আমাদের প্রার্থীদের তৃতীয় স্থানে দেখানো হয়েছে।অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে,যা অতীত নির্বাচনের ফলাফলের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং অত্যন্ত বিস্ময়কর।” তবে নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিএনপি নেতা ও নবগঠিত সরকারের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।জাপা মহাসচিব আশা প্রকাশ করে বলেন,নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়।এ ঘটনাকে ‘মব অ্যাটাক’ বা গণপিটুনি আখ্যা দিয়ে তিনি তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নির্বাচন-পরবর্তী এই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির এ অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’।যোগ্য পরিবার নির্বাচন নিশ্চিত করতে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন,প্রকৃত অভাবী মানুষ যেন কোনোভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত না হন,সে লক্ষ্যেই মাল্টি-লেভেল স্ক্রিনিং বা বহুস্তর যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।এর মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুলভাবে সুবিধাভোগী নির্বাচন করা সম্ভব হবে। তিনি আরও জানান,প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য হলো হতদরিদ্র ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা।‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারে নারীদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের অন্যতম উদ্দেশ্য। কার্ড বিতরণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন,পুরো কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ না থাকে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতেই সহায়তা পৌঁছায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি: বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও গত কয়েক দশকে দখল,ভরাট,অপরিকল্পিত নগরায়ণ ও পলি জমার কারণে দেশের অসংখ্য খাল ও জলপথ নাব্যতা হারিয়েছে।এমন প্রেক্ষাপটে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের ঘোষণা রাজনৈতিক ও পরিবেশ মহলে নতুন আলোচনা তৈরি করেছে।বিশেষজ্ঞরা বলছেন,পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে, তবে বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।   খাল পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী,দেশে প্রায় ৪০–৫০ হাজার খাল থাকলেও এর বড় অংশ বর্তমানে মৃতপ্রায় বা দখল হয়ে গেছে।আনুমানিক ১০–১২ হাজার কিলোমিটার খাল নাব্যতা হারিয়েছে এবং বহু খাল মানচিত্র থেকেও বিলীন হওয়ার পথে। পানি বিশেষজ্ঞদের মতে,খালগুলোই ছিল প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা।এগুলো ভরাট হওয়ায়—   শহরে জলাবদ্ধতা বাড়ছে কৃষি সেচব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে   ২০ হাজার কিলোমিটার খনন: কতটা বাস্তবসম্মত?   নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে হলে দেশের প্রায় অর্ধেক অকার্যকর খাল পুনরুদ্ধার করতে হবে।পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তারা বলছেন, এটি সম্ভব হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন কঠিন।   মূল চ্যালেঞ্জগুলো হলো— ১. দখলমুক্ত করা: জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী হাজার হাজার দখলদার ইতোমধ্যে চিহ্নিত। উচ্ছেদ কার্যক্রম রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল। ২. রক্ষণাবেক্ষণ সংকট: অতীতে খাল খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় অনেক প্রকল্প ব্যর্থ হয়েছে। ৩. অর্থায়ন: বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এত বড় প্রকল্প বাস্তবায়নে কয়েক লাখ কোটি টাকার সমপরিমাণ ব্যয় হতে পারে। ৪. সমন্বয়হীনতা: স্থানীয় সরকার, পানি উন্নয়ন বোর্ড, সিটি করপোরেশন ও ভূমি প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি।   সম্ভাব্য সুফল যদি পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তবে— জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে কৃষি উৎপাদন বাড়বে অভ্যন্তরীণ নৌপথ পুনরুজ্জীবিত হবে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) নারী সংরক্ষিত আসনে এমপি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো।।চট্টগ্রামের সমাজবিজ্ঞানী ও সমাজকর্মী দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) এয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। লিটা তার শিক্ষাজীবন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান (বিএসএস অনার্স) ও সমাজবিজ্ঞান (এমএসএস) মাস্টার্স সম্পন্ন করেছেন।তিনি পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের অগ্রযাত্রায় লিটা বহুবার গ্রেফতার ও কারাবরণ করেছেন।তিনি উল্লেখ করেছেন,২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণের কারণে মোট ৬টি মামলা হয়েছে এবং মোট প্রায় ৪০০ দিন জেল-জুলুমের শিকার হয়েছেন। লিটা বলেন, “অবিবাহিত থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে দীর্ঘ সময় জেল ও নির্যাতনের শিকার হয়েছি।দল আমাকে সুযোগ দিলে আমি আমার মেধা ও মনোনয়নের মাধ্যমে দেশ ও জনতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব, ইন শা আল্লাহ।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে।রবিবার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে,জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে,লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, যিনি বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসে কর্মরত ছিলেন,তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে।রবিবার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে,জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে,লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, যিনি বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসে কর্মরত ছিলেন,তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সরকারের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন,সরকার সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে।খাল খননের সঙ্গে বনায়ন ও সবুজায়নকেও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। আজ রোববার তিনি নিজের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।তথ্যমন্ত্রী জানান,মন্ত্রিসভার বৈঠকে ইতোমধ্যেই এই খাল খনন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন,খালের দুই পাশে বৃক্ষ রোপণ করা হবে, পাশাপাশি দেশের বিদ্যালয়,কলেজ,মাদ্রাসা এবং খোলা জায়গাতেও বনায়ন ও সবুজায়ন উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব এবং নগরায়নের চাপের কারণে ফসলি জমি ও বনভূমি কমছে,যা জলবায়ু ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তথ্যমন্ত্রী উল্লেখ করেন,খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতা,যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে।এছাড়া,প্রধানমন্ত্রী তারেক রহমানের “আই হ্যাভ আ প্ল্যান” অনুসারে খাল খনন,বনায়ন ও নারীর ক্ষমতায়ন জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনের পর তিনি স্থানীয় ভোটকেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।কেউ চাঁদাবাজি,সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আইজিপি পুলিশ ইউনিট প্রধান,মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এই নির্দেশনা দেন।তিনি আরও বলেন,নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না,এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন,যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।কেউ চাঁদাবাজি,সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আইজিপি পুলিশ ইউনিট প্রধান,মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এই নির্দেশনা দেন।তিনি আরও বলেন,নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না,এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন,যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ