Top Tags
সর্বশেষ সংবাদ
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বানফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাতজয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগীমধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকবিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিলনতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকেকুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতাসৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকারমেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটককুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধারসৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রমমধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতিযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিচার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবেইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি হওয়া হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন, জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ মাধ্যমে বলেন,মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।

মাও নিং আরও বলেন,“সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা।এর সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব।”

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে যুদ্ধবিরোধী উত্তেজনার মধ্যে জেরুজালেমের মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী।জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মুসল্লিদের নামাজ ও তারাবি আদায় করতে দেওয়া হচ্ছে না।

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি বলেছেন,ইসরাইলি কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।এর মাধ্যমে দখলদাররা মসজিদে তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

শায়খ সাবরি আরও জানান,শনিবার থেকে মুসল্লি,শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীরা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে; ভেতরে কেবল প্রহরীরা রয়েছেন।তিনি বলেন, নিরাপত্তার অজুহাতের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধ রাখার কারণে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

Loading

ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি।।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) অভিযোগ অনুসারে একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো বস্তু ব্যবহার করে নজরুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেন।আহত নজরুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানিয়েছেন,অভিযুক্তের কাছে আগে থেকে তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তির ইতিহাস ছিল,কিন্তু সামাজিক সম্মানের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগী পরিবারও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।সাম্প্রতিক মিলিটারি সংঘর্ষ ও পাল্টা হামলার কারণে অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে।বৈঠকে আলোচনা হবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি,আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীলতা রক্ষা বিষয়ে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী,নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত,ফার্স্ট লেডি বা সাবেক রাষ্ট্রপতি পরিবারের কেউ এটি করতে পারেন না।

জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন,বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরতে বলা হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট বাতিল, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার,ফ্লাইদুবাই,এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত।

১ মার্চ: ৪০টি ফ্লাইট বাতিল, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইন্সের।

২ মার্চ (এ পর্যন্ত): ৩৯টি ফ্লাইট বাতিল, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

বিমান যাত্রীরা এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

Loading

কুয়েত থেকে: কুয়েতে মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও এএফপি।ঘটনা স্থলে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে,দূতাবাসের এলাকায় কেউ যাওয়া থেকে বিরত থাকুক এবং বাসায় আশ্রয় নিক। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, “আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। বাইরে যাবেন না।”

কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, “যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য প্রস্তুত থাকুন।”

দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Loading

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কয়েকজন ব্যাংক কর্মকর্তা বা গ্রাহক ভবনের ভেতরে আটকা পড়েছেন।ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার চেষ্টা করছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে সরকার।সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বলা হয়,জনগণের জন্য নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না,তখন তাদের দৈনন্দিন যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যা লাঘব করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস,যা নারীদের জন্য বিশেষ এবং চালক হিসেবে নিয়োগ পাবেন নারী।

সংশ্লিষ্টরা আরও জানান,বৈঠকে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া গরুচুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা হয়েছে এবং আঃ রব খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়,চোরচক্রের হোতা মনির হোসেন আকন অভিযোগ করেছেন যে,আটক ব্যক্তির মাধ্যমে চোরেরা স্থানীয় কয়েকজন কথিত নেতার সাথে সমঝোতা করে ১ লাখ ৬০ হাজার টাকায় সব মিটমাট করার চেষ্টা চালাচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন,পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে চোরচক্রকে সুষ্ঠু আইনি ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়,দুর্ঘটনার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন।আল জাজিরার এক সংবাদদাতা জানান,উদ্ধার হওয়া ক্রুদের একজন পুরুষ ও অপরজন নারী।তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মিডল ইস্ট আই দাবি করেছে,কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়,কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন,চলমান সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগলেও তা সীমিত পর্যায়ে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।ইরান উপসাগরীয় কয়েকটি দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটলো।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয় এবং সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশাল সংরক্ষণ ট্যাংক,উন্নত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরসহ এই স্থাপনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’র কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ।

যুক্তরাষ্ট্র,বাহরাইন,জর্ডান,কুয়েত,কাতার,সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়,ইরানের এসব ‘অযৌক্তিক হামলা’ বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে।এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে,তেহরানের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে,যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

যৌথ বিবৃতিতে তারা নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে জানায়, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়—ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার পর দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন।

তবে এ দাবি প্রত্যাখ্যান করে লারিজানি বলেন,ইরান এমন কোনো উদ্যোগ নেয়নি এবং আলোচনার বিষয়টি ভিত্তিহীন।

বর্তমানে আলী লারিজানি ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্যকে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ,

রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম,

রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং

রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে গত ১৭ মাসে একটি গোষ্ঠী,বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।বিভিন্ন স্থানে মব সহিংসতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বীর মুক্তিযোদ্ধারাও নজিরবিহীনভাবে নাজেহালের শিকার হয়েছেন।

এই নৈরাজ্য মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।২০২৪ সালের আগস্টে পুলিশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রাণ হারানোর দাবি উঠে,এবং দেশপ্রেমিক সেনাবাহিনীও বিভিন্ন হুমকির মুখে পড়ে।ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে।নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার গঠনের আগে ও পরে প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তবে মাঠপর্যায়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো স্পষ্ট নয় বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—কীভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং বাহিনীর মনোবল পুনরুদ্ধার হবে?

রাজনৈতিক অস্থিরতা,নির্বাচন-পরবর্তী সহিংসতা,কথিত ভুয়া মামলা এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যায় এবং সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার কারণে অনেক সদস্য এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

এর মধ্যে সরকার গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।নবনিযুক্ত আইজিপির কাছে প্রত্যাশা—তিনি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করবেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ,কারণ যে কোনো সরকারের ভাবমূর্তি ও জননিরাপত্তা অনেকাংশেই পুলিশের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

পুলিশ কর্মকর্তাদের মতে,রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার প্রধান শর্ত। নিরপেক্ষ আইন প্রয়োগ,অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঝুঁকি থেকে সুরক্ষা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা,আবাসন সুবিধা,পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো হলে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) ও ফৌজদারি কার্যবিধি (CrPC) যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।অতীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ থানার কার্যক্রমকে গতিশীল রাখত এবং অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হতো।সেই সংস্কৃতি পুনরায় চালু করা জরুরি।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন,বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই—এটাই হতে পারে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি এ নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

নীতিমালায় খতিব ছাড়া মসজিদের অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাড়াভিত্তিক মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত বেতন কাঠামো হলো—

পদ গ্রেড বেতন স্কেল (টাকা)
সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেড ৪৩,০০০ – ৬৯,৮৫০
পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ – ৬৭,০১০
ইমাম ৯ম গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০
প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০
মুয়াজ্জিন ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০
প্রধান খাদিম ১৫তম গ্রেড ৯,৭০০ – ২৩,৪৯০
খাদিম ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০

আবাসন, সঞ্চয় ও অবসর সুবিধা

নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সপরিবারে আবাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক সঞ্চয়, চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদান এবং কল্যাণমূলক সুবিধার বিধান রাখা হয়েছে।

ছুটি ও নিয়োগ ব্যবস্থা

নিয়োগের জন্য সাত সদস্যের বাছাই কমিটি থাকবে এবং তাদের সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পদ ও অন্যান্য নির্দেশনা

নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজের স্থান রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটি ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে, তবে আয়-আয়তন অনুযায়ী সদস্য সংখ্যা সমন্বয়ের সুযোগ থাকবে।

নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা নিষ্পত্তি করবে। নতুন নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।

জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামীম মজুমদার বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আলেম সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে।


 

Loading

সরকারি পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড ঈদের আগে ৮ উপজেলায় চালু করতে যাচ্ছে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচিত উপজেলা গুলো হলো: লামা (বান্দরবান),চরফ্যাশন (ভোলা),দিরাই (সুনামগঞ্জ), শ্যামনগর (সাতক্ষীরা),কুড়িগ্রাম সদর (কুড়িগ্রাম),পবা (রাজশাহী),নান্দাইল (ময়মনসিংহ) এবং কেরানীগঞ্জ (ঢাকা)। ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সরকারের লক্ষ্য হলো জনগণের সুযোগ–সুবিধা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া। পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে পরে ধাপে ধাপে পুরো দেশে বাস্তবায়ন করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালে হোটেল ব্যবসা,মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: ডিবি কর্মকর্তাকে ঘিরে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে নতুন করে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার ইন্সপেক্টর ছগির হোসেনকে ঘিরে ওঠা একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহল,ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের দাবি—হোটেল ব্যবসায় গোপন অংশীদারিত্ব,জুয়া ও মাদক কারবারে প্রভাব বিস্তার,অবৈধ আর্থিক লেনদেন এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার দৃশ্যমান মুখ হিসেবে সামনে রয়েছেন হোটেল ব্যবসায়ী মো. মানিক। অভিযোগগুলো এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই; বরং পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের নীরবতা নিয়েই জনমনে তৈরি হয়েছে গভীর সন্দেহ। ডিবি কর্মকর্তার নামে হোটেল মালিকানার অভিযোগ স্থানীয় সূত্রের দাবি,নগরীর গীর্জা মহল্লার হোটেল ইমপেরিয়াল, পোর্ট রোডের হোটেল রোদেলা এবং সদর রোডের বিবির পুকুরপাড়ের হোটেল সামস—এই তিনটি আবাসিক হোটেলে শেয়ার মালিক হিসেবে যুক্ত রয়েছেন ইন্সপেক্টর ছগির। ব্যবসায়ীদের ভাষ্যমতে,প্রতিটি হোটেলে অংশীদার হতে প্রয়োজন কয়েক কোটি টাকার বিনিয়োগ।ফলে প্রশ্ন উঠেছে—সরকারি বেতনে কর্মরত একজন পুলিশ কর্মকর্তার পক্ষে এত বিপুল বিনিয়োগের উৎস কী? সচেতন নাগরিকদের অভিযোগ,ঘোষিত আয় ও বাস্তব সম্পদের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে,যা তদন্ত ছাড়া পরিষ্কার হওয়া সম্ভব নয়। সামনে মানিক,নিয়ন্ত্রণে কে? স্থানীয়দের দাবি, মো. মানিক বর্তমানে কয়েকটি হোটেলের দৃশ্যমান মালিক হলেও প্রকৃত নিয়ন্ত্রণ অন্যত্র।একসময় হোটেলের কর্মচারী থাকা মানিকের অল্প সময়ে একাধিক ব্যবসার মালিক হয়ে ওঠা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে,এসব প্রতিষ্ঠানে অভিযান চালানোর উদ্যোগ নিলেই প্রভাবশালী মহল থেকে চাপ আসে। জুয়া,মাদক ও অর্থ বাণিজ্যের অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানান,গভীর রাত থেকে ভোর পর্যন্ত নির্দিষ্ট কক্ষে নিয়মিত জুয়ার আসর বসে এবং প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হয়।পাশাপাশি মাদক কেনাবেচা,সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা এবং কক্ষভিত্তিক অবৈধ কার্যক্রমের অভিযোগ দীর্ঘদিনের। আরও গুরুতর অভিযোগ—কিছু ক্ষেত্রে আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং জব্দ তালিকায় অসঙ্গতি রেখে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মন্ত্রী,প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার কিছু পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুরনো অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে তাদের সঙ্গে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
চাঁদা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য ঘিরে জামায়াতের তীব্র প্রতিক্রিয়া
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে নবনিযুক্ত সড়ক পরিবহন,রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির দাবি,সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন মন্ত্রী। শনিবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন,চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ,অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তাহলে তা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।এতে অপরাধীরা উৎসাহিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়। তিনি আরও বলেন,সরকারের উচিত চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া।মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ারও দাবি জানায় দলটি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়,চাঁদাবাজি বন্ধ করে জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয় বিবৃতিতে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,সড়কে যে অর্থ নেওয়া হয় তা সবসময় চাঁদা হিসেবে দেখা ঠিক নয়।মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে কল্যাণমূলক কাজে অর্থ সংগ্রহ করে থাকে।কেউ বাধ্য হয়ে অর্থ দিলে সেটিকেই তিনি চাঁদা হিসেবে দেখেন বলে মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন,পরিবহন খাতে বিভিন্ন সংগঠন সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে এবং এতে রাজনৈতিক প্রভাবও কাজ করে,তবে এটিকে সরাসরি চাঁদাবাজি হিসেবে দেখার সুযোগ নেই।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাংবাদিকতার নামে অপসংস্কৃতি: ইউটিউব চ্যানেল খুললেই কি সাংবাদিক হওয়া যায়? মেহেন্দিগঞ্জে উদ্বেগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে কিছু ইউটিউব ও ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার নিয়ে সচেতন মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে, “মেহেন্দিগঞ্জ প্রতিদিন” “মেহেন্দিগঞ্জ টাইমস”, “মেহেন্দিগঞ্জ খবর” ও “চ্যানেল বরিশাল” নাম ব্যবহারকারী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান বা প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন বিতর্কিত ব্যক্তি ও অপরাধ সংশ্লিষ্টদের সাংবাদিক পরিচয় দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি,এদের অনেকেই সংবাদ কী,তথ্য যাচাই কীভাবে করতে হয়— সে সম্পর্কে মৌলিক ধারণাও রাখেন না।বরং সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ উঠেছে। ❖ ফেক আইডি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক-কলামিস্টের অভিযোগ অনুযায়ী, “নুসরাত জাহান” নামে একটি ছদ্ম ফেসবুক আইডি থেকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়।বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য তিনি কৌশলগতভাবে কথোপকথন চালালেও পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ ইউসুফ আলী সৈকত পরিস্থিতি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন বলেও জানা গেছে। ❖ ইউটিউব কি গণমাধ্যম? বিশেষজ্ঞদের মতে,ইউটিউব বা ফেসবুক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম,কিন্তু নিজে থেকে গণমাধ্যম নয়।বাংলাদেশে গণমাধ্যম হিসেবে স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট আইন,নিবন্ধন, সম্পাদকীয় নীতিমালা এবং দায়বদ্ধতা থাকতে হয়। শুধুমাত্র ভিডিও আপলোড বা পোস্ট প্রকাশ করলেই কেউ সাংবাদিক হয়ে যান না। ❖ সাংবাদিক কাকে বলে? সাংবাদিক হলেন সেই ব্যক্তি— যিনি তথ্য সংগ্রহ,যাচাই ও বিশ্লেষণ করে জনস্বার্থে প্রকাশ করেন নৈতিকতা,সত্যতা ও নিরপেক্ষতার নীতি মেনে চলেন আইন ও পেশাগত আচরণবিধির আওতায় কাজ করেন ❖ গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যমের মূল কাজ— সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা গুজব ও অপতথ্য প্রতিরোধ করা সমাজে সচেতনতা সৃষ্টি করা ❖ আইনি ও সাংবিধানিক বাস্তবতা বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন,নিজে যেমন দুর্নীতি করবেন না,তেমনি তার অধীনস্থ কাউকেও দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,আগামী পাঁচ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ কেউ খুঁজে পাবে না।শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা অনিয়ম দূর করতে কঠোর নজরদারি জোরদারের নির্দেশও দেন তিনি। তিনি আরও বলেন,দেশপ্রেম শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বরং কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রমাণিত হয়।শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি শিক্ষাব্যবস্থা উন্নয়নে ‘কারিকুলাম,ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি মূলনীতির ওপর গুরুত্বারোপ করেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,বাংলা ভাষা ও গণিতে দক্ষতা অর্জন ছাড়া শিক্ষার্থীদের শক্ত ভিত্তি তৈরি সম্ভব নয়।এ লক্ষ্যে পাঠ্যক্রম পর্যালোচনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও জানান তিনি। তিনি বলেন,ইংরেজি বা তৃতীয় ভাষা শেখার আগে শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলায় দৃঢ় জ্ঞান নিশ্চিত করতে হবে।প্রশাসনিক গাফিলতি বা আর্থিক অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান মেহেন্দিগঞ্জের সালমা আক্তার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বাসিন্দা সালমা আক্তার। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে বরিশাল জেলার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন তিনি। পারিবারিকভাবেও রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সালমা আক্তার।তার বাবা হাজী আব্দুল বাছেদসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও ঢাকা জেলা বিএনপির সদস্য,আশুলিয়া থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা,বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এবং জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যে বরিশাল জেলার সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝেও তার পক্ষে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের একটি অংশ তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা মিরাজ,জাবেদ ও রুবেল বলেন,“সালমা আপু বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন।আমরা তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।” এছাড়া এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান,“তিনি ভালো পরিবারের সন্তান এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। তার মতো মানুষের সংসদে যাওয়া প্রয়োজন।” সালমা আক্তার বলেন,“বরিশাল জেলা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত।বিশেষ করে নারীদের উন্নয়নে তেমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চাই।” তিনি আরও বলেন,মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠার কারণে এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনের সময় রাজপথে সক্রিয় ছিলাম।হামলা-মামলার শিকার হয়েছি এবং জেলজুলুমও সহ্য করেছি।দলের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।তেজগাঁও কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী পুরোনো কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।এসময় তিনি অনেক কর্মকর্তাকে নাম ধরে ডেকে তাদের খোঁজখবর নেন,যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। এদিকে কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম,পিএসসি, জি (অব.)সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করে বক্তারা বলেন,একটি জাতির পরিচয়,ইতিহাস ও সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো তার মাতৃভাষা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আলোচনায় বলা হয়,তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা শহরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে বহু তরুণ প্রাণ হারান। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গের এই ঘটনা বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। বক্তারা আরও বলেন,ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জাতির চিন্তা,সংস্কৃতি ও বিশ্বদর্শনের বাহক।ভাষা সংরক্ষণ মানে একটি সভ্যতার জ্ঞান ও ঐতিহ্যকে সংরক্ষণ করা। বর্তমান বিশ্বে বহুভাষাবিদ্যা ডিজিটাল কূটনীতি,আন্তঃখাত শাসন ও বৈশ্বিক সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত প্রকাশ করা হয়।   ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।২০০০ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে পালিত হয়ে আসছে।বিশেষজ্ঞদের মতে,বর্তমানে বিশ্বের আট হাজারের বেশি ভাষার একটি বড় অংশ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে,যা ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে।   এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা, শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (UNU) উদ্যোগে ভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়েছে।   আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন,ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। মাতৃভাষা মানুষের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ—এই বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল লক্ষ্য।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সৃষ্ট বিতর্ক এড়িয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন,অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যে কারণেই হোক,দেশে ও দেশের বাইরে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে।সেই ভাষা অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।কিন্তু আমরা কি এখনো বিভেদ আঁকড়ে ধরে থাকব? জাতিকে আবারও বিভক্ত করা উচিত নয়।” তিনি আরও বলেন,বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন।ঐক্যই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা। প্রতিমন্ত্রী জানান,গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালন একটি ইতিবাচক দিক এবং নতুন সরকার এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভাজন দূর হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী আরমান জানান,বিকেলের দিকে কারাগারের ভেতরে রফিকুল ইসলাম গলায় ফাঁস দিয়ে অচেতন হয়ে পড়েন।পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তিনি আরও জানান, মো. রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন।তার হাজতি নম্বর ৩৯১৮/২৬ এবং বাবার নাম আশরাফ আলী।তবে তিনি কোন মামলায় হাজতি ছিলেন,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এদিকে,ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১২ জেলায় কার্যালয়ের তালা খুলে আ.লীগের ঝটিকা কর্মসূচি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা নতুন করে সাংগঠনিক উপস্থিতি জানান দিতে দেশের বিভিন্ন জেলায় ঝটিকা কর্মসূচি পালন শুরু করেছেন।এ পর্যন্ত অন্তত ১২ জেলায় দলীয় কার্যালয়ের তালা খুলে সংক্ষিপ্ত মিছিল,পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাজধানীতে কর্মসূচি সর্বশেষ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে সংক্ষিপ্ত মিছিল করেন। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজ জানান,দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হলেও পুলিশের উপস্থিতি ও বাধার কারণে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ১২ জেলায় তালা খোলা ঢাকার বাইরে ফরিদপুর,পটুয়াখালী,খুলনা,রাজবাড়ী,নওগাঁ, দিনাজপুর,কুড়িগ্রাম,নারায়ণগঞ্জ,ময়মনসিংহ,শরীয়তপুর, পঞ্চগড় ও নোয়াখালী জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই ভোরবেলা নেতা-কর্মীরা এসে অল্প সময় অবস্থান করে চলে যান। পুলিশ সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।কয়েকটি ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। পাল্টা উত্তেজনা ও ভাঙচুর কার্যালয় খোলার পর অনেক এলাকায় ক্ষমতাসীন বিএনপির অঙ্গসংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পাল্টা প্রতিক্রিয়া দেখান।কোথাও ব্যানার ছেঁড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।পরে আবার অনেক কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। ময়মনসিংহে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে। পটুয়াখালীর দশমিনায় কার্যালয় খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর চালানোর ঘটনাও ঘটে। বিভিন্ন জেলার চিত্র ফরিদপুরে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা পতাকা উত্তোলন করেন। খুলনায় মুখোশ পরা নেতা-কর্মীরা প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। নোয়াখালীতে তালা ভেঙে কার্যালয় খোলার পর বিএনপি কর্মীরা পুনরায় তালাবদ্ধ করেন; ৫ জন আটক।…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচনী হলফনামা বনাম নগদ বিনিয়োগ: ব্যারিস্টার আরমানের ২ কোটি টাকার সম্পদে ১০০০ কোটির নগদ কেনার প্রস্তাব বিতর্কের ঝড় তুলেছে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনী হলফনামায় ব্যারিস্টার আরমান তার ব্যক্তিগত সম্পদ মাত্র ২ কোটি টাকা দেখিয়েছেন।কিন্তু সম্প্রতি প্রমাণ-সাপেক্ষ চিঠিতে দেখা যাচ্ছে, তিনি “নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস” কিনতে আগ্রহ প্রকাশ করেছেন,যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১০০০ কোটি টাকা,যার মধ্যে প্রযুক্তি খরচ alone ৬০০ কোটি টাকা। চিঠিতে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফরেনসিক অডিটের অনুমতি চেয়েছেন,যাতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।চিঠির ভাষা প্রফেশনাল হলেও,যে পরিমাণ নগদ বিনিয়োগের পরিকল্পনা দেখানো হয়েছে,তা তার ঘোষিত সম্পদের সঙ্গে স্পষ্টভাবে মেলেনি,যা রাজনৈতিক,সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ: নির্বাচনী হলফনামায় সম্পদকে ন্যূনতম দেখানো এবং পরবর্তীতে কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রাখা রাজনৈতিক অসঙ্গতি সৃষ্টি করে। এটি সাধারণ নাগরিকদের জন্য অর্থনৈতিক স্বচ্ছতা ও ন্যায্যতার প্রশ্ন তুলেছে।জনগণ ও ভোটারদের বিশ্বাস ও আস্থা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিকভাবে,এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে কারণ নির্বাচনী ঘোষণার সঙ্গে মিল না থাকা আর্থিক কর্মকাণ্ড জনগণের স্বচ্ছতা ও নৈতিকতার প্রতি অবমাননা হিসেবে দেখা যেতে পারে। অর্থনৈতিক বিশ্লেষণ: ১০০০ কোটি টাকার বিনিয়োগ একটি বিশাল অর্থনৈতিক লেনদেন।নির্বাচনী হলফনামায় প্রদত্ত সম্পদ বিবেচনা করলে, বাস্তবায়নযোগ্যতা প্রায় অসম্ভব মনে হচ্ছে। বড় বিনিয়োগের ক্ষেত্রে ফরেনসিক অডিট জরুরি হলেও, প্রাথমিক ঘোষিত সম্পদের অসঙ্গতি বিদেশি বিনিয়োগকারীদের জন্যও উপযুক্ত বিশ্বাসযোগ্যতা প্রশ্ন তুলেছে। সংবিধান ও আইনগত দিক: বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুসারে,প্রার্থীকে তার সম্পদ যথাযথভাবে ঘোষণা করতে হয়।যদি সম্পদের বড় ভঙ্গিমা দেখানো না হয়, তা কঠোর আইনি ব্যাধি ও প্রতারণার শ্রেণিতে পড়তে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইন অনুযায়ী, বড় আর্থিক লেনদেনের জন্য সম্পদের সঠিক উৎস ও বৈধতা যাচাই অপরিহার্য। সংক্ষিপ্ত মন্তব্য: ব্যারিস্টার আরমানের ২ কোটি টাকার নির্বাচনী ঘোষণা বনাম ১০০০ কোটির নগদ বিনিয়োগের প্রস্তাব রাজনৈতিক, সামাজিক ও আইনি দিক থেকে বিতর্কিত।এটি শুধু ব্যক্তিগত নৈতিকতা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,উপদেষ্টা বা মন্ত্রী যতদিন পদে থাকবেন বা পিএস রাখার ইচ্ছা প্রকাশ করবেন,ততদিন সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যে পরিমাণ খাদ্যপণ্য মজুত আছে, তা দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিলেট ব্যুরো।।দুই দিনের সরকারি সফরে সিলেটে আসা বাণিজ্য,বস্ত্র ও শিল্প মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদী জানিয়েছেন,দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ থাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখা সম্ভব।রমজান মাস শুরু হওয়ায় প্রস্তুতির সময় কম থাকলেও শঙ্কার কোনো কারণ নেই, তিনি জানান। মন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,আগামী পাঁচ বছরে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। তিনি আরও জানান,সিলেটে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের প্রসার,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপনসহ আধুনিক ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।উদাহরণ হিসেবে তিনি ভারতের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের উল্লেখ করেন। রপ্তানি খাত নিয়েও মন্ত্রী মন্তব্য করে বলেন,গত চার-পাঁচ মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি খাতে বৈচিত্র্য আনা অত্যাবশ্যক। বিমানবন্দরে স্থানীয় নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রমজানে দ্রব্যমূল্য বাড়বে না, হজের সুবিধা উন্নত হবে: ধর্মমন্ত্রী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন,রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। মুরাদনগরে নিজ বাড়িতে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, তার জন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন।” ধর্মমন্ত্রী আরও জানিয়েছেন,সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হজের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন,“প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করব,যাতে মানুষ সব সুবিধা ভোগ করতে পারে এবং অতীতের তুলনায় আরও ভালো সুযোগ-সুবিধা পায়।” এটি ধর্মমন্ত্রী কায়কোবাদের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কুমিল্লায় তার নিজ সংসদীয় আসনে প্রথম সাংবাদিক বৈঠক।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের একুশে ভাষা দিবস বাণী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ,জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা।এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রামের পর দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি শহীদদের গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকারই রক্ষা করেনি,বরং বাঙালির স্বাধিকার,গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন,বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন।ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।তিনি সকলকে আহ্বান জানান, দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। শেষে তিনি শহীদদের মাগফেরাত কামনা করে সকল আয়োজনের সফলতা কামনা করেন। সূত্র: বাসস

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অধ্যাপক আরাফাত হোসেনের অভিযোগ, এনসিপির বিজয় কারচুপির ফল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী অধ্যাপক আরাফাত হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে দাবি করেছেন,এনসিপি যে কয়টি পদে বিজয়ী হয়েছে,তা কারচুপির মাধ্যমে সম্ভব হয়েছে। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “এনসিপি যে কটা রাজাকারের বাছুর নির্বাচনে জিতেছে,সবগুলোকে কারচুপি করে জেতানো হয়েছে।সেই এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে দেখুন,জানতে পারবেন।সঠিক নির্বাচন হলে এগুলোর একটিরও জামানত থাকত না।” অধ্যাপক আরাফাত হোসেনের এই মন্তব্যে নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভুয়া চিকিৎসার অভিযোগে ডা. খোন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রের বিরুদ্ধে তদন্ত দাবি, চিকিৎসা নথিপত্রসহ অভিযোগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভুল চিকিৎসায় রোগীর শারীরিক অবস্থার অবনতি—অপ্রয়োজনীয় পরীক্ষা ও অর্থ আদায়ের অভিযোগ; স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা বরিশাল ব্যুরো:বরিশালে কথিত ভুয়া চিকিৎসা,প্রতারণা ও ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে ডা. খোন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে।ভুক্তভোগী মোঃ আল আমিন চৌকিদারের দাবি,সঠিক রোগ নির্ণয় ছাড়াই চিকিৎসা দেওয়ায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অভিযোগ সূত্রে জানা যায়,ডান পাশ অবশ হয়ে যাওয়া ও হাঁটার সময় পায়ের মাংসপেশী শক্ত হয়ে যাওয়ার উপসর্গ নিয়ে আল আমিন চৌকিদার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) বরিশালে চিকিৎসা নিতে যান।হাসপাতাল এলাকায় অবস্থানরত এক দালালের মাধ্যমে তাকে দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে হাসপাতালের পূর্ব গেইট সংলগ্ন নিউ ল্যাবটেক মেডিকেল সার্ভিসেস নামের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ডা. খোন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র চিকিৎসা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগীর দাবি,স্নায়বিক সমস্যার যথাযথ পরীক্ষা যেমন MRI বা বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই CBC, ESR, Electrolyte, Uric Acid, X-Ray ও USGসহ একাধিক পরীক্ষা করানো হয় এবং বিভিন্ন ওষুধ সেবনের পর তার অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি ঘটে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি পুনরায় শেবাচিম হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা নেন। সেখানে দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসক পূর্ববর্তী চিকিৎসা যথাযথ স্নায়বিক মূল্যায়ন ছাড়া দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন এবং MRIসহ প্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দেন। ভুক্তভোগীর অভিযোগ,অপ্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধের মাধ্যমে তার কাছ থেকে মোট প্রায় ২১ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।বর্তমানে তিনি চলাচলে গুরুতর সমস্যায় ভুগছেন বলে জানান। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,অভিযুক্ত ব্যক্তি বরিশাল সিটি কর্পোরেশনের জন্মনিবন্ধন শাখায় কর্মচারী হিসেবে কর্মরত থাকলেও চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে,চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন,পরীক্ষা রিপোর্ট,টাকা নেওয়ার রশিদসহ প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদি সংরক্ষিত রয়েছে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শিক্ষামন্ত্রী রাতের কিশোরদের ঘোরাঘুরি বন্ধে পুলিশ তৎপরতা বাড়ানোর নির্দেশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন,রাতে কিশোরদের অযাচিত রাস্তাঘাটে ঘোরাঘুরি বন্ধ করতে হবে।এর জন্য রাতের সময় রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তিনি আরও বলেন,যদি সংবিধান লঙ্ঘন হয়,তা পরে দেখা হবে।মন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা বজায় রাখার গুরুত্বও তুলে ধরে,নিজের জীবনে দুর্নীতি না করার ও কাউকে করতে না দেওয়ার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ