চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন উপজেলায় দুই লাখ টাকা দেনমোহরে আবারো বিয়ের পিড়িতে এক বৃদ্ধ। তার নাম জলিল ফরাজী।গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতে তিনি একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের জাহানারা বেগমকে বিয়ে করেছেন।জলিল ফরাজীর বাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে। এক যুগ আগে তার স্ত্রী মারা যায়।
আর নববিবাহিত স্ত্রী জাহানারার স্বামী মারা গেছেন প্রায় তিন বছর আগে। বৃদ্ধের ছেলেমেয়ে, নাতি-নাতনি থাকলেও কনে জাহানারা বেগমের একমাত্র মেয়ে মারা গেছে। তাদের বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী মারা যাওয়ার পর জলিল ফরাজী প্রায় এক যুগ ধরে একাই বসবাস করছিলেন। তার ছেলে ও মেয়ের আলাদা সংসার হয়েছে। তারা তেমন খোঁজখবর নেন না। ইটভাটায় কাজ করে নিজের খরচ চালান তিনি। এতদিন দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে দেখভালের জন্য হঠাৎ বিয়ে করতে রাজি হলেন।
বৃদ্ধ বর জলিল ফরাজী জানান, ঘটকের মাধ্যমে কনে জাহানারা বেগমের সঙ্গে পরিচয় হয়। উভয়ের সম্মতিতে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কনে জাহানারা বেগম জানান, স্বামী ও কন্যা সন্তানের মৃত্যুর পর তিনি খুব অসহায় হয়ে পরেন। একাকীত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন।
![]()



















































সর্বশেষ সংবাদ :———