সারাদেশ

যানজট নিরসন ও উল্টো পথে আসা যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছেন-রাজউক

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৪:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।যানজট নিরসন ও উল্টো পথে আসা যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে হাতিরঝিল এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ রাজউক চেয়ারম্যান উক্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকায় অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য সৃষ্ট যানজটের কারণে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সরিয়ে যানজট নিরসন নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া রাজউক চেয়ারম্যান দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং ট্রাফিক বিভাগ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান।

এ সময় হাতিরঝিলে উল্টো পথে আসা বেশকিছু যানবাহনকে থামানো হয় এবং চালকদের সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।এ ছাড়া নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদের নিয়ম মেনে সঠিক পথে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান