রাস্তা কারও পৈতৃক সম্পত্তি নয়:- কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন

সোহরাব হাসান।।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অতি হক কথা বলেছেন, ‘রাস্তা কারও পৈতৃক সম্পত্তি নয়।’ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘রাস্তা কারও একার নয়।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামপন্থী কবির কথা প্রায় সমার্থক হলেও বলার উদ্দেশ্য এক নয়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন, রাস্তা দখল করে রাখা যাবে না। ছেড়ে দিতে হবে। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রায় চৌদ্দ বছরে ধরে দখলে রাখা রাস্তায় অন্য কেউ ভাগ বসাবে সেটা চান না।

কেননা বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন, ঘরবাড়ি-দালানকোঠা, ব্যবসা-বাণিজ্য নদী-খাল-বালুমহাল-রাস্তা তাদের দখলে থাকে। আজ যেমন আওয়ামী লীগ রাস্তার দখল ছাড়তে চায় না, বিএনপি বা জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, তারাও দখল ছাড়তে চায়নি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারাও হয়তো ছাড়তে চাইবেন না।

সম্প্রতি বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে রাস্তায় সংঘাত-সংঘর্ষ হচ্ছে। হতাহতের ঘটনা ঘটছে। আবার কোথাও বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতেও দেওয়া হচ্ছে। নরমে গরমে এগোচ্ছে সরকার। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক কণা ছাড় দিতে নারাজ। রাস্তা এত দিন তাদের দখলে ছিল। এখনো থাকবে। কেউ ভাগ বসাতে পারবে না।

এত দিন আওয়ামী লীগের নেতারা বলতেন, বিএনপির কোনো রাজনীতি নেই। তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে অহেতুক শোরগোল তুলছে।

জনজীবনের সমস্যা নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু অধুনা যখন বিএনপি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি নিল, তখন বলা হলো, এর মধ্যে ‘ষড়যন্ত্র’ আছে। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতে হবে। অভিযোগের পক্ষে অকাট্য তথ্য-প্রমাণ হাজির করতে হবে।

কিন্তু আওয়ামী লীগ অত সব মানতে চাইছে না। তারা দেশ ও সরকারকে একাকার করে ফেলছে। সরকারের বিরুদ্ধে কথা বলা, তাদের কোনো কাজের সমালোচনা করা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা কে বোঝাবে? আজ আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলেন, বিএনপির নেতারাও ক্ষমতায় থাকতে একই ভাষায় কথা বলতেন।

আসলে এটা দলের দোষ নয়, ক্ষমতার দোষ। ক্ষমতায় থাকলে তারা রাতকে দিন দিনকে রাত করতে পারেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কথা শুনলে মনে হয়, তারাই রাস্তার মালিক, সেখানে তারা চাইলে সমাবেশ করবেন, না চাইলে করবেন না।বিএনপি সেখানে আসতে পারবে না। কিংবা একান্তই যদি আসে, আমাদের অনুকম্পায় আসতে হবে।

বিএনপি যেদিন নয়াপল্টনে দলীয় অফিসের সামনে ও বনানীতে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি নিল, আওয়ামী লীগের দ্বৈত ভূমিকায় দেখলাম আমরা । নয়াপল্টনে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করল। কোনো সমস্যা হলো না। সমস্যা হলো বনানীতে। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘নাশকতা’ খুঁজতে গিয়ে বিএনপির মিছিলে হামলা চালালেন। তারা জানেন, হামলা করলে বিএনপিও প্রতিরোধের চেষ্টা করবে। তখন দুই পক্ষে হাতাহাতি লাঠালাঠি হবে। ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটবে। সেই অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘শান্তি রক্ষায়’ এগিয়ে আসবে। আর দেশের মানুষকে দেখানো হবে, বিএনপি কর্মসূচি দিলেই গোলমাল হয়, সম্পদের ক্ষতি হয়, হতাহতের ঘটনা ঘটে। অতএব, তাদের রাস্তার বাইরে থাকাই শ্রেয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও একটি কথা বলেছেন, ‘আপনারা তাফালিং করবেন, আর আমরা ঘরে বসে আঙুল চুষব, তা ভাববেন না।’ তাফালিং শব্দের অর্থ ঝামেলা করা, ঝঞ্ঝাট করা, মাস্তানি, বেপরোয়া কাজকর্ম করা ইত্যাদি। এখন দেশবাসীই বিচার করবে রাস্তায় তাফালিং কারা করছে? কারা কখনো দেশীয় ও কখনো আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। নিজেদের শক্তি দেখাচ্ছেন?

বিএনপির কোনো নেতা আওয়ামী লীগকে রাস্তায় নামতে না দেওয়ার কথা বলেছেন বলে শুনিনি। বরং তারা বহু স্থানে গ্রেপ্তার হওয়ার ভয়ে ১০/১৫মিনিটের ঝটিকা মিছিল করে রাস্তা ছেড়ে দেন। তাহলে রাস্তা কারও পৈতৃক সম্পত্তি নয়, কথাটি কেন এল? এল এ কারণে যে এটি ক্ষমতাসীনেরা যেমন করে চান, তেমন করেই ব্যবহার করবেন। প্রথম আলোর পাঠকদের নিশ্চয়ই মনে আছে, অতীতে বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের অফিসের চার পাশে ব্যারিকেড বসিয়ে ঘিরে রাখা হতো। তারও আগে আওয়ামী লীগ আমলে বিএনপির অফিসের সামনেও একই দৃশ্য দেখা যেত। সে সময় দলীয় অফিসের বাইরের প্রায় সব রাস্তাই বিরোধী দল মিছিল সমাবেশ করতে পারত।

যেসব দেশে সুস্থ গণতন্ত্র চর্চা আছে, সেসব দেশে রাস্তা নয়, জাতীয় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু হয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়। উভয় পক্ষ যুক্তিতর্ক তুলে ধরে। আমাদের রাজনীতিকেরা সবকিছু রাস্তায় সমাধান করতে চান। প্রতিপক্ষকে কেবল পরাজিত নয়, পর্যুদস্ত করেই নিজের বিজয় অর্জন করতে চান। এখন না হয় সুষ্ঠু ভোট হয় না। যখন সুষ্ঠু ভোট হতো তখনো মেয়াদের অর্ধেক সময় বিরোধী দল লাগাতার সংসদ বর্জন করেছে। আবার ৯০ কর্মদিবসের এক দিন আগে সংসদে গিয়ে বেতন-ভাতা তুলে নেওয়ার নজিরও আছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের পর সাবেক এক যুবদল নেতার সুতার কারখানায় আগুন। এ ঘটনার জন্য পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা এবং তাঁর কর্মীদের দায়ী করেছেন ওই যুবদল নেতা।

রাস্তা কারও পৈতৃক সম্পত্তি নয় এ কথা সবাই জানেন। কিন্তু সেই রাস্তাকে ‘পৈতৃক সম্পত্তির’ মতো ব্যবহার করলে কী হয়, বুধবার মুন্সিগঞ্জে দেখেছি। বিএনপির দাবি, মুক্তারপুরে তারা সমাবেশ ডেকেছিল , পুলিশের অনুমতি নিয়েই। বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে লঞ্চঘাটের দিকে চলে যাচ্ছিলেন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তা একটি মিছিলের ব্যানার ধরে টান দিলে দুই পক্ষে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়, এরপর সংঘর্ষ। একপক্ষ ইটপাটকেল ছোড়ে, আরেক পক্ষ গুলি। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৬৮জন আহত হয়েছেন। গুলিতে চরমভাবে আহত হন যুবদল কর্মী শাওন ভূঁইয়া। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যান তিনি।

বুধবার বিএনপির নেতা-কর্মীদের মারে টিকতে না পেরে কয়েকজন পুলিশ সদস্য নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছেন। এ ভাষ্য পুলিশেরই। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মুন্সিগঞ্জে বিএনপির বরাবরই দুই গ্রুপ ছিল। ওই দিনও তারা আলাদা আলাদা মিছিল নিয়ে তারা বিতণ্ডায় জড়িয়েছে। আবার বাধা পাওয়ার পর তারা এক হয়ে পুলিশের ওপর হামলা করেছে।

শুধু মুন্সিগঞ্জে নয়, সারা দেশেই বিএনপির মধ্যকার বিরোধ-বিভক্তি ঘুচিয়ে দিতে পুলিশ ও আওয়ামী লীগ একযোগে কাজ করছে। ১৫ বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা যে বিএনপি নিজেদের মধ্যকার বিরোধ মেটাতে পারেনি, সেটাই কখনো আওয়ামী লীগ হামলা করে, কখনো পুলিশ লাঠিপেটা করে মিটিয়ে দেয়। এ জন্য বিএনপির পক্ষ থেকে তারা ধন্যবাদ পেতে পারেন। মুন্সিগঞ্জে ঘটনায় মনে হলো বিএনপি এখন আর মুখ বুজে মার খেতে প্রস্তুত নয়। মার খেয়ে তারাও মার দিতে প্রস্তুত আছে। তারাও বুঝে গেছে রাস্তা স্বেচ্ছায় ছেড়ে না দিলে রাস্তা দখল করত হবে।

রাস্তা নিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাটির একাংশ তুলে ধরছি। যারা রাস্তা দখল করে রাখতে চান তাদের বোধোদয়ের জন্য কাজে লাগতে পারে।

ধর্ম যত দিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, তত দিন
রাস্তা নিয়ে কারও সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারও
একার নয়।
বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ
ছুঁয়ে যায়।
বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর
রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়,
আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ
আদেশ শোনা যায়: ‘রাস্তা ছাড়ো! নইলে—
পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন
এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়।
তারপর যার যেদিকে রাস্তা, সেদিকে মুখ করেই তারা সামনে,
আরও সামনের দিকে এগিয়ে যায়।
কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না, যত দিন এই পৃথিবীতে গান থাকে,
গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে…।

সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬

    মাজহারুল ইসলাম।।দেশ আজ এক গভীর নৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে।সাম্প্রতিক সময়ের সহিংসতা,হত্যাকাণ্ড,অগ্নিসংযোগ,ভাঙচুর এবং প্রতিহিংসার রাজনীতি জাতিকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করে তুলেছে। পুলিশ সদস্যদের মৃত্যু, রাজনৈতিক কর্মীদের হত্যা,বাড়িঘর ও শিল্পপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া—এসব ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।যে-ই অপরাধী হোক,যে দলেরই হোক, অপরাধের দায় থেকে কেউ মুক্ত থাকতে পারে না। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি আইন; আর সেই আইনের সবচেয়ে বড় শত্রু হলো বিচারহীনতা।যখন মানুষ দেখে হত্যার বিচার হয় না,সহিংসতার দায় নির্ধারণ হয় না,তখন সমাজে প্রতিশোধের মনোভাব জন্ম নেয়।ফলে রাজনীতি পরিণত হয় ন্যায়বিচারের সংগ্রাম নয়,বরং শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায়। এটি রাষ্ট্র ও গণতন্ত্র—উভয়ের জন্যই ভয়াবহ সংকেত। আজ সবচেয়ে জরুরি বিষয় হলো—সব হত্যাকাণ্ড,সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নিরপেক্ষ তদন্ত।কোনো রাজনৈতিক পরিচয়, ক্ষমতা বা প্রভাব যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে।নিহত পুলিশ সদস্য হোক,রাজনৈতিক কর্মী হোক কিংবা সাধারণ নাগরিক—প্রত্যেক প্রাণের মূল্য সমান।নির্বাচিতভাবে বিচার নয়,প্রয়োজন সমান ও নিরপেক্ষ বিচার।   আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অপরাধী শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোরও আত্মসমালোচনা প্রয়োজন।সহিংসতাকে প্রশ্রয় দিয়ে কেউ শেষ পর্যন্ত লাভবান হয়নি—ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। ন্যায়বিচার কেবল প্রতিশোধ নয়; এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার পথ।আজ দেশের মানুষ প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায়।দোষী যে-ই হোক,তার বিচার হোক—দ্রুত,স্বচ্ছ এবং আইনের আওতায়।   কারণ বিচার বিলম্বিত হলে শুধু ন্যায়বিচারই ক্ষতিগ্রস্ত হয় না, পুরো জাতির বিবেকও আহত হয়।এখনই সময়—বিচারহীনতার চক্র ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠা করার।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬

    মাজহারুল ইসলাম।।দেশবাসী আবারও স্তম্ভিত। ঢাকায় ছয় বছরের শিশুকে পাশবিকভাবে হত্যা করা হলো; নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হলো; হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা করা হলো।এসব ঘটনায় শুধু অপরাধীর নৃশংসতা নয়, আমরা দেখছি রাজনৈতিক শাসন ও প্রশাসনের শৈথিল্যের নগ্ন চিত্র। দুর্ভাগ্যজনকভাবে,যেসব ঘটনার মূল দায়িত্ব প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের,তারা দোষীদের রক্ষা করে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে,এলাকা ছাড়তে বাধ্য করছে। শিশু তাহিয়া হত্যার পরই ঘটনা ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে; এখন সেই মামলার পেছনে চাপ সৃষ্টি করে পরিবারকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।এ ধরনের কৌশল ও ক্ষমতার অপব্যবহার কোনো সভ্য দেশে সহ্য করা যায় না। দলীয় পদবির ছত্রছায়ায় নির্যাতিতদের দমিয়ে রাখা,অপরাধীকে রক্ষা করা এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা সভ্য ও গনতান্ত্রিক দেশের সংস্কৃতির সঙ্গে বিরোধপূর্ণ। আমাদের স্পষ্ট দাবি: ১. অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা। ২. স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। ৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন প্রদান করা। শিশুদের প্রতি সহমর্মিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।সমাজকে রক্ষা করতে হলে অপরাধের বিরুদ্ধে কঠোর এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ ছাড়া কোনো পথ নেই।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 19 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 15 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 23 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 37 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 36 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 44 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 43 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 22 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 19 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 54 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 30 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 56 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 62 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 28 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 54 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 57 views
    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 53 views
    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 43 views
    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ