রাজনীতি

নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের স্ত্রীর মামলা, আসামী পুলিশ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২২ , ১২:২৬:২৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি।।ভোলায় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলাকালে গত রোববার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম নিহতের ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত রহিমের স্ত্রী খাদিজা বেগম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ।

যদিও এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে ভোলা সদর থানায় দুটি মামলা করেছে। দুটি মামলায় ৭৫ ও অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন।

একটি মামলায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম ও অপর মামলায় পথচারী হত্যার বিষয়টি উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিক্ষোভ-সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা