কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বিদেশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক।।দেশের কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বিদেশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২৩’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি বলেন,আমাদের যে কৃষিজাত পণ্য উৎপন্ন হয়,তার জন্য বহির্বিশ্বের বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলো-যেখানে আমাদের দেশের মানুষ আছেন,তাদের মধ্যেও দেশি পণ্য কেনার আগ্রহ রয়েছে। বিশেষ করে ফল-শাকসবজি কিনতে তারা আগ্রহী।সেজন্য ওইসব দেশে বেশি নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রিপরিষদ সচিব কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা প্রসঙ্গে বলেন,এর আওতায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদনে সরকারের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এ খাতে যেসব প্রণোদনা ও সহযোগিতা করা হবে,তার একটি প্রস্তাবনা বা নীতিমালা তৈরি করা হয়েছে।

তিনি বলেন,কৃষি ও খাদ্য-পণ্যে আমরা বিশেষ সফলতা অর্জন করেছি।এসব পণ্য প্রক্রিয়াজাত করে যারা উৎপাদনকারী তাদের সুলভ মূল্য দেওয়া যাবে। বাজারজাতকরণের সুবিধা ছাড়াও রপ্তানির সুযোগ সৃষ্টি করতেও অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে এই নীতিমালায়।

বালু পরিবহণে রাস্তার ক্ষতি হলে ইজারাদারকে ক্ষতিপূরণ দিতে হবে :মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন,সীমান্তবর্তী নদী দিয়ে যে বালু আসে,সেটা মোটা। তবে আসতে আসতে তা চিকন হয়ে যায়।সেক্ষেত্রে এসব উৎসে যদি ব্লক নির্মাণ করা যায়,তখন এ বালু বেশি কাজে লাগানো যাবে।যা অর্থনৈতিকভাবেই সাশ্রয়ী হবে।এছাড়া ওইসব এলাকায় এ জাতীয় শিল্প তৈরি করতে অনুদান ও সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন,এতে বালুটা ভালোভাবে কাজে লাগাতে পারব। পাশাপাশি আমাদের ওপর চাপ কমে যাবে।

বৈঠকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।বালু পরিবহণের কারণে রাস্তার বা স্থাপনার ক্ষতি হলে সংশ্লিষ্ট ইজারাদারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রেখে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন,২০২৩’ এর এই খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অন্যের জমি নিজের দাবি করলে ৭ বছরের জেল:অন্যের জমি কেউ নিজের বলে দাবি করছে-এমন প্রমাণ পাওয়া গেলে সাত বছরের কারাদণ্ড হবে।এছাড়া অন্য কারও জমি ষড়যন্ত্র করে নিজের নামে নেওয়া হয়েছে-এমন প্রমাণ মিললে দুই বছরের কারাদণ্ড হবে।ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩’ এ রাখা হয়েছে এসব বিধান।মন্ত্রিসভা এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে।

হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন: ‘হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন,খসড়া অনুযায়ী হোমিওপ্যাথি সংক্রান্ত আলাদা কাউন্সিল হবে।এই কাউন্সিল সার্বিক সিদ্ধান্ত নেবে।দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিবন্ধকের কার্যালয় থাকবে।তবে হোমিওপ্যাথি চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কাউন্সিল।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

  • এই সংক্রান্ত সংবাদ

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    বিস্তারিত পড়ুন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 46 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 31 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 38 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 52 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 19 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 26 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 14 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 12 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা