যদিও আমরা ইভিএমের নির্বাচনের পক্ষে না-জাতীয় পার্টি মহাসচিব, মুজিবুল হক চুন্নু
নিজস্ব প্রতিবেদক।।গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলে ভোট করবে না বলে জানিয়েছিল প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। তবে ইভিএমে অনুষ্ঠেয় ওই নির্বাচনে ইভিএমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা অংশ নিচ্ছে—সিইসির সাথে সাক্ষাৎ শেষে এমনটিই জানিয়েছে দলটি। ইভিএমে আপত্তি স্বত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতেই এই ভোটে অংশ নিচ্ছে বলে জানায় তারা। তবে আগামী সংসদ নির্বাচনে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তার নেতৃত্বে সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির রুমে এই সাক্ষাৎ করেন। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদিও আমরা ইভিএমের নির্বাচনের পক্ষে না। গাইবান্ধা-৫ উপ-নির্বাচনটা ইভিএমে হবে। কিন্তু আমাদের (জাতীয় পার্টির) কালচার আছে আমরা নির্বাচন বর্জন করি না। নির্বাচন বর্জন করাকে আমরা মনে করি গণতন্ত্রকে ব্যাহত করা। তাই আমরা প্রতিবাদ হিসেবে সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করছি৷ সেই নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসেছিলাম।’ তিনি বলেন, ইভিএমে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি দলীয় সিদ্ধান্ত নিয়ে। যদিও আমরা নীতিগতভাবে ইভিএমের নির্বাচনের বিরুদ্ধে। তারপরও আমরা বলছি—এই নির্বাচনটা যদি ফেয়ার করতে পারেন, মানুষের কিছুটা আস্থা আসতে পারে। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে কী কী পদক্ষেপ নিবেন—সেই বিষয়ে আমরা তাদের বলেছি। তারাও আমাদের বলেছে। ইভিএম ফল উল্টে দেওয়ার মতো একটা মেশিন বলে পাবলিক পারসেপশন রয়েছে জানিয়ে তিনি বলেন, মেশিনের দোষ নেই, মেশিন যারা চালায় তাদের দোষ। কাজেই ইভিএমে নির্বাচনের বিষয়ে আমাদের সবসময়ই আপত্তি। আমরা ইভিএমে নির্বাচন চাই না। আপত্তি সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখার জন্য এই নির্বাচনে গেলাম। আগামী নির্বাচনে কী করবো সেটা পরিস্থিতির উপর সিদ্ধান্ত নেব। আমরা ভোট…
বিস্তারিত পড়ুন




























































সর্বশেষ সংবাদ :———