বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
  • adminadmin
  • আগস্ট ৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:-বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাহিদার ওপর মুদ্রাস্ফীতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরেক দফা কমেছে। ইকোনমিকস টাইমসে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার (৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪ দশমিক শূন্য ২ ডলারে নেমে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুডের দাম ৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৪৮ ডলারে ঠেকেছে। এদিকে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে। যা ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর সর্বনিম্ন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভারতে দোকানের নাম ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার
  • adminadmin
  • আগস্ট ৫, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের বাকুড়া জেলা থেকে পূর্ব বর্ধমানে যাওয়ার পথে ছোট্র উপশহর আড়াডাঙ্গা। আড়াডাঙ্গার একটি মিষ্টান্নের দোকানের নাম ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’। বর্তমানে দোকানটির মালিক যিনি, তার পিতামহ দোকানটি তৈরী করে নাম দিয়েছিলেন ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশাতেই তৈরী করা হয় দোকানটি। বঙ্গবন্ধুর প্রতি ভিন্ন একটি দেশের নাগরিকের শ্রদ্ধার অপার নির্দশন এই দোকান। বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সারা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত ও মুক্তিকামী মানুষের আদর্শ ও অনুপ্রেরনা হয়ে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, বঙ্গবন্ধু সারা বিশ্বের।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জিম্বাবুয়ে স্বর্ণ মুদ্রা চালু!
  • adminadmin
  • জুলাই ৬, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:-ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এ মাসের শেষের দিকে নতুন এ স্বর্ণ মুদ্রা চালু করবে দেশটি। এ ছাড়া, দেশটির কেন্দ্রীয় ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য মার্কিন ডলারকে বৈধ টেন্ডার হিসেবে চালুর পরিকল্পনা প্রকাশ করেছে। খবর বিবিসির। জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার এ মাসে দ্বিগুনের বেশি বেড়ে ২০০ শতাংশে পৌঁছেছে। এর আগে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রায় ১৯০ শতাংশের বেশি। এ বছর মূল মুদ্রার বিপরীতে জিম্বাবুয়ের ডলারের মূল্য কমেছে। নতুন চালু হতে যাওয়া স্বর্ণ মুদ্রার প্রতিটিতে থাকবে এক টরি আউন্স ২২ ক্যারেট স্বর্ণ। রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের গভর্নর জন পি মাঙ্গুদিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ২৫ জুলাই থেকে এসব মুদ্রা বাজারে ছাড়া হবে। স্বর্ণ, রুপা এবং প্লাটিয়ামের মতো মূল্যবান ধাতু পরিমাপের একক হচ্ছে টরি আউন্স। মধ্য যুগ থেকে চলে আসা এক টরি আউন্সে ৩১.১০ গ্রামের সমান হয়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নদী পড়ে যাওয়া আইফোন ১০ পরে পেয়েও সচল!!!!
  • adminadmin
  • জুলাই ৩, ২০২২

ডেস্ক রিপোর্ট : ১০ মাস আগে নদীর পানিতে হারিয়ে যাওয়া আপনার ফোনটা যদি আবার ফেরত পান। তাহলে কেমন হয় বলুন তো? অবিশ্বাস্য হলেও ব্রিটেনের এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এমন এক ঘটনা। দশ মাস আগে একটি নদীতে তার সাধের আইফোনটা পড়ে যায়। ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়ে একদিন জানতে পারেন, তার সেই ফোনটি উদ্ধার করা গিয়েছে এবং সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। প্রবর্তন অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের ওয়েইন ডেভিস নামের এক ব্যক্তির ব্যবহৃত আইফোনটি ২০২১ সালের আগস্ট মাসে সিন্ডারফোর্ডের গ্লুসেস্টারশ্যায়ারে ওয়াই নদীতে পড়ে যায়। জীবনে কখনও ফোনটা আর ফিরে পাবেন না, এ হতাশা নিয়ে বাড়ি ফেরেন ওয়েইন। ১০ মাস পরে ওই নদীর তীরেই বেড়াতে যান মিগুয়েল প্যাশিও নামের আরেক ব্যক্তি। ওয়েইনের ফোনটি নজরে আসে মিগুয়েলের। পরে ফোনের মালিক কে, তা জানার জন্য সেটিকে ভাল করে শুকিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।দেশটির গণমাধ্যমে তিনি বলেন, জলে ভর্তি ছিল ফোনটি।ভেবেছিলাম, এর অবস্থা শোচনীয়।শুকিয়ে যাওয়ার পর ফোনটা যে আবার চালু হবে না, সেটা ধরে নিয়েই রিস্টার্ট করেন মিগুয়েল। কিন্তু ব্যাটারি লো থাকার কারণে ফোনটা অন হচ্ছিল না। পরে মিগুয়েল ফোনটিকে চার্জে বসান। তারপর যে কাণ্ডটি ঘটে তা তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্ত
  • adminadmin
  • জুলাই ২, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:- চাকরি জন্য একটি নিখুঁত জীবনবৃত্তান্ত তৈরি করতে গিয়ে চাকরিপ্রত্যাশীদের অনেকেই মুশকিলে পড়ে যান। কারণ, এই জীবনবৃত্তান্তের ওপরই অনেক সময় নির্ভর করে তাঁদের স্বপ্নের পেশাগত জীবন। অনেক চাকরির ক্ষেত্রে জীবনবৃত্তান্ত কতটা ভালো, সেটাই প্রাথমিক মানদণ্ড হিসেবে দেখা হয়। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তাঁর ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্তটি গতকাল শুক্রবার নিজের লিংকডইন আইডিতে পোস্ট করেন। এনডিটিভি বলছে, দৃশ্যত বিশ্বজুড়ে লাখো চাকরিপ্রত্যাশীর আত্মবিশ্বাস বাড়াতেই জীবনবৃত্তান্তটি পোস্ট করেছেন তিনি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তাঁর ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্তটি গতকাল শুক্রবার নিজের লিংকডইন আইডিতে পোস্ট করেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তাঁর ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্তটি গতকাল শুক্রবার নিজের লিংকডইন আইডিতে পোস্ট করেন। জীবনবৃত্তান্তটি পোস্ট করে ৬৬ বছর বয়সী জনহিতৈষী এই ধনকুবের লিখেছেন, ‘তুমি সদ্য স্নাতক পাস কিংবা কলেজ থেকে ঝরে পড়া কেউ যদিও হও, আমি নিশ্চিত, আমার ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্তের চেয়ে তোমারটা ভালো দেখাবে।’ হার্ভার্ড কলেজের প্রথম বর্ষে অধ্যয়নের সময় উইলিয়াম হেনরি গেটসের (তৃতীয়) জীবনবৃত্তান্ত এটি। তিনিই এখন বিল গেটস নামে জগদ্বিখ্যাত। সিস্টেম অ্যানালিস্ট অথবা সিস্টেম প্রোগ্রামার পদের জন্য দেওয়া জীবনবৃত্তান্তে মাইক্রোসফট বস লিখেছেন, তিনি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেইস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিকসহ অন্যান্য কোর্স সম্পন্ন করেছেন। অনেক লিংকডইন ব্যবহারকারী বলেন, বিল গেটসের জীবনবৃত্তান্তটি ছিল পূর্ণাঙ্গ। স্মৃতিকাতর মুহূর্তটি ভাগ করে নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান তাঁরা। এম ইসমাইল নামের এক ব্যবহারকারী বলেন, ‘৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্ত বিবেচনায়, এখনো দেখতে অসাধারণ!’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেন বিল গেটস নতুন নতুন বই সম্পর্কে নিজের পর্যালোচনা জানিয়ে মানুষকে পড়তে উদ্বুদ্ধ করেন তিনি আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিষয়টি শেয়ার করায় আপনাকে ধন্যবাদ, বিল গেটস। এক পৃষ্ঠার অসাধারণ জীবনবৃত্তান্ত। আমাদের সবার উচিত নিজেদের আগের জীবনবৃত্তান্তগুলো সংরক্ষণ এবং এক…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম
  • adminadmin
  • জুলাই ২, ২০২২

ডেস্ক রিপোর্ট:-একমাস ধরেই বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। এতে প্রায় ছয়মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে বিশ্বাবাজারে দাম কমলেও গত একমাসে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি।স্বর্ণের পাশাপাশি গত একমাসে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামে বড় পতন হয়েছে। একমাসের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ১০ শতাংশ। রুপার দাম কমেছে ১০ দশমিক ৮২ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। একমাস আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬৮ দশমিক শূন্য ৯ ডলার। সেখান থেকে কমতে কমতে এখন তা এক হাজার ৮১০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ একমাসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৭ দশমিক ৫১ ডলার। এরমধ্যে গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১৬ দশমিক শূন্য ৭ ডলার বা দশমিক ৮৮ শতাংশ। স্বর্ণের পাশাপাশি গেলো সপ্তাহে কমেছে ‍রুপা ও প্লাটিনামের দামও। গত সপ্তাহে প্রতি আউন্স রুপার দাম কমেছে ১ দশমিক ২৪ ডলার বা ৫ দশমিক ৮৭ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৭ ডলারে। আর প্লাটিনামের দাম গেলো সপ্তাহে কমেছে ১৮ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক শূন্য ৪ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৮৯ ডলারে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। হুট করে স্বর্ণের দামে বড় উত্থান, এরপর আবার বড় দরপতনের ঘটনা ঘটছে গত কয়েক মাস ধরেই।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়া হামলা শুরুর পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশ্ব অর্থনীতিও নেতিবাচক প্রভাব পড়েছে। হু হু করে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু পর প্রথম সপ্তাহেই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ দশমকি ৩৭ শতাংশ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মরিয়ম ৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন
  • adminadmin
  • জুন ২৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সর্বাধিক সন্তান জন্মদানের বিশ্ব রেকর্ডধারী এক মাকে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, সন্তান প্রসব বন্ধ করে দিলে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের এই সতর্কতার পর মরিয়ম নাবাতাঞ্জি নামের ওই মা ৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা তাকে বলেছিলেন, কোনও পরিবার পরিকল্পনা পদ্ধতি তার জন্য কাজ করবে না। ৪০ বছরে ৪৪ সন্তান মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট বলছে, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতাঞ্জি। এখন পর্যন্ত তিনি জমজ সন্তান জন্ম দিয়েছেন চার বার। একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাঁচ বার। আরও পাঁচ বার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মরিয়ম। এছাড়া মাত্র একবার এক সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মরিয়মের ছয় সন্তান মারা গেছে। এক সময় স্বামী সব অর্থ-কড়ি নিয়ে তাকে ফেলে রেখে যান। শূন্য হাতেই ২০ ছেলে এবং ১৮ মেয়েকে লালন-পালনের দায়িত্ব একাই পালন করেন মরিয়ম। ছোট বেলায় মরিয়মকে বিক্রি করে দেন তার বাবা-মা। পরে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন মরিয়ম। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, উগান্ডায় নারীদের সন্তান জন্মদানের হার অনেক বেশি। দেশটিতে প্রত্যেক নারী গড়ে প্রায় ৫ দশমিক ৬ সন্তানের জন্ম দেন। যা একজন নারীর সন্তান জন্মদানের বৈশ্বিক গড় ২ দশমিক ৪ শিশুর দ্বিগুণেরও বেশি। মরিয়মের এই গল্প অত্যন্ত দুঃখের। ছোটবেলায় বাবা-মা তাকে বিক্রি করে দেন। মাত্র ১২ বছর বয়সে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে বাধ্য হন তিনি। মরিয়ম নিজ দেশে ‘মা উগান্ডা’ হিসেবে পরিচিত। চিকিৎসকের কাছে যাওয়ার পরই বুঝতে পেরেছিলেন, তিনি অন্য নারীদের মতো নন। জমজ, তিন এবং চার সন্তানের জন্মের পর তিনি দেশটির একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে গিয়েছিলেন। সেই সময় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার ডিম্বাশয় স্বাভাবিকের তুলনায় অনেক…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জন্মবার্ষিকীতে ৬০ হাজার কোটি টাকা দান করলেন
  • adminadmin
  • জুন ২৫, ২০২২

আদানি গ্রুপের (Adani Group) প্রধান গৌতম আদানি (Goutam Adani) তাঁর ৬০ তম জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিনের দিন তিনি জানিয়েছেন, আদানি পরিবার ৬০ হাজার কোটি টাকা দান করবে – দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করার জন্য। আদানি গ্রুপের এই পদক্ষেপটি আইটি কোম্পানির উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজিকেও প্রভাবিত করেছে। Gautam Adani গত ২৪শে জুন শিল্পপতি গৌতম আদানির জন্মদিন ছিল। তার পাশাপাশি চলতি বছরেই তাঁর প্রয়াত পিতা শান্তিলাল আদানির(Santilala Adani) শতবর্ষ(Century) পূর্ণ হবে। সেই উপলক্ষে তিনি দেশের সামাজিক কাজের জন্য ৬০ হাজার কোটি টাকা দান করলেন। এই খবর তিনি স্বয়ং তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে(Twitter Account) গত ২৩ জুন পোস্ট করেছেন। তিনি তাঁর ৬০ বছর বয়সের জন্মদিন উপলক্ষে সামাজিক কাজের জন্য বিপলু টাকা দানের ঘোষণা সোশ্যাল মিডিয়াতে(Social Media). এই খবরে ইতিমধ্যে হৈচৈ পড়ে গিয়েছে। অনেকেই শিল্পপতিকে কুর্নিশ জানিয়েছেন। বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানি জানিয়েছেন, সারা দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অবদান রাখতে পেয়ে তিনি খুব আনন্দিত।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নাপিত রমেশ ১৭হাজার কোটি টাকার সম্পদের মালিক!!!!
  • adminadmin
  • জুন ২৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:- বিশ্বের সেরা ধনী নাপিত। ভারতে ধনীদের তালিকায় তার অবস্থান ৬৮ তম। দরিদ্র রমেশ প্রতিভা ও সঠিক সিদ্ধান্তের জোরে দরিদ্র থেকে অসম্ভব সচ্ছল জীবন পার করছেন। বর্তমানে দুই বিলিয়ন ইউএস ডলারের মালিক তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা। তার ৩৭৮ দামি গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে ১২০টি বিলাসবহুল গাড়ি। সেই রমেশ বাবুর জিরো থেকে হিরো হওয়ার সাফল্যের গল্প আজ পাঠকদের সামনে তুলে ধরব। ১৯৭৪ সালে ভারতের বেঙ্গালুরে এক সেলুন ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন রমেশ বাবু। সাত বছর বয়সে বাবাকে হারিয়ে আর্থিক অভাবে পড়েন ছোট্ট রমেশ। বয়স কম থাকায় বাবার সেলুন ব্যবসায় হাত ধরার সক্ষমতা ছিল না তার। বাবার সেলুনের দোকানটি মাসিক পাঁচ টাকায় এক চাচার কাছে ভাড়া দেন তার মা। কিন্তু আর্থিক সংকট তাদের পিছু ছাড়ল না। এক পর্যায়ে বাধ্য হয়েই নন্দিনী নামের একজনের বাড়িতে কাজে যান রমেশের মা। দরিদ্র রমেশ ক্যারিয়ারের শুরুতে পত্রিকা ও দুধ বিক্রির মাধ্যমে প্রতি মাসে ১০০ রুপি আয় করতেন। পাশাপাশি চালিয়ে যান লেখাপড়াও। রমেশ যখন ইন্টারমিডিয়েট পর্যায়ে উঠেন, তখন চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হন। তবে হাল ছাড়েননি। পরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করেন। মনে ছিল, বড় কিছু করে পরিবারের অভাব দূর করার। কিন্তু রমেশ ১৮ বছর বয়সেই বাবার সেলুন ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শিক্ষিত রমেশ অল্প সময়ে ভালো ব্যবহার ও তরুণদের হেয়ার স্টাইলিস্ট হিসেবে পরিণত হন। সকাল ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকতেন তিনি। টানা চার বছরের পরিশ্রমে মোটা অংকের টাকা জমা হয়। তাই ১৯৯৩ সালে শখের বশে ব্যাংক লোনের মাধ্যমে মারুতি ওমনি নামের একটি মাইক্রোবাস কেনেন। যেখানেই তার সফলতার বীজ লুকিয়ে ছিল। রমেশ বাবু বলেন, নিজের ব্যবহারের জন্য মাইক্রোবাসটি কিনেছিলাম। পাশাপাশি সেলুন ব্যবসাও পরিচালনা করতাম। কিন্তু…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেয়ে বোরকা না পরলে জেলে যেতে হবে বাবার!
  • adminadmin
  • মে ৭, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:-আফগানিস্তানে নারীদের জনসমক্ষে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। কোনো নারী এ নির্দেশনা না মানলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। তালেবান প্রধান আখুন্দজাদার জারি করা এক ডিক্রিতে বলা হয়, আফগান নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বোরকা) পরা উচিত। কারণ এটি দেশের ঐতিহ্যবাহী এবং সম্মানজনক পোশাক। শনিবার (৭ মে) কাবুলে এক সংবাদ সম্মেলনে এ ডিক্রি প্রকাশ করে স্থানীয় প্রশাসন। খবর আলজাজিরার। আফগানিস্তানের ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে আখুন্দজাদার ডিক্রি পড়ে শোনান। এতে বলা হয়, কোনো নারী মুখ না ঢেকে ঘরের বাইরে বের হলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে দেখা করা হবে এবং তাকে (আত্মীয়) বন্দি করা হবে। এমনকি সরকারি চাকরি থেকেও বরখাস্ত করা হবে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর বারবার যে বিষয়টি সামনে আসছে তা হলো নারী অধিকার। কট্টোর এ গোষ্ঠীটির নানা পদক্ষেপে আফগান নারীদের জীবনে অন্ধকার নেমে এসেছে বলে মনে করছেন অনেকে। গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের বিরুদ্ধে রাজপথে নামেন নারীরা। নিজেদের অধিকার আদায়ে এখনো সোচ্চার তারা। এদিকে আফগানিস্তানে এখন নারীদের বোরকার পাশাপাশি পুরুষদের ইসলামিক পোশাক বানানোর ধুম পড়েছে। টেইলারের দোকানে কুর্তা, পায়জামা বানাচ্ছেন পুরুষরা। যেসব ব্যবসায়ী বছরের পর বছর পশ্চিমা পোশাক জিন্স-স্যুট বিক্রি করে আসছেন, তাদের এখন মাথায় হাত। অচল হয়ে পড়ছে তাদের আয়ের চাকা। আফগানিস্তানে তালেবান দায়িত্ব নেওয়ার পর, নারীদের বোরকা কেনার হিড়িক পড়ে যায়। এ সুযোগে বোরকার দামও বেড়ে যায় বহুগুণ। এবার পুরুষরা দলে দলে বানাচ্ছেন আফগান কুর্তা, পায়জামা আর কোটি। আগের চেয়ে তাই ব্যবসা ভালো টেইলারিংয়ে। তারা বলেন, আমাদের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল