রাগীব আহসানসহ এহসান গ্রুপের উপদেষ্টা ও পরিচালকদের বিরুদ্ধে পিরোজপুরে এ পর্যন্ত ১৯টি মামলা

নিজস্ব প্রতিবেদক।।পিরোজপুরের ইন্দুরকানির বালিপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৬৬) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (৫৫) এহসান গ্রুপে ৩৪ লাখ টাকা আমানত রেখেছিলেন। ২০১৯ সালের জুলাই মাস থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাসিক মুনাফা ও আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে হাবিবুর-খাদিজা দম্পতি এখন দিশেহারা। ধারদেনা ও জমি বিক্রি করে চলতে হচ্ছে তাঁদের। স্বামীকে নিয়ে খাদিজা এখন খুলনায় থাকেন।কিডনি জটিলতায় আক্রান্ত হাবিবুরের চিকিৎসা চলছে সেখানে।

হাবিবুর-খাদিজা দম্পতির মতো পিরোজপুর ও আশপাশের এলাকার ১০ হাজারের বেশি আমানতকারীর শতকোটি টাকা লোপাট করেছে এহসান গ্রুপ।প্রতিষ্ঠানটি চারটি সমবায় সমিতির নামে সঞ্চয় করা টাকা,ডিপিএস ও একটি রিয়েল এস্টেট ব্যবসায় অংশীদার হিসেবে আমানতকারীদের কাছ থেকে গত এক দশকে এই টাকা তুলে নেয়।

এহসান গ্রুপ মূলত সুদবিহীন বিনিয়োগের প্রচার চালিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত।ওয়াজ মাহফিল আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক প্রচার চালাত।এসব পুঁজি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।এহসান গ্রুপে সঞ্চয় করা টাকা ৫৪ মাস পর ২৫ শতাংশ এবং ৮ বছর পর দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হবে এবং আমানতকারীদের প্রতি লাখে মাসে প্রায় দুই হাজার করে টাকা লভ্যাংশ দেওয়ার লোভ দেখিয়ে টাকা জমা নেওয়া হতো।

এ প্রতিষ্ঠান চালু করেছিলেন রাগীব আহসান নামের এক ব্যক্তি।তিনি ২০০৭ সালে ঢাকায় একটি এমএলএম কোম্পানিতে ৯০০ টাকা বেতনে চাকরি করতেন।পাশাপাশি করতেন ইমামতি।এমএলএম কোম্পানিতে চাকরির সুবাদে রপ্ত জ্ঞান থেকে এহসান গ্রুপ গড়ে তুলেছিলেন তিনি।পিরোজপুর শহরে কার্যালয় ছিল তাঁদের।এহসান গ্রুপের ‘প্রসপেক্টাসে’ দেখা যায়,তাদের সঞ্চয় ও ঋণদান,অবৈধ ক্যাডেট একাডেমি,রিয়েল এস্টেট ব্যবসা,তৈরি পোশাক ও প্রসাধনী ব্যবসা,সেনিটারি ও হার্ডওয়্যার ব্যবসা,মহিলা মাদ্রাসা, ইসলামি রিচার্স সেন্টার ইত্যাদি নামে মোট ১৭টি প্রতিষ্ঠান আছে।একসময়ে এসব প্রতিষ্ঠান চালু থাকলেও বর্তমানে বেশির ভাগেরই অস্তিত্ব নেই।

প্রতারণা ও জালিয়াতি করে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে গত বছর ৯ সেপ্টেম্বর রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর ভাই আবুল বাশার খানকে গ্রেপ্তার করে র‌্যাব।এদিনই পিরোজপুর থানা-পুলিশ রাগীব আহসানের দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে।

ওই দিন পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ বাদী হয়ে রাগীব ও তাঁর চার ভাইকে আসামি করে মামলা করেন।তিনি ৯৭ গ্রাহকের ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগ করেন। ওই মামলায় গ্রেপ্তার চারজন এখন কারাগারে।অপর আসামি রাগীবের আরেক ভাই শামীম হাসানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় রাগীব আহসানসহ এহসান গ্রুপের উপদেষ্টা ও পরিচালকদের বিরুদ্ধে পিরোজপুরে এ পর্যন্ত ১৯টি মামলা হয়েছে।এসব মামলার বাদী সবাই প্রতিষ্ঠানটিতে টাকা আমানতকারী ও সেখানকার কর্মী।

পিরোজপুর পৌরসভার কুমারখালী মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হেমায়েত উদ্দিন (৬৩) এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলার বাদী।তিনি জানান,২০১৮ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান।সে সময় ১৬ লাখ টাকা পেয়েছিলেন তিনি।তার ১৫ লাখ টাকাই এহসান গ্রুপে জামানত রাখেন।প্রতি লাখে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা ছিল।ভ্যাট কেটে দেওয়া হতো ১ হাজার ৭০০ টাকা। এক বছর পর লভ্যাংশ দেওয়া বন্ধ হয়।

হেমায়েত উদ্দিন বলেন,‘অবসরের পর শুনেছি,এহসান গ্রুপ ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে।এখানে টাকা রেখে লভ্যাংশ নিলে কোনো পাপ হবে না।এটা শুনে সরল বিশ্বাসে অবসরের প্রায় সব টাকাই এহসান গ্রুপে জামানত রাখি। এখন এই টাকা কীভাবে ফেরত পাব, সেই চিন্তায় আছি।’

পিরোজপুর পৌরসভার খুমুরিয়া মহল্লার বাসিন্দা মো. ইব্রাহিম (৭০) বলেন,অবসর ভাতার আট লাখ টাকা এহসান গ্রুপে আমানত রেখেছিলেন।ছয় মাস লভ্যাংশ পাওয়ার পর এহসান গ্রুপ টাকা দেওয়া বন্ধ করে।অনেক ঘুরেও আমানতের টাকা ফেরত পাননি।টাকা চাইতে গেলে তাড়িয়ে দিতেন এহসান গ্রুপের কর্মীরা।

ইব্রাহিমের ছেলে মো. হাসান বলেন,বাবার সব টাকা এহসান গ্রুপে আমানত রাখা।এখন একটি চাকরি করে মাসে আট হাজার টাকা বেতন পাই।সে টাকা দিয়ে পাঁচজনের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।এহসান গ্রুপে জমা রাখা টাকাটা পেলে হয়তো ব্যবসায় বিনিয়োগ করে বাড়তি আয় করা যেত। আমাদের কষ্ট কিছুটা লাঘব হতো।’

পিরোজপুর সদর উপজেলার ভৈরামপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের বলেন,আমি এহসান গ্রুপের কর্মী ছিলাম।আমার মাধ্যমে ১৫৬ জন ব্যক্তি এহসান গ্রুপে ৯৪ লাখ টাকা ডিপিএস ও আমানত হিসেবে জমা রাখেন।এহসান গ্রুপ টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিরা আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।আমি দুই বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি।’

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর ভাই আবুল বাশার খানকে শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আনা হয়
বাবার বাড়ি থেকে পাওয়া জমি ও সঞ্চয়ের সব টাকা এহসান গ্রুপে রেখেছিলেন পিরোজপুর সদর উপজেলার কালীকাঠি গ্রামের মনিরা ইয়াসমীন (৪৭)। তিনি বলেন, ‘বাবার বাড়ি থেকে পাওয়া ৬১ শতাংশ জমি বিক্রির টাকা এবং বিয়ের পর থেকে জমানো ১৫ লাখ ৬৯ হাজার টাকা এহসান গ্রুপে আমানত রেখেছিলাম।দুই লাখ টাকা লভ্যাংশ পেয়েছিলাম।এর পর থেকে এহসান গ্রুপ লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়। আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।আমার স্বামী করোনাকালে চাকরি হারিয়েছিল।দুই বছর ধরে দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করেছি।বর্তমানে আমার স্বামী ঢাকায় ১০ হাজার টাকা বেতনে চাকরি করেন।তিনি মাসে পাঁচ হাজার টাকা পাঠান।তা–ই দিয়ে চলছি।একটু ভালো থাকার আশায় সহায়সম্বল সব এহসান গ্রুপে আমানত রেখে এখন নিঃস্ব হয়ে গেছি।’

এহসান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানতে পারে,গ্রাহকদের কাছ থেকে নেওয়া ১০১ কোটি টাকা সরিয়ে ফেলেছেন প্রতিষ্ঠানটির কর্ণধারেরা।এরপর গত বছর ২৩ ডিসেম্বর পিরোজপুর সদর থানায় অর্থ পাচার আইনে সিআইডি পরিদর্শক মীর কাশেম বাদী হয়ে মামলা করেন।মামলায় রাগীব,তাঁর স্ত্রী সালমা আহসান ও চার ভাইকে আসামি করা হয়।রাগীবের স্ত্রীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ওই মামলায় গত ১৩ জুন এহসান গ্রুপের সব স্থাবর সম্পত্তি ‘ক্রোক’ করার আদেশ দেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত।

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আলাউদ্দিন বলেন, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর সহযোগীদের নামের অনুকূলে ৪০টি দলিল এবং রাগীব আহসান,তাঁর ভাই আবুল বাশার,খাইরুল ইসলাম,শামীম হাসান ও মাহমুদুল হাসান এবং রাগীবের স্ত্রী সালমা আহসানের নামে মোট পাঁচটি বিক্রয়কৃত দলিলও ক্রোকের নির্দেশ দেন আদালত।আদালতের নির্দেশে দলিলসহ ১৭৭ শতাংশ জমি ক্রোক করা হয়।ওই সম্পদের মধ্যে এহসান গ্রুপের প্রধান কার্যালয়ের বহুতল ভবন এবং শহরে শেরেবাংলা পাবলিক লাইব্রেরি ভবনে এহসান গ্রুপের দুটি দোকান রয়েছে।

অবসর ভাতার আট লাখ টাকা এহসান গ্রুপে আমানত রেখেছিলেন মো. ইব্রাহিম (৭০)।ছয় মাস লাখে দুই হাজার করে লভ্যাংশ পেয়েছিলেন।তারপর লভ্যাংশও নেই,টাকাও পান না তিনি

আমানতকারীদের সঙ্গে কথা বলে জানা যায়,এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড,এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড,ড্যাফোডিল মাল্টিপারপাস কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড,এহসান বেসিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড নামে পাঁচটি প্রতিষ্ঠান খুলেছিল এহসান গ্রুপ।এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা সরিয়ে নেন রাগীব আহসান।তিনি নিজের ও আত্মীয়স্বজনের নামে পিরোজপুর শহরের কৃষ্ণনগর,খলিসাখালী,খুমুরিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় জমি কেনেন।পরে ওই সব জমির বেশির ভাগ গোপনে বিক্রি করে দেন।সাড়ে তিন বছর আগে রাগীব আহসান চেক জালিয়াতি মামলায় জড়িয়ে হাজতবাস করেন। তখন এ খবরে আতঙ্কিত ও আস্থা হারানো গ্রাহকদের মধ্যে আমানত খোয়ানোর আশঙ্কা দেখা দেয়।এ সময় আমানতকারীরা টাকা ফেরত চাইলে ২০১৯ সালের জুলাই মাস থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাসিক লভ্যাংশ ও আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়।

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আলী আকবর বলেন,আমার মাধ্যমে ৫৮০ ব্যক্তি এহসান গ্রুপে মোট ২ কোটি ২৫ লাখ টাকা আমানত রেখেছিল।এসব আমানতকারীদের টাকা এহসান গ্রুপ ফেরত না দেওয়ায় বর্তমানে গ্রাহকেরা আমাকে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন।’

পিরোজপুর সদর উপজেলার মূলগ্রামের বাসিন্দা হারুন অর রশিদ বলেন,আমি এহসান গ্রুপের মাঠ কর্মকর্তা ছিলাম। আমার মাধ্যমে ৯৭ জন ব্যক্তি ৯১ কোটি সাড়ে ১৫ লাখ টাকা এহসান গ্রুপে রাখেন।তাঁরা এখন টাকা ফেরত না পেয়ে আমাকে নানাভাবে হয়রানি করছেন।’

১০ হাজারের বেশি মানুষ এহসান গ্রুপে টাকা রেখে দুর্ভোগে পড়েছেন বলে জানান তিনি।এহসান গ্রুপের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান হারুন অর রশিদ।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,আদালতের নির্দেশে এহসান গ্রুপের বেশ কিছু সম্পদ ‘ক্রোক’ করা হয়েছে।এব্যাপারে আদালত যেভাবে নির্দেশনা দেবেন,সেভাবে তাঁরা কাজ করবেন।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো
    • newadminnewadmin
    • মার্চ ৯, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।হাদী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, শুরু থেকেই ফাতেমা তাসনিম জুমার সম্ভাব্য ভূমিকা নিয়ে যে আলোচনা ছিল,তা এখন আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর তদন্তে নতুন কিছু দিক উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।একই সময়ে ফাতেমা তাসনিম জুমা তার ব্যবহৃত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন এবং মোবাইল সিম বন্ধ করে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে।বিষয়টি তদন্তকারীদের নজরেও এসেছে। এদিকে সাংবাদিক মুক্তাদির রশিদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে,তদন্তে বাধা প্রদানকারীদের তালিকায় জুমার নাম শুরু থেকেই আলোচনায় ছিল।কিছু সূত্রের মতে,জাবের নামের এক ব্যক্তিসহ একটি নির্দিষ্ট মহলের সহযোগিতায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল কি না,তা নিয়েও তদন্ত চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।অনেকেই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,তদন্ত এখনও চলমান এবং যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দায়ী বলা যাচ্ছে না। হাদী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তকারী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি
    • newadminnewadmin
    • মার্চ ৯, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মা বলেছেন,শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় বারবার একটি ভুল হচ্ছে—শ্যুটার বা খুনিকে মূল পরিকল্পনাকারীর সঙ্গে মিলিয়ে দেখা।তিনি জানান,হত্যার ট্রিগার টানানো ব্যক্তি সব সময় প্রকৃত খুনি নাও হতে পারে; প্রকৃত দায়িত্ব মূলত হুকুমদাতা বা মাস্টারমাইন্ডের। সালাহউদ্দিন আম্মা বলেন,হত্যার সিদ্ধান্ত,পরিকল্পনা ও নির্দেশ কে দিয়েছিল, তা ছাড়া কোনো তদন্ত পূর্ণ হয় না।তিনি আরও জানান,শ্যুটারদের জীবিত দেশে ফেরত আনার পাশাপাশি হত্যার পেছনের মূল উদ্দেশ্য,হুকুমদাতা এবং পরিকল্পনাকারীকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 28 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 45 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 37 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 38 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 41 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 43 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 45 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 33 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 33 views
    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 35 views
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 26 views
    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 31 views
    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 43 views
    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট

    রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 34 views
    রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়

    আস্থার দহন: চার নিয়োগের ভুলে শেখ হাসিনার রাজনৈতিক ট্র্যাজেডি

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 32 views
    আস্থার দহন: চার নিয়োগের ভুলে শেখ হাসিনার রাজনৈতিক ট্র্যাজেডি

    মেহেন্দিগঞ্জে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে পোনা নিধন উৎসব: হুমকির মুখে মৎস্য সম্পদ

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 42 views
    মেহেন্দিগঞ্জে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে পোনা নিধন উৎসব: হুমকির মুখে মৎস্য সম্পদ

    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 43 views
    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 44 views
    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 45 views
    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 43 views
    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 50 views
    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন     উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 45 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 51 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 55 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 56 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 24 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 27 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 48 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 30 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 43 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 49 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 49 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 49 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 42 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 52 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 49 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 35 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 30 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 35 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 26 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 52 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই