ভিসি-রেজিস্ট্রারের ছবিসহ পোস্টার ছাপিয়ে ফাঁসি দাবি, অধ্যাপক বরখাস্ত বরখাস্ত হওয়া অধ্যাপক মো. মেহেদী হাসান

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি, রেজিস্ট্রার ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে পোস্টার ছাপানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক প্রফেসর মো. মেহেদী হাসানের বিরুদ্ধে।

পোস্টারে ফাঁসির রশির ছবি দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দেবাশীষ হত্যার বিচার চাওয়া হয়েছে।

এমন পোস্টার ছাপিয়ে রীতিমতো আলোচনায় এসেছেন এই শিক্ষক।আর এমন পোস্টার ছাপানোর অভিযোগে ইতোমধ্যে সাময়িক বরখাস্তও হয়েছেন অধ্যাপক মেহেদী হাসান।

যদিও মেহেদী হাসানের দাবি,তিনি এই পোস্টার ছাপানোর সঙ্গে জড়িত নন।

পোস্টারে দাবি করা হয়, ‘২০১৮ সালের ১৪ মে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দেবাশীষ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ না পাওয়ায় আত্মহত্যা করেন।

সে হিসেবে এটি আত্মহত্যা নয়; দেবাশীষকে একরকম খুন করা হয়েছে। পোস্টারে ‘হত্যাকারীদের’ প্রশ্রয়দাতা বর্তমান ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিও করা হয়।

পোস্টারগুলো অধ্যাপক মেহেদী হাসানই ছাপিয়েছেন বলে দাবি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিতের। পোস্টারগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লাগিয়ে দেওয়ার নির্দেশ নাকি অধ্যাপক মেহেদী হাসান দিয়েছিলেন তাকে।

এ বিষয়ে মো. মুকিত বলেন,সেদিন রাতে আমাকে মেহেদী স্যার বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের গাড়িতে একটি প্যাকেট আসবে।আপনি উপজেলার গেট থেকে প্যাকেটটি নামিয়ে নেবেন।আমি ব্যস্ত থাকায় আমার এক নিরাপত্তা কর্মীকে দিয়ে প্যাকেটটি বিশ্ববিদ্যালয়ের গেটে নামিয়ে রাখি।সকালে যখন প্যাকেটটি খুলি তখন দেখি বিশ্ববিদ্যালয়রে ভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যারের ছবি দিয়ে পাশাপাশি তিনজন শিক্ষকের ছবিতে ফাঁসির রশি দিয়ে পোস্টার করা হয়েছে।আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এমন একটি পোস্টার লাগাতে পারি না।তাৎক্ষণিক আমি রেজিস্ট্রার স্যারকে জানাই।রেজিস্ট্রার স্যার পোস্টার দেখার পর জানতে চাইলে আমি তাকে পুরো বিষয়টি বলি।এ সময় যে নিরাপত্তাকর্মী পোস্টার গাড়ি থেকে নামিয়েছেন,গাড়ির চালক এবং বরিশালের যে প্রেস থেকে ছাপানো হয়েছে সবার সঙ্গেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছে এবং বিষয়টি তখন প্রমাণ হয় যে মেহেদী স্যার পোস্টারগুলো আনিয়েছেন।

এদিকে পোস্টার সংক্রান্ত আলোচনার মধ্যে নতুন অভিযোগ উঠেছে,শিক্ষক নিয়োগে যথাযথ যোগ্যতা না থাকলেও অর্থের বিনিময়ে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে যোগ্যতা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল,সে অনুযায়ী মেহেদী হাসানের সিজিপিএ অনেক কম ছিল।

অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (নন টেকনিক্যাল) পদে চাকরি পান মেহেদী হাসান।তবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে প্রার্থীর যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট অনুষদে স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে।শিক্ষা জীবনে সকল স্তরে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।পাশাপাশি প্রার্থীর জিপিএ/সিজিপিএ ৪ এর জন্য কমপক্ষে ৩.৭৫ হতে হবে। তবে শিক্ষক মেহেদী হাসানের সিজিপিএ ২.৯৫।এর পরও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

পোস্টারের বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন ,২০১৮ সালে যখন দেবাশীষ আত্মহত্যা করে।সে সময় আমি কোনো দায়িত্বে ছিলাম না। আর আমি দেশের বাইরে অবস্থান করছিলাম।তাই কি কারণে আমার ছবি ব্যবহার করে পোস্টারর ছাপানো হয়েছে তা হয়ত তিনি (মেহেদী হাসান) বলতে পারবেন।

তিনি আরও বলেন,এ কারণে গত ২৮ মে ভিসি স্যারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর মো. মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধিমালা ৯(১) মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।

যোগ্যতা না থাকলেও মেহেদী হাসানো কীভাবে শিক্ষক নিয়োগ পেলেন জানতে চাইলে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন,তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন যারা দায়িত্বে ছিলেন তারা এ বিষয়ে বলতে পারবেন। তবে এ বিষয় অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। ’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দেবাশীষ আত্মহত্যার বিষয় কারো কোন অভিযোগ নেই।আমি সে সময় (২০১৮ সালে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সঙ্গে রেজিস্ট্রার কোনোভাবেই জড়িত থাকে না। ’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাময়িক বরখাস্ত শিক্ষক প্রফেসর মেহেদী হাসান বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি ওইসব পোস্টার ছাপানোর সঙ্গে জড়িত নই।আর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সাময়িক বরখাস্তের যে চিঠি দিয়েছে তাতে পোস্টার ছাপানোর বিষয়টি স্পষ্ট উল্লেখ করা হয়নি।

সিজিপিএ কম থাকার পরও কীভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশ্নে মেহেদী হাসান বলেন,বিশ্ববিদ্যালয় প্রাশাসন আমাকে যোগ্য মনে করেছে বিধায় নিয়োগ দিয়েছে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। ’

  • এই সংক্রান্ত সংবাদ

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নিজস্ব প্রতিবেদক।।অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ।এ বৃত্তির আওতায় সম্পূর্ণ বিনা খরচে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয়…

    বিস্তারিত পড়ুন

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হয়রানি,নিজ নিজ কার্যালয়ে আটকে রাখা এবং কোথাও কোথাও শারীরিকভাবে লাঞ্ছিত করার একাধিক ঘটনা সামনে এসেছে।অভিযোগ রয়েছে,আগের শাসনামলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কিছু ছাত্রনেতা…

    বিস্তারিত পড়ুন

    সংবাদ

    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 15 views
    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 26 views
    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 27 views
    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 27 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 60 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 66 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 57 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 77 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 68 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 62 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 60 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 60 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 72 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 96 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 70 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 60 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 31 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 45 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 25 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 4 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন