মেঘনায় ইলিশের অভয়াশ্রমে নৌ-পুলিশের অভিযান, ১৫ লক্ষ টাকার জাল জব্দ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দুই মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।দেশের পাঁচটি অভয়াশ্রমসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও অভয়াশ্রম নিরাপদ রাখতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও সেই আইন মানছেন না মেহেন্দিগঞ্জের জেলেরা।তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করেই যাচ্ছেন।এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বাধিন টিম।তার নির্দেশে নৌ-পুলিশের টিম ২৬শে মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২টি চর ঘেরা জাল ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।যার আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা।এছাড়াও গত এক সপ্তাহে চলমান অভিযানে ২০জন জেলেকে আটক,করা ৯০০ কেজি ঝাটকা ও ১২ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ-পুলিশের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, সরকারের ঘোষণা অনুযায়ী মাছের উৎপাদন বাড়াতে তারা অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন।কোনো অসাধু জেলে নদীতে নামলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে টানা দুই মাস এই অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন মৎস বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন,ইলিশের উৎপাদন বাড়াতে এবং নিষেধাজ্ঞা সফল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন