বিশ্বের চারটি দেশে ফেসবুক নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক।।বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক।আমাদের ওঠে এমন অনেকেই আছে জনতা ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত ঢুঁ মারতে থাকেন ফেসবুকে।মেটার মালিকাধীন সেই ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী।আট থেকে আশি প্রায় সব বয়সের মানুষই ব্যবহার করেন এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্ব জুড়ে প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি।অনেকের আয়ের অন্যতম মাধ্যম ফেসবুক।তবে জানেন কি? বিশ্বের এমন কয়েকটি দেশ আছে যেখানে ফেসবুক নিষিদ্ধ।

চীন:চীনের কেউ ফেসবুক ব্যবহার করেন না।২০০৯ সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ।জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসেবে মেটা মালিকানাধীন ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করা হয়। চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্টের সেন্সরশিপকে চীনের গ্রেট ফায়ারওয়াল বলা হয়।

উত্তর কোরিয়া:বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ উত্তর কোরিয়ায়ও ফেসবুক ব্যবহার করা যায় না।২০১৬ সালে ও দেশে আনুষ্ঠানিক ভাবে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। ঘোষণা করা হয় এই নিষিদ্ধকরণের পরও যদি কেউ অনুপযুক্ত উপায় ফেসবুক অ্যাক্সেস করার চেষ্টা করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে।

ইরান:ইরানেও ২০০৯ সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয়।যদিও কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন। এরপর ইরান সরকার ভিপিএনর ব্যবহার আইনত অপরাধ ঘোষণা করে।২০২০ সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানী ইন্টারনেট তৈরি করছে বলে ঘোষণা দেয় ইরান।

কিউবা:কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুব কঠিন।শুধু রাজনীতিবিদ,কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়িতে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন।বাকি সবার জন্য আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হল ইন্টারনেট ক্যাফে।এখানে আর একটা বিষয় হল কিউবার গড় আয় ২০ মার্কিন ডলার। আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘণ্টায় ৬ মার্কিন ডলার থেকে ১০ মার্কিন ডলারের খরচ হয়।ফলে এত খরচ দিয়ে বেশিরভাগ মানুষের পক্ষেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না।

  • Related Posts

    পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিনঃ-

    মাজহারুল ইসলাম।।পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সাধারণ জ্ঞানের বিষয় তুলে ধরেছে, যেমন মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, ৭টি মহাদেশ ও…

    ফ্রিল্যান্সিং করে ২২ বছর বয়সী তানিয়ার মাসিক আয় লাখ টাকা

    খাগড়াছড়ি প্রতিনিধি।।অল্প বয়সে বিয়ে হয়েছিল তানিয়া খলিলের (২২)।বিয়ের বছরখানেক পরই মা হন তিনি।এরই মধ্যে সংসার আর শিশুসন্তান সামলিয়েই তিনি হয়ে ওঠেন ফ্রিল্যান্সার।নিজে ফ্রিল্যান্সিং শিখে অন্যদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।এখন তাঁর…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন