জাতীয়

প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৫৫:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তিকে অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান প্রতিরক্ষা ক্রয় ও চুক্তি প্রক্রিয়া পরবর্তী সরকার অব্যাহত না রাখলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির ভবিষ্যৎ কী হবে—এমন প্রশ্নের উত্তরে ড. খলিলুর রহমান বলেন, পরবর্তী সরকার এসব কার্যক্রম চালিয়ে যাবে কি না বা ধারাবাহিকতা বজায় রাখবে কি না,তা অনুমাননির্ভর বিষয়।

এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন,“দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।”

তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও বক্তব্যটি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content