নতুন ভূমি আইনে সাত ধরনের দলিল বাতিল

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে দ্রুতই ‘ভূমি ব্যবহার স্বত্ব আইন’ এবং ‘ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রণীত হতে যাচ্ছে। নতুন এই আইনে যে ৭ ধরনের দলিল বাতিল হতে যাচ্ছে সেগুলোই আজকের মূল আলোচ্য বিষয়।প্রথমত, রেজিস্ট্রিবিহীন দলিল নিয়ে সামান্য আলোচনা করি।সাধারণত যে দলিলে সাব-রেজিস্ট্রার অফিসারের কোনো বৈধ সিল ও স্বাক্ষর থাকে না, সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না, এসব দলিল নতুন আইন অনুসারে বাতিল হতে যাচ্ছে। বিষয়টির আলোচনার প্রারম্ভে আমাদের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে।

বিশেষ বিশেষ ক্ষেত্রে দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।যেমন- বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে।জমি ক্রয় করার আগে বায়না দলিল করলে ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত মূল্য নেই। বায়না দলিল রেজিস্ট্রির তারিখ থেকে এক বছরের মধ্যে বিক্রয় দলিল সাব-রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে।হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে।বন্ধককৃত জমির দলিল রেজিস্ট্রি করতে হবে।কোনো ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বাটোয়ারা করা এবং ওই বাটোয়ারা বা আপোস বণ্টননামা রেজিস্ট্রি করতে হবে।

বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সেগুলোর অন্যতম হলো- বিক্রীত জমির পূর্ণ বিবরণ,দলিলে দাতা-গ্রহীতার পিতা-মাতার নাম, পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিককালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি।যিনি জমি বিক্রয় করবেন, তার নামে অবশ্যই উত্তরাধিকার ছাড়া নামজারি থাকতে হবে।দলিলে বিগত ২৫ বছরের মালিকানা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ ও কার কাছ থেকে কে ক্রয় করল, সে বিবরণ লেখা থাকতে হবে।সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারদিকের সীমানা, নকশা দলিলে থাকতে হবে।যিনি ক্রয় করেছেন তিনি ছাড়া অন্য কারও কাছে এই জমি বিক্রি করা হয়নি মর্মে হলফনামা থাকতে হবে।জমির পর্চাগুলোতে সিএস, এসএ, আরএস মালিকানার ধারাবাহিকতা (কার পরে কে মালিক ছিল) থাকতে হবে এবং প্রয়োজন হলে ভায়া দলিল সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে রেজিস্ট্রি আইন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন।সাধারণত দলিল রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রেশন আইন, স্ট্যাম্প আইন, আয়কর আইন, অর্থ আইন ও রাজস্ব সংক্রান্ত বিধি এবং পরিপত্রের আলোকে।সব দলিলের রেজিস্ট্রি ফি সমান নয়।সরকার বিভিন্ন সময় সমসাময়িক বিবেচনা অনুযায়ী রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে।কর দেওয়ারও সুনির্দিষ্ট বিধান রয়েছে।ভ্যাট ও উৎসে কর সব সময়ই জমির বিক্রেতা প্রদান করবে। আয়কর আইন অনুসারে, এই দুই ধরনের করের পরিমাণ বিক্রেতার আয়ের ওপর নির্ভর করবে।এই কর বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা দিতে হয়। উৎসে কর ও ভ্যাট ছাড়া অন্য সব ধরনের কর জমির ক্রেতাকেই পরিশোধ করতে হবে।

সে যাই হোক, নতুন ভূমি আইন প্রণীত হলে রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাচ্ছে।একই সঙ্গে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করলে সেটিও বাতিল বলে পরিগণিত হবে।অনেক সময় আমরা দেখতে পাই যে, সাব-রেজিস্ট্রি অফিস,ভূমি অফিসের গচ্ছিত দলিলগুলো আগুনে পুড়ে গেছে।তখন কিছু সুযোগ সন্ধানী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তির সঙ্গে মিলে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করে অন্যের সম্পদ দখল ও ভোগ করে।সে সংক্রান্ত দলিল কার্যকর হবে না। কেউ যদি অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে, সেক্ষেত্রে সেই জাল দলিল বাতিল হয়ে যাবে।খাস জমি বেআইনি ভাবে দখল করে নিলে যেমন চর, নদির উপকূলের জমির দলিল করে অনেকেই ভোগ করছেন।এখন থেকে এসব খাস জমির জাল দলিল বাতিল হয়ে যাবে।আপনি কারও কাছ থেকে জমি ক্রয় করেছেন, কিন্তু তার যতটুকু অংশ সে পায়, তার ওয়ারিশান সূত্রে তার অধিক লিখে নিয়েছেন এ ধরনের জমির দলিল কার্যকর হবে না ।

ভূমি আইন (খসড়া) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ, প্রায় প্রত্যেক মানুষই ভূমির সঙ্গে সম্পৃক্ত।জমির দলিল জাল করলে দ-বিধি আইন, ১৮৬০তেও শাস্তির বিধান রয়েছে।প্রস্তাবিত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার’ আইনে নতুন করে শাস্তির বিধান সন্নিবেশ করা হয়েছে। খসড়া আইনেও কারাদ-ের বিধান রাখা হয়েছে।ভূমির জালিয়াতি, অবৈধ দখল, প্রতারণা ও অপরাধ দমন, পেশিশক্তি বা অস্ত্রের ব্যবহার রোধে নতুন ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ শীর্ষক খসড়া আইন করা হয়েছে।বিদ্যমান আইনে জমিসংক্রান্ত বিভিন্ন অপরাধে যে শাস্তির বিধান রাখা হয়েছে,তার পাশাপাশি খসড়া আইনেও শাস্তির বিধান সংযোজন করা হয়েছে।খসড়া আইনে যেসব বিষয়ে দেওয়ানি আদালতের এখতিয়ার,সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে আনা হয়েছে।

আমাদের মনে রাখতে হবে যে, কয়েক প্রকারের দলিল রয়েছে, যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে- বায়নাপত্র দলিল, পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল, উইল দলিল, ওছিয়ত দলিল, চুক্তিপত্র দলিল, রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল- রোজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারেন।সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন- সাব-কবলা, দানপত্র, হেবার ঘোষণাপত্র, হেবাবিল এওয়াজ ইত্যাদি দলিল রেজিস্ট্রি অফিসে ‘বাতিলকরণ দলিল’ রেজিস্ট্রি করে বাতিল করা যায় না।আইনগত ও যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়।

আইনটি প্রণীত হলে নতুন আইন অনুসারে ওয়ারিশদের বঞ্চিত করা দলিলগুলো বাতিল বলে পরিগণিত হতে যাচ্ছে।ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি বিক্রি করার পর সেই জমি কেউ ক্রয় করলে সেই ক্রয়কৃত জমির দলিল কার্যকর হবে না।বাদ যাবে না প্রতারণার মাধ্যমে অর্জিত দলিলগুলো।ভুল বুঝিয়ে, প্রতারণা করে হেবা দলিল করে নিলে দলিল কার্যকর হবে না। নতুন আইন অনুসারে দলিল বাতিল হওয়ার পাশাপাশি বাতিল দলিলের মালিককে ফৌজদারি অপরাধ সংঘটনের জন্য আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে ৩ মাস থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত কারাদ- এবং ১০ হাজার থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড-।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    শপথের সাংবিধানিক সংকট: স্পীকার, আইন উপদেষ্টা ও বৈধতার প্রশ্ন
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬

    মাজহারুল ইসলাম।।আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুতর সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে—নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কে? আপাতদৃষ্টিতে এটি একটি প্রশাসনিক বিষয় মনে হলেও বাস্তবে এটি সংসদের বৈধতা,সংবিধানের কার্যকারিতা এবং রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্পীকার হতে হলে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক বাংলাদেশের সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকেই স্পীকার নির্বাচিত হবেন।অর্থাৎ স্পীকার হওয়ার পূর্বশর্তই হলো সংসদ সদস্য হওয়া।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইন উপদেষ্টা স্পীকারের দায়িত্ব পালন করবেন—এই সিদ্ধান্ত রাজনৈতিক বা প্রশাসনিকভাবে ব্যাখ্যা করা গেলেও সাংবিধানিকভাবে তা টেকসই নয়।কারণ আইন উপদেষ্টা সংসদ সদস্য নন। ফলে আইন উপদেষ্টা কর্তৃক সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হলে সেই শপথের সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। সংবিধান কি এখনো কার্যকর? এই বিতর্কে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—বর্তমান সংবিধান কি কার্যকর আছে? বাস্তবতা হলো,সংবিধান কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কীভাবে ধারাবাহিকভাবে অধ্যাদেশ জারি করছেন? সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির ক্ষমতা প্রয়োগই প্রমাণ করে যে সংবিধান বহাল আছে এবং কার্যকর রয়েছে। অতএব,প্রয়োজন অনুযায়ী সংবিধানকে পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই। শপথ,তৃতীয় তফসিল ও আইনি শূন্যতা সংবিধানের তৃতীয় তফসিলে সংসদ সদস্যদের শপথের নির্দিষ্ট ফরম্যাট ও কর্তৃপক্ষ নির্ধারিত আছে।সেখানে আইন উপদেষ্টা কর্তৃক শপথ পাঠ করানোর কোনো বিধান নেই।ফলে প্রশ্ন ওঠে—রাষ্ট্রপতি কি অধ্যাদেশ দিয়ে তৃতীয় তফসিল সংশোধন করতে পারবেন? আইন বিশেষজ্ঞদের মতে, তৃতীয় তফসিল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সংসদ গঠনের মতো মৌলিক কাঠামো সংশ্লিষ্ট বিষয় অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা ‘বেসিক স্ট্রাকচার ডকট্রিন’-এর সঙ্গে সাংঘর্ষিক। ২০০৪ সালের সংশোধনী ও সিইসি প্রসঙ্গ ২০০৪ সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে একটি বিধান যোগ করা হয়—নির্বাচনের পর স্পীকার বা ডেপুটি স্পীকার শপথ পাঠ না করালে তিন…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ
    • newadminnewadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে এসব প্রকল্পের সমর্থকদের যুক্তি,উন্নয়ন মানুষের সময় বাঁচিয়েছে,যাতায়াত সহজ করেছে,বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এনেছে এবং দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা বাড়িয়েছে।ঢাকার মতো জনবহুল শহরে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের ফলে দৈনন্দিন জীবনের চাপ কমেছে—এটা অস্বীকার করার সুযোগ কম। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন প্রকল্পগুলোর ব্যয়, স্বচ্ছতা,অগ্রাধিকার নির্ধারণ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তাদের মতে,অবকাঠামো উন্নয়ন যতটা দৃশ্যমান,ততটাই প্রয়োজন ছিল সুশাসন,গণতান্ত্রিক চর্চা ও প্রতিষ্ঠানগত সংস্কার।কেউ কেউ মনে করেন,উন্নয়নকে রাজনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করে ভিন্নমত ও সমালোচনাকে আড়াল করার চেষ্টা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো—উন্নয়ন নিজে কোনো অপরাধ নয়,আবার উন্নয়ন থাকলেই সব রাজনৈতিক প্রশ্নের উত্তর পাওয়া যায় না।মানুষের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব,কিন্তু একই সঙ্গে নাগরিক অধিকার,মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়িয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যৎ বিদ্যুৎ নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়,কক্সবাজার রেলপথ পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিকে গতি দিয়েছে—এসবই বাস্তব অর্জন।তবে একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় দুর্নীতির অভিযোগ,ব্যয়ের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রশ্নও জনআলোচনায় এসেছে। রাজনৈতিক বিতর্কে প্রায়ই দেখা যায়—এক পক্ষ উন্নয়নকে সব কিছুর চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরে,আর অন্য পক্ষ উন্নয়নকে তাচ্ছিল্য করে পুরোপুরি অস্বীকার করে। বাস্তবতা সম্ভবত এই দুই অবস্থানের মাঝখানে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অবকাঠামো অপরিহার্য।কিন্তু সেই উন্নয়ন টেকসই,অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক না হলে তা সমাজে বিভাজন তৈরি করতে পারে।উন্নয়ন মানুষের কষ্ট কমাবে—এটাই স্বাভাবিক ও কাম্য। তবে একই সঙ্গে রাষ্ট্রকে এমন পরিবেশও নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে,সমালোচনা করতে পারে এবং ভিন্নমত প্রকাশ করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা ব্যক্তি বা সরকারের নয়—প্রশ্নটা…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 40 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 19 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 49 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 64 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 22 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১