রাজনীতি

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর ঈদসংযোগ

  প্রতিনিধি ২১ জুন ২০২৪ , ১১:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।প্রতি বছরের মত এ বছরও মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাটে ঈদসংযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

ঈদ উপলক্ষে তিনি ৩ দিন নিরন্ন-ভাসমানসহ সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার প্রদান করেন। এসময় তাঁর সাথে ছিলেন নতুনধারার উপদেষ্টা ফাতেমা সিকদার,সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, নতুনধারার মেহেন্দিগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক মো. আবদুল অদুদ,সদস্য সোহাগ হোসেন প্রমুখ।

মোমিন মেহেদী এসময় বলেন, নির্মম হলেও সত্য মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীর হাটের ছোট-বড় মিলিয়ে ১২২ টি কালভার্টে-ব্রীজ-সেতু চলাচল অনুপযোগী,বিদ্যুৎ থাকে না কখনোই মাঝে-মাঝে আসে,সেই অবস্থাতেও জনপ্রতিনিধিরা বড় বড় বুলি আউড়ান,উন্নয়ন উন্নয়ন বলে চিল্লান।সাধারণ মানুষের পেটে ভাত নেই,কাজের সুযোগ নেই অথচ বলছে- স্মার্ট বাংলাদেশ।নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের পাশে ছিলো আছে থাকবে ইনশাল্লাহ।১৮ জুন নতুনধারার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান ও ঈদসংযোগ শুরু হয়ে ২০ জুন বিকেলে কর্মসূচি সমাপ্ত হয়।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ