সারাদেশ

ডিএমপির পাঁচ পুলিশ কর্মকর্তা রদবদল

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:০৯:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে,অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নুরুজ্জামানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা, অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা মিজানুর রহমানকে উত্তরা বিভাগের পেট্রোল উত্তরা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

অপরদিকে,একইদিন পৃথক আদেশে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আদেশে জানা গেছে,পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর হোসেন খানকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান