এ বছর নতুন নিয়োগ বাড়তে পারে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি

মাজহারুল ইসলাম।।কর্মচারী পরিসংখ্যান ২০২১–এ প্রকাশিত প্রতিবেদনে তথ্যমতে জানাগেছে,মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণির চাকরিতে।দেশের শিক্ষিত বেকারদের জন্য আশার খবর।এ বছর নতুন নিয়োগ বাড়তে পারে।সরকারের এক প্রতিবেদন অনুসারে,সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি।

এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমরা প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করি।এ জন্য আলাদা একটি কমিটি রয়েছে।কমিটি প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে যোগাযোগ করে এসব শূন্য পদের তালিকা বের করে।কেবল যে শূন্য পদের তালিকা করে তাই নয়,কর্মরত ব্যক্তিদেরও তালিকা প্রকাশ করা হয়।’

প্রতিবেদন অনুসারে,সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ।এতে ১ লাখ ৫১ হাজার ৫৩৮টি পদ খালি।এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি।দ্বিতীয় শ্রেণিতে খালি আছে ৪০ হাজার ৫৬১টি পদ। মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।

তরুণ বেকারদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে করোনা সংক্রমণের পর সরকারি ও বেসরকারি নিয়োগে গতি কমে আসে।বাতিল হতে থাকে একের পর এক নিয়োগ পরীক্ষা।বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেমন বন্ধ হয়,তেমনি সরকারি বিজ্ঞপ্তি কমে আসে।কিন্তু করোনা কমে এলেও চাকরির বাজারে আগের মতো গতি আসেনি।গত বছর বড় ধরনের তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না।সবশেষ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয় ৩৭ হাজারের কিছু বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির হোসেন সরকারি চাকরির ফাঁকা পদ শুনে বিস্ময় প্রকাশ করে বলেন,‘আমরা বেকাররা চাতকের মতো নতুন বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে আছি আর সরকার এত পদ ফাঁকা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করছে না!আমরা চাই সব শূন্য পদের বিজ্ঞপ্তি দেওয়া হোক।এতে সরকার যেমন লোকবল পাবে,তেমনি বেকাররা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।’

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন