উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা-কৃষিমন্ত্রী,আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক।।কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বব্যাপী কৃষিপণ্যের বাণিজ্য ও ফুড ভ্যালু চেইন কিছুসংখ্যক বড় কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।তাই খাদ্য নিরাপত্তা ও কৃষকের স্বার্থরক্ষায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৬ জুলাই) ইতালির স্থানীয় সময় সকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরে চলমান ইউএন ফুড সিস্টেমস সামিটের শেষ দিনে কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে কৃষি বাণিজ্য শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন,ইদানীং দেখা যাচ্ছে,বিশ্বব্যাপী কৃষিপণ্যের বাণিজ্য ও ফুড ভ্যালু চেইন কিছুসংখ্যক বড় কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা বেশি,সেখানে কৃষকদের স্বার্থরক্ষা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না।সে জন্য,বাণিজ্য ও বিপণনে কৃষকের স্বার্থরক্ষায় সব দেশকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন,বাংলাদেশে কৃষিপণ্যের বাণিজ্য ও সুষ্ঠু বিপণনব্যবস্থা গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বর্তমান সরকার।উৎপাদন খরচ কমাতে ভর্তুকি প্রদান, যান্ত্রিকীকরণ এবং উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করা হচ্ছে।একই সঙ্গে কৃষিপণ্যের বাজার বিস্তৃত করতে প্রক্রিয়াজাতকরণ ও রফতানি বৃদ্ধির জন্য নানান পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন,বছরে আমাদের সারের চাহিদার ৮০ শতাংশ, ভোজ্যতেলের ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এ ছাড়াও সয়াবিন,কিছু শাকসবজি ও ফলমূল আমদানির প্রয়োজন পড়ে।সম্প্রতি যুদ্ধের কারণে এসব আমদানি পণ্যের দাম অনেক বেড়েছে।সে জন্য,কৃষি-খাদ্যব্যবস্থাকে রূপান্তরের মাধ্যমে কৃষিপণ্যের সুষ্ঠু বাণিজ্য ও নিরবচ্ছিন্ন ফুড ভ্যালু চেইন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য কৃষিসচিব ওয়াহিদা আক্তার,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার,ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর,কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বিশ্বের সবচেয়ে দামী মরিচ—চারাপিতা, প্রতিকেজি ২৮লাখ টাকা

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর এক ছাদবাগানে চাষ হলো বিশ্বের সবচেয়ে দামী মরিচ—চারাপিতা।অবিশ্বাস্য হলেও সত্য, এ মরিচের বাজারমূল্য কেজি প্রতি ২৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা!এই বিস্ময়কর কীর্তির…

    রায়পুর উপজেলায় এবার প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়

    রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি।।লক্ষ্মীপুর রায়পুর উপজেলা জুড়ে আধা পাকা সোনালি সয়াবিনের শিষ দুলছে।এ অঞ্চলের অন্যতম একটি অর্থকরী ফসল সয়াবিন।কিছু কিছু জমির সয়াবিন সোনালি রং ধরেছে।কেউ কেউ জমির সয়াবিন কেটে মাড়াই দিচ্ছেন,কেউবা নিজের জমির…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন