লালমোহন(ভোলা)প্রতিনিধি।।লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে মারপিট কুপিয়ে রক্তাক্ত জখম করে ৩ জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার চরভূতা ইউনিয়নের তারগঞ্জ ৪ নং ওয়ার্ডের আলিমদ্দি বাড়িতে গত ১৬ জানুয়ারি সোমবার দুপুর ২.৩০ মিঃ সময় এঘটনা ঘটে।
জানাযায়,আলিমদ্দি বাড়ির মোঃ ইউসুফ গংদের ৭২ শতাংশ জমি দীর্ঘ দিন যাবৎ জোরপূর্বক ভাবে দখল করে ভোগ করে আসছে একই বাড়ির প্রভাবশালী আবুকালাম ও বশার গংরা কোন বিচার ফয়সালা মানেনা আবুকালাম গংরা পরে কিছুদিন আগে ইউসুফের স্ত্রী মোসাঃ লিলুফা কে মারপিট করায় তার ছেলে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গত ১২/১২/২৩ ইং তারিখে ১০ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪ সে মামলায় আসামি ২ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
পরে তার জামিনে এসে বাড়িতে ব্যপক উত্তেজনা করতে থাকে।
ঘটনার দিন সোমবার দুপুরে বিবাদী পক্ষের কাশেম,মোঃ নাইম,কামরুল ইসলাম,ঝর্ণা,রাবেয়া,রাহিমাসহ আরোও কয়েকজন একত্রিত হয়ে মামলার বাদী জাহাঙ্গীরের ভাই মোঃ মনির হোসেন এর উপর আক্রমণ করে মাটপিট ও দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখম আহত তার ডাক-চিৎকারে স্ত্রী ফাহিমা বেগম ও জাহাঙ্গীর এগিয়ে আসলে তাদেরকেও মারপিট ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনতে গেলে সেখানেও পথ রোধ করে আবার মারপিট করে বলে জানান মোঃ জাহাঙ্গীর হোসেন।
আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এব্যাপারে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি,তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
![]()

























































সর্বশেষ সংবাদ :———