আমি জোর করতে যাবো কেন? যে জিনিস কিনতে পাওয়া যায়, তা কি কেউ জোর করে নেবার চেষ্টা করে?

মাজহারুল ইসলাম।।টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বন্ধুর কাছে বিক্রি করা হয়।অতঃপর তা ঘটেছিল:-ভিকটিম অভিযোগ করেন।স্বামীর ঘনিষ্ঠ বন্ধু যে আমার দিকে লোভীর মতো তাকিয়ে থাকে তা আমি হঠাৎই বুঝতে পারলাম! তাই সিদ্ধান্ত নিলাম তার সামনে আর যাবো না। কিন্তু দুদিন পরেই স্বামী এসে বললো, চল আমার বন্ধু এসেছে! আমি বললাম লোকটার চোখে কুদৃষ্টি! আমি তার সামনে যেতে চাই না। কিন্তু আমার স্বামীর পিড়াপিড়িতে তার সামনে যেতে বাধ্য হলাম। স্বামী হেসে বলে, তুমি এমন গেঁয়ো মেয়েদের মতো আচরণ করছো দেখে আমি ভীষণ আশ্চর্য হচ্ছি। পর পুরুষের সামনে না যেতে চাইলেই মানুষ গেঁয়ো হয়ে যায়? স্বামী এর কোন জবাব দিলেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন। বুঝতে পারলাম যেতেই হবে।

অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সামলিয়ে লোকটার সামনে গেলাম। স্বামী তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, শুনেছো! তোমার ভাবী সাহেব তোমার সামনে আসতে লজ্জা পায়!

শুনে তার বন্ধুটি বলে উঠে, তাই নাকি ভাবী? আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। সে নির্দ্বিধায় বলে গেল। লজ্জা মেয়েদের স্বভাবগতভাবেই একটা গুণ! আর যে নারীর মধ্যে তার অভাব, সে নারী অপয়া! কুলটা! আমি তাদের ঘৃণা করি। ওরা কোন পুরুষের প্রতি বিশ্বস্ত হয়না।

আপনার মধ্যে এই লজ্জাবোধ দেখেই আপনাকে এতো ভালো লাগে আমার! তার কথা শুনে আমার হৃদয়ে কাঁপন ধরে গেল। তার কতবড় সাহস আমার স্বামীর সামনে এমন করে কথা কেমন করে বলে, সে! এতো দুঃসাহস সে কোথায় পেলো? তার কথায় একটা ঈঙ্গিত ছিলো তা কি আমার স্বামীর কর্ণকুহরে প্রবেশ করেনি?

যাইহোক স্বামীর সম্মানের কথা ভেবে তখনই উঠে পড়িনি। কিন্তু তার এই আচরণ দেখে ভয় পেয়ে গেলাম। এই লোক সুযোগ পেলে আমার ক্ষতি না করে ছাড়বে না!কি করবো আমি? কোন দিন যদি এমন পরিস্থিতি হয় তবে কেমন করে বাঁচাবো নিজেকে?

আমার স্বামী ও তার বন্ধু আমার সামনে অনেক ধরনের আলাপ আলোচনা করতে লাগলো। যেগুলোর মধ্যে অনেক কথা শুনে আমি অবাক হলাম। ভাবতে পারলাম না এতো জঘন্য জোকস কেমন করে বলে মানুষ! আমার স্বামীর উপর অনেক রাগ হচ্ছে। কেমন করে একজন পর পুরুষের সাথে আমাকে বসিয়ে রেখে এমন বাজে কথাগুলো বলে যাচ্ছেন তিনি। আর সহ্য করতে না পেরে বললাম, আমি এখন উঠে পড়ি। রান্না ঘরে অনেক কাজ পড়ে আছে।

কিন্তু আমার স্বামী আমার হাত ধরে বসিয়ে দিয়ে বললো, আরে ওকে এতো লজ্জা কিসের তোমার! তুমি জানো না, আমরা দুজনেই এক প্রাণ!

আমি ও আমার বন্ধুর মাঝে কোন পার্থক্য নেই! বুঝতে পেরেছো? আমি আর সহ্য করতে না পেরে বললাম ছি! এমন জঘন্য জোকস শুনতে আমি অভ্যস্ত নই।

চলে এলাম শোবার ঘরে। কিছু সময় পরে আমার স্বামী ঘরে এসে বললেন, তোমার আচরণ দেখে সে অনেক অসন্তুষ্ট হয়েছে! ওর সাথে আমার সুসম্পর্কটা হয়তো তুমি নষ্ট করে দিলে। তার আফসোস করা দেখে খুব রাগ হলো আমার।

রাগের সাথে বললাম তাহলে খুব ভালো হয়েছে। নিশ্চয়ই আর সে এখানে আসবে না। স্বামী আমার কথায় আহত হয়ে বললেন, হুম! তোমার ইচ্ছে পূরণ হয়েছে। তাকে তো তুমি সহ্য করতে পারো না। সে আর কোনদিন আমার বাড়িতে আসবে না।

রাগ মাথায় উঠে গেল। বললাম অমন চোখ খারাপ লোকের সাথে সম্পর্ক না থাকাই ভালো। তুমি জানো সে আমার দিকে লোভীর মতো তাকিয়ে থাকে। সুযোগ পেলেই গিলে খেতে চাইবে! তুমি কি তাই চাও? তোমার বউয়ের দিকে কেউ কামনা ভরা লালায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকুক!

না তা চাইবো কেন? তুমি আমার সহধর্মিণী! আমি তা চাইতে পারি না।

আমার স্বামী আমাকে আশ্চর্য করে দিয়ে বলে তুমি যাই বল, সে লোক খারাপ নয়! তোমার বুঝতে ভুল হয়েছে। কারও দিকে কুদৃষ্টি দিবে তেমন মানুষ সে নয়! যাইহোক কাজটা ভালো হয়নি। তোমার তো কিছু নয় কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেল।

একথা বলে সে মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে বিছানার উপর বসে পড়ে। আমি ভেবে পেলাম না, একটা বদ স্বভাবের লোক বাসায় না এলে কি ক্ষতি হবে আমার স্বামীর?

সে খুব চিন্তিত কন্ঠে বলে, এখন আমি কি করবো? কেমন করে মানুষের সামনে মুখ দেখাবো? সে আমার শেষ ভরসা ছিলো! এখন আমি কি করবো?

তার এমন দীর্ঘশ্বাসে ভরা কথা শুনে আমার মন নরম হয়ে এলো। জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার? সে আমার দিকে তাকিয়ে বলে, বলে আর কি লাভ! তুমি তো সব নষ্ট করে দিয়েছো! আমি কিছু বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম কি বলছো তুমি? খুলে বল আমাকে?

বললাম আমার দ্বারা যদি তোমার ক্ষতি হয়ে থাকে তবে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো! সত্যি বলছো! যেনো সে অথৈ সমুদ্রে একটা খড়কুটোর সন্ধান পেয়েছে। সেটাকেই আঁকড়ে ধরতে চাইছে।

সে আমার হাত ধরে বললো, মার্কেটে আমার অনেক দেনা! প্রায় বার তের লাখ টাকার মতো। আমার বন্ধু বলেছে সে দেনা পরিশোধ করতে সাহায্য করবে। তাই তাকে মাঝেমধ্যে দাওয়াত করে তার ঘনিষ্ঠতা অর্জন করতে চেয়েছি। আর তুমি কি-না সব নষ্ট করে দিলে!

তার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে তাকে দাওয়াত দিয়ে বলে দাও আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত! তিনি যেনো আমার কথা রাখেন।

পরদিন স্বামী জানালো সে আসবে না। তবে তুমি চাইলে তার দাওয়াত কবুল করতে পারো। স্বামীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলাম।

পরদিন স্বামীর সেই বন্ধুর বাড়িতে গেলাম। অনেক পয়সাওয়ালা মানুষ তিনি। বাড়ি তো নয় যেনো রাজমহল! আমাদের তিনি ভালো ভাবে অভ্যর্থনা জানালেন। আমার দিকে তাকিয়ে একটু করে হাসলেন। তাতে যেনো কেমন একটা পরিহাস মেশানো ছিলো।

অনেক রকমের খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেললেন। খাওয়ার পরে তিনি আমাদের ভিতর ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষন কথাবার্তা বলার পরে আমার স্বামী বললেন তোমরা কথা বল আমি একটা জরুরি কাজ সেরে এখনই চলে আসছি।

আমি বাঁধা দিতে যাবো কিন্তু তার আগেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আর আমার স্বামীর বন্ধু ছাড়া এতোবড় বাড়িতে আর কেউ নেই। ভয়ংকর একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম আমি।

নিরবতা ভঙ্গ করে সে বললো, অবশেষে আপনার সুমতি হয়েছে ভাবী! আমি তার কথা বুঝতে পারলাম না। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। আপনার স্বামীর মুখে নিশ্চয়ই সব কথা শুনেছেন। তার এখন কঠিন সময় যাচ্ছে। একমাত্র আমিই পারি তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে।

বললাম হুম! শুনেছি। তাহলে বলুন আমার সাথে বন্ধুত্ব করতে আপনার আপত্তি নেই? বললাম জ্বি! আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী।

এই কথা শুনে সে কাছে এসে আমার হাতটা তার হাতে নিয়ে নিলো। আমি ছাড়াতে চেষ্টা করতে সে বলে জানি আপনি লজ্জাবতী! চলুন আমার শোবার ঘরে নিয়ে যাই আপনাকে।

হাত ছাড়ুন! আমি এখানেই আমার স্বামীর জন্য অপেক্ষা করবো। আরে চলুন তো একবার। আপনার লজ্জা কেটে যাবে। এই কথা শুনে আমার শরীর থরথর করে কেঁপে ওঠে। সে আমার হাত শক্ত করে ধরে আছে।

আমি নিরুপায় হয়ে জিজ্ঞেস করলাম আপনি জোর করে আমাদের দুঃসময়ের সুযোগ নিতে চাইছেন? আমি অন্য হাতে তার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে চড় বসিয়ে দিলাম। সে হাতটা ছেড়ে দিয়ে স্তম্ভিত হয়ে গেল এমন কান্ডে। হিংস্রতা ভরা কন্ঠে বলে এমন তো কথা ছিলো না!

আমি জোর করতে যাবো কেন? যে জিনিস কিনতে পাওয়া যায়, তা কি কেউ জোর করে নেবার চেষ্টা করে? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম মানে?

মানে আপনি আপনার স্বামীর কথায় নিজেকে আমার হাতে সঁপে দেওয়ার জন্য এখানে এসেছেন। তাই নয় কি? আপনি লজ্জাবতী! কিন্তু অভিনয়েও পারদর্শী তা জানতাম না!

তার কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। বললাম আপনি পয়সাওয়ালা বলে সবকিছু কেনার ক্ষমতা আছে তাই মনে করেন? কেন নয়? পরিহাস করতে করতে বলে সে!

আপনার স্বামীর কথায় নিজেকে বিক্রি করতে আসেননি বলতে চান? নাকি নিজের দামটা আরও একটু উপরে তুলতে এই নাটক?

আমি ঘৃণায় দুঃখে বললাম ছি! আপনি এতোটা নীচ প্রকৃতির মানুষ! এমন কথা কেমন করে বলতে পারলেন? আমার স্বামী বিপদের দিনে সাহায্য চেয়েছে বলে, এর বিনিময়ে এমন জঘন্য আচরণ করতে চাচ্ছেন? আপনি পশুর চেয়ে অধম!

আমার কথা শুনে সে হাহাহা করে হেসে উঠে বলে, আমি যদি পশু হই! আপনার স্বামী তাহলে কি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি কি বলতে চান?

সে জানালা দিয়ে আমার স্বামীকে দেখিয়ে বললো, ঐ দেখুন আপনার স্বামী আমাদের পাহারা দিচ্ছে গেইটের সামনে দাঁড়িয়ে। এটাই তার জরুরি কাজ! যেনো কেউ আমাদের বিরক্ত করতে না পারে!

এই দৃশ্য দেখে আমার মনে হলো কেউ যেনো আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করেছে! আমি কিছুক্ষনের জন্য কোথাও যেনো হারিয়ে গিয়ে ফিরে এলাম। নিজেকে এতো ছোট মনে হলো যেনো মাটির সাথে মিশে যাই।

চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর বন্ধুর সামনে হাত জোর করে বললাম, দয়া করে জোর করবেন নাহ্! আমার অবস্থা দেখতে পেয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকলো।

মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। দূর্বল শরীর নিয়ে স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি মানুষ! মানুষ নিজের বৌ বাচ্চাকে বাঁচাতে নিজেকে বিপথগামী করে। আর তুমি কি-না নিজের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে বিপথে ঠেলে দিতে চাইলে?

স্বামী আমাকে সান্ত্বনা দিতে বললো, ক্ষমা কর আমাকে! যা হবার হয়ে গেছে। দেখে নিও এবার আমার বন্ধুটি নিশ্চয়ই সন্তুষ্ট চিত্তে আমাদের সাহায্য করবে। তুমি আজকের কথা ভুলে যাও!

তুমি মানুষ নও! তোমাকে কোন কিছুর সাথে তুলনা দিয়ে তাদের ছোট করতে চাই না। এমনকি তোমাকে চড় মেরে নিজের হাত নোংরা করতে চাই না।

তোমার বন্ধুও তোমার চেয়ে অনেক বেশি ভালো! আপাতত সে কোন জোরাজোরি বা প্রতারণা করে না।

ছি! তোমার মতো স্বামী যেনো কারও কপালে না জোটে!! ছি!

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    শপথের সাংবিধানিক সংকট: স্পীকার, আইন উপদেষ্টা ও বৈধতার প্রশ্ন
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬

    মাজহারুল ইসলাম।।আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুতর সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে—নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কে? আপাতদৃষ্টিতে এটি একটি প্রশাসনিক বিষয় মনে হলেও বাস্তবে এটি সংসদের বৈধতা,সংবিধানের কার্যকারিতা এবং রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্পীকার হতে হলে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক বাংলাদেশের সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকেই স্পীকার নির্বাচিত হবেন।অর্থাৎ স্পীকার হওয়ার পূর্বশর্তই হলো সংসদ সদস্য হওয়া।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইন উপদেষ্টা স্পীকারের দায়িত্ব পালন করবেন—এই সিদ্ধান্ত রাজনৈতিক বা প্রশাসনিকভাবে ব্যাখ্যা করা গেলেও সাংবিধানিকভাবে তা টেকসই নয়।কারণ আইন উপদেষ্টা সংসদ সদস্য নন। ফলে আইন উপদেষ্টা কর্তৃক সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হলে সেই শপথের সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। সংবিধান কি এখনো কার্যকর? এই বিতর্কে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—বর্তমান সংবিধান কি কার্যকর আছে? বাস্তবতা হলো,সংবিধান কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কীভাবে ধারাবাহিকভাবে অধ্যাদেশ জারি করছেন? সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির ক্ষমতা প্রয়োগই প্রমাণ করে যে সংবিধান বহাল আছে এবং কার্যকর রয়েছে। অতএব,প্রয়োজন অনুযায়ী সংবিধানকে পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই। শপথ,তৃতীয় তফসিল ও আইনি শূন্যতা সংবিধানের তৃতীয় তফসিলে সংসদ সদস্যদের শপথের নির্দিষ্ট ফরম্যাট ও কর্তৃপক্ষ নির্ধারিত আছে।সেখানে আইন উপদেষ্টা কর্তৃক শপথ পাঠ করানোর কোনো বিধান নেই।ফলে প্রশ্ন ওঠে—রাষ্ট্রপতি কি অধ্যাদেশ দিয়ে তৃতীয় তফসিল সংশোধন করতে পারবেন? আইন বিশেষজ্ঞদের মতে, তৃতীয় তফসিল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সংসদ গঠনের মতো মৌলিক কাঠামো সংশ্লিষ্ট বিষয় অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা ‘বেসিক স্ট্রাকচার ডকট্রিন’-এর সঙ্গে সাংঘর্ষিক। ২০০৪ সালের সংশোধনী ও সিইসি প্রসঙ্গ ২০০৪ সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে একটি বিধান যোগ করা হয়—নির্বাচনের পর স্পীকার বা ডেপুটি স্পীকার শপথ পাঠ না করালে তিন…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ
    • newadminnewadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে এসব প্রকল্পের সমর্থকদের যুক্তি,উন্নয়ন মানুষের সময় বাঁচিয়েছে,যাতায়াত সহজ করেছে,বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এনেছে এবং দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা বাড়িয়েছে।ঢাকার মতো জনবহুল শহরে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের ফলে দৈনন্দিন জীবনের চাপ কমেছে—এটা অস্বীকার করার সুযোগ কম। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন প্রকল্পগুলোর ব্যয়, স্বচ্ছতা,অগ্রাধিকার নির্ধারণ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তাদের মতে,অবকাঠামো উন্নয়ন যতটা দৃশ্যমান,ততটাই প্রয়োজন ছিল সুশাসন,গণতান্ত্রিক চর্চা ও প্রতিষ্ঠানগত সংস্কার।কেউ কেউ মনে করেন,উন্নয়নকে রাজনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করে ভিন্নমত ও সমালোচনাকে আড়াল করার চেষ্টা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো—উন্নয়ন নিজে কোনো অপরাধ নয়,আবার উন্নয়ন থাকলেই সব রাজনৈতিক প্রশ্নের উত্তর পাওয়া যায় না।মানুষের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব,কিন্তু একই সঙ্গে নাগরিক অধিকার,মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়িয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যৎ বিদ্যুৎ নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়,কক্সবাজার রেলপথ পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিকে গতি দিয়েছে—এসবই বাস্তব অর্জন।তবে একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় দুর্নীতির অভিযোগ,ব্যয়ের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রশ্নও জনআলোচনায় এসেছে। রাজনৈতিক বিতর্কে প্রায়ই দেখা যায়—এক পক্ষ উন্নয়নকে সব কিছুর চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরে,আর অন্য পক্ষ উন্নয়নকে তাচ্ছিল্য করে পুরোপুরি অস্বীকার করে। বাস্তবতা সম্ভবত এই দুই অবস্থানের মাঝখানে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অবকাঠামো অপরিহার্য।কিন্তু সেই উন্নয়ন টেকসই,অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক না হলে তা সমাজে বিভাজন তৈরি করতে পারে।উন্নয়ন মানুষের কষ্ট কমাবে—এটাই স্বাভাবিক ও কাম্য। তবে একই সঙ্গে রাষ্ট্রকে এমন পরিবেশও নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে,সমালোচনা করতে পারে এবং ভিন্নমত প্রকাশ করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা ব্যক্তি বা সরকারের নয়—প্রশ্নটা…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 27 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 17 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 13 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 23 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 35 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 44 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 43 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 27 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 22 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 18 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 53 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 30 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 56 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 36 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 61 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 28 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 54 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 57 views
    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 52 views
    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 42 views
    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ