১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা
  • adminadmin
  • জুন ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) সই করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ ছুটি ঘোষণা করা হয়। শনিবার (২৫ জুন) প্রকাশিত হয় আদেশটি। এতে বলা হয়, প্রাথমিকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২৮ জুন থেকে ৫ জুলাই। ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত। আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অদম্য সেই ইচ্ছাশক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার
  • adminadmin
  • জুন ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক:- অদম্য সেই ইচ্ছাশক্তি থাকলে যে সবই সম্ভব তা প্রমাণ করে দিলেন সুপর্ণা দে। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসবব্যথা উঠল। রাতে নেওয়া হলো হাসপাতালে। ভোর সাড়ে চারটায় তাঁর কোলজুড়ে এল ছেলে। সকাল ১০টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে। অদম্য সেই ইচ্ছাশক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার। ৩৫তম বিসিএসে (প্রাণিসম্পদ) সম্মিলিত মেধা তালিকায় ১১তম হয়েছেন তিনি। সুপর্ণা দে বলেন, ‘আমার কাছে এখনো পুরো ঘটনা অলৌকিক মনে হয়। আমার প্রচণ্ড ইচ্ছাশক্তি ছিল। শেষ পর্যন্ত পেরেছি।’ বিসিএসে উত্তীর্ণদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি অভিনন্দনবার্তার সূত্র ধরে জানা যায় সুপর্ণার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। বাবা-মা দুজনেই স্কুলশিক্ষক। ২০০৩ সালে বাঁশখালী গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং ২০০৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণিসম্পদ বিভাগে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় সেমিস্টারে থাকতেই পারিবারিকভাবে বিয়ে হয়। অবশ্য বিয়ের সময়েই পাত্রপক্ষের কাছ থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আদায় করেছিলেন। ২০১২ সালে পাস করেন সুপর্ণা। সে বছরের ডিসেম্বরে মেয়ের মা হন তিনি। ২০১৪ সালে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দিলে আবেদন করেন। গত বছরের ৬ মার্চ যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়, তখন তিনি আবার অন্তঃসত্ত্বা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। চিকিৎসকেরা জানান, সন্তানের জন্ম হবে সেপ্টেম্বরের শেষে। এতে কিছুটা স্বস্তিতে ছিলেন তিনি। কারণ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা। ১ সেপ্টেম্বর ইংরেজি, পরদিন বাংলাদেশ বিষয়াবলি, ৩ সেপ্টেম্বর সকালে গণিত, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলির পরীক্ষা দেন। ৬ সেপ্টেম্বর ছিল সাধারণ ক্যাডারের বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা। কিন্তু সেদিন সকালেই তীব্র ব্যথা শুরু হলে পরীক্ষাটি দেওয়া হয়নি। ফলে প্রশাসন, পুলিশের মতো সাধারণ ক্যাডারে প্রতিদ্বন্দ্বিতা…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কোনো ধরনের কোচিং করার প্রয়োজন পড়েনি-পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অর্জন করেছেন ডা. সুবর্ণা শামীম আলো!!!
  • adminadmin
  • জুন ২৩, ২০২২

৩৬ তম বিসিএস পরীক্ষার পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অর্জন করেছেন ডা. সুবর্ণা শামীম আলো। তিনি এবারই প্রথম BCS পরীক্ষায় অংশ নেন। ডা. সুবর্ণা শামীম আলো রাজধানী ঢাকার ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের’ ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে MBBS পাশের পর বিসিপিএস থেকে শিশু বিভাগে এফসিপিএস-পার্ট ১ সম্পন্ন করেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শিশু বিভাগে এমডি কোর্সে অধ্যয়নরত আছেন তিনি। ডা. আলো তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি হোমনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লার ছোট মেয়ে। মা নাজমা বেগম গৃহিণী। তিন বোন এক ভাইয়ের মধ্যে আলো সর্ব কনিষ্ঠ। ডা. সুবর্ণা ২০০৪ সালে কুমিল্লার কলাগাছ এমইউ উচ্চ বিদ্যালয় থেকে SSC পাস করেন। এরপরে ২০০৬ সালে HSC-তে ভর্তি হন ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। তিনি প্রথম কৃতিত্বের স্বাক্ষর রাখেন SSC ও HSC পরীক্ষায়। দু’টাতেই জিপিএ গোল্ডেন ফাইভ পেয়ে পাস করেন। ২০০৭ সালে ভর্তি পরীক্ষায় সুযোগ পান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০০৭-২০০৮ সেশনে এই মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচে ভর্তি হয়ে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন ২০১৩ সালে। আর ইন্টার্ন শেষ হয় ২০১৪ সালের মে মাসে। এরপর এফসিপিএস পার্ট-১ পাস করেন ২০১৫ সালের জানুয়ারি মাসে পেডিয়াট্রিক্সে (শিশু রোগ বিষয়)। নিত্য-নতুন সাফল্য যোগ হতে থাকে ডা. আলোর নামের পাশে। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি কোর্সে রেসিডেন্সিতে সুযোগ পান। ডা. আলোর স্বামী আশিকুর রহমান খানও পেশায় চিকিৎসক। বর্তমানে তিনি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ চিকিৎসক এরই মধ্যে এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন। তাই ডা. আলোর সব থেকে বড় অনুপ্রেরণাও তার স্বামী। চিকিৎসক হয়েও কেন পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ সে সম্পর্কে ডা. আলো বলেন, আমার দীর্ঘ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
  • adminadmin
  • মে ১৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-নারীর জীবনে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ? ————————- অফিসে বস্ তাঁর মহিলা সহকর্মীকে বললেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০ জন ব্যক্তির নাম নির্বাচিত করুন ও লিখুন। বসের কথানুসারে সহকর্মী ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ২৫ জনের নাম লিখলেন। বস্ ২৫ জনের নাম দেখলেন। বস্ এইবার ২৫ জন হতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৫ জনের নাম কেটে দিতে বললেন। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৫ জন সহকর্মীর নাম কেটে দিলেন। বস্ নামের তালিকাটি দেখে পুনরায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পাঁচজনের নাম কেটে দিতে বললেন। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ৫ জন আত্মীয়-স্বজনের নাম কেটে দিলেন। বস্ তালিকাটি দেখে পুনরায় কম গুরুত্বপূর্ণ ৫ জনের নাম বাদ দিতে বললেন। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ৫ জন বন্ধু-বান্ধবের নাম কেটে দিলেন। বস্ তালিকাটি দেখে পুনরায় কম গুরুত্বপূর্ণ ৫ জনকে বাদ দিতে বললেন। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ভাই-বোন ৫ জনের নাম কেটে দিলেন। বস্ তালিকাটি দেখলেন। তালিকায় বাকী থাকলো ৫ জনের নাম। আর এই ৫ জন হলেন ভদ্রমহিলার বাবা,মা,ছেলে,মেয়ে ও স্বামী। বস্ বললেন এই তালিকা হতে কম গুরুত্বপূর্ণ ২ জনকে বাদ দিতে। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে নিজের বাবা-মাকে তালিকা হতে নাম কেটে দিলো। বস্ দেখলেন তালিকায় ৩ জনের নাম আছে।স্বামী,ছেলে ও মেয়ের নাম। বস্ তাদের মধ্য হতে কম গুরুত্বপূর্ণ ২জনের নাম বাদ দিতে। ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে নিজের ছেলে ও মেয়ের নাম কেটে দিলেন। অবশিস্ট যে নামটি থাকলো সেটি হলো ভদ্রমহিলার স্বামীর নাম। বস্ এইবার সহকর্মী মহিলার কাছে জানতে চাইলেন স্বামী তাঁর কাছে বেশী গুরুত্বপূর্ণ মনে হওয়ার কারণ কি?বাবা-মা,ছেলে-মেয়ে স্বামীর চেয়ে কম গুরুত্বপূর্ণ কেন? জবাবে ভদ্রমহিলা ঝটপট বললেন,দেখুন বাবা-মা আমাকে পৃথিবীতে এনে লালন-পালন করে আমার স্বামীর কাছে আমাকে সঁপে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।সেই থেকে আমার দায়িত্ব বুঝে নিয়ে তিনি অদ্যাবধি সুখে-দু:খে,…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী আজ ২৫ বৈশাখ (রবিবার)।
  • adminadmin
  • মে ৮, ২০২২

আজি হতে শতর্বষ পরে / কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি/ শত কৌতুহল ভরে / অথবা, আজি হতে শতর্বষ পরে / এখন করিছো গান সে কোন্ নুতন কবি / তোমাদের ঘরে!’ একশ বছরেরও বেশি আগে বাঙালি পাঠকদের প্রতি এই জিজ্ঞাসা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই চিরজাগরুক, বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী আজ ২৫ বৈশাখ (রবিবার)। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকার ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি ১৯১৩ সালে তার গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা, বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস জোগায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শুধু নয়, চিরকালই কবির রচনাসমূহ প্রাণের সঞ্চার করে। আমাদের প্রতিটি সংগ্রামেই শুধু নয়, কবির চিরায়ত রচনাসমগ্র আজীবন স্বরণের শীর্ষতায় আবিষ্ট হয়ে আছে। তার লেখা ‘আমার সোনার বাংলা/ আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত। মুক্তিযুদ্ধের সময়ও প্রেরণা যুগিয়েছিল তার অনেক গান। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করবে তার অগণিত ভক্তরা। শুধু দুই বাংলার বাঙালিই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবির জন্মবার্ষিকীর দিবসটি পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও শ্রদ্ধায়। এবার জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ।’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। আগামীকাল বেলা আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড.…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেহেন্দিগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা-কথিত বিচারের নামে ধামাচাপা!!
  • adminadmin
  • মার্চ ৩১, ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি আঃ মন্নান শেখ(৬০)পিতা সেকান্দার আলী শেখ মঙ্গলবার(৮ফেব্রুয়ারি)দুপুর দেড়টায় শ্রীপুর স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী মোকতার খানের শিশুকন্যা ছদ্মনাম মীম(১০)কে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে দিলিপ বাবুর পানের বরজের খড়-কুটার আড়ালে নিয়ে হাতে ২০টাকা ধরিয়ে দিয়ে পরনের সেলোয়ার-কামিজ ছিঁড়ে ধর্ষনের চেষ্টা করে।মীমের আত্মচিৎকার শুনে স্হানীয়রা গিয়ে উদ্ধার করে। মীমের মা ফাহিমা বেগম মন্নান শেখের ভাগ্নিয়া শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার কাছে গিয়ে বিচার চান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকরা ভিকটিম ও প্রত্যাক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড পূর্বক পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন। অভিযুক্তের ছেলে আঃ রাজ্জাক শেখের নেতৃত্বে ১৫জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ভিকটিম ও তার পরিবারের ৪জনকে তুলে নিয়ে যান।এসময় চৌকিদার ফকরুল,রাসেলকে মারধর করে।বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেলের নেতৃত্বে কথিত শালিসগনরা মীমের বিয়ে দেয়ার সকল দায়িত্ব নেন।ভিকটিমের চিকিৎসা খরচ ২০ হাজার টাকা দেন। ভিকটিমের পিতা মোকতার খান সাংবাদিকদের বলেন,আমরা গরীব মানুষ এদেশে থাকতে পারবো না।ইজ্জত বাঁচেনা। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি অভিযুক্ত আঃ মন্নান শেখ শ্রীপুর ইউপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্হিতিতে ঘুরে বেড়ান।সাংবাদিকরা অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে,সে বলেন ২১দিন পর ধর্ষনের আলামত থাকেনা।আমার বিরুদ্ধে অভিযোগ প্রমান করতে পারবেনা।অভিযোগকারী প্রমান না করতে পারলে,তারই সাজা হবে। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল সাংবাদিকদের জানিয়েছেন,চেয়ারম্যান হারুন মোল্লা শুধু ষড়যন্ত্রের জাল বুনছে।যাকে টাকায় কেনা যায়।সে আবার পাল্লা করতে চায়।ওর সবকিছু জনগনের।ঘর-বাড়ি,টিন জমি সরকারী।আমার লোকজনকে মামলায় জড়িয়ে ওর দূর্নীতি ও অপরাধ কর্মকান্ড ধামাচাপা করতে চায়। এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানান,আমার কাছে ভিকটিম ও ভিকটিমের মা এসে অভিযোগ করছে।ভিডিওচিত্র আছে। মেহেন্দিগঞ্জ থানার ওসিসহ কতিপয় পুলিশ রুবেল কাজীর ক্রয়কৃত গোলাম।মাসোহারা বানিজ্য করছে। পুলিশের এসপি,ওসির কোন বক্তব্য পাওয়া…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের