হরিনাকুণ্ডুতে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
  • adminadmin
  • আগস্ট ২৭, ২০২২

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি:-ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানী তেলের মুল্য,পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলা সকালে হরিণাকুন্ডু উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা তেল পাম্পের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,জেলা কৃষক-দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জিন্নাতুল হক,আশরাফুল ইসলাম,আরিফুল ইসলাম আননসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ও আ’লীগ বেসামাল হয়ে পড়েছে।তারা রাতের আঁধারে শুক্রবার যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। দেশের ৮ স্থানে হামলা চালানো হয়েছে। মজিদ বলেন, সাড়ে ১৩ বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এখন তারা জেগে উঠেছে। অন্যান্য বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে নেতৃবৃন্দ বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে। এদিকে বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের হরিণাকুণ্ডু উপজেলা শাখার এক ঝাঁক নেতা কর্মীরা পাল্টা বিক্ষোভ করে সমাবেশ করেছে। বিক্ষোভে বিএনপি’র পাল্টা-পাল্টি সমাবেশে-কে ঘিরে উপজেলা আয়াওয়ামীলীগ-বিএনপি’র সমাবেশে হরিণাকুণ্ডু’র রাজনীতির মাঠ হঠাৎ উত্তপ্ত করে তুলেছে। তবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক সাংবাদিকদের জানান বিএনপি’র সমাবেশে খারাপ বক্তব্য দেয়ার প্রতিবাদে এবং বিএনপি’র নৈরাজ্যর প্রতিবাদ জানাতে উপজেলা আওয়ামীলীগ ও সকল ইউপি নেত্রীবৃন্দসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিএনপির মিছিল,ছাত্রলীগ-যুবলীগের হামলা,আহত৫০
  • adminadmin
  • আগস্ট ২৭, ২০২২

ছবি সংগৃহীত নিজস্ব প্রতিবেদক:-মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এতে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিবসহ অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, ছাত্রলীগ-যুবলীগ পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, তাদের শোকমিছিলে বিএনপি হামলা করে ১০ থেকে ১৫ জনকে আহত করা হয়েছে। এ নিয়ে পরে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আজ শুক্রবার সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শ্রীনগর-দোহার বাইপাস এলাকায় জড়ো হন। সকাল ১০টার দিকে তারা মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম খান বলেন, ছাত্রলীগ-যুবলীগ বিনা উসকানিতে পুলিশের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। হামলায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অনেকে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় চলে গেছেন। শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম বলেন, শোকের মাস উপলক্ষে তারা শ্রীনগর বাইপাস সড়কে শোকমিছিল করছিলেন। তখন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের মিছিলে অতর্কিত হামলা করেন। ছাত্রলীগ কোনো হামলা করেনি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিএনপির মিছিল থেকে ছাত্রলীগের উদ্দেশে দু-তিনটি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন পুলিশ মাঝখানে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এমনকি দুই পক্ষের বেশ কয়েকজন আহত ব্যক্তিকে পুলিশ হাসপাতালে পৌঁছে দেয়। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় পুলিশ ছাত্রলীগ-যুবলীগকে সহযোগিতা করেছে- এমন অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারো…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলায় জামায়াতের প্রচার যেভাবে শুরু হয়!
  • adminadmin
  • আগস্ট ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-১৯৪১ সালের ২৬ আগস্ট ৭৫ জন নিয়ে জামায়াত যখন প্রতিষ্ঠা হয় তখন একজনমাত্র বাঙালি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর নাম মাওলানা আতাউল্লাহ বুখারী। তিনি তৎকালীন বাকেরগঞ্জ জেলার পটুয়াখালী শহরের বাসিন্দা ছিলেন। মাওলানা ৭৫ জনের মধ্যে ১৬ জনকে নিয়ে মজলিসে শুরা গঠন করেছিলেন সেই মজলিশে শুরাতেও ছিলেন মাওলানা আতাউল্লাহ বুখারী। সেই হিসেবে ১ম বাঙালি রুকন ও ১ম বাঙালি শুরা সদস্য ছিলেন তিনি। তবে তিনি দুই বছরের মধ্যে জামায়াত ত্যাগ করেন। ১৯৪৬ সালে জামায়াতের সম্মেলনে যোগ দেন মাওলানা আব্দুর রহীম। তিনি কলকাতা থেকে সেখানে গিয়েছেন। তখন তার বয়স ২৮ বছর। তিনি মাওলানার সাথে দেখা করেন ও রুকন শপথ নেন। সেই হিসেবে ২য় বাঙালি রুকন হলেন মাওলানা আব্দুর রহীম। তিনি সেখান থেকে ফিরে এসে নিজ গ্রামে অর্থাৎ পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামে দাওয়াতী কাজ করেন। সেখানে তিনি ১০-১২ জন যুবককে ইকামাতে দ্বীনের কাজের জন্য রাজি করান। এদেরকে নিয়ে গঠিত হয় বাংলার ১ম ইউনিট। ইউনিট সভাপতি ছিলেন মাওলানা লেহাজ উদ্দিন। মাওলানা আব্দুর রহীম নাজিরপুরে একটি মাদ্রাসার হেড মাওলানা পদে চাকুরি শুরু করেন। এই মাদ্রাসাতেও আরেকটি ইউনিট তিনি গঠন করেন। এখানে স্থানীয় অতুল চন্দ্র ও ভবানীসেন নামে দুই বাম কমরেডের সাথে প্রায়ই মাওলানা আব্দুর রহীমের বিতর্ক হতো। সেই সূত্রে তিনি ইসলাম, কমিউনিজম ও অর্থনীতি নিয়ে ‘ইসলামে অর্থনীতি’ নামে একটি বই লিখে ফেলেন। ১৯৪৮ সালেও ঢাকায় কাজ শুরু করা যায়নি। ততক্ষণে পাকিস্তান গঠিত হয়েছে। ইংরেজমুক্ত হয়েছে উপমহাদেশ। ঢাকায় কাজ নিয়ে কেন্দ্র বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু সেভাবে সফল হওয়া যায়নি। ১৯৪৮ সালে খুরশিদ আহমদ বাট নামে একজন সরকারি কর্মকর্তা করাচি থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছিলেন। তিনি রুকন ছিলেন। তিনি খুব করে চেয়েছিলেন যাতে ঢাকায় কাজ শুরু করা যায়। এজন্য তিনি কেন্দ্রকে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আগস্ট যাইতে দেন টের পাবেন কত ধানে কত চাল,ফখরুলকে নানক!
  • adminadmin
  • আগস্ট ১৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদেরকে রাজপথের ভয় দেখান, রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যাইতে দেন তারপর টের পাবেন কত ধানে কত চাল। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘‘ইতিহাস কথা কয়’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে পদ-বাণিজ্যের অভিযোগ
  • adminadmin
  • আগস্ট ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক-শেষায়াহ্নে এসে পদ-বাণিজ্যের অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির বিরুদ্ধে। সংগঠনটির নেতাকর্মীরা সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অন্তত পাঁচ থেকে আটশ জনকে পদ দেয়ার অভিযোগ করছেন। নেতাকর্মীরা বলছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তিন বছরের জায়গায় পাঁচ বছরে পড়েছে। তার ওপর গঠনতন্ত্র লংঘন করে এতো জনকে পদ দিয়ে কমিটির কলেবর বাড়ানো হয়েছে। স্বয়ং সভাপতি-সাধারণ সম্পাদকও বলতে পারবেন না এখন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কতসংখ্যক সদস্য রয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আকার হওয়ার কথা ৩০১ সদস্যবিশিষ্ট। কমিটির মেয়াদ তিন বছর। ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ৩১ জুলাই সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন বিষয়ভিত্তিক উপ-সম্পাদক এবং সদস্য পদ দিয়ে অনেককে চিঠি দেয়া হয়। পদ পেয়ে অনেকেই নিজ নিজ ফেসবুক প্রোফাইলেও সে খবর পোস্ট করেন। সাংবাদিকদের অনুসন্ধানেও এর প্রমাণ পাওয়া যায়। এ প্রতিবেদকের কাছে এমন পাঁচটি চিঠির কপি রয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন সহ-সভাপতি, দু’জন সাংগঠনিক সম্পাদক ও বেশ কয়েকজন সহ-সম্পাদক অভিযোগ করেন, কমিটির মেয়াদের শেষ দিকে এসে বঞ্চিতদের পদ দেয়া একটা রেওয়াজ। কিন্তু এবার যা হয়েছে সেটা ন্যক্কারজনক। কেননা ছাত্রলীগে অবদান আছে সব মিলিয়ে বৈধভাবে এমন সংখ্যা ৫০ জনের বেশি হবে না। কিন্তু এবার পদ দেয়া হয়েছে আট শতাধিক। এ বিষয়ে লেখক ভট্টাচার্য বলেন, ‘এটা ছাত্রলীগের দীর্ঘদিনের প্র্যাকটিস। বিগত কমিটিগুলোও আকারের বাইরে অনেককে পদ দিয়ে সংযোজন করত। ‘ছাত্রলীগে হাজারও নেতাকর্মীর অবদান রয়েছে। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে সবাইকে পদ দেয়া সম্ভব হয় না। বাদ পড়াদের বিভিন্ন কমিটিতে পদায়নের চেষ্টা করা হয়। তারপরও যারা বাকি রয়েছেন তাদের রাজনৈতিক স্বীকৃতি দেয়ার জন্যই এসব পদ দেয়া হয়েছে।’ তবে কোনো ধরনের পদ-বাণিজ্যের কথা অস্বীকার করেন লেখক। কতজনকে ৩১ জুলাই পদ দেয়া…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নোংরা রাজনী‌তির স্বপ্নদ্রষ্টা‌কে ভু‌লতে ব‌সে‌ছে জা‌তি!!!
  • adminadmin
  • আগস্ট ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা , যার দান করা ৬০০ একর জমির উপর দা‌ড়িয়ে আ‌ছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা মেডিকেল , বুয়েট সেই নবাব স্যার সলিমুল্লাহর কে স্মরণ করে না। নোংরা রাজনী‌তির জন‌্য এই স্বপ্নদ্রষ্টা‌কে ভু‌লতে ব‌সে‌ছে জা‌তি, অথচ এক‌টি চক্র মুস‌লিম‌দের উচ্চ‌শিক্ষায় বি‌রোধীতাকা‌রি রবীন্দ্রপূজায় মত্ত। আসুন আমরা সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে হ‌লেও এই জা‌তির উচ্চ‌শিক্ষার মহানায়‌ককে জানার চেষ্টা ক‌রিভ ***জীবনী : নবাব সুলিমুল্লাহর জন্ম ১৮৭১ সালের ৭ ই জুন। তাঁর বাবা ছিলেন নওয়াব স্যার খাজা আহসানউল্লা (১৮৪৬-১৯০১) এবং দাদা ছিলেন নওয়াব স্যার খাজা আবদুল গণি (১৮১৩-৯৬)। এই দুজনই ঊনবিংশ শতকের বাংলাদেশের সমাজ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নিঃসন্দেহে পরিবারটি ছিল অভিজাত ও ধনাঢ্য। কিন্তু অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের দুঃখকে তিনি নিজের দুঃখ মনে করতেন। তিনি আকাতরে দান-খয়রাত করে গেছেন। স্যার সলিমুল্লাহর বাবা আহসানউল্লা ১৯০১ সালের ৭ ডিসেম্বর সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ঢাকায় তথা বাংলাদেশে প্রথমবারের মতো #বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন, প্রথম বিজলি বাতির আলো জ্বলেছিল #আহসান_মঞ্জিলে। (১)নবাব সলিমূল্লাহ সেই যিনি সর্বপ্রথম পানীয় জল এবং টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিক ঢাকার জন্ম দেন। (২)ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯০২ সালে তিনি ১লাখ ২০হাজার টাকা দান করেছিলেন। সেই টাকায় এবং তাঁর দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসানউল্লা স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ১৯২২ সালে যা আহসানউল্লা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৯৬০ সালে আহসানউল্লা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নীত হয়। সেটিই এখনকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(BUET)। (৩) নবাব সলিমূল্লাহ যিনি ১৯০৩ সালে বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠককে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন।শেষ পর্যন্ত ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মত দেয়। (৪)নবাব সলিমূল্লাহ যিনি ১৯১১…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ
  • adminadmin
  • আগস্ট ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদৎ বরণ করেন তিনি। শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। তিনি শুধু উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতাই ছিলেন না, তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন। অভিনেতা হিসেবেও শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে সুপরিচিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদৎ বরণের সময় বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণের সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন শুক্রবার (৫ আগস্ট) সকাল ৮টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে তার সমাধিতে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব
  • adminadmin
  • আগস্ট ৪, ২০২২

মাজহারুল ইসলাম:-১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৮ বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে তাঁর বিয়ে হয়। তাদের ২ মেয়ে – শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তিন ছেলে- শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। অল্পবয়স থেকেই তাঁর রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। ১৯৪০ সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। কট্টরপন্থী এই সংগঠন ছেড়ে ১৯৪৩ সালে যোগ দেন উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গল মুসলিম লীগে। এখানেই সান্নিধ্যে আসেন হুসেইন শহীদ সোহরাওয়ার্দীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে রক্ষণশীল কট্টরপন্থী নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের কর্তৃত্ব খর্ব করতে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ। ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব। ১৯৪৮ সালে ভাষার প্রশ্নে তাঁর নেতৃত্বেই প্রথম প্রতিবাদ এবং ছাত্র ধর্মঘট শুরু হয় যা চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে। পঞ্চাশের দশক তাঁর রাজনৈতিক উত্থানের কাল। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন দূরদর্শীতা এবং প্রজ্ঞাসম্পন্ন এক কুশলী রাজনৈতিক নেতা। এসময় শেখ মুজিব মুসলিম লীগ ছেড়ে দেন এবং হোসেন সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মিলে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী হন মুজিব। ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ১৯৬৩ সালে হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
একনজরে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী
  • adminadmin
  • আগস্ট ৪, ২০২২

মাজহারুল ইসলাম:-পঞ্চান্ন বছরের যাপিত জীবন ছিল বঙ্গবন্ধুর, যা সময়ের বিচারে বেশ সংক্ষিপ্ত। কিন্তু জীবনের দৈর্ঘ্যরে চেয়ে তার কর্মের প্রস্থ ছিল অনেক বেশি। ইংরেজিতে যাকে বলা হয়- Larger than life অর্থাৎ জীবনের চেয়ে বড়। অল্প কথায় এ মহান নেতার জীবনি তুলে ধরা সম্ভব নয়, তবে সংক্ষিপ্তভাবে এক নজরে দেখে নেওয়া যেতে পারে বঙ্গবন্ধুর জীবনকাল। ১৯২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা-মা ডাকতেন খোকা বলে। খোকার শৈশবকাল কাটে টুঙ্গি-পাড়ায়। ১৯২৭ ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন। নয় বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি স্থানীয় মিশনারি স্কুলে ভর্তি হন। ১৯৩৪ ১৪ বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হলে তার একটি চোখ কলকাতায় অপারেশন করা হয় এবং চক্ষুরোগের কারণে তার লেখাপড়ার সাময়িক বিরতি ঘটে। ১৯৩৭ চক্ষুরোগে চার বছর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পর শেখ মুজিব পুনরায় স্কুলে ভর্তি হন। ১৯৩৮ ১৮ বছর বয়সে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। তারা দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা ও তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এর জনক-জননী। ১৯৩৯ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধু স্কুলের ছাদ দিয়ে পানি পড়ত তা সারাবার জন্য ও ছাত্রাবাসের দাবি স্কুল ছাত্রদের পক্ষ থেকে তুলে ধরেন। ১৯৪০ শেখ মুজিব নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদান করেন এবং এক বছরের জন্য বেঙ্গল মুসলিম ছাত্র ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত হন।…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের স্ত্রীর মামলা, আসামী পুলিশ
  • adminadmin
  • আগস্ট ৪, ২০২২

ভোলা প্রতিনিধি।।ভোলায় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলাকালে গত রোববার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম নিহতের ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত রহিমের স্ত্রী খাদিজা বেগম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ। যদিও এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে ভোলা সদর থানায় দুটি মামলা করেছে। দুটি মামলায় ৭৫ ও অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম ও অপর মামলায় পথচারী হত্যার বিষয়টি উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিক্ষোভ-সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি ভিত্তিহীন: উপ-প্রেস সচিব
আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনের নিয়োগ