মসিউর রহমান রাঙ্গা জাপা থেকে বহিষ্কার
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৪, ২০২২

ডেক্স রিপোর্ট।।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপি’কে অব্যাহতি প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি (১৪ সেপ্টেম্বর ) দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। কেনো অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।কোন রকম শোকজ কিংবা নোটিশ ছাড়াই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে গঠনতন্ত্র নিয়ে খোলামেলা কথা বলেন। আর ওই বক্তব্যেই কাল হলো বলে মনে করা হচ্ছে। মসিউর রহমান রাঙ্গা গত কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাসের মাথায় তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন জিএম কাদের। গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পঙ্কজ নাথকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেয়ার নেপথ্যে বেরিয়ে আসছে নানা কারণ!
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৪, ২০২২

মাজহারুল ইসলাম।।বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেয়ার নেপথ্যে বেরিয়ে আসছে নানা কারণ। সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার তথ্য নিশ্চিত করা হয়। পঙ্কজকে অব্যাহতি দেয়ায় তার কাছে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরা সোমবার রাতে মেহেন্দীগঞ্জ-হিজলায় মিষ্টি বিতরণ করেছেন। জানা যায়, বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগের দুটি গ্রুপের একটি পক্ষকে শেল্টার দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, এই পক্ষে রয়েছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনসুর আহমেদ এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান। অপর পক্ষকে শেল্টার দেন এমপি পঙ্কজ দেবনাথ। এই দুই পক্ষের বিবাদে গত ১০ বছরে ৯ জনের বেশি নেতাকর্মী খুন হয়েছেন হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায়। আহত হয়েছেন অনেকে। বিভিন্ন সূত্র জানায়, উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীকে হারানো, বিদ্রোহী প্রার্থীদের মদদ দেয়া, জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা ও রামদা দিয়ে কোপানোর হুমকিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে। হুমকিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের জেরে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে। গত ১০ বছরে ওই এলাকায় নিজ দলের গ্রুপিংয়ের দ্বন্দ্বে ৯ জনের প্রাণহানির নেপথ্যেও পঙ্কজ দেবনাথের প্রশ্রয় ছিল বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় নেতাদের সম্পর্কে বিভিন্ন সময়ে পঙ্কজ দেবনাথের বিতর্কিত মন্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার দাপটে কোণঠাসা স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ। এমপি পঙ্কজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত
  • adminadmin
  • সেপ্টেম্বর ১৩, ২০২২

নিজস্ব প্রতিনিধি : বংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ,মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পির ১ম নামাজে জানাযা সোমবার সকাল সাড়ে ১১ টায় তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা সরকারি এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়েছে । জানাযার পূর্বে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কফিনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এম পি,ফরিদপুর জেলা আওয়ামীলীগ, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন,ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান এর নেতৃত্বে ফরিদপুর পুলিশ প্রশাসন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ,নগরকান্দা উপজেলা প্রশাসন,নগরকান্দা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন । মরহুমার নামাজে জানাযায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক,সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল,আওয়ামী সৈনিক লীগের সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু,নগরকান্দার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ,নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এ্যাডঃ জামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু,সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফকির মিয়া সহ হাজার হাজার মুসল্লী শরীক হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা। জানাযা শেষে বনানী কবর স্থানে দাফনের জন্য মরহুমার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয় । উল্লেখ্য যে মাননীয় সংসদ উপনেতা রবিবার রাত ১১ টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি
  • adminadmin
  • সেপ্টেম্বর ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ থেকে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে ক্ষমতাসীন দল। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। রোববার ওই আদেশে সাক্ষর করেন বিপ্লব বড়ুয়া। যার অনুলিপি দলটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও দেয়া হয়েছে। সোমবার বিষয়টি গণমাধ্যমে আসে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঙ্কজ। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি কেবল বলেন, ‘দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছি। তবে এ নিয়ে আর কিছু বলতে চাই না। চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অপির্পত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সকল পদ হতে অব্যাহতি প্রদান করছে।’ এ বিষয়ে পঙ্কজের কোনো বক্তব্য থাকলে আগামী ১৫ দিনের মধ্যে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে চিঠিতে। অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ‘গত চার বছরে মেহেন্দীগঞ্জে দলকে বিভক্ত করে নিজের বলয় সৃষ্টি করে পঙ্কজ দেবনাথ নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দলীয় নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, পঙ্গু করে দেয়া, মিথ্যা মামলায় হয়রানি এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতা চালিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।’ পঙ্কজ নাথের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের টানপড়েন চলছিল বেশ কয়েক বছর ধরে। এই বিরোধকে কেন্দ্র করে হিজলা-মেহেন্দীগঞ্জ আসনে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পরে। পঙ্কজ নাথের বিরোধী পক্ষ ছিল বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর অন‌ুসারীরা। দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতায় প্রাণহানিও ঘটেছে। এর আগে ২০১৯ সালের অক্টোবরে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আগামীতে ক্ষমতায় থাকতে আ. লীগ ভারতের গোলামি করছে-এমপি, হারুন অর রশিদ
  • adminadmin
  • সেপ্টেম্বর ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।ক্ষমতাসীন আওয়ামীলীগ দুর্নীতি ও লুটপাটের মা্ধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সংকটে ফেলছে। উন্নয়নের নামে মেগা প্রকল্প করে দলের নেতাকর্মী পকেট ভরিয়েছে। যার কারনে বিদ্যুৎ সেক্টরে এমন পরিস্থিতি তৈরী হয়েছে। আর সাধারন জনগন এই দুর্ভোগ পোহাচ্ছে। প্রথমত দেশের মানুষ বিশ্বব্যাপি রোগের প্রভাবে জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে তার ওপর অসহনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের বৃদ্ধিতে দিশেহারা। সরকারে এদিকে কোনো নজর নাই তারা ক্ষমতা ধরে রাখা নিয়ে ব্যস্ত। আগামীতে ক্ষমতায় থাকতে আ. লীগ ভারতের গোলামি করছে মন্তব্য করে যা বললেন বিএনপি সংসদ সদস্য হারুন অর রশীদ। বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ বলেছেন, আওয়ামী লীগ আগামীতে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের গোলামি শুরু করেছে। এ সরকার উন্নয়নের কথা বললেও সারাদেশে জুলুম-নির্যাতন আর লুটপাটের রাজত্ব কায়েম করছে। নানা কৌশলে ব্যাংকগুলো লুটপাট করে তহবিল শূন্য করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনপ্রতিনিধিত্বহীন গণবিরোধী স্বৈরাচার সরকার কর্তৃক জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ভাবে বৃদ্ধি পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিংসহ ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যার প্রতিবাদে বিএনপি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামসুল হাসান ছামসুল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ এড়িয়ে চলুন এবং সবার সঙ্গে সহনশীল আচরণ করুন। যাতে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ১নং সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য অধ্যাপক আমিনুল…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা অপকর্মের বিস্তারিত তুলে ধরা হয়েছে
  • adminadmin
  • সেপ্টেম্বর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অপকর্মের বিরুদ্ধে শতাধিক ছাত্রলীগ নেতার লিখিত অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে জমা দিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বেশকিছু নেতা। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছে সিলগালা করা অভিযোগপত্রটি হস্তান্তর করার কথা থাকলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে অভিযোগপত্রটি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। অভিযোগ সম্পর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল খান বলেন, ছাত্রলীগের দুই শীর্ষ নেতার স্বেচ্ছাচারিতা, কেন্দ্রীয় নেতাদের অবমূল্যায়ন, পদ-বাণিজ্য, প্রেস রিলিজের মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কমিটি গঠন, চাঁদাবাজ, মাদকসেবী, ছাত্রদল ও শিবিরকর্মীদের কমিটিতে পদায়নসহ সংগঠনবিরোধী কার্যকলাপের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছি। অভিযোগপত্রে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা অপকর্মের বিস্তারিত তুলে ধরা হয়েছে। অভিযোগপত্রে প্রায় ১০০ কেন্দ্রীয় নেতার সই নেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, চার বছর চার মাস অতিক্রান্ত হওয়ার পরও কেন্দ্রীয় কমিটির কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি এবং এ বিষয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিন্দুমাত্র কর্ণপাত করেননি। বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মেয়াদ চার বছর তিন মাস পার হয়েছে। এ অবস্থায় নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য এবং সংগঠনকে বিতর্কিত করতে সম্মেলন ছাড়া যাতে নতুন করে কোনো কমিটি করতে না পারে সে জন্য সংগঠনের অভিভাবকের কাছে দাবি জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৬১ জেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থীর তালিকা
  • adminadmin
  • সেপ্টেম্বর ১০, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৬১ জেলা পরিষদে প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার বিকেলে গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সে সভা থেকেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম জানানো হয়। ৬ জেলায় যারা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাদের নামের তালিকা: রংপুর বিভাগ পঞ্চগড়ে আবু তোয়বুর রহমান, ঠাকুরগাঁও মু সাদেক কুরাইশী, দিনাজপুর আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারী মমতাজুল হক, লালমনিরহাট মতিয়ার রহমান, রংপুর ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে জাফর আলী এবং গাইবান্ধায় আবু বকর সিদ্দিক। রাজশাহী বিভাগ জয়পুরহাটে খাজা সামছুল আলম, বগুড়ায় মকবুল হোসেন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, পাবনা আ.স.ম. আব্দুর রহিম পাকন এবং সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস। খুলনা বিভাগ মেহেরপুরে আব্দুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান (মনজু), যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পংকজ কুমার কুন্ডু, নড়াইলে সুবাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ, ঝিনাইদহে কনক কান্তি দাস। বরিশাল বিভাগ বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মুমিন টুলু, বরিশালে একেএম জাহাঙ্গীর, ঝালকাঠী খান সাইফুল্লাহ পনির এবং পিরোজপুরে সালমা রহমান। ঢাকা বিভাগ টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন, মুন্সিগঞ্জে মহিউদ্দিন, ঢাকায় মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভুঞা, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ কে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত
  • adminadmin
  • সেপ্টেম্বর ৮, ২০২২

বরিশাল জেলা প্রতিনিধি।।নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এ র‌্যালি বের হয়। র‌্যালির আগে নেতাকর্মীরা একটি শোক সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক এসহাক সরকার। দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচ.এম. তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিকলু ও সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ। বক্তারা বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতেও গুলি চালিয়ে শাওন প্রধানকে হত্যা করা হয়েছে। বিএনপিসহ অঙ্গসংগঠনের মিছিলে আর কোন গুলি চললে তার সমুচিত জবাব দেওয়া হবে। পুলিশ অবৈধ সরকারের হয়ে দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ও গুলি সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। তাই জনগণের টাকায় কেনা গুলি জনগণের বিরুদ্ধে ব্যবহার না করার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানান বক্তারা।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাতারাতি বিএনপির কার্যালয় হয়ে গেল কৃষি অফিস!
  • adminadmin
  • সেপ্টেম্বর ৭, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির দলীয় কার্যালয়ে হঠাৎ করেই কৃষি অফিসের সাইনবোর্ড দেখা যাচ্ছে । তবে রাতের আঁধারে কে বা কারা এই সাইনবোর্ড লাগিয়েছে তা বলতে পারছেন না কেউ। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে সাইনবোর্ডটি দেখতে পান স্থানীয়রা। এরপর থেকেই তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাতারাতি দলীয় কার্যালয়ে এমন সাইনবোর্ড দেখে ক্ষুদ্ধ বিএনপির নেতা-কর্মীরা। এর আগে গত ৩ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে আগুন দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রুহিয়া থানা বিএনপির কার্যালয়ের সামনের বেশ কয়েকজন দোকানি বলেন, আগের দিন (মঙ্গলবার) রাতেও আমরা যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরি তখনও এ সাইনবোর্ডটি আমরা দেখিনি। সকালে দোকানে আসার পর সাইনবোর্ডটি দেখতে পেয়েছি। গভীর রাতেই এই সাইনবোর্ডটি লাগিয়েছে কেউ। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে এ অফিসটি আমরা ব্যবহার করে আসছি। আব্দুল জব্বার চৌধুরী নামে একজনের নিজস্ব দান করা জমিতে প্রতিষ্ঠিত হয় এ অফিসটি। গত ৩ সেপ্টেম্বর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আজ সকালে দেখি সেই কার্যালয়ে ধ্বংসস্তূপের ওপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রুহিয়া শাখার একটি সাইনবোর্ড। আমি অবাক হয়ে যাই। কৃষি সম্প্রসারণ অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হবে। যারা এমন কার্যকলাপ করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের যেন আইনের আওতায় আনা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই সাইনবোর্ডের বিষয়ে আমরা কিছুই জানি না। এ ধরনের সাইনবোর্ড দেওয়ার আমাদের কোনো সুযোগ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ
  • adminadmin
  • সেপ্টেম্বর ৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মায়ের কান্না’ শীর্ষক প্রতিবাদী সমাবেশে ও তথ্য চিত্র প্রদর্শনী করা হয়। এসময় সংগঠনের বক্তারা এ আলটিমেটাম দেন। বক্তারা বলেন, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে খুন, গুম, হত্যা করেছিল তাদের তাণ্ডব সম্বন্ধে নতুন প্রজন্মকে আমাদের জানানো উচিত। বর্তমানে বিএনপি-জামায়াত প্রতিটি জেলায় খুন, ঘুম, হত্যা চালিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। ১৯৭৭ সালে ২ অক্টোবরের ঘটনা সঠিকভাবে তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে নির্বাচন কমিশনের অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন আইএসআই কর্মকর্তা। তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একমাত্র জিয়ার পরিকল্পনায়ই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত খুন, গুম, হত্যা একমাত্র এই জিয়াউর রহমান করেছিলেন। ১৯৭৭ সালে যাদের হত্যা করেছিলেন জিয়াউর রহমান, তাদের কবর কোথায় তা তাদের স্ত্রী, ছেলে, মেয়েরা আজ পর্যন্ত জানে না। বিএনপি আজ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিতে পারেনি, বিধায় বিএনপিকে পাকিস্তানে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ভাস্কর্য শিল্পী রাশা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বিশিষ্ট নাট্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, পূর্ণিমা রাণী শীল প্রমুখ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন