আগামী ৮ অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে-মির্জা ফখরুল ইসলাম
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল বলেন, ‘চাল, ডাল, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ ৫ জন হত্যার প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কাউকে গ্রেপ্তার করা হলে রাজপথে কঠোর আন্দোলন হবে-মির্জা আব্বাস
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের বন্দুকের নল সময়মতো ঘুরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই বন্দুক যেকোনো সময় আপনাদের দিকে ঘুরে যেতে পারে।’ আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের সামনের সড়কে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দলের নেতা-কর্মীদের ‘হত্যার’ প্রতিবাদে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সভায় মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি ঘোষণা দিয়েছিল, দলীয় কার্যালয় ও প্রেসক্লাব থেকে বের হয়ে কর্মসূচি পালন করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় টানা কর্মসূচি পালন করেছে বিএনপি। যেখানে দরকার সেখানেই সভা করা হবে।কেউ আটকে রাখতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তালিকা করা হচ্ছে।এই তালিকা কেন করা হচ্ছে? এই তালিকা থেকে কাউকে গ্রেপ্তার করা হলে রাজপথে কঠোর আন্দোলন হবে।বিএনপি নির্বাচনে আসতে চায়। নির্দলীয়,নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই বিএনপি অংশ নেবে। বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।তিনি বলেন, ‘এবার আর মন্ত্রী-সংসদ সদস্য থাকা অবস্থায় নির্বাচন করার খোয়াব দেখবেন না।কোন পুলিশ সদস্য কেমন ব্যবহার করছে,কোন পুলিশ পরিদর্শক বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে যাচ্ছেন,সেগুলো নজরদারি করা হচ্ছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন,বিএনপি ক্ষমতা দখল করতে চায়।বিএনপি ক্ষমতা দখলের কোনো পাঁয়তারা করছে না। শোষণ,দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে চায়। সভায় বিএনপির নেতারা পুলিশের সমালোচনায় মুখর ছিলেন। পুলিশ ছাড়া আওয়ামী লীগের লোকজন পাঁচ মিনিটও মাঠে টিকতে পারবে না বলে দাবি করেন গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম। পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জাতীয় পতাকা বেঁধে হামলা চালানো কিসের আলামত? এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা!
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

মাজহারুল ইসলাম।।জাতীয় পতাকা লাগানো লাঠি নিয়ে বিএনপির হামলা এটা শুধু জাতীয় পতাকার অবমাননাই নয় স্বাধীন বাংলাদেশের প্রতিও অশ্রদ্ধা প্রদর্শন। সম্প্রতি বিএনপির সমাবেশে জাতীয় পতাকা লাগানো বাঁশের লাঠি নিয়ে দলটির নেতাকর্মীদের হামলা, ভাংচুর, মারামারি করছে।দলটির নেতাকর্মীদের বাঁশের লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে অপতৎপরতার ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভিডিও-ছবিতে দেখা যায়, লাঠির মাথায় বাঁধা পতাকা মাটিতে যত্রতত্র পড়ে আছে। কেউ কেউ হিঁচড়ে নিয়ে যাচ্ছেন পতাকা। আবার সংঘর্ষের সময় পায়ে পদদলিত হচ্ছে জাতীয় পতাকা। এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্টজনেরা। কারণ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় পতাকার যে লাঠি, সে লাঠি আরও লম্বা করতে হবে।লম্বা লাঠি নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।’ গেল তিন মাসে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা। এসব সংঘর্ষে পতাকা ধরে রাখার আবশ্যিক উপাদান হিসেবে মিছিল-সমাবেশে ঢুকছে লাঠি, কাঠ ও বাঁশ,যা তারা ব্যবহার করছে হামলা মারামারিতে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে কর্মসূচির নামে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর বিএনপির হামলার সেই ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা পতাকা থেকে একে একে লাঠি খুলে সাংবাদিকসহ প্রতিপক্ষের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এরপর বেশ কয়েকজনকে মারধরের দৃশ্যও দেখা যায় ভিডিওতে। এদিকে বিএনপির নেতাকর্মীদের বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে হামলা চালানো কিসের আলামত? এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, জাতীয় পতাকা হলো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক।তাই এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন আছে। পতাকা ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। আপনি এমনভাবে ব্যবহার করলেন যার মাধ্যমে শ্রদ্ধাটা প্রকাশিত হলো না তাহলে সেটা অবমাননার শামিল। তিনি…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা এখন তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় আছেন
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।ক্যাম্পাসে পাল্টাপাল্টি অবস্থান ও সংঘর্ষের ঘটনায় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ১২ নেত্রী গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ‘আশ্বাস’ নিয়ে ফিরেছিলেন। ‘শান্ত’ হয়ে ক্যাম্পাসে ফিরলেও এরপর আওয়ামী লীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ওই নেত্রীরা এখন তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় আছেন। ছাত্রলীগের অন্তঃকোন্দলে গত শনিবার রাত থেকে শুরু করে রোববার দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় রোববার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত এবং সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধীপক্ষের ১২ নেত্রীসহ ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কারের প্রতিক্রিয়ায় গতকাল দুপুরে ‘বিনা তদন্তে বহিষ্কার, নেপথ্যে কারা’ শিরোনামে ইডেন কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত নেত্রীরা। সেখানে বহিষ্কারাদেশকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আমরণ অনশন করতে যান তাঁরা। গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁরা কার্যালয়ে ঢোকেন। তখন তাঁরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এক ঘণ্টা ভেতরে অবস্থানের পর বেলা ১টা ৪০ মিনিটের দিকে তাঁরা বের হয়ে আসেন। সংবাদ সম্মেলন শেষে ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে অনশনের উদ্দেশ্যে রওনা হন।কার্যালয় থেকে বের হওয়ার পর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি (সদ্য বহিষ্কৃত) জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়গুলো বড় ভাইদের জানাতে এসেছিলাম। জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যা সমাধানে তাঁরা দায়িত্ব নিয়েছেন। আমরা কোনো অনশনে নেই। আমাদের কোনো কর্মসূচি নেই।’ তবে ভেতরে কার সঙ্গে আলোচনা করেছেন, সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। ‘বড় ভাইদের’ সঙ্গে কথা বলার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তারেক জিয়াকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না-ওবায়দুল‌ কাদের
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন এবং তিনি বর্তমানে বিশেষ বিবেচনায় মুক্তি পেয়ে বাসায় রয়েছেন। এদিকে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন খালেদা পুত্র তারেক রহমান, যে কারণে দলটি অনেকটা নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। বিএনপি সিনিয়র নেতা মির্জা ফখরুল তারেক রহমানকে দলের স্ট্রাইকার হিসেবে অভিহিত করেছেন। এবার এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নাকি তাদের স্ট্রাইকার।কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বলেছেন তাকে নটোরিয়াস, দুর্নীতিবাজ। তাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’ এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন এবং তার কন্যা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। ওবায়দুল কাদের আরও বলেন, বৈশ্বিক কারণে কিছুটা বিপদে আছি। লোডশেডিং হচ্ছে, তেলের দাম বেড়েছে। এই সংকটের জন্য যারা শেখ হাসিনাকে দায়ী করছেন তারা শুধু বিরোধিতা করছেন। তারা থাকলে সামাল দিতে পারতেন? যারা লাঠিসোঁটা নিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করেন তারা কি দেশ ও দেশের পতাকাকে ভালোবাসেন বলেও প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা সহিং’/স কাজে ব্যবহার করার জন্য লাঠিসোটার মাথায় জাতীয় পতাকা নিয়ে বেড়ান, তারা কি জাতীয় পতাকার অবমাননা করছেন না? তারা কিভাবে দেশ এবং দেশের পতাকাকে ভালোবাসতে পারেন, বলে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তিনি যোগ করে বলেন, বিএনপি কখনো দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারবে না, সেটা এটার মাধ্যমে স্পষ্ট।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ, সরকার বাঁকা চোখে দেখছে
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

মাজহারুল ইসলাম।।দেশের গুরুত্বপূর্ণ সব নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে সবসময়ই বিভিন্ন বন্ধুরাষ্ট্র এবং উন্নয়ন সংস্থার ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নিজেদের আশাবাদের কথা ব্যক্ত করার পাশাপাশি এসব লক্ষ্য অর্জনে নানান পরামর্শও দিয়ে থাকেন। সব সরকারের আমলেই চাপে থাকা বিরোধী দলগুলো সেসব বক্তব্য-পরামর্শকে স্বাগত জানান। কিন্তু, লক্ষণীয় যে এবার জাতীয় নির্বাচনের প্রায় বছর দুয়েক আগে থেকেই বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। এছাড়াও বিশেষভাবে লক্ষণীয় যে, এবার নির্বাচন কমিশন (ইসি) গঠনের কয়েক মাস আগে থেকেই ইসি গঠন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তার মাত্র কয়েক দিন আগে (২২শে ফ্রেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘পরামর্শ গ্রহণযোগ্য, তবে শিষ্টাচার না মানা হলে সতর্ক করা হবে।আমরা কখনোই চাইবো না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ থাকুক।আমাদের সকলকে আরও সংযত হওয়া দরকার,যাতে করে আমাদের নিজেদের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি।’ কূটনীতিকরা সীমা লঙ্ঘন করলে সাবধান করা হবে জানিয়ে তিনি বলেছিলেন, ‘তারা আমাদের উন্নয়ন সহযোগী।তাই তাদের আগ্রহ থাকতে পারে।কিন্তু, আগ্রহ থাকা আর লেকচার দেয়া আলাদা জিনিস।তারা যদি কোনো রকম সীমা লঙ্ঘন করে অবশ্যই আমরা তাদের সাবধান করে দেবো।’ শুধু পররাষ্ট্র সচিবই নন,বিভিন্ন সময়ে সরকারের উচ্চপদে দায়িত্বশীল অনেকের পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক নেতাও প্রকাশ্যে কড়া ভাষায় বিদেশি কূটনীতিকদের সমালোচনায় মুখর হয়েছেন। ২০২০ সালের শুরুতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণে বিদেশি কূটনীতিকদের ‘কোড অব কন্ডাক্ট’-মেনে কাজ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তো বিদেশি কূটনীতিকদের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে পাওয়া প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি ধাওয়ায় শনিবার রাত থেকে শুরু করে রোববার দিনভর উত্তাপ ছিল ক্যাম্পাসে। সন্ধ্যায় সংঘর্ষও হয়েছে। এ ঘটনা নিয়ে সব মহলে চলছিল সমালোচনা। এমন পরিস্থিতিতে ইডেন কলেজ শাখা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করল কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’ জান্নাতুল ফেরদৌস নামের নেত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিকতর তদন্তের মাধ্যমে বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যাঁরা জড়িত আছেন,…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি!
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৫, ২০২২

মাজহারুল ইসলাম।।হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি-অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলায় মারধরের স্বীকার হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী।এঘটনায় রাতেই জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে আনা হয় এবং আপত্তিকর অবস্থার ছবি তোলা হয়। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার আদেশে তাদের সামনেই নির্যাতন করে কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট-বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে।এঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ঘটনার সত্যতা জানতে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে বঙ্গমাতা হোস্টেলের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার বলেন,মূল ঘটনা এখনও জানি না। শুনেছি,এটা ছাত্রলীগের ইন্টারনাল বিষয়।দুই পক্ষই ছাত্রলীগের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় রাত ৩টার দিকে ক্যাম্পাসে আসেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।এঘটনায় রাতেই অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ছাত্রলীগের একাংশসহ সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, ৬টি হলের মোট ৩৮টি কক্ষ বর্তমানে রিভার দখলে। প্রতিটি কক্ষে অর্থের বিনিময়ে কমপক্ষে আটজন করে ৩২০ জন ছাত্রীকে রাখছেন রিভা। বিনিময়ে প্রতিমাসে মাথাপিছু সর্বনিম্ন ২ হাজার টাকা করে আদায় করেন তিনি। শুধু সিটভাড়া থেকেই রিভার মাসিক আয় ৫ লাখ ৭৬ হাজার টাকা। শুধু সিটবাণিজ্য নয়,আগস্ট মাসেই…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পুলিশ ছাড়া আওয়ামী লীগ কতক্ষণ টিকতে পারবে, প্রশ্ন রুমিন ফারহানার
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৪, ২০২২

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীতে বিএনপির মিডিয়া সেল আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, পুলিশ প্রশাসন যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ কতক্ষণ টিকে থাকতে পারে, সেটা এখন একটা বড় প্রশ্ন। আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় ‘বিএনপি মিডিয়া সেল’ আয়োজিত ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায়ে বিশ্বাস করেনি। বিএনপির দুর্ভাগ্য, আওয়ামী লীগের মতো একটি একদলীয় সরকারে বিশ্বাস করা, বাক্‌স্বাধীনতা, মানুষের অধিকার, সুশাসন, ন্যায়বিচার দিতে ব্যর্থ হওয়া একটি স্বৈরাচারী সরকারকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়। একটি গণতান্ত্রিক সরকারের সময়ের আন্দোলন ও স্বৈরাচার, একদলীয় সরকারের সময়ের আন্দোলন কখনই এক রকম হয় না। বিএনপি আন্দোলনে থেকে আরও শক্তিশালী হচ্ছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, বিএনপি ১৫ বছর ধরে আন্দোলনে আছে। এ আন্দোলনে দলটি অসংখ্য নেতা-কর্মীকে হারিয়েছে। অসংখ্য নেতা-কর্মী গুম হয়ে গেছে। অনেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীর বিরুদ্ধেও অসংখ্য মামলা। বিএনপি প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। তার প্রমাণ এত দমনপীড়ন সত্ত্বেও বিএনপির ডাকে মানুষের জমায়েত। পুলিশ প্রশাসন যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ কতক্ষণ টিকে থাকতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। জাতীয় সরকারের বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য বলেন, রাজনীতিবিদরা আগামী নির্বাচন নিয়ে ভাবেন, রাষ্ট্রনায়কেরা আগামী ১০০ বছরে দেশ কোথায় যাবে তা নিয়ে চিন্তা করেন। দেশনায়ক তারেক রহমান জাতীয় সংকট নিরসনে জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে ভাবছেন। জাতীয় সরকার কেন দরকার? এ দেশের নির্বাচন কাঠামোকে ধ্বংস করে ফেলা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আধুনিক রাজশাহীর রূপকার এ এইচ এম খায়রুজ্জামান লিটন
  • adminadmin
  • সেপ্টেম্বর ২৪, ২০২২

মাজহারুল ইসলাম।।রাজশাহীর আম আর লিচুর নাম শুনলে জিহবায় জল আসবে না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীর সেরা আম- লিচুর জন্ম রাজশাহীর উর্বর ভূমিতেই— তা নিয়ে নতুন করে আসলে বলার কিছুই নেই। বিশেষত ফলের রাজা ফজলির যে সমাহার রাজশাহী-চাপাই জুড়ে, তা নিয়ে গর্ব করে অঞ্চলটি। মিষ্টান্নসামগ্রীর জন্যও রাজশাহীর মিষ্টির একটা আলাদা পরিচিতি রয়েছে। এ ছাড়া রেশমীবস্ত্রের কারণে রাজশাহীর আরেকনাম ‘রেশমী-নগর’। এসব তো গেলো রাজশাহীর ঐতিহ্যগত পরিচিতি। ইদানিং রাজশাহী পরিচিতি পেয়েছে সবুজের নগরী হিসেবে। সেই সঙ্গে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহরের তালিকায় রাজশাহীর নাম সবার আগে চলে আসবে অনায়াসে। যার সিংহভাগ অবদান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রাপ্য । রাজশাহী সিটি করপোরেশনের পথচলা শুরু ১৯৯১ সালে। সেই থেকেই রাজশাহী একটু একটু করে এগিয়েছে শহরায়নের দিকে। যদিও সে শহর ছিল ঘিঞ্জ , পরিকল্পনাহীন আর যানজটের নগরী। উপরন্ত পদ্মাপাড়ের শহর হিসাবে সারা শহর ঘুলো আর বালিতে আচ্ছন্ন থাকত। রাজশাহীকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার সূচনা মূলত ২০০৮ সালের পর থেকে। সেই সময়েই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রথম দায়িত্ব পান খায়রুজ্জামান লিটন। রাজশাহীর রাস্তাঘাট প্রশস্ত করাসহ নানারকম নগর উন্নয়নে হাত দেন খায়রুজ্জামান লিটন। তবে সেই উদ্যোগ চলমান থাকেনি। কারণ ২০১৩ সালের নির্বাচনে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। তবে ২০১৮ সালের নির্বাচনে খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বার ‘মেয়র’ নির্বাচিত হওয়ার পর বদলাতে শুরু করে রাজশাহীর ভাগ্য । দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চার বছর পার করেছেন মেয়র খায়রুজ্জামানল লিটন। রাজশাহী বদলে গেছে। যে কোনো পর্যটক শুরুতেই অবাক হবে রাজশাহীর সবুজ-রূপ দেখে। সড়ক বিভাজক, সড়ক দ্বীপে এবং ফুটপাতে লাগানো বিভিন্ন প্রজাতির নানান রঙের ফুলে ফুলে ছেয়ে গেছে মহানগরী। যা রাজশাহীতে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকসহ সকলেরই নজর কাড়ছে, শহরের সৌন্দর্য্য মুগ্ধ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
বিশ্বযোগ: যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জরুরি তলব
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা
আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ
সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প