ইডেন কলেজের ছাত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন বৈশাখী
  • adminadmin
  • অক্টোবর ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সভাপতি ও ছাত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্যর ব্যাখ্যা দিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) সামিয়া আক্তার বৈশাখী। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নিজ ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের এ নেত্রী। গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য সংশোধন করার অনুরোধ জানিয়ে সামিয়া লেখেন, ‘আমি সামিয়া আক্তার বৈশাখী, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ আমি উল্লেখ করি, কিন্তু সেগুলো আমার বক্তব্য হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এসব বিষয়ে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয়। সেকারণে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য সংশোধন করার অনুরোধ করছি।’ এ নেত্রী নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরো বলেন, ‘একইসঙ্গে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থনা করছি৷’ এছাড়া রোববার সন্ধ্যায় কলেজ প্রশাসনের গঠিত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাছে দুই পৃষ্ঠার লিখিত ব্যাখ্যা দেন তিনি। লিখিত বৈশাখী বলেন, ‘গত ২৪ তারিখ কলেজে উদ্ভুত পরিস্থিতির মধ্যে আমার একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। মূলত সেখানে উল্লেখিত বিষয় আমার নিজের বক্তব্য নয়। সন্ধ্যার পর বহু ছাত্রী ঘটনাস্থলে যায় ও হট্টগোল সৃষ্টি করে। সেখানে একাধিক ছাত্রী চিৎকার করে এইসব বিষয়ে কথা বলে- যা আমার দৃষ্টিগোচর হয়। পরে রাগান্বিত অবস্থায় যখন মিডিয়া আমার কাছে এসব নিয়ে বক্তব্য জানতে চায়, তখন আমি এসব বিষয়ে ছাত্রীরা অভিযোগ করছে বলে উল্লেখ করি। কিন্তু মিডিয়াতে আমার আংশিক বক্তব্য প্রচার করা হয়।’ উল্লেখ্য, এরআগে সামিয়া তার এক বক্তব্যে বলেছিলেন, ‘বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন। সেখান থেকে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাজনৈতিক সহিংসতায় নয়মাসে নিহত ৫৮,আহত-৫৪শ
  • adminadmin
  • অক্টোবর ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে মোট ৩৮৭টি। এতে নিহত হয়েছেন ৫৮ জন ও আহত হয়েছেন প্রায় ৫ হাজার ৪০০ জন। গতকাল শুক্রবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত প্রতিবেদনে চলতি বছরের ৯ মাসের রাজনৈতিক সহিংসতার তথ্য বিশ্লেষণ করে আসক জানায়, স্থানীয় নির্বাচনসহ রাজনৈতিক কারণে দেশের ৬৪টি জেলার প্রায় সবকটিতেই সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সহিংসতার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কুমিল্লায়। কুমিল্লা জেলায় গত ৯ মাসে ২৫টি সহিংসতার ঘটনায় ২ জনের মৃত্যুসহ ২৫৬ জন আহত হয়েছেন। চট্টগ্রামে ২৩টি ঘটনায় ৬ জন নিহত এবং ৩০২ জন আহত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে সংঘাতের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ ৯ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, অপহরণ ও রহস্যজনক নিখোঁজ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানি, সীমান্তে নির্যাতন ও হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আসক জানায়, গত ৯ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন পুলিশের হাতে এবং ৫ জন র‌্যাবের হাতে এবং ১ জন ডিবি পুলিশের হাতে নিহত হয়। নিহতদের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন, শারীরিক নির্যাতনে ৭ জন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১ জন, অসুস্থ হয়ে ৩ জন মারা যান। এছাড়া হেফাজতে আত্মহত্যার ঘটনা ঘটে ১টি। পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুযায়ী, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৪ জনকে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জিয়াউর রহমান সেনাবহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে সৈনিকদের হত্যা করেছে-জয়
  • adminadmin
  • অক্টোবর ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।এবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জিয়াউর রহমান সেনাবহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছে। গতকাল রবিবার ২ অক্টোবর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে এ মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। সেই স্ট্যাটাসে জয় লিখেন, ‘অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরশাসক জিয়া সেনাবাহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা, বিমান বাহিনীর অফিসার ও সৈনিকদের হত্যা করে। যার মধ্যে বেশিরভাগই ছিলেন মুক্তিযোদ্ধা সৈনিক ও অফিসার। ‘আগে ফাঁসি পরে বিচার’ এই ছিল জিয়ার নির্দেশনা।’ এ সময় সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে, জিয়ার আমলে সশস্ত্র বাহিনীতে কতজনকে ‘হত্যা’ করা হয়েছিল? তা দেখার জন্য একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন দেখার আহ্বান জানান।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তারেকের খুব কাছের হওয়ায় বিশেষ সুবিধা পান যে ৫ নারী নেত্রী
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।শুধু দুর্নীতি নয়, বিভিন্ন সময়ে বিশেষ সম্পর্ক স্থাপন করে নারী নেত্রীদের দলে গুরুত্বপূর্ণ পদ বিতরণ করার বিস্তর অভিযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। জানা গেছে, সশরীরে উপস্থিত হয়ে কিংবা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে তারেকের ‘প্রয়োজন’ মিটিয়ে পদ বাগিয়ে নিয়েছেন অসংখ্য অযোগ্য নারী নেত্রী। চলুন জেনে নেয়া যাক তারেকের নারীপ্রীতি সম্পর্কে.। ডালিয়া লাকুরিয়া: দেখতে সুন্দরী ও স্মার্ট হওয়ায় লন্ডনে সহজেই তারেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ডালিয়া। পরবর্তীতে তারেকের আশীর্বাদে যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদকের পদ পেয়ে যান সুন্দরী এই নারী। বিভিন্ন সময় তাদেরকে একান্তে দেখা গেছে বলেও গুঞ্জন ও প্রমান রয়েছে। তাদের মাঝে বিশেষ সম্পর্কের কারণে উভয় পরিবারে বিষয়টি নিয়ে এখনও ঝামেলা হচ্ছে বলেও জানা গেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা: সুন্দরী ও বাকপটু এই বিএনপি নেত্রী লন্ডনে তারেকের সাথে একান্তে সাক্ষাত করে সংরক্ষিত আসনের মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। তারেকের কারণে এখনো বিয়ে করতে পারেননি রুমিন- এমন আলোচনা বিভিন্ন সময়ে ডালপালা মেলেছে বিএনপির রাজনীতিতে। শামা ওবায়েদ: এক সময় শামার প্রতি চরম অনুরক্ত ছিলেন তারেক। শামাও সুযোগ দিতেন তাকে। যা নিয়ে স্ত্রী জোবায়দার সাথে তারেকের দূরত্বও সৃষ্টি হয়েছিল। বিষয়টি জানার পর খালেদা জিয়াও ক্ষুব্ধ হন, শামাকে তার কাছে ভিড়তে দিতেন না। তবে এখনও তারেকের সাথে শামা বিভিন্ন উপায়ে যোগাযোগ রাখেন এবং প্রতি ঈদে তাকে গোপনে উপহার পাঠান তারেক রহমান। নিলুফার চৌধুরী মনি: সাবেক এই সাংসদের প্রতি আলাদা রকমের টান রয়েছে তারেকের। তাকে গুরুত্বপূর্ণ পদ না দেয়ায় খালেদা জিয়ার সাথে ঝগড়াও করেছিলেন তারেক। এখনও তাদের মাঝে যোগাযোগ রয়েছে। সময় সুযোগ পেলেই মনিকে ফোন করেন বিভিন্ন কারণে। অ্যাডভোকেট ফাহিমা মুন্নী: সুশ্রী ও উচ্চবিত্ত পরিবারের সদস্য ফাহিমা মুন্নীর সাথে সম্প্রতি তারেকের হোয়াটসঅ্যাপে যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। এই নারী আইনজীবীর…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে জাপা কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

পিরোজপুর প্রতিনিধি।।পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জাতীয় পার্টির সাধারন সম্পাদক সফিকুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে পা বিচ্ছিন্নসহ সারাশরীরে যখম করে দেয়। তাকে দেখতে ছুটে যান আজ ৩টার সময় ঢাকা মেডিকেলে হসপিটালে, সাবেক মন্ত্রী,জাতীয় পার্টির সাবেক মহাসচিব কো-চেয়ারম্যান -বীর মুক্তিযুদ্ধো এ,বি এম রুহুল আমিন হাওলাদার -সহ সাবেক মন্ত্রী,মহাসচিব মজিবুল হক চুন্নু এম পি ও ঢাকা উত্তরের সভাপতি প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইইসলামে সেন্টু এবং সাবেক ছাত্র নেতা প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শফিকুল এর চিকিৎসার সার্বিক খোজ-খবর নেন এবং আর্থিক সাহায্য করেন।তার চিকিৎসার সকল খরচ আশ্বাস দেন। তাছাড়াও জাতীয় পার্টি একটি পরিবার।শফিকুল ইসলামের পাসে জাতীয় পার্টি আছে থাকবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের নিপীড়নের অন্যতম অস্ত্র-বাতিল করতে হবে-ইব্রাহিম
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার বিকেলে বিএনপি ও কল্যাণ পার্টির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম‌ বলেছেন, যুগপৎ আন্দোলন নিয়ে একটা চমক আছে। সেই চমকের জন্য তাঁরা অপেক্ষা করছেন। প্রস্তুতি নিচ্ছেন। তবে কবে নাগাদ যুগপৎ আন্দোলন শুরু হবে এবং সেই চমকই–বা কী, সে বিষয়ে কিছু বলেননি তিনি। আজ রোববার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম‌। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেরিয়ে গুলশান কার্যালয়ের সামনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম‌ বলেন, ‘আমরা বলেছি যুগপৎ আন্দোলন কবে? তবে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার জন্য। তবে একটা বাংলা শব্দ বলতে পারি, চমক আছে। আপনারা তার জন্য মেহেরবানি করে প্রস্তুত থাকতে পারেন।’ কল্যাণ পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি মনে করি, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেটি আরেকটি মুক্তিযুদ্ধ। সেখানে আমরা সবাই মিলে এই যুদ্ধ লড়ব এবং জয়ী হব। এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নাই।’ বাংলাদেশ কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত রয়েছে জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, ‘যখন আমাদের মধ্যে সিদ্ধান্তটা হবে, যে চমকের জন্য আমরা অপেক্ষায় আছি, হয়তো আপনারা আমার আগে খবর পাবেন, সেটা ঘোষণা হওয়া মাত্রই আমাদের রাজপথে পাবেন।’ ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের নিপীড়নের অন্যতম অস্ত্র হয়েছে উল্লেখ করে এই আইন বাতিলের দাবি জানান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, খালেদা জিয়া ও সব রাজনৈতিক নেতার পাশাপাশি ধর্মীয় অঙ্গনের সব আলেম-ওলামা যাঁদের ‘মিথ্যা মামলা’ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে রাখা হয়েছে, তাঁদের মুক্তির জন্য করণীয়…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কোন ভাবেই আর লাঠি বা অস্ত্র হাতে সমাবেশ করতে দেবে না তারা বিএনপিকে
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।গেল বেশ কিছু দিন ধরেই রাজনীতির মাঠে বেশ সরব ভূমিকা পালন করে আসছে বিএনপি।প্রায় মিছিল সমাবেশ করতে দেখা যায় তাদের।তবে সম্প্রতি তারা সমাবেশ করেছে লাঠি পতাকা হাতে। আর এই কারনে এ নিয়ে এবার বড় ধরনের বাঁধা দিয়েছে ডিএমপি। তারা জানিয়েছে কোন ভাবেই আর লাঠি বা অস্ত্র হাতে সমাবেশ করতে দেবে না তারা বিএনপিকে। আর এ নিয়েই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়েছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ,সাবেক আইজিপি , এবং আওয়ামীলীগের একজন এমপি। টকশো এর এক পর্যায় উপস্থাপিকা প্রশ্ন করেন গোলাম মাওলা রনিকে। পুলিশের এ ভূমিকা তিনি সে সময়ে বেশ কিছু কথা বলেন। তিনি বলেন বাংলাদেশের পুলিশ সব সময়ই এক পক্ষকে সাপোর্ট করে থাকে আর এক পক্ষের বিরুদ্ধে থাকে। গোলাম মাওলা রনি আরো বলেন, বাংলাদেশের পুলিশ এখন বর্তমানে আওয়ামী পুলিশ এ পরিনিত হয়েছে। এ সময়ে উপস্থাপিকা প্রশ্ন তোলেন তবে বিএনপির সময়ে কি বিএনপির পুলিশ ছিল ? এর জবাবে গোলাম মাওলা রনি বলেন বিএনপির সময়ে বিএনপির পুলিশ ছিল এতে অধিকার করার কিছু নাই। এ সময়ে রনি আরো বলেন , ডিএমপি যদি নিরপেক্ষতা রাখতো তবে বাংলাদেশ আমেরিকা বা কানাডায় পরিনিত হতো। এ সময় রনি আরো বলেন , ডিএমপি আওয়ামীলীগের জন্য নিয়ম করে না নিয়ম শুধু করে বিএনপির জন্য। ডিএমপি যদি বলতো কেউ লাঠি-সোঠা নিয়ে রাস্তায় নামতে পারবে না যদি কেউ নাম তাহলে তাদের লাঠি তাদে জায়গা মতো ভোরে দেয়া হবে। এমন কথা যদি বলতো তাহলে মির্জা ফখরুল ডিএমপির কাছে গিয়ে তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে আসতো ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আ, লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি সঠিক সিদ্ধান্ত না দেয়, তাহলে কেউ ঢাকায় ফিরতে পারবেন না!
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।এবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, নরসিংদীর সম্মেলনে হুংকার দেওয়া হয়েছিল—কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি সঠিক সিদ্ধান্ত না দেয় তাহলে কেউ ঢাকায় ফিরতে পারবেন না! সেই সম্মেলনে নাম ঘোষণা করতে দশ মিনিটও লাগেনি।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা সভাপতি, তার থেকে যে ওহি নাজিল হয় তা আপনাদের কাছে আমরা পৌঁছে দেই। এখানে আমাদের কোনো দায়-দায়িত্ব নেই। গতকাল শনিবার ১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজিন করা হয়। সভায় অংশ নিয়ে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেন, আমাদের তেতাল্লিশ বছরের সকলের আমলনামা নেত্রীর কাছে আছে। দ্বিতীয় অধিবেশনের সিদ্ধান্ত যা আসবে সকলকে মেনে নিতে হবে। এখানে আপনাদের টেনশনের কোনো বিষয় নেই। শেখ হাসিনা যা চাইবেন তাই হবে। তিনি আরও বলেন, গতকাল ঢাকার পুলিশ কমিশনার বলেছেন—পঞ্চাশ জনের মতো জঙ্গি যারা বাড়ি থেকে পলাতক, তাদের (পুলিশ) কাছে খবর আছে যে, সহিংস ঘটনা ঘটানো হতে পারে। তাদের টার্গেট আওয়ামী লীগকেও আঘাত করা। এ কারনে উন্মুক্ত স্থানের মধ্যে কোনটা সবচেয়ে নিরাপদ তা আলোচনা করে সেটা আপনারা নির্ধারণ করবেন। মির্জা আজম বলেন, আজকের সভায় স্থান নির্ধারণ করে দুই-একদিনের মধ্যেই আরেকটি কার্যকরী কমিটির সভা দেবেন। আপনারা সকলের বক্তব্য শুনেছেন। সকলকে দেখভাল করার দায়িত্ব জেলা আওয়ামী লীগকে নিতে হবে। নিরাপত্তা সাজসজ্জার জন্য অনেকগুলো কমিটি করতে হবে। যাদের দায়িত্ব দেবেন তারা যেন দায়িত্ব পালন করেন। নয়তো সম্মেলন সঠিকভাবে হবে না। তিনি আরও বলেন, একটা সম্মেলনে অনেক বড় টার্গেট থাকে। এখানে পঞ্চাশ হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আমার ধারণা। তাই এর জন্য অনেক কাজ করতে হবে। এর জন্য বাজেটও লাগবে। সেখানে সবার অংশগ্রহণ যেন থাকে। এ সম্মেলনের ওপর অনেক কিছুই নির্ভর করবে। এগুলো…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আওয়ামী লীগকে ক্ষমতা পাকাপোক্ত করার সুযোগ সৃষ্টি করে দেন-বিএনপি
  • adminadmin
  • অক্টোবর ২, ২০২২

মাজহারুল ইসলাম।।কিছু নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করে আন্দোলনের সফলতার দ্বারপান্ত থেকে বেগম খালেদা জিয়া কে এবং তারেক রহমানকে ভিন্ন ভিন্ন ভুল তথ্য দিয়ে ২০ দলীয় জোটকে বাদ দিয়ে একতরফা আন্দোলন থেকে সরে পড়ে, আওয়ামী লীগকে ক্ষমতা পাকাপোক্ত করার সুযোগ সৃষ্টি করে দেন। শসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে ছিলেন ২০১৩-১৪ আন্দোলনের সময় তিনি সহ বিএনপির আরও কয়েকজন নেতা আওয়ামী লীগের দালাল বলে ভূষিত হয়েছেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান শমসের মবিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী হিসেবে দলের কুলা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন।পরে আওয়ামী লীগের পার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে শমসের মবিন চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ছিলেন। বিএনপির সাবেক নেতা শমশের মবিন চৌধুরীর ডাক নাম শেহেরু। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। সর্বকনিষ্ঠ ভাই শাহানের সঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ছিল অত্যন্ত ঘনিষ্ঠতা। বলতে গেলে তারা সবসময় একসঙ্গেই চলতেন।তাদের একটা গ্রুপ ছিল বিভিন্ন আকাম করে বেড়াতো।তাদের মধ্যে একজন ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ৭৪-এর ষোলই ডিসেম্বর রাতে মতিঝিলে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শেখ কামালের সাথে দলবল নিয়ে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শেখ কামালের সাথে টুকু সহ শমশের মবিন চৌধুরীর ছোট ভাই শাহানও গুলিবিদ্ধ হয়ে আহত হন। শাহান, মনির, বরকতসহ আরো অনেকে সেদিন পুলিশের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছিল।শেখ কামাল একনিষ্ঠ বন্ধু শাহানের বড় ভাই শমশের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বার্থের জন্য দলকে ভুলে গেলে পদ এবং অস্তিত্ব কিছুই থাকবেনা-পলক
  • adminadmin
  • অক্টোবর ১, ২০২২

সিংড়া প্রতিনিধি।।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পদ ও পদবী কারো জন্য স্থায়ী ঠিকানা নয়। ক্ষনস্থায়ী। স্থায়ী ঠিকানার নাম হচ্ছে আওয়ামীলীগ। স্বার্থের জন্য দলকে ভুলে গেলে পদ এবং অস্তিত্ব কিছুই থাকবেনা। আজ বাংলাদেশের যা কিছু অর্জন এবং সাফল্য সবকিছু এনে দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ। শেখ হাসিনা’র আওয়ামীলীগ। প্রতিমন্ত্রী আরও বেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্ব মানেই সফলতা। জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রী আজ শনিবার বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু সমৃদ্ধ দেশ গড়তে সোনার বাংলার ভিতও রচনা করেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথে স্বল্পোন্নত বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, দ্রুত এগিয়ে যাচ্ছে উন্নত দেশের লক্ষ্যে।তিনি ২০৪১ সালে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ায় দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। পলক আরো বলেন, যোগ্য নেতৃত্ব সব সময় রাজপথের আন্দোলনে থাকে, সম্মেলনে অংশগ্রহন করে আর নির্বাচনের মাঠে জনমতের রায়ের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। ইতিহাস, ঐহিত্য আর উন্নয়নের ধারক আওয়ামী লীগের সফল নেতা-কর্মী এভাবেই দলকে সংগঠিত করেন। সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মোঃ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদ হাসান।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
বিশ্বযোগ: যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জরুরি তলব
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা
আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ
সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প