পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে-কেন্দ্রীয় ব্যাংক
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন,সভায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একাধিক সদস্যের সমন্বয়ে অস্থায়ী প্রশাসক দল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এর মাধ্যমে ব্যাংকগুলোর প্রশাসনিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। একই সভায় বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২-এর সংশোধন খসড়ার (২০২৫) অনুমোদন হয়েছে।খসড়া কপি উপদেষ্টা পরিষদে পাঠানোর সিদ্ধান্তও হয়েছে।পরিচালনা পর্ষদের এক সদস্য জানিয়েছেন,বোর্ড সদস্যের ক্ষেত্রে দুজন ডেপুটি গভর্নরের স্থানে একজন ডেপুটি গভর্নর এবং একটি স্বতন্ত্র পরিচালক পদ বাড়িয়ে মোট ছয়টি পদ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসোশ্যাল ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে।সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। প্রসঙ্গত,এই পাঁচ ব্যাংকের ঋণের ৪৮ থেকে ৯৮ শতাংশ বর্তমানে খেলাপি।একীভূতকরণের জন্য মোট প্রয়োজনীয় অর্থ ধরা হয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা,যার মধ্যে সরকার সরাসরি দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা। সূত্রে জানা গেছে,ফার্স্ট সিকিউরিটি,ইউনিয়ন,গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।অপরদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোকে পুনর্গঠন করে আর্থিক স্থিতিশীলতা ও সরকারি তত্ত্বাবধানে আনা হবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে-বাংলাদেশ ব্যাংক
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।অর্থ পাচার রোধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ায় প্রবাসী আয় ও রপ্তানি আয়—দুটিই বেড়েছে।এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।সাধারণত এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে আসার কথা।কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।এর কারণে আজ সোমবার ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ ১২১ টাকা ৭৫ পয়সা দামে ডলার কেনা হয়েছে। ফলে চলতি অর্থবছরে এই পর্যন্ত ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কেনা হয়েছে।এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে,অন্যদিকে ডলারের দামও ১২০ টাকার ওপরে থাকছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এখন বাংলাদেশ ব্যাংক প্রতিদিন বাংলাদেশের সঙ্গে যেসব দেশের বেশি বাণিজ্য সম্পর্ক আছে,সেই দেশগুলোর মুদ্রার গতিবিধি পর্যবেক্ষণ করছে।পাশাপাশি দেশের বাজারে ডলারের সরবরাহ ও চাহিদার পাশাপাশি দামও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।এ জন্য প্রতিদিন সকালে ডলারের দাম (রেফারেন্স রেট) প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।কোনো কারণে দেশের ডলারের দাম ঘোষিত এই রেফারেন্সের চেয়ে কমে এলে ডলার কেনার জন্য নিলাম ডাকছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,জুলাই থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে।যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল,তারা নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডলার বিক্রি করেছে।এই পদক্ষেপের ফলে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি অন্যতম শর্ত ছিল।আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী, বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা, বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ২০২২ সাল থেকে বাংলাদেশে ডলারের দাম বাড়তে শুরু করে।তাতে ডলারের সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ঘাটতি দেখা দেয়।ফলে প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়।এতে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বেড়ে যায়,যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে।বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে প্রচুর ডলার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে।বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক।এই বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।ওই দিন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে,যা শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়।সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে।একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।মূলত প্রবাসী আয়,রপ্তানি আয়,বৈদেশিক বিনিয়োগ,বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায়,তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়,ঋণের সুদ বা কিস্তি পরিশোধ,বিদেশি কর্মীদের বেতন-ভাতা,পর্যটন বা শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়,তার মাধ্যমে বিদেশি মুদ্রা বেরিয়ে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার অবশিষ্ট থাকে সেটাই রিজার্ভে যুক্ত হয়। আর খরচ বেশি হলে রিজার্ভ কমে যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স,যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।আর সদ্য বিদায়ী আগস্ট মাসে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল,যা ছিল বছরের রেকর্ড পরিমাণ।…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান-অর্থ উপদেষ্টা,সালেহউদ্দিন আহমেদ
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগেও তাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে,যাতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন,আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি,যাতে কাজটি সময়মতো হয়।বলেছি,এটা চা-নাশতার টাকা।মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়।আপনারা মানুষকে সেবা দিন।মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আইটি খাতে বিদেশ নির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।তিনি বলেন, ‘অনেকে ডেভেলপমেন্টের নামে বিদেশি হার্ডওয়্যারের প্রতি ঝুঁকে পড়েন।এতে খরচও বাড়ে।বিদেশি কনসালটেন্টরা অনেক সময় কাজের চেয়ে বেশি কথা বলেন। তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজ করলেও,অনেক সময় এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকে।’ আইনজীবীদের উদ্দেশে ড. সালেহউদ্দিন বলেন,বাড়তি অর্থ আদায়ের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে কাজ করার কোনো মানে নেই। সরাসরি ভালোভাবে কাজ করলে মানুষ স্বচ্ছন্দে একই অর্থ দেবে।ভালো সেবা দিলে মানুষ তার মূল্য দিতে আপত্তি করে না।’ তিনি আরও বলেন,‘বিনা পারিশ্রমিকে কর রিটার্ন দেওয়ার কথা বলা হয়,কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।বরং নির্ভরযোগ্য সেবা দিয়ে উপযুক্ত পারিশ্রমিক নেওয়া উচিত।’ অর্থ উপদেষ্টা বলেন,আয়কর রিটার্ন পদ্ধতিকে এনবিআর অটোমেট করেছে।আয়কর আইনজীবীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।এতে রাজস্ব আদায় আরও গতিশীল হবে। অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যক্তি এবং রাষ্ট্র—উভয়ের জন্যই মঙ্গলজনক।’ সরকারি কর্মকাণ্ডে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে। যদিও এটা অন্তর্বর্তী সরকার, তবুও আমরা যে উদ্যোগ নিচ্ছি, তা ভবিষ্যৎ সরকারের জন্যও সহায়ক হবে।যারা বাইরে থেকে কিছুই দেখছেন না,তাদের হতাশ না হয়ে ইতিবাচকভাবে দেখার অনুরোধ করছি।’

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া যাবে-এনবিআর
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন,এখন দৌড়াদৌড়ি কমে যাবে,ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া যাবে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন,আগামী বছর থেকে অনলাইনে করপোরেট করের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে।এখন কেউ বলতে পারবে না অনলাইনে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে হিসাবের ভুল হয়েছে।কেননা সিস্টেম থেকেই হিসাব বের হবে।এর মাধ্যমে অডিট বা নিরীক্ষাপ্রক্রিয়াও স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা কর আইনজীবীদের উদ্দেশে বলেন,আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না।ভালো করে সেবা দিয়ে সম্মানী নিলে সমস্যা নেই,কিন্তু সেবা গ্রহীতাদের ঘোরাবেন না।এতে হয়রানি হয়।ভালো সেবা পেলে কেউ মূল্য দিতে কার্পণ্য করে না। এমনিতে সেবা নিতে অনেক ঘুরতে হয়।এ ধরনের সফটওয়্যার আদায়কারী ও করদাতা—সবার জন্য সুবিধাজনক।’ সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরা উপস্থিত ছিলেন।তাঁরা ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ক্যারিয়ার ও বিনিয়োগ নিয়ে ওয়ারেন বাফেটের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলোঃ-
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

অনলাইন।।বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। ৯৪ বছর বয়সী বিশ্বের অন্যতম সফল এই বিনিয়োগকারী বার্কশায়ার হ্যাথাওয়ের নেতৃত্ব দিয়েছেন।শক্তিশালী ব্র্যান্ড ও সহজ ব্যবসা বোঝাই তাঁর বিনিয়োগের মূলনীতি।কোকাকোলা, অ্যাপলসহ বহু বড় কোম্পানিতে তাঁর বিনিয়োগ রয়েছে। তাঁর সাধারণ জীবনযাপন, মিতব্যয়িতা ও সততার জন্য তিনি বিশ্বজুড়ে সম্মানিত।নিজের সম্পদের প্রায় সবটাই দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে বাফেট ঘোষণা দিয়েছেন,২০২৫ সালের শেষে তিনি সিইও পদ থেকে অবসর নেবেন।ব্যবসা-বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি তিনি জ্ঞান ও পরামর্শ দেওয়ার জন্যও বিখ্যাত।নতুন উদ্যোক্তা,উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা কর্মজীবনের শুরুতে থাকা যেকোনো কর্মীর জন্য যা সমানভাবে মূল্যবান। ওয়ারেন বাফেট শুধু একজন ব্যবসায়ী নন, তিনি জীবনের অভিজ্ঞতা দিয়ে পরামর্শও দেন।তাঁর এই দৃষ্টিভঙ্গি থেকে শেখা যায়, যেকোনো ব্যবসা বা জীবনযাত্রায় শুধু লাভ নয়, যুক্তিবোধ,ধৈর্য ও জীবনবোধ সমান গুরুত্বপূর্ণ।   নিচে জীবন,ক্যারিয়ার ও বিনিয়োগ নিয়ে ওয়ারেন বাফেটের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো—   জীবন নিয়ে পরামর্শ ১. জীবনের খারাপ দিক নিয়ে বেশি চিন্তা করবেন না। জীবনে খারাপ মুহূর্ত আসে,তবে তাতেও জীবন চমৎকার হতে পারে। ২. অত্যন্ত ধনী মা–বাবারা সন্তানদের এত সম্পদ দিয়ে যান, যাতে তারা যা খুশি করতে পারে, কিন্তু এত সম্পদ দেওয়া ঠিক নয় যে, তারা কিছুই করতে পারবে না। ৩. খ্যাতি তৈরি করতে ২০ বছর লাগে,কিন্তু তা নষ্ট করতে লাগে মাত্র পাঁচ মিনিট। ৪. জীবনযাপনের খরচ আর জীবনের মান এক জিনিস নয়, এই দুটি এক করে দেখবে। ৫. সমাজের যে সমস্যা অন্যরা ফেলে গেছে, সে সমস্যা নিয়ে মানবদরদিরা কাজ করেন। এসব সমস্যা কঠিন, তাই এসব বিষয়ে খুব কঠোর হবেন না। ক্যারিয়ার নিয়ে পরামর্শ ১. মানুষ যেন এমন ক্ষেত্র বেছে নেন এবং এমন মানুষের সঙ্গে কাজ করেন,যাঁদের সঙ্গে টাকার প্রয়োজন। ২. আপনি কার সঙ্গে যুক্ত, সেটা অত্যন্ত…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এর আগে, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।   প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৯ দিনে ১০১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে এক বিলিয়ন ডলারের (১০১ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। আজ বুধবার  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান,সেপ্টেম্বরের ৯ দিনে ১০১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে,যা গত বছরের (২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ দিন) একই সময়ের চেয়ে ১৮ কোটি ৫০ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ৯ দিন পর্যন্ত ৫৯১ কোটি ৮০ লাখ ডলার,যা গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৪৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৯৪ কোটি ৭০ ডলার বেশি এসেছে,যা প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।আর গত আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল,যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার,যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।উল্লেখ্য,২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল জুলাইয়ে ১৯১.৩৭ কোটি ডলার,আগস্টে: ২২২.১৩ কোটি ডলার,সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি ডলার,অক্টোবরে: ২৩৯.৫০ কোটি ডলার,নভেম্বরে: ২২০ কোটি ডলার,ডিসেম্বরে: ২৬৪ কোটি ডলার,জানুয়ারিতে ২১৯ কোটি ডলার,ফেব্রুয়ারিতে: ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার,এপ্রিলে: ২৭৫ কোটি ডলার,মে মাসে ২৯৭…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রপ্তানি বাণিজ্যের সহজ করতে নির্দেশনা জারি করা হয়েছে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।আমদানি করা পণ্যের ঘোষণায় প্রদত্ত এইচএস কোড ও পণ্যের বর্ণনা কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিনে পরীক্ষায় ভিন্নতর প্রমাণিত হলেও বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মালামাল খালাস সহজ করা হচ্ছে। রপ্তানি বাণিজ্যের সহজ করতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এনবিআর নির্দেশনায় বলা হয়েছে,প্রায়ই বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্য ও ঘোষণায় প্রদত্ত কোডের সঙ্গে কায়িক পরীক্ষায় নিরূপিত কোডের অমিল দেখা দেয়।ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। এতে রপ্তানির নির্ধারিত সময়সূচি বিঘ্নিত হয়।এমন পরিস্থিতি নিরসনে নতুন নির্দেশনা কার্যকর করা হয়। নির্দেশনা অনুযায়ী,বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানি করা পণ্যের ঘোষণা জমা দেওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড নির্ধারণ করলে—যদি প্রাপ্ত কোডের প্রথম চার ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত এইচএস কোডের প্রথম চার ডিজিটের সঙ্গে মিলে যায়,তাহলে অঙ্গীকারনামা দাখিল সাপেক্ষে দ্রুত পণ্য খালাস করা যাবে। এ ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড নির্ধারণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএসের মাধ্যমে সর্বোচ্চ দুই দিনের মধ্যে নতুন কোড প্রাপ্যতায় অন্তর্ভুক্ত করে পণ্য খালাস করতে পারবে। এইচকোড নিয়ে হয়রানি হচ্ছে,এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।এই জটিলতায় অনেক ব্যবসায়ীর পণ্য বন্দরে আটকে আছে বলে অভিযোগ করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) এক ব্যবসায়িক সমাবেশে ব্যবসায়ী নেতারা ও অর্থনীতিবিদরা এ ধরনের অভিযোগ তোলেন।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এে সিদ্ধান্ত নেয় এনবিআর।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি সংকটগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের লক্ষ্যে পাঁচটি সংকটগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।যাকে আর্থিক খাত স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রণীত ব্যাংক রেজোল্যুশন অর্ডিন্যান্স ২০২৫ এর অধীনে প্রণীত এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ৩৫ হাজার ২০০ কোটি টাকা মূলধন প্রয়োজন হবে।এর মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা দেবে সরকার এবং ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাতিষ্ঠানিক তহবিল ও প্রাতিষ্ঠানিক আমানতকে রূপান্তরের মাধ্যমে। একীভূতকরণের জন্য নির্ধারিত পাঁচটি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ইউনিয়ন ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশের ব্যাংক খাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ।কর্মকর্তারা জানিয়েছেন,এই উদ্যোগের উদ্দেশ্য ব্যয়বহুল লিকুইডেশন বা অবসায়ন প্রক্রিয়া এড়িয়ে চলা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনা। একই সঙ্গে এটি বেসরকারিভাবে পরিচালিত ইসলামি ব্যাংকগুলোর গভীর সংকটকেও তুলে ধরেছে,যেগুলোর অনেকগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী কনগ্লোমারেট বা ব্যবসায়িক গ্রুপের সঙ্গে যুক্ত ছিল,যাদের বিরুদ্ধে তহবিল পাচারের অভিযোগ রয়েছে।সরকারের কমিশন করা ফরেনসিক অডিটে গুরুতর অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে— তিনটি ব্যাংকের খেলাপি ঋণের হার ৯০ শতাংশেরও বেশি। নিয়ন্ত্রক সংস্থার মতে,বছরের পর বছর দুর্বল তদারকির পর একীভূতকরণই এখন একমাত্র কার্যকর উপায়। গতকাল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ব্যাংক রেজোল্যুশন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী,অর্থসচিব মো. খাইরুজ্জামান মজুমদার,অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারক এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি অংশ নেন।এছাড়া ডেপুটি গভর্নর মো. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রক্রিয়া বাস্তবায়নে পরিকল্পনা ও তদারকির জন্য কবির আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।বৈঠক শেষে তিনি বলেন,আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি