অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য কোন ধাপে কী কী করতে হবে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ২৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।আয়কর আইনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি হয়েছে।এ আদেশ অনুযায়ী,২০২৫–২৬ অর্থবছর থেকে সব ব্যক্তিশ্রেণির করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।এই নির্দেশনা গত ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং চলতি অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা নির্ধারিত আছে আগামী ৩০ নভেম্বর। যাঁদের অনলাইন রিটার্ন দিতে হবে না নিচের শ্রেণির করদাতাদের ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। ১. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা,২. সনদ দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম করদাতা,৩. বিদেশে কর্মরত ব্যক্তি ও ৪.মৃত করদাতার আইনগত প্রতিনিধি। কোথায় ও কীভাবে দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই নির্দেশনার আলোকে এখন থেকে প্রত্যেক করদাতাকে প্ল্যাটফর্মের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে।কিন্তু বাস্তবতা হলো,আমাদের অনেকের কাছেই অনলাইনে রিটার্ন প্রস্তুত ও দাখিল করার প্রক্রিয়াটি এখনো নতুন।তাই চলুন জেনে নিই,ধাপে ধাপে কীভাবে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। প্রথমে নিবন্ধন অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে ভিজিট করুন এবং e-return অপশনে ক্লিক করুন। যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে,তবে ‘I am not yet registered’ নির্বাচন করুন।এরপর আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোড কনফার্ম করার পর পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন শেষ হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সাতটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার আয়কর রিটার্নটি অনলাইনে ‘সাবমিশন’ করতে পারবেন। আসুন জেনে নিই,অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য কোন ধাপে কী কী করতে হবে। প্রথম ধাপ: অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যাসেসমেন্ট ইনফরমেশন ট্যাবে ক্লিক করলে আপনার অনলাইন ফরম খুলবে। এখানে স্বনির্ধারণী রিটার্ন জমা, প্রযোজ্য করবর্ষ ও আয়বর্ষ স্বয়ংক্রিয়ভাবে পূরণ থাকবে। এরপর আপনাকে আপনার আবাসী নাকি অনাবাসী,তা নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট আয়ের বর্ষে কোনো করমুক্ত…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২৭ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন,চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার।গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার।অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন,ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে।তাদের মতে,হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। গত অর্থবছর ২০২৪-২৫ সালের মার্চে এককালীন সর্বোচ্চ রেমিট্যান্স ৩২৯ কোটি ডলার এসেছে,যা ছিল বছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার,যা আগের অর্থবছর ২০২৩-২৪-এর তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল,যা ছিল বছরের রেকর্ড পরিমাণ।আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার,যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাইয়ে ১৯১.৩৭ কোটি ডলার,আগস্টে ২২২.১৩ কোটি ডলার,সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি ডলার,অক্টোবরে ২৩৯.৫০ কোটি ডলার,নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার।এ ছাড়া জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান,পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে থাকা ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।এদিকে ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া অবসায়ন বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংককে যে কোনো আদেশ-নির্দেশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক পরিপালন করতে বাধ্য।এমন সব বিধান রেখে অকার্যকর ব্যাংক অবসায়ন বা একীভূতকরণের লক্ষ্যে একটি নতুন নীতিমালা তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে নীতিমালার খসড়া তৈরি শেষ।এটি অচিরেই চূড়ান্ত করে সার্কুলার আকারে জারি করা হবে। খসড়ায় বলা হয়,ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নিজস্ব শরিয়াহ বোর্ড গঠন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।আলোচিত নীতিমালার আওতায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশের আওতায় যে কোনো সময় যে কোনো বিধিবিধান যুক্ত করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়,নীতিমালাটি এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে যে কোনো ব্যাংক এটির সঙ্গে তাদের আর্থিক অবস্থার তুলনা করলেই বুঝতে পারবে কখন কোন স্তরে পৌঁছাবে।ব্যাংকটিকে কীভাবে তদারকি করা হবে।ব্যাংকগুলো যদি আগে থেকেই নিজেদের অবস্থা সম্পর্কে বুঝতে পেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে তবে তারা নিজেদের অবনতি রোধ করতে পারবে।সে লক্ষ্যে ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ জারি হয়েছে।পাশাপাশি এর আওতায় নতুন নীতিমালা করা হচ্ছে। খসড়ায় আরও বলা হয়েছে,যখন কোনো ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না,নিজস্ব ভিত্তিতে দৈনন্দিন কার্যক্রম চালাতে পারবে না,তখন ওই ব্যাংককে পুনর্গঠন,অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ বা অবসায়নের পদক্ষেপ নেওয়া হবে।এ পদক্ষেপ নেওয়ার আগে ব্যাংককে আর্থিক অবস্থার উন্নয়নের জন্য দুই মাস সময় দেওয়া হবে।এর মধ্যে ব্যাংক দৈনন্দিন কার্যক্রম চালাতে না পারলে ওইসব পদক্ষেপ নেওয়া হবে।কোনো ব্যাংক রেজ্যুলেশনের আওতায় এলে সেখানে প্রশাসক বসাতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান,পর্ষদ ও এমডি বা অন্য স্তরের যে কোনো কর্মকর্তার নিয়োগ বাতিল করতে পারবে।বিদ্যমান শেয়ারহোল্ডার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কাজ ভালো করলে তিন মাসের মূল (বেসিক) বেতনের সমান উৎসাহ বোনাস
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।কাজ ভালো করলে তিন মাসের মূল (বেসিক) বেতনের সমান উৎসাহ বোনাস বা উৎসাহ ভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক,তফসিলি বিশেষায়িত ব্যাংক,অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা।এ জন্য নির্ধারিত পাঁচটি সূচকে কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে,বিদ্যমান উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা যুগোপযোগী করা সমীচীন ও প্রয়োজনীয় প্রতীয়মান হওয়ায় নতুন এ নির্দেশিকা জারি করা হয়েছে।নির্দেশিকাটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় প্রজ্ঞাপনে জানানো হয়,রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক,তফসিলি বিশেষায়িত ব্যাংক, ্অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে সূচক নির্ধারণ করা হয়েছে।কীভাবে সূচক পরিমাপ করা হবে,তার নমুনা ছকও দেওয়া হয়েছে। ্উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রমের প্রকৃতি বিবেচনায় গ্রুপভিত্তিক মূল্যায়ন সূচক ও ভার নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচকে পারফরম্যান্স মূল্যায়নে মোট ৪০ নম্বরের কম হলে কোনো উৎসাহ বোনাস দেওয়া হবে না।কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের অবলোপনকৃত ঋণ না থাকলে সে সূচকে শূন্য নম্বর পাবে।তবে অন্য সূচকের নম্বর ১০০-এ রূপান্তর করে মোট নম্বর নির্ধারণ করা হবে।মোট প্রাপ্ত নম্বর ৪০-৪৯ হলে ১টি, ্৫০-৫৯ হলে ১ দশমিক ৫টি,৬০-৬৯ হলে ২টি, ৭০-৭৯ হলে ২ দশমিক ৫টি এবং ৮০ বা তার বেশি হলে সর্বোচ্চ ৩টি উৎসাহ বোনাস দেওয়া হবে।আর্থিক হিসাব বছরের শেষ মাসের মূল বেতন হবে একটি উৎসাহ বোনাসের ভিত্তি।ফলে ভালো পারফরম্যান্সে কর্মীরা তিন মাসের মূল বেতনের সমান ভাতা পাবেন। নির্দেশনা অনুযায়ী,রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে উৎসাহ বোনাস দেওয়া হবে। বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন নিতে হবে।কোনো তফসিলি ব্যাংক আমানত গ্রহণ কার্যক্রম শুরু না করা পর্যন্ত অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে কর্মীরা উৎসাহ বোনাস পাবেন।এ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ বন্ধ
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার থেকে শিওরক্যাশের সেবা পাবেন না গ্রাহকেরা। এর পরিবর্তে নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশ চালু করতে যাচ্ছে রূপালী ব্যাংক।অবশ্য এর জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহকদের। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় দৈনিক পত্রিকা বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে।যদিও কেন ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ বন্ধ হলো,সেটি বলা হয়নি।ব্যাংক কর্তৃপক্ষ বলেছে,রূপালী ব্যাংকের বর্তমান মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ আজ শুক্রবার থেকে বন্ধ হবে।২৫ সেপ্টেম্বর ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশ চালু হচ্ছে।আজ থেকে আগামী বুধবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জানা যায়,শিওরক্যাশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিপাকে ছিল রূপালী ব্যাংক।বেসরকারি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের সেবা শিওরক্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা শুরু করেছিল রূপালী ব্যাংক।এর মাধ্যমে সারা দেশে বৃত্তি,ভাতা বিতরণ,ভর্তুকি প্রদানসহ মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। করোনার পর হঠাৎ সেবার ধরন পরিবর্তনের উদ্যোগ নেয় প্রগতি সিস্টেমস।মোবাইল ব্যাংকিং সেবা না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এতে রূপালী ব্যাংক বিপদে পড়ে যায়। পরবর্তী সময়ে প্রগতি সিস্টেমও শিওরক্যাশের ডেটা সেন্টারসহ সব সিস্টেম রূপালী ব্যাংকের কাছে হস্তান্তর করে।তখন সিদ্ধান্ত হয়,রূপালী ব্যাংক কর্মকর্তারা দক্ষতা অর্জন করে শিওরক্যাশ সেবাটি চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন।টিকে থাকলে পরে এ সেবার নামেও পরিবর্তন আনবে ব্যাংকটি।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১৬ দিনে ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনে ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার ৪১০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,সেপ্টেম্বরের ১৬ দিনে ১৬৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।গত বছরের একই সময়ের চেয়ে যা ৩৭ কোটি ১০ ডলার বেশি।গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার এসেছে।গত ২০২৪-২৫ অর্থবছরে যা এসেছিল ৫৪৪ কোটি ডলার।অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ১৩৩ কোটি ৩০ ডলার বেশি এসেছে।প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স,যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।আর সদ্য বিদায়ী আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল,যা ছিল বছরের রেকর্ড। আর পুরো অর্থবছরজুড়ে (২০২৪-২৫) প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার,যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।উল্লেখ্য,২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার,সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার,অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার,নভেম্বর: ২২০ কোটি ডলার,ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার,জানুয়ারি: ২১৯ কোটি ডলার,ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার,মার্চ: ৩২৯ কোটি ডলার,এপ্রিল: ২৭৫ কোটি ডলার,মে: ২৯৭ কোটি ডলার এবং জুন: ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৩৫ লাখ টাকা ঘুষ বিনিময়ে ২৯৯ কোটি টাকার আয়কর মাত্র ৩৩ কোটি টাকা
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।একটি প্রতিষ্ঠানের ২৯৯ কোটি টাকার আয়কর মাত্র ৩৩ কোটি টাকায় নামিয়ে দেওয়ার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে।গোয়েন্দা তদন্তে জানা গেছে,এই অনিয়মের বিনিময়ে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। এ ঘটনায় নোয়াখালীর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩-এর যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।ফরিদপুর কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে,জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের দুই করবর্ষে ২৯৯ কোটি টাকা কর নির্ধারণ করা হয়।নিয়ম অনুযায়ী আপিলের পর ট্রাইব্যুনাল সংশোধিত কর নির্ধারণ করে সংশ্লিষ্ট কর অঞ্চলে পাঠায়।কিন্তু তখন উপ-কর কমিশনার হিসেবে দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম কোম্পানিকে কর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৩০ লাখ টাকা ঘুষ নেন। পরে পদোন্নতি ও বদলির সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার মাসুদুর রহমানকে দিয়ে অর্ডারশিট তৈরি করান।এতে ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে ২৯৯ কোটি টাকার কর কমে দাঁড়ায় মাত্র ৩৩ কোটি টাকা। গোয়েন্দা তদন্তে প্রমাণিত হয়েছে,এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেঞ্জ বা কমিশনারের অনুমোদনও নেওয়া হয়নি।মাত্র দুই দিনের মধ্যে ব্যাক ডেটে অর্ডারশিটে সই করে কোম্পানিকে ২৬৬ কোটি টাকার কর কমানো হয়।এই প্রক্রিয়ায় জাহাঙ্গীর আলম ৩০ লাখ এবং মাসুদুর রহমান ৫ লাখ টাকা ঘুষ নেন। তবে মোহাম্মদ মাসুদুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন,জাহাঙ্গীর আলমের অনুরোধে অর্ডারশিট তৈরি করেছি,তার বাইরে কিছু জানি না।’ ঢাকা কর অঞ্চল-১৮-এর কমিশনার বিষয়টি নজরে এনে তদন্তে পাঠান।এনবিআরের গোয়েন্দারা যাচাই শেষে অনিয়মের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় এবং মেসেজেও কোনো সাড়া মেলেনি। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারায় জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।আর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী,১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার।আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার।আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। সোনালি পেপারের শেয়ার কারসাজি ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা,ছয় অডিট ফার্মকে তলব এর আগে গত ৭ সেপ্টেম্বর আকুর বিল পরিশোধ করা হয়। এতে রিজার্ভ কমে দাঁড়ায় ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। এরপর রিজার্ভ ওঠানামা করলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ আজ ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য,মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে,তা হ‌লো ব্যয়যোগ্য রিজার্ভ।এ তথ্য আনুষ্ঠানিক প্রকাশ ক‌রে না কেন্দ্রীয় ব্যাংক।সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার,ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পিটার হাস কোন কোম্পানিতে আছেন,তা ভালো করে জানিও না-সালেহউদ্দিন আহমেদ
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয় আন্তর্জাতিক বাজার যাচাই করে।যুক্তরাষ্ট্র,সৌদি আরব,চীন, সিঙ্গাপুর—যে দেশ থেকেই আনা হয় না কেন,তুলনামূলক দর দেখা হয়।বিষয়টি এত সহজ নয় যে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে কাজ দিয়ে দেওয়া হবে।আর পিটার হাস কোন কোম্পানিতে আছেন,তা ভালো করে জানিও না আমরা।’ আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল,এলএনজি আমদানিতে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কি না। মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অ্যাকসিলারেট এনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা। বিভিন্ন দেশের ২৩টি কোম্পানি থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করছে।এর মধ্যে অ্যাকসিলারেট এনার্জিও রয়েছে। কর্মসংস্থানকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন,বেশি কর্মসংস্থান হয় বেসরকারি খাতে।ব্যবসা–বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায়,সেটা অবশ্যই প্রভাব পড়ে। ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল,এখন একটু ভালো হয়েছে।’ যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার ২০ শতাংশ থেকে আরও কমবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর।তারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে দেখছে।সেখানে মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি।’ সার আমদানি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।এ নিয়ে কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টা দেখছি।চট করে ব্যবস্থা নেব না।বিস্তারিত জানি না,সার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন
  • newadminnewadmin
  • সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন নিশ্চিত করা হয়েছে। এছাড়া,দ্বিতীয় সচিবের আরেকটি প্রজ্ঞাপনে ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে,গত সোমবার এনবিআর আরও ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল।দেশের রাজস্ব সংস্থা এনবিআরে গত কয়েক মাস ধরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক রদবদল চলছে। এদিকে,এনবিআরের কিছু কর্মকর্তা ও কর্মচারী,যারা প্রতিষ্ঠান বিলুপ্তির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন,তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এই বদলি ও পদায়নের প্রক্রিয়া মূলত প্রতিষ্ঠানটি আরও কার্যকর এবং জনমুখীভাবে পরিচালিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি ভিত্তিহীন: উপ-প্রেস সচিব
আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনের নিয়োগ