গাইবান্ধা বোনারপাড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
  • adminadmin
  • জুন ২২, ২০২২

গাইবান্ধা প্রতিনিধিঃ-গাইবান্ধা বোনারপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়ার সোনাতলা শাখার অধীনে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়ায় ৭ম এটিএম বুথের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনাল হেড জনাব মোঃ রেজাউল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ তৌহিদ রেজা। এছাড়াও সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অফিসার জনাব মোঃ শাহ্ রনজু, ইসলামী ব্যাংক বোনারপাড়া এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব মোঃ আহসান কবীর। উদ্বোধনকালে প্রধান অতিথি জনাব মোঃ রেজাউল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সোনাতলা শাখার অধীনে আজ আমরা ৭ নাম্বার এটিএম বুথ স্থাপন করলাম। আশাকরি এ এলাকার মানুষজন এর সুফল ভোগ করবে।‘ ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ তৌহিদ রেজা বলেন, ‘ইদের আগে মানুষ যেনো নির্বিগ্নে টাকা তুলতে পারে এজন্য আমরা এটিএম বুথ স্থাপন করলাম।‘ আরও উপস্থিত ছিলেন সাঘাটা চাউল কল সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন প্রধান, রাজনীতিবিদ মোহাম্মদ আলী, বিআরডিবির সভাপতি মঞ্জুর মোরশেদ, ডাঃ এনামুল হক, হাসানুর রহমান সৈকতপ্রমুখ। এসময় স্থানীয় লোকজন বোনারপাড়ায় পুর্নাঙ্গ একটি ইসলামী ব্যাংকের শাখার দাবি জানায়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ডিএনসিসির কর পরিশোধ করা যাবে
  • adminadmin
  • মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক:- অর্থবছরে রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও আগামী জুন মাস পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) করদাতারা কর পরিশোধ করতে পারবেন। শনিবার (৭ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিষয়টি নিয়ে একটি অফিস আদেশ জারি করেছে ডিএনসিসি সচিব মোহম্মাদ মাসুদ আলম ছিদ্দিক। মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে করদাতারা হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর নিয়মিত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিতে পারবেন। এ জন্য ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে এই বিভাগ শনিবারে খোলা থাকবে। জানা গেছে, হোল্ডিং ট্যাক্সসহ ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি, ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া, সালামি ইত্যাদি বিষয়গুলোর জন্য ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব বিভাগ সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে। সেই সঙ্গে এ কার্যক্রম আগামী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত পরিচালিত হবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৫৯ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজ
  • adminadmin
  • মে ৬, ২০২২

(চট্টগ্রাম ব্যুরো প্রধান):-চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৫৯ হাজার ৪৪ টন পাম ও সয়াবিন তেল নিয়ে পৌঁছেছে ৫টি জাহাজ। ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এসব তেল চট্টগ্রাম বন্দর এসে পৌঁছে। শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। তিনি বলেন, ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে পাঁচটি জাহাজ ৫৯ হাজার ৪৪ টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রামে বন্দরে এসেছে। এরমধ্যে ওরিয়েন্ট চ্যালেঞ্জের খালাস শেষ হয়েছে৷ আর বাকি চারটি জাহাজের তেল খালাস প্রক্রিয়া চলছে। বন্দর সূত্রে জানা গেছে, ২১ হাজার টন তেল নিয়ে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, ৭ হাজার টন নিয়ে এনএস স্টিলা, ৭ হাজার ৭৯৯ টন নিয়ে এমটি প্রাইড ও ১১ হাজার ২৪৫ টন নিয়ে সানজিন জাহাজ, ১২ হাজার টন পাম তেল নিয়ে এমটি সুমাত্রা বন্দরে এসেছে। ওরিয়েন্ট চ্যালেঞ্জ ও এনএস স্টেলা নামে দুটি জাহাজে আর্জেন্টিনা থেকে অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে। এমিটি প্রাইড, এমটি সানজিন ও এমটি সুমাত্রা নামে তিনটি জাহাজ ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত পাম তেল নিয়ে এসেছে বলে জানা গেছে। এস আলম গ্রুপ, সিটি গ্রুপ ও টিকে গ্রুপসহ কয়েকটি গ্রুপ এসব পাম ও সয়াবিন তেল আমদানি করেছে বলে জানা গেছে। টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোহাম্মদী ট্রেডিংয়ের অপারেশন ম্যানেজার (শিপিং) আরিফ জানান, ১২ হাজার টন পাম তেল নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। টি কে গ্রুপের জন্যই এ তেল আনা হয়েছে। জাহাজটি আজ দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজই জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেহেন্দিগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা-কথিত বিচারের নামে ধামাচাপা!!
  • adminadmin
  • মার্চ ৩১, ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি আঃ মন্নান শেখ(৬০)পিতা সেকান্দার আলী শেখ মঙ্গলবার(৮ফেব্রুয়ারি)দুপুর দেড়টায় শ্রীপুর স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী মোকতার খানের শিশুকন্যা ছদ্মনাম মীম(১০)কে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে দিলিপ বাবুর পানের বরজের খড়-কুটার আড়ালে নিয়ে হাতে ২০টাকা ধরিয়ে দিয়ে পরনের সেলোয়ার-কামিজ ছিঁড়ে ধর্ষনের চেষ্টা করে।মীমের আত্মচিৎকার শুনে স্হানীয়রা গিয়ে উদ্ধার করে। মীমের মা ফাহিমা বেগম মন্নান শেখের ভাগ্নিয়া শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার কাছে গিয়ে বিচার চান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকরা ভিকটিম ও প্রত্যাক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড পূর্বক পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন। অভিযুক্তের ছেলে আঃ রাজ্জাক শেখের নেতৃত্বে ১৫জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ভিকটিম ও তার পরিবারের ৪জনকে তুলে নিয়ে যান।এসময় চৌকিদার ফকরুল,রাসেলকে মারধর করে।বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেলের নেতৃত্বে কথিত শালিসগনরা মীমের বিয়ে দেয়ার সকল দায়িত্ব নেন।ভিকটিমের চিকিৎসা খরচ ২০ হাজার টাকা দেন। ভিকটিমের পিতা মোকতার খান সাংবাদিকদের বলেন,আমরা গরীব মানুষ এদেশে থাকতে পারবো না।ইজ্জত বাঁচেনা। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি অভিযুক্ত আঃ মন্নান শেখ শ্রীপুর ইউপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্হিতিতে ঘুরে বেড়ান।সাংবাদিকরা অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে,সে বলেন ২১দিন পর ধর্ষনের আলামত থাকেনা।আমার বিরুদ্ধে অভিযোগ প্রমান করতে পারবেনা।অভিযোগকারী প্রমান না করতে পারলে,তারই সাজা হবে। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল সাংবাদিকদের জানিয়েছেন,চেয়ারম্যান হারুন মোল্লা শুধু ষড়যন্ত্রের জাল বুনছে।যাকে টাকায় কেনা যায়।সে আবার পাল্লা করতে চায়।ওর সবকিছু জনগনের।ঘর-বাড়ি,টিন জমি সরকারী।আমার লোকজনকে মামলায় জড়িয়ে ওর দূর্নীতি ও অপরাধ কর্মকান্ড ধামাচাপা করতে চায়। এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানান,আমার কাছে ভিকটিম ও ভিকটিমের মা এসে অভিযোগ করছে।ভিডিওচিত্র আছে। মেহেন্দিগঞ্জ থানার ওসিসহ কতিপয় পুলিশ রুবেল কাজীর ক্রয়কৃত গোলাম।মাসোহারা বানিজ্য করছে। পুলিশের এসপি,ওসির কোন বক্তব্য পাওয়া…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের