পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক
  • newadminnewadmin
  • নভেম্বর ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দেশের সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে।এই নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।বাংলাদেশ ব্যাংক ও সরকার এ কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে।বাংলাদেশ ভ্রমণ সরকারি সূত্র জানিয়েছে,একীভূত করা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ইউনিয়ন ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।নতুন ব্যাংকটি এই পাঁচটি ব্যাংককে অধিগ্রহণ করবে এবং প্রাথমিকভাবে সরকারি খাতের ব্যাংক হিসেবে পরিচালিত হবে।সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যেই ব্যাংকগুলোর জনবল,শাখা নেটওয়ার্ক,আমানত ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু করেছেন।কর্মকর্তারা বলছেন,জেলা শহরগুলোর একাধিক শাখা পুনর্বিন্যাসের মাধ্যমে এক বা দুটি শাখা রাখা হবে এবং বাকি শাখা অন্য উপজেলায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে নতুন ব্যাংকের জন্য সরকার গঠিত কমিটি সংঘবিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। এরপর আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটি নিবন্ধিত হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৯ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী,নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা,যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি। সরকারের অংশীদারিত্বে নগদ ১০ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, একীভূত প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায়, প্রযুক্তি বিভাগ, নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যে এই পাঁচ ব্যাংকের শাখাগুলো নতুন নামে পরিচিত হবে। এতে দেশের ইসলামী ব্যাংকিং খাতের পুনর্গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতঃ-তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ
  • newadminnewadmin
  • অক্টোবর ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটারও জব্দ করেছে তদন্ত কমিটি। কেন্দ্রীয় ব্যাংকের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বুধবার (২৯ অক্টোবর) এই পদক্ষেপ নেয়। পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদফতরের সার্ভার ও তথ্য-প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে জানা গেছে,সম্প্রতি মতিঝিল অফিস থেকে কেনা ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র একটি জালিয়াত চক্র ভুয়া লেনদেনের মাধ্যমে আত্মসাৎ করে। সঞ্চয়পত্রটি কেনা হয়েছিল অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখা থেকে,কিন্তু টাকা চলে যায় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার আরিফুর রহমান নামে এক ব্যক্তির হিসাবে।পরে তিনি ঢাকার শ্যামলী শাখা থেকে নগদ অর্থ তুলে নেন। একই পদ্ধতিতে আরও দুটি লেনদেনে ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবে ৩০ লাখ এবং এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়।তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে শেষ মুহূর্তে ওই লেনদেনগুলো স্থগিত করা হয়।পরে বিএফআইইউ তিনটি সন্দেহজনক হিসাবই জব্দ করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে,কীভাবে এই জালিয়াতি সংঘটিত হয়েছে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সার্ভার হ্যাকিং বা সার্ভারে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থাকা কেউ এতে জড়িত থাকতে পারেন। কারণ,সঞ্চয়পত্রের কেন্দ্রীয় সার্ভারভিত্তিক সিস্টেমে প্রতিটি লেনদেনের সময় গ্রাহকের নিবন্ধিত নম্বরে একবারের পাসওয়ার্ড (ওটিপি) যায়।কিন্তু সংশ্লিষ্ট তিনটি ঘটনায় কোনও ওটিপি পাঠানো হয়নি। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি পরিকল্পিত জালিয়াতি।কীভাবে এ ঘটনা ঘটেছে,তা উদ্ঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।” এদিকে,এই ঘটনার পর জাতীয় সঞ্চয় অধিদফতরের এনএসসি সার্ভার ও সংশ্লিষ্ট ব্যাংক সংযোগে নতুন করে নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসলামী ব্যাংকের মুনাফা ৬৬ শতাংশ কমে ৯৯.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে
  • newadminnewadmin
  • অক্টোবর ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে,চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমে ৯৯.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে,এই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৬২ টাকা। শুধু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২০ টাকা।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা পূর্ণ মন্ত্রীর সমান
  • newadminnewadmin
  • অক্টোবর ২৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে দেশের একজন পূর্ণ মন্ত্রীর সমান।আর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি কমবে।এ ছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ হবে ‘সার্চ’ বা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এ কথা বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছেন,দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ,অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে গভর্নর আলাদা চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন,বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার,১৯৭২ সংশোধন করে এ অধ্যাদেশ করা হচ্ছে।অধ্যাদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপদেষ্টা ও সচিবদের সহযোগিতা চান তিনি। চিঠিতে গভর্নর বলেছেন,এ ধরনের সংশোধন আনতে অতীতে একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক।কিন্তু রাজনৈতিক কারণ ও প্রশাসনিক সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন করা যায়নি।এ অর্ডার সংশোধন করার জন্য বর্তমান সময়টিই সবচেয়ে উপযুক্ত।এটি করা গেলে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃতি লাভ করবে। সংশোধন করা গেলে আর্থিক খাতে অতীতের ভুল ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে দৃঢ় আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলেও জানান গভর্নর। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা রাষ্ট্রাচারের মর্যাদাক্রমে গভর্নরের অবস্থান এখন সচিবদের ওপরে।তবে মন্ত্রিপরিষদ সচিবের নিচে।অ্যাটর্নি জেনারেল,মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং গভর্নরের অবস্থান একই। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মুদ্রানীতি তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।সাধারণত কেন্দ্রীয় ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়,যাতে তারা স্বাধীনভাবে নীতি নির্ধারণ করতে পারে।কর্তৃত্ববাদী সরকারের সময় কোনো কোনো দেশে দেখা গেছে,কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে রাষ্ট্রপ্রধান বা সরকারের দ্বন্দ্ব তৈরি হয়েছে।অবশ্য বাংলাদেশে সাম্প্রতিক অতীতে গভর্নর পদে থাকা ব্যক্তিদের সরকারের আজ্ঞাবহ হিসেবে ভূমিকা রাখতেই বেশি…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অনলাইনে রিটার্ন দেওয়া আরও সহজ হলোঃ-
  • newadminnewadmin
  • অক্টোবর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।অনলাইনে রিটার্ন জমা দিলে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না।শুধু ওই সব প্রয়োজনীয় কাগজের তথ্য দিলেই হয়।ফলে অনলাইনে রিটার্ন দেওয়া আরও সহজ হলো। চলতি অর্থবছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।রিটার্ন দেওয়ার সময়সীমা হলো ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে,অনলাইনে রিটার্ন দিলে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। এনবিআর সূত্রে জানা গেছে,গত সপ্তাহ পর্যন্ত সাড়ে আট লাখ রিটার্ন অনলাইনে জমা পড়েছে। কাগজের পরিবর্তে তথ্য যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে করদাতা ই-রিটার্নে তাঁর আয়, ব্যয়,সম্পদ ও দায়ের তথ্য জমা দিতে হয়,সেসব কাগজপত্র ও দলিলাদি করদাতাকে নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। কারণ,কর কর্মকর্তারা যদি ওই ব্যক্তির রিটার্ন নিরীক্ষায় ফেলেন,তাহলে প্রমাণ হিসেবে এসব কাগজপত্র চাইতে পারেন। এ ছাড়া অন্য কোনো কারণেও কর কর্মকর্তারা কাগজপত্র দেখতে চাইতে পারেন। যেসব দলিলের তথ্য প্রয়োজন অনলাইনে রিটার্ন জমার সময় নিজের প্রয়োজন অনুসারে কিছু কাগজপত্রের তথ্য লাগবে।যেসব কাগজপত্রের তথ্য লাগবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ,ভাড়ার চুক্তিপত্র, পৌর করের রসিদ,বন্ধকি ঋণের সুদের সনদ,মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ,মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট,সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট। বিনিয়োগ করে কর রেয়াত পেতে চাইলেও কিছু কাগজপত্র লাগবে।যেমন জীবন বিমার কিস্তির প্রিমিয়াম রসিদ,ভবিষ্য তহবিলে দেওয়া চাঁদার সনদ,ঋণ বা ডিবেঞ্চার,সঞ্চয়পত্র, শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র,ডিপোজিট পেনশন স্কিমে (ডিপিএস) চাঁদার সনদ,কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ, জাকাত তহবিলে দেওয়া চাঁদার সনদ। কীভাবে অনলাইনে জমা দেবেন সব করদাতা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন https://www.etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে জমা দিতে হবে। অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঢাকার মানুষের গড়ে মাথাপিছু আয় বর্তমানে ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার
  • newadminnewadmin
  • অক্টোবর ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা জেলার মানুষের গড়ে মাথাপিছু আয় বর্তমানে ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার। এটি দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দুই গুণের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত অর্থবছর (২০২৪–২৫) শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২০ মার্কিন ডলার। আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) বা অর্থনৈতিক অবস্থান সূচক প্রণয়নবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে ঢাকার মানুষের মাথাপিছু আয়ের এমন তথ্য জানানো হয়েছে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা,অর্থনীতিবিদ,গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বার জানায়,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালে করা জেলাভিত্তিক জিডিপির তথ্যকে ভিত্তি ধরে এ জেলার বিনিয়োগ,ভোগ,ব্যয়,আমদানি,রপ্তানি,আয়তন ও জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি বিষয়কে বিবেচনায় নিয়ে ঢাকা জেলার মাথাপিছু আয়ের এ হিসাব অনুমান করা হয়েছে। যদিও ঢাকার মাথাপিছু আয় ও জিডিপির এসব তথ্যের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি। সর্বশেষ গত মে মাসে জাতীয় মাথাপিছু আয়ের তথ্য প্রকাশ করে বিবিএস।এতে উঠে আসে,বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন (২০২৪–২৫ অর্থবছর) ২ হাজার ৮২০ মার্কিন ডলার।এই মাথাপিছু আয় এযাবৎকালের রেকর্ড।এর আগের অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। তবে বিবিএস বিভাগ বা জেলাভিত্তিক মাথাপিছু আয়ের হিসাব করে না। মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়।সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়। বিবিএসের হিসাবে দেখা গেছে,২০২১–২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার।এরপর ২০২২–২৩ অর্থবছরে মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে।গত অর্থবছরে তা আরও কমে ২…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পাঁচটি ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা ২০১৭ সালের আগে এতটা খারাপ ছিল না-নূরুন নাহার
  • newadminnewadmin
  • অক্টোবর ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন-পাঁচটি ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা ২০১৭ সালের আগে এতটা খারাপ ছিল না। শনিবার (১৮ অক্টোবর) ‘বাংলাদেশ’স ব্যাংকিং ক্রাইসিস: ফাইন্ডিং দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। নূরুন নাহার বলেন,যেসব ইসলামী ব্যাংক মার্জ করা হচ্ছে ২০১৭ সালের আগে এগুলোর আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না।২০১৭ সালে ব্যাংকগুলোকে যখন দখল করে নেওয়া হল তারপর থেকে ব্যাংকগুলোর চিত্র পাল্টে যাওয়া শুরু করল।টাকা পাচার হওয়া ও অন্যায়ভাবে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট অতিক্রম করা শুরু হয়ে গেল।অনেক নীতি সহায়তা দেওয়া হয়েছে।এসব রাজনৈতিক ডিরেকশনেই হয়েছে।’ এ সময় তিনি বলেন,ব্যাংকগুলো থেকে টাকা পাচার না হলে এগুলোর অবস্থা আরও ভালো থাকত।’ তিনি আরও বলেন,গভর্নর স্যার চাচ্ছেন দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে।তাই মার্জ করা হলে একটি ব্যাংক হবে,তবে ৪ টি ব্যাংক তো কমবে।একটা শক্রিশালী ব্যাংক গঠন করতে হবে।’ ডেপুটি গভর্নর বলেন,আগে এমন ছিল ওমুকের একটা ব্যাংক হয়েছে,আমাদেরও একটা ব্যাংক হতে হবে।পুলিশের একটা ব্যাংক হতে হবে,আর্মিদের একটা ব্যাংক হতে হবে।আমাদের দেশের ব্যাংকের সংখ্যা শুনে বাহিরের দেশে অনেকে অবাক হয়ে যায় যে এত ব্যাংক।প্রয়োজনে ব্র্যাঞ্চের সংখ্যা বাড়ানো যেতে পারে,কিন্তু ব্যাংকের সংখ্যা কেন? একই সময় তিনটি এনআরবি ব্যাংক হয়েছে।তবে যেটা হয়ে গিয়েছে সেটা কিভাবে ওভারকাম করা যায় সেদিকে নজর দিতে হবে।’ তিনি আরও মন্তব্য করেন,যে জিনিস ঘটেছে তা অবশ্যই ভালো কিছু না।কারণ আমানতকারীর টাকা যদি লুট কিংবা পাচার হয়ে যায় সেটা তো আসলেই কষ্টের বিষয়। আমানতকারীরা কেন এটার দ্বায় বহন করবে।যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিষয়ে অবশ্যই লিগ্যাল একশনে যেতে হবে।এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক নয় কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজমেন্ট ও বোর্ড অব ডিরেক্টর জড়িত ছিলেন।’ নূরুন নাহার বলেন,একটা সময় ব্যাংকিং খাতের এনপিএলকে কার্পেটের নীচে রাখা হত।আসল তথ্য তুলে ধরা…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আগামী বছরের মধ্যেই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে
  • newadminnewadmin
  • অক্টোবর ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের আর্থিক খাতে এক নতুন অধ্যায় শুরু করতে আসছে ডিজিটাল ব্যাংক।এক যুগ আগে মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে টাকা পাঠানোর সুবিধা যেভাবে বিপ্লব ঘটিয়েছিল,ডিজিটাল ব্যাংক তার চেয়েও বেশি সুবিধা নিয়ে আসছে।এর মাধ্যমে টাকা জমা,ঋণ গ্রহণ, প্রবাসী আয় গ্রহণসহ সব ধরনের আর্থিক সেবা এখন হাতের মুঠোয় চলে আসবে।কোনো ধরনের শাখা স্থাপন ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় সেবার খরচ অনেক কমে যাবে,যা সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও সহজ করবে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে।ডিজিটাল ব্যাংকের কোনো ভৌগোলিক সীমা না থাকায় এটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে,যা দেশের আর্থিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। জানা গেছে,আগামী বছরের মধ্যেই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে।এর আগে ডিজিটাল ব্যাংক অনুমোদনের প্রক্রিয়া নিয়ে দেশে-বিদেশে বিতর্ক ওঠায় এবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক শুরুতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করার কথা জানিয়েছিল।পরে আবেদনপত্র জমা দেওয়ার সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।আবেদনকারীদের ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৩১ ধারা অনুযায়ী নীতিগত লাইসেন্স দেওয়া হবে। এ জন্য উদ্যোক্তাদের সিলগালা করা আবেদনপত্রের সঙ্গে ৫ লাখ টাকা প্রসেসিং ফি ও সব নথি জমা দিতে হবে।নথি সরাসরি ও ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে। আবেদন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক প্রযুক্তিনির্ভর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ।এতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়বে,ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন এবং কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা জোরদার হবে। ডিজিটাল ব্যাংক কী ডিজিটাল ব্যাংক এমন একটি ব্যাংক,যার নিজস্ব কোনো শাখা,উপশাখা,এটিএম বা সিডিএম (নগদ জমা মেশিন) থাকবে না।এর সব সেবা মিলবে শুধু…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সোশ্যাল ইসলামী ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হকের পদত্যাগ
  • newadminnewadmin
  • অক্টোবর ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক। রবিবার (১২ অক্টোবর) তিনি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে,সোশ্যাল ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক আরও পাঁচটি ব্যাংক একীভূত করার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরপরই তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সভায় এই একীভূতকরণের প্রস্তাব অনুমোদন হয়। পদত্যাগপত্রে মো. রেজাউল হক লিখেছেন,ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী যেসব স্বতন্ত্র পরিচালকের ব্যাংকের সঙ্গে কোনও স্বার্থ থাকা উচিত নয়,তাদের নিয়েই পর্ষদ গঠন করা হয়েছিল।ফলে গত এক বছরেরও বেশি সময়েও ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি। তিনি বলেন,ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের হাতে পরিচালনার দায়িত্ব দিলে পরিস্থিতির উন্নতি হতো।বর্তমান পর্ষদ কেবল দৈনিক অফিসে উপস্থিত থাকা ও বেতন নেওয়া ছাড়া ব্যাংক পুনরুদ্ধারে কোনও কার্যকর ভূমিকা রাখতে পারেনি। রেজাউল হক আরও অভিযোগ করেন,বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত একীভূতকরণ সংক্রান্ত শুনানিতে স্বতন্ত্র পরিচালকরা তাকে না জানিয়ে অংশ নেন,যা তাদের এখতিয়ারবহির্ভূত ছিল। ‘২০১৭ সালে জোর করে সরানো হয়’ নিজের চিঠিতে তিনি স্মরণ করেন, ২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।তার মেয়াদে ২০১৬ সালে ব্যাংকের শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়। কিন্তু ২০১৭ সালের ৩০ অক্টোবর তাকে বাসা থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন তিনি।সেই সময় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। রেজাউল হক বলেন,এস আলমের দখলের পর গত সাত বছরে ব্যাংকটিতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।আমরা আশা করেছিলাম,আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের হাতে ফিরিয়ে দেবে।কিন্তু তা না করে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে অকার্যকর পর্ষদ গঠন করা হয়। একীভূত হওয়ার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নতুন ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেবে
  • newadminnewadmin
  • অক্টোবর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।দুর্বল বা বিপদের মুখে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।নতুন এ ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেবে। ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি),গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি),ইউনিয়ন ব্যাংক (পিএলসি),এক্সিম ব্যাংক (পিএলসি) ও সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)। নতুন এ ব্যাংকের দুটি নাম প্রস্তাব করা হয়েছে।এর একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক ও অপরটি সম্মিলিত ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন,প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের জন্য ৪০ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনের রূপান্তর ও অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দেবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি ভিত্তিহীন: উপ-প্রেস সচিব
আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনের নিয়োগ