চার দিনে দেশে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • নভেম্বর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসাবে দেখা যায়,১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার,যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি।শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার।অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৪ দশমিক ৯ শতাংশ।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আর্থিক সংকটে থাকা শরিয়াভিত্তিক ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে-বাংলাদেশ ব্যাংক
  • newadminnewadmin
  • নভেম্বর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।একীভূতকরণের লক্ষ্যে আর্থিক সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি,গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি,ইউনিয়ন ব্যাংক পিএলসি,এক্সিম ব্যাংক পিএলসি,এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। পৃথক পৃথক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানায়,এই পাঁচটি ব্যাংক এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়েছে।প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।আজ থেকেই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।গভর্নর আগামী বৈঠকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়,গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়,যা বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে হয়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মূলধন ঘাটতি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেন বেতন-বোনাস দেওয়া হচ্ছে-আইএমএফ
  • newadminnewadmin
  • নভেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা জানতে চান,যেসব ব্যাংক খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে গভীর সংকটে রয়েছে,তাদের অবসায়ন করা হচ্ছে না কেন?এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেন বছরের পর বছর বেতন-বোনাস দেওয়া হচ্ছে?’ বাংলাদেশের প্রায় দুই ডজন ব্যাংকের বিরুদ্ধে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ গ্রহণ না করার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।সংস্থাটি প্রশ্ন তুলেছে,খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকায় যখন ব্যাংকগুলোতে গুরুতর মূলধন ঘাটতি তৈরি হয়েছে,তখনও কেন এসব ব্যাংককে অবসায়নের আওতায় আনা হচ্ছে না এবং কেন এখনো এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বেতন ও বোনাস পাচ্ছেন। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়।বৈঠকে ব্যাংকগুলোর সম্পদ শ্রেণিবিন্যাস ও প্রভিশনিং,ঋণ ঝুঁকি (ক্রেডিট রিস্ক),এবং নিয়ন্ত্রক সংস্থার শিথিল নীতিমালা (রেগুলেটরি ফরবিয়ারেন্স) নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানতে পেরেছে। বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা জানতে চান,যেসব ব্যাংক খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে গভীর সংকটে রয়েছে, তাদের অবসায়ন করা হচ্ছে না কেন?এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেন বছরের পর বছর বেতন-বোনাস দেওয়া হচ্ছে?’ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়,দেশে ব্যাংক অবসায়নের দৃষ্টান্ত তেমন নেই।প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংককে একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।বাকি ব্যাংকগুলোর জন্য মূলধন পুনর্গঠন (ক্যাপিটল রেস্টোরেশন) পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে,যাতে তারা ধীরে ধীরে ঘাটতি কাটিয়ে উঠতে পারে। তবে আইএমএফ প্রতিনিধিরা এই যুক্তিতে সন্তুষ্ট হননি।তারা প্রশ্ন তোলেন,এত দীর্ঘ সময় ধরে চলা এই পুনর্গঠন পরিকল্পনা কতটা কার্যকর? তাদের মতে,দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ব্যাংকগুলোর টিকে থাকা দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ।তাই এসব ব্যাংকের পুনর্গঠন বা অবসায়নের জন্য এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। মূলধন ঘাটতি বেড়েই চলছে চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার কোটি…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আয়কর রিটার্নে সঞ্চয় ব্যাংক হিসাব ও নগদ—উভয় দেখানো বাধ্যতামূলক
  • newadminnewadmin
  • নভেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।প্রতিবছর করদাতাদের তাদের আয় ও খরচের পুরো চিত্র আয়কর রিটার্নে দেখানো বাধ্যতামূলক। তবে বছর শেষে কিছু সঞ্চয় থাকলে তা রিটার্নে অন্তর্ভুক্ত করতে হবে।এই সঞ্চয় ব্যাংক হিসাব ও নগদ—উভয় ক্ষেত্রেই প্রদর্শন করা প্রয়োজন।কারণ পরবর্তী বছর ওই টাকা পুনরায় আয় ও ব্যয়ের হিসাবের অংশ হিসেবে যোগ হবে।লক্ষ্য রাখতে হবে,ব্যাংকে থাকা টাকা ও হাতে থাকা নগদ আলাদা খাত, তাই রিটার্নে দেখানোর সময় সতর্ক থাকা জরুরি। ব্যাংক হিসাবের টাকা ব্যাংক হিসাবের টাকা দেখাতে হলে ৩০ জুন তারিখের স্থিতি অনুযায়ী তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।একাধিক ব্যাংক হিসাব থাকলে প্রতিটি হিসাবের স্থিতি আলাদা করে দেখাতে হবে। অনেকে আত্মীয় বা বন্ধুবান্ধবের টাকা নিজের ব্যাংকে জমা রাখেন।এতে লেনদেনের সংখ্যা বাড়ে এবং ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।তাই ব্যাংকে শুধুমাত্র নিজের অর্জিত অর্থ রাখতে হবে।যদি অন্যের টাকা আসে,তার যৌক্তিক ব্যাখ্যা থাকা প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী,পাঁচ লাখ টাকার যেকোনো লেনদেন ব্যাংকের মাধ্যমে করা বাধ্যতামূলক। নগদ টাকা রিটার্নে অতিরিক্ত নগদ দেখানো বিপজ্জনক হতে পারে। অস্বাভাবিক বেশি নগদ থাকলে কর কর্মকর্তারা সন্দেহ করতে পারেন এবং ফাইল নিরীক্ষায় (অডিটে) পড়তে হতে পারে। অনেক করদাতা আংশিক বোঝাপড়া ছাড়াই রিটার্নে ২০–৩০ লাখ টাকা নগদ দেখান,যা ভুল। বাসায় নগদ রাখার সীমা সাধারণত সীমিত। তাই ৩০ জুন তারিখে হাতে থাকা প্রকৃত নগদ পরিমাণই রিটার্নে দেখাতে হবে। আইনের ফাঁকফোকরের কারণে কেউ কেউ নগদ বেশি দেখান। উদাহরণস্বরূপ,বন্ধুবান্ধব,সহকর্মী বা আত্মীয়স্বজনের সঙ্গে সমবায়মূলকভাবে অর্থ জমা রাখার ক্ষেত্রে দলিলাদি না থাকলে রিটার্নে দেখানো যায় না।তবে পরবর্তীতে জমি বা অন্যান্য সম্পদ কিনলে ওই অর্থকে বৈধভাবে বিনিয়োগ হিসেবে দেখানো যায়।সেক্ষেত্রে নগদ থেকে বিনিয়োগ করা অর্থও বৈধ হিসাবের মধ্যে ধরা হয়।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসলামি বন্ড ছেড়ে আরও আড়াই হাজার কোটি টাকা উত্তোলন করবে-সরকার
  • newadminnewadmin
  • নভেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।সুকুক বা ইসলামি বন্ড ছেড়ে আরও আড়াই হাজার কোটি টাকা উত্তোলন করবে সরকার। নোয়াখালী,ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই অর্থ খরচ করা হবে।দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার উন্নয়নে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।এতে বিনিয়োগ করতে পারবে ব্যাংক,বিমা,করপোরেট প্রতিষ্ঠানসহ ব্যক্তি বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।গতকাল সোমবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়,সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি কবির আহাম্মদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।সভায় নোয়াখালী,ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন,প্রশস্তকরণ,পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজসহ হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অকৃষি অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি,গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন,নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন খরচ ও সময় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে,ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে।ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকেলের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে। নতুন এই সুকুকটি হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডিজিটাল ব্যাংকিংয়ের ১২টি প্রতিষ্ঠানের আবেদন
  • newadminnewadmin
  • নভেম্বর ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকে ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে।এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি অংশীদারত্ব আছে।আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন প্রতিষ্ঠানও আছে যাদের অন্য দেশে ডিজিটাল ব্যাংক পরিচালনার অভিজ্ঞতা আছে। আবেদনকারীদের তালিকায় আছে বিকাশ,রবি,বাংলালিংকের অংশীদারত্বে গড়ে ওঠা প্রতিষ্ঠানও। গত ১ সেপ্টেম্বর থেকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ শুরু করে বাংলাদেশ ব্যাংক।আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর।পরে সময়সীমা বাড়িয়ে ২ নভেম্বর পর্যন্ত করা হয়।গতকাল রোববার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। কারা আবেদন করল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে।এগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি,ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে,আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই,৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি,বুস্ট-রবি,আমার ব্যাংক,অ্যাপ ব্যাংক-ফার্মারস,নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার,মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি,উপকারী ডিজিটাল ব্যাংক,মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক কী ডিজিটাল ব্যাংক হবে ইন্টারনেট ও অ্যাপ-নির্ভর সেবা। যা যন্ত্রের মাধ্যমে নিতে হবে।এই ব্যাংকের স্থাপনা থেকে কোনো সেবা নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে।নীতিমালা অনুযায়ী,ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা।এটির কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে।তবে সেবা প্রদানের জন্য কোনো কার্যালয় থাকবে না।অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা বুথ বসিয়ে সেবা দেবে না।ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম,সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই দেওয়া হবে অ্যাপস,মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে। ডিজিটাল ব্যাংকে দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এই ব্যাংক ভার্চ্যুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে।তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না।এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম,এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন।তবে ডিজিটাল…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৪ মাসে ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন-প্রবাসী বাংলাদেশিরা
  • newadminnewadmin
  • নভেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলারের (১০ দশমিক ১৫ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে)। রেমিট্যান্স আহরণের এ পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি।এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে,সব শেষ অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি এসেছে।গত বছরের একই সময়ে (অক্টোবর, ২০২৪) রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী,চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার,আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার,এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান,ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,চলতি (২০২৫-২৬) অর্থবছরের সেপ্টেম্বরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার,যা বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার ৭৫৬ কোটি টাকা। তার আগে আগস্ট মাসে প্রবাসী আয় ছিল ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন) মার্কিন ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি মার্কিন ডলার,যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে,…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অক্টোবরে ৭টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
  • newadminnewadmin
  • নভেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।গত অক্টোবর মাসে দেশে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও দেশের ৭টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স,যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়,অক্টোবরজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি।এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক,একটি বিশেষায়িত ব্যাংক,২টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক। অক্টোবর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি বা বিডিবিএল,বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেড,ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও। এদিকে,অক্টোবরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার,বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার। এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে,গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স,যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সঞ্চয়পত্র কেনার পর যেসব সতর্কতা অবলম্বন করতে হবেঃ-
  • newadminnewadmin
  • নভেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।পাসওয়ার্ড জালিয়াতির মাধ্যমে একজনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা আরেকজন তুলে নিয়ে গেছে। এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে সঞ্চয়পত্র খাতে।তাই সঞ্চয়পত্রের গ্রাহকদের আরও সতর্ক থাকার বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে গত ২৩ অক্টোবর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি।তাঁর ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখায়।২৭ অক্টোবর এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপ-শাখার অন্য এক ব্যক্তির হিসাবে।ওই টাকা জমা হওয়ার কিছু সময়ের মধ্যে ব্যাংকটির রাজধানীর শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়।তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তা আটকে দেওয়া হয়। কথা হচ্ছে সঞ্চয়পত্র কেনার পরই আপনার দায়িত্ব শেষ হয়ে গেল? উত্তর হচ্ছে ‘না’।সঞ্চয়পত্র কিনলেন মানে আপনি বিনিয়োগ করলেন।বিনিয়োগ যেহেতু করলেন,তা সুরক্ষিত ও ঝামেলামুক্ত রাখার দায়িত্বও আপনার ওপর বর্তায়।এ জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।কী করতে হবে,সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হলো। ১. নথিপত্র যত্নে রাখুনঃ- সঞ্চয়পত্র কেনার পর ব্যাংক বা সঞ্চয় অফিস থেকে যে মূল নথি বা ডকুমেন্ট দেওয়া হয়,এতে একটি কিউআর কোড থাকে।কিউআর কোড আছে কি না,তা দেখতে হবে।এ নথি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।কারণ,যেকোনো প্রয়োজনে তা লাগবে।সম্প্রতি সঞ্চয়পত্রের অর্থ চুরির মতো ঘটনা ঘটলে ওই সব নথি প্রয়োজন হবে। ২. ব্যাংক হিসাব সক্রিয় রাখুনঃ- সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়।তাই নিশ্চিত করুন যে আপনার দেওয়া ব্যাংক হিসাবটি সব সময় সক্রিয় আছে।যদি ব্যাংক হিসাব বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যায়,তবে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে তা আবার চালু করুন।না হলে মুনাফার টাকা পেতে ভোগান্তি বাড়বে।এমনকি আসল টাকা পেতেও ভোগান্তি হতে পারে।কোনো কারণে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৩০ নভেম্বরের মধ্যে সকল করদাতা ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ
  • newadminnewadmin
  • নভেম্বর ১, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সকল ব্যক্তি করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই তথ্য জানায়। গত আগস্টে এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করলে,চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। এদিকে,ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন,তবে তারা ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে সেই আবেদনকারীরা কাগজভিত্তিক রিটার্ন জমা দিতে পারবেন। দেশে বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন।এর মধ্যে প্রতিবছর মাত্র ৪০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি ভিত্তিহীন: উপ-প্রেস সচিব
আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনের নিয়োগ