সঞ্চয়পত্র,প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে সঞ্চয়পত্র,প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।বন্ধ হতে যাওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়াফাটা নোট বদল,সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালানসংক্রান্ত ভাংতি টাকা প্রদান।৩০ নভেম্বরের পর মতিঝিল কার্যালয় থেকে আর এসব সেবা পাওয়া যাবে না। মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের এসব সেবা গোটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই সংস্থাটির মতিঝিল কার্যালয়।১৯৮৫ সাল থেকে এই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়,ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা কার্যালয় থেকে এ ধরনের সব সেবা বন্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।এ নিয়ে একাধিক সভার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল এই সিদ্ধান্ত দিয়েছেন।এর মাধ্যমে সব ধরনের খুচরা সেবা বন্ধ করে দেবে বাংলাদেশ ব্যাংক।সেটি হলে তাতে সাধারণ মানুষকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সেবার ইতি ঘটবে।তার বদলে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নীতি সিদ্ধান্ত গ্রহণ ও তদারকিতে বেশি মনোযোগী হবে বাংলাদেশ ব্যাংক। আপাতত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে পাঁচ ধরনের সেবা ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ বিভিন্ন শাখা কার্যালয় থেকে সঞ্চয়পত্র,প্রাইজবন্ড কেনাবেচাসহ ১০ ধরনের সেবা দেওয়া হয়।সরকার ও বাংলাদেশের পক্ষে এসব সেবা দেওয়া হয়ে থাকে।বর্তমানে মতিঝিল কার্যালয়ের ২৮টি কাউন্টারের মাধ্যমে এসব সেবা দেওয়া হয়।জানা গেছে, মতিঝিল কার্যালয় আধুনিকায়ন,উন্নত নিরাপত্তাব্যবস্থা–সংবলিত স্বয়ংক্রিয় ভল্ট স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তাব্যবস্থা উন্নতির জন্য সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।যার আওতায় আপাতত পাঁচটি সেবা দেওয়া ১২টি কাউন্টার ৩০ নভেম্বরের পর বন্ধ হয়ে যাবে। এ সিদ্ধান্তের ফলে আগামী ডিসেম্বর…
বিস্তারিত পড়ুন


























































সর্বশেষ সংবাদ :———