ইরানকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার দেবে-যুক্তরাষ্ট্র
  • newadminnewadmin
  • জুন ২৭, ২০২৫

অনলাইন ডেস্ক রিপ।।আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া,নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চারটি সূত্র থেকে সিএনএন জানতে পেরেছে,ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যেগুলোর বেশিরভাগই প্রাথমিক পর্যায়ে এবং পরিবর্তনশীল। তবে একটি বিষয়ে অবস্থান ছিল অটল আর তা হলো ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না,যদিও ইরান বরাবরই বলছে,তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এটি প্রয়োজন। সিএনএনকে দুটি সূত্র জানায়,অন্তত একটি খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কিছু প্রণোদনার কথা উল্লেখ আছে।এর মধ্যে অন্যতম হলো ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের একটি নতুন,ইউরেনিয়াম-সমৃদ্ধিহীন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ।যেটি শুধুমাত্র জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে এক গোপন দীর্ঘ বৈঠক হয়েছিল বলে জানিয়েছে দুইটি সূত্র।বৈঠকটি হয়েছিল ইরানে মার্কিন হামলার আগের দিন। একজন কর্মকর্তা জোর দিয়ে বলেন,এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দেবে না বরং যুক্তরাষ্ট্র চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক।এর আগে,পারমাণবিক আলোচনার বিভিন্ন পর্যায়ে ইরানের পারমাণবিক শক্তি স্থাপনায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। একজন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা সিএনএনকে বলেন,যুক্তরাষ্ট্র এই আলোচনায় নেতৃত্ব দিতে প্রস্তুত।কারও না কারও তো এই কর্মসূচির অর্থায়ন করতে হবে,তবে আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি না। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়,অনেক ধরনের প্রস্তাব নিয়ে কথা চলছে এবং অনেকেই সৃজনশীল পথ খুঁজছেন। অন্য যে প্রণোদনাগুলো প্রস্তাবে ছিল তার মধ্যে রয়েছে, ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার পরিমাণ অর্থ ব্যবহারের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান
  • newadminnewadmin
  • জুন ২৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান!বৃহস্পতিবার সমাজমাধ্যমে এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।ইজ়রায়েল-ইরান সংঘর্ষবিরতির পরে এই প্রথম প্রকাশ্য বার্তা দিলেন খামেনেই। গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে।কিন্তু খামেনেইয়ের কোনও বার্তা আসছিল না।সমাজমাধ্যমের পাতাতেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কোনও ‘খোঁজ’ পাওয়া যাচ্ছিল না।তা নিয়ে বিভিন্ন জল্পনাও দানা বাঁধতে শুরু করেছিল।অবশেষে ‘খোঁজ’ মিলল খামেনেইয়ের। সংঘর্ষবিরতির পরে প্রথম বার্তায় ইজ়রায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধ জয়ে’র জন্য ইরানবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লেখেন,এত হইচই করে,এত দাবি করার পরেও ইহুদি সরকার (ইজ়রায়েল) কার্যত ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) হামলায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।” শুধু ইজ়রায়েল নয়,আমেরিকার বিরুদ্ধেও ‘জয়ে’র জন্য ইরানবাসীকে অভিনন্দন জানিয়েছেন খামেনেই।তাঁর দাবি, আমেরিকা ধরেই নিয়েছিল মার্কিন বাহিনী এই যুদ্ধে প্রবেশ না করলে ইজ়রায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।সেই কারণেই আমেরিকা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।সমাজমাধ্যমে খামেনেইয়ের বক্তব্য,ইজ়রায়েলকে বাঁচাতে আমেরিকা এই সংঘর্ষে জড়িয়ে পড়লেও আসলে কিছুই করে উঠতে পারেনি। তিনি লেখেন,“আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান। আল উদেইদে আমেরিকা বায়ুসেনা ঘাঁটিতে (ইরান) আক্রমণ করেছে এবং সেখানে ক্ষতিও করেছে।” বস্তুত,ইরানের তিনটি পরমাণুকেন্দ্র,ফোরডো,নাতান্‌জ় এবং ইসফাহানে আকাশপথে হামলা চালিয়েছিল আমেরিকার বায়ুসেনা।তার পর থেকেই আমেরিকাকে টানা হুঙ্কার দিয়ে আসছিল তেহরান।পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটিগুলি যে আর নিরাপদ নয়,তা-ও বুঝিয়ে দিয়েছিল তারা।শুধু হুঙ্কার দিয়েই থামেনি ইরান,হামলাও করেছে মার্কিন ঘাঁটিতে। কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। যদিও ট্রাম্পের দাবি,খুবই ‘দুর্বল’ হামলা ছিল এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি।ঘটনাচক্রে,মার্কিন ঘাঁটিতে হামলার পাঁচ ঘণ্টা পরে সেই রাতেই ইরান এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। খামেনেই বলেন,ইরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচির কথা শুধুমাত্র অজুহাত হিসাবে ব্যবহার করে।কিন্তু ওরা আসলে চায় ইরান আত্মসমর্পণ করুক।ট্রাম্প একটি বক্তৃতায় দাবি করেছেন,ইরানের আত্মসমর্পণ করা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানে হামলা যুক্তরাষ্ট্রের ১৫ বছরের কাজের ‘চূড়ান্ত পরিণতি-ড্যান কেইন’
  • newadminnewadmin
  • জুন ২৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন,ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল যুক্তরাষ্ট্রের ১৫ বছরের কাজের ‘চূড়ান্ত পরিণতি’। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ড্যান কেইন বলেন,হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায়, সেজন্য ডিজাইন,পরিকল্পনা ও সরবরাহ করা হয়েছিল।’ তিনি বলেন,ঘটনাস্থলে দুটি ভেন্ট শ্যাফ্টে তারা হামলা করেছিল।হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি।পরে একটি বোমার ভিডিও দেখান তিনি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে-গ্রোসি
  • newadminnewadmin
  • জুন ২৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সম্প্রতি ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন,‘ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে।’ইরানের পারমাণবিক কার্যক্রম কি ধ্বংস হয়ে গেছে- এমন তথ্য তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি বলব না এটি ধ্বংস হয়ে গেছে,তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।’ সাম্প্রতিক সময়ে আইএইএ-এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিতের বিষয়ে জানতে চাইলে গ্রোসি বলেন,বিষয়টির ব্যাপ্তি এবং প্রকৃতি পর্যালোচনা করতে হবে।তবে তিনি স্পষ্ট করে দেন, ‘ইরানে আইএইএ-এর উপস্থিতি কোনো অনুগ্রহ নয়; বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা।’ গ্রোসি জানান,ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য,তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন,‘যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং আমাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয়,তাহলে তা আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’ তিনি আরও হুঁশিয়ারি দেন,এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে।’ বিশ্লেষকদের মতে,ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বাড়ছে,যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুদ্ধে পাশে থাকায় ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে-ইরান
  • newadminnewadmin
  • জুন ২৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান যে সহমর্মিতা ও সমর্থন জানিয়েছে,সে জন্য দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।ভারতে অবস্থিত ইরানি দূতাবাস বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে ভারতের জনগণ,রাজনৈতিক দল, সাংবাদিক,সমাজকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার মনোভাবের প্রশংসা করে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়,সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে ইরানি দূতাবাস বলেছে, ‘ইসরায়েলের বর্বর হামলার সময় ভারতের জনগণ ও নানা পেশার মানুষের প্রকাশ্য বিবৃতি,শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন ইরানি জনগণের জন্য একটি বড় উৎসাহ ছিল।’ বিবৃতিতে আরও বলা হয়,ভারতের জনগণ,রাজনৈতিক দল, সংসদ সদস্য,এনজিও,ধর্মীয় নেতা,শিক্ষাবিদ,সাংবাদিক এবং সমাজকর্মীরা স্পষ্টভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন।এই আন্তরিক সহানুভূতি প্রমাণ করে যে বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ।’ ইরানি দূতাবাস ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের দিকও তুলে ধরে বলেছে,এই সংহতি শুধু রাজনৈতিক অবস্থানের প্রকাশ নয়,এটি আন্তর্জাতিক ন্যায়বিচার,শান্তি ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা।’ বিবৃতির শেষাংশে ইরান বলে,আমরা আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে।আমরা বিশ্বাস করি,জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ,সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলতে পারে।ভারতের জনগণ ও প্রতিষ্ঠানসমূহের সমর্থন এই ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বিশ্বে শান্তি ও ন্যায়ের পথে আমাদের এগিয়ে নেবে।’

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সমাপ্তি-আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়?
  • newadminnewadmin
  • জুন ২৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটেছে।উভয় দেশই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে।তবে ইরানিদের মধ্যে একটি বিষয়ে ব্যাপক উদ্বিগ্ন দেখা দিয়েছে যে,তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,গত প্রায় এক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য বা বিবৃতি শোনা যায়নি, এমনকি দেশে যুদ্ধাবস্থার মধ্যেও না। এনিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেন,দেশের রাস্তা-ঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্যেও আলোচনার কেন্দ্রে- ‘মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত’। মঙ্গলবার ওই উপস্থাপক খামেনির আর্কাইভস অফিসের প্রধান কর্মকর্তা মেহদি ফাযায়েলিকে জিজ্ঞেস করেন,আপনি কি আমাদের বলতে পারবেন খামেনি কেমন আছেন।এই উপস্থাপক জানান,একই প্রশ্ন নিয়ে দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে। এর জবাবে মেহদি ফাযায়েলি সোজাসুজি জবাব না দিয়ে উল্লেখ করেন,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বোমা হামলার পর তিনিও বিভিন্ন কর্মকর্তা কর্মকর্তা ও নাগরিকদের কাছ থেকে অসংখ্য উদ্বিগ্ন প্রশ্ন পেয়েছেন। ইরানের এই কর্মকর্তা বলেন,আমাদের সবার উচিৎ প্রার্থনা করা।মেহদি বলেন,যারা সর্বোচ্চ নেতাকে রক্ষা করার দায়িত্বে আছেন,তারা ভালোভাবেই তাদের কাজ করছেন।সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের জনগণ তাদের নেতার পাশেই বিজয় উদযাপন করতে পারবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,কর্মকর্তারা জানিয়েছেন যে খামেনিকে সুরক্ষিত একটি বাঙ্কারে অবস্থান করছেন এবং সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ঠেকাতে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ করছেন না। তবে তার এই অনুপস্থিতি ইরানে রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের মধ্যে রীতিমতো অস্থিরতা সৃষ্টি করেছে। দৈনিক খানেমান’র প্রধান সম্পাদক মোহসেন খালিফেহ এক সাক্ষাৎকারে বলেন,এই দীর্ঘ অনুপস্থিতি আমাদের সকলকে ভীষণ চিন্তিত করে তুলেছে।তিনি স্বীকার করলেন,যে চিন্তা দুই সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল- ‘যদি সত্যিই খামেনি মারা যান,তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় জানাজা।’ ইরানের বড় কোনও সিদ্ধান্ত নিতে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে-তেহরান
  • newadminnewadmin
  • জুন ২৫, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বোমা ফেলে ইরানের স্থাপনাগুলোর ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তেহরান।ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,ইরানকে পারমাণবিক স্থাপনায় হওয়া ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে। গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে।২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে।পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।ইসরায়েলও ঘোষণা করে,তারা মার্কিন প্রস্তাবে রাজি।পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। সাঈদ খাতিবজাদেহ বলেন, ২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ করে দিয়েছে।যুদ্ধ বন্ধের বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রই পাঠিয়েছিল। তিনি জোর দিয়ে বলেন,ইরানি জাতি প্রতিরোধের মাধ্যমে জায়নিস্ট সরকারের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেও তেহরান বলে দিয়েছিল,যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে।ইরান জায়নিস্ট সরকারের সাথে এমন কোনো লিখিত চুক্তি করেনি,যাতে নির্দিষ্ট কিছু ধারা থাকতে পারে। যা ঘটেছে তা হলো জায়নবাদের আগ্রাসন বন্ধ করা। ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও হামলা চালাবে না।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানি পরমাণুবিজ্ঞানীর পরিবারের ৭ সদস্য নিহত
  • newadminnewadmin
  • জুন ২৪, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তেহরানে ইসরায়েলের সর্বশেষ হামলায় শীর্ষস্থানীয় ইরানি পরমাণুবিজ্ঞানী সাইয়্যেদ মোস্তাফা সাদাতি-আরমাকি এবং তাঁর পুরো পরিবার নিহত হয়েছে। গতকাল সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। তাসনিম জানিয়েছে,সাদাতি-আরমাকি ছিলেন ইরানের ‘শীর্ষস্থানীয় গবেষক ও বিজ্ঞানীদের’ একজন।ইসরায়েলের সর্বশেষ হামলায় তিনি তাঁর স্ত্রী,তিন সন্তান,শ্বশুর-শাশুড়িসহ নিহত হন। তাসনিম জানিয়েছে,ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে এমন আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে, যেখানে কেবল সাধারণ নাগরিকেরা বসবাস করতেন।তাঁদের কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না। এ হত্যাকাণ্ড ইসরায়েলের চলমান হামলার অংশ বলে দাবি করেছে ইসরায়েলে।তাঁরা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।চলতি মাসের শুরুর দিকে ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি পরমাণুবিশেষজ্ঞকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আজ মঙ্গলবার সকালে ইরানের আরেকটি সংবাদমাধ্যম নুর নিউজ জানায়,আরেক পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ রেজা সাদিঘি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।তেহরান ও পশ্চিম জেরুজালেমের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার আগেই এ হামলা হয়। নুর নিউজ উল্লেখ করেছে,সাদিঘি ছিলেন তাঁর ক্ষেত্রের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ৯-এর খবরে বলা হয়েছে, মোহাম্মদ রেজা সাদিঘি ছিলেন আইডিএফের হাতে নিহত ১৭তম ইরানি পরমাণুবিজ্ঞানী। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল।তাদের দাবি ছিল, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে।তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার স্পষ্ট করেছে,তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তেহরান ইসরায়েলের এ অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা হামলাও চালিয়েছে। ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।মার্কিন বাহিনী বি-টু বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও এই যুদ্ধবিরতির বিষয়টি…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে-নেতানিয়াহু
  • newadminnewadmin
  • জুন ২৪, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে,নেতানিয়াহু তার কেবিনেটে প্রতিরক্ষামন্ত্রীসহ গোয়েন্দাসংস্থা মোসাদের প্রধানের সঙ্গে গত রাতে দেখা করেছেন।সেখানে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়,ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।দেশটির সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়,ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে,বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছেন,গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কাতারের গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে-ইরান
  • newadminnewadmin
  • জুন ২৪, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।।ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে,দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ওই অঞ্চলে উত্তেজনা রোধে সহায়তা করার জন্য তিনি এই ধন্যবাদ জানান। এক ফোনালাপে,মাজিদ তখত-রাভানচি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফিকে তার দেশের গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন,ইরান ভালো প্রতিবেশীসুলভতা এবং সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক অব্যাহত রাখতে এবং জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইরান তার পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদেইদে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রতিক্রিয়ায়, কাতার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। সূত্র: আল জাজিরা

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে-পুতিন
  • newadminnewadmin
  • জুন ২১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।তার মতে,এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন,বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশংকা লক্ষ্য করা যাচ্ছে।আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন।সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত’। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, ‘এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে।এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র’। পুতিন এ সময় দাবি করেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে,ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন,ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে,তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে’। এর আগে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজ-কে বলেন,ইরানে সরকার পরিবর্তনের কথা যারা বলছে,তারা যেন মনে রাখে—এটা শুধু অগ্রহণযোগ্য নয়,বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে’। তিনি হুঁশিয়ার করে বলেন,যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে,তারা যেন মনে রাখে—তাতে তারা এক ভয়ংকর প্যান্ডোরার বাক্স খুলে দেবে’। সূত্র: ডেইলি সাবাহ

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানে ইসরায়েলের বোমা হামলার সমার্থনে বাইবেলের উদ্ধৃতি-সিনেটর ক্রুজ
  • newadminnewadmin
  • জুন ২০, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন সিনেটর টেড ক্রুজ ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতি তার সমর্থনকে বৈধতা দেওয়ার জন্য খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে ব্যবহার করেছেন।একটি উত্তপ্ত এবং বিতর্কিত সাক্ষাৎকারের এই পর্যায়ে সিনেটরের কথা শুনে প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন। গত বুধবার কার্লসনের মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই মুখোমুখি কথোপকথনে ক্রমবর্ধমান ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ‘গভীরতর বিভক্তি’ ফুটে ওঠে। প্রায় ২ ঘণ্টার সাক্ষাৎকারে ক্রুজ বলেন, ‘সানডে স্কুলে’ বড় হওয়ার সময় আমাকে বাইবেল থেকে শেখানো হয়েছিল, যারা ইসরায়েলকে আশীর্বাদ করবে তারা (স্রষ্টার) আশীর্বাদ পাবে এবং যারা ইসরায়েলকে অভিশাপ দেবে তারা অভিশপ্ত হবে। আমার দৃষ্টিকোণ থেকে, আমি আশীর্বাদের দিকে থাকতে চাই। সিনেটরের যুক্তিতে হতবাক কার্লসন তাকে জিজ্ঞাসা করেন, বাইবেলে এই লাইনটি কোথায় আছে? ক্রুজ উত্তর দিতে ব্যর্থ হন। কার্লসন আরও জিজ্ঞাসা করলেন,আপনি বাইবেলের একটি বাক্যাংশ উদ্ধৃত করছেন।আপনার কাছে এর কোনো প্রেক্ষাপট নেই… এবং আপনি জানেন না যে,এটি বাইবেলের কোথায় আছে,কিন্তু এটা কি আপনার ধর্মতত্ত্ব? আমি বিভ্রান্ত। এর মানে কী?’ জবাবে সিনেটর ক্রুজ তার ‘ধর্মীয় বিশ্বাসের’ কথা ফের উল্লেখ করে নিজের অবস্থানকে ন্যায্যতা দিতে শুরু করেন। তিনি বলেন,ইসরায়েলের প্রতি আমার সমর্থন কোথা থেকে এসেছে? এক নম্বর: বাইবেলে,আমাদের ইসরায়েলকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে।দ্বিতীয় নম্বর…’ এটা বলার আগেই কার্লস্ন বাক্যের মাঝখানে সিনেটরকে জিজ্ঞাসা করেন, ‘খ্রিস্টান হিসেবে আমাদের ইসরায়েল সরকারকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে?’ এরপর এ নিয়ে আরও বিতর্ক চলে তাদের মাঝে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন-পাকিস্তানের সেনাপ্রধান
  • newadminnewadmin
  • জুন ২০, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন।হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ তথ্য নিশ্চিত করেছেন। আনা কেলি সাংবাদিকদের জানান,গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন।এরপর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মুনিরকে স্বাগত জানান। আনা কেলি বলেন,জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল। এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে,আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান,যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন।এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।’ বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন,আমি ওনার (পাকিস্তানের সেনাপ্রধান) সঙ্গে একমত।আমি তাকে এখানে ডেকেছিলাম,কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম; তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য।আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই,যিনি কয়েকদিন আগে এখানেই ছিলেন।’ তিনি আরও বলেন,আমি একটা যুদ্ধ থামিয়েছি… আমি পাকিস্তানকে ভালোবাসি।আমার মনে হয় মোদি একজন অসাধারণ মানুষ।গত রাতে আমি তার সাথে কথা বলেছি। আমরা মোদির সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।’ নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ,শান্তি আলোচনার প্রচেষ্টা,গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা। সূত্র: রয়টার্স

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি-ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী
  • newadminnewadmin
  • জুন ২০, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি। আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসরি বলেন,‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান। বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি, বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে। পোস্টে মাসরি আরও লেখেন,পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।’ তার এই হুমকির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।অনেকে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির বক্তব্যের নিন্দা জানান।ব্যবহারকারীরা মন্তব্য করেন,এ ধরনের উসকানিমূলক হুমকি পাকিস্তানিদের মনোবল আরও দৃঢ় করবে। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন,পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও এর সংযত ব্যবহার বিশ্বে স্বীকৃত। এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইসহাক দার বলেন, ‘ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট,পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না।’তিনি আরও বলেন,পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম। ইসহাক দার স্মরণ করিয়ে দেন,ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল,সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকব।’ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে।তবে এসব গুজব সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসরায়েলে নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে-ইরান
  • newadminnewadmin
  • জুন ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলে নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান।আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে,ইসরায়েলের সামরিক বাহিনী এক্স-পোস্টে নতুন মিসাইলগুলো সনাক্ত করেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছে,হাইফা এবং তেল আবিব শহরে সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্পের সঙ্গে সম্পর্কিত শিল্প কেন্দ্রগুলোর বিরুদ্ধে সম্মিলিত ক্ষেপণাস্ত্র-ড্রোন আক্রমণের একটি নতুন দফা শুরু হয়েছে।’ আইআরজিসি আরও জানিয়েছে,হাইফা এবং তেল আবিবে সামরিক লক্ষ্যবস্তু,বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ১০০টিরও বেশি ধরণের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ড্রোন অভিযান অব্যাহত রয়েছে। এক পোস্টে ইসরায়েলি বাহিনীও দাবি করেছে,তারা সনাক্ত করেছে যে,সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলি বাহিনী জনসাধারণকে ‘সুরক্ষিত এলাকায় চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সেখানেই থাকতে বলেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে-তুরস্কো
  • newadminnewadmin
  • জুন ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক।সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন,ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন,দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য। তিনি বলেছেন,ইসরায়েল তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল।ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে। এর আগে, বুধবার দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুণ্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি বলেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুণ্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তার্কিশ প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘যুদ্ধাপরাধী’ নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন, এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন। সূত্র: রয়টার্স।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান ট্রাম্পের পা চাটবে না
  • newadminnewadmin
  • জুন ১৮, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান– ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশনের এক পোস্টে বলা হয়,কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয়নি। তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে ‘উৎখাতের’ বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি, ্পোস্টটিতে যোগ করা হয়। এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন,কিন্তু আপাতত তার ক্ষতি করতে চায় না। পোস্টটিতে আরও বলা হয়েছে যে ইরান ‘জোর করে চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে,যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে-নেতানিয়াহু
  • newadminnewadmin
  • জুন ১৮, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিন দশকের বেশি সময় ধরে বারবার একটি কথা বলে আসছেন,ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। নেতানিয়াহু কখনো বলেছেন কয়েক বছর,কখনো বলেছেন কয়েক মাসের মধ্যে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে। কিন্তু কখনোই তাঁর সেই কথার সত্যতা পাওয়া যায়নি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য হিসেবে ১৯৯২ সালে নেতানিয়াহু এক অধিবেশনে বক্তব্য দেন। ওই অধিবেশন থেকেই তিনি দাবি করে আসছেন,তেহরান মাত্র কয়েক বছরের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে। ওই বছর নেসেটের অধিবেশনে নেতানিয়াহু বলেন,আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ইরান নিজেরাই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। নেতানিয়াহু ১৯৯৫ সালে তাঁর লেখা বই ‘ফাইটিং টেরোরিজম’ বইয়েও উল্লেখ করেছিলেন। নেতানিয়াহুর এই ‘আসন্ন হুমকির বোধ’ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরিতে বেশ প্রভাব ফেলেছে। ২০০২ সালে তিনি মার্কিন একটি কংগ্রেশনাল কমিটির সামনে বক্তব্য দেন। তখনও তিনি দাবি করেন,ইরাক ও ইরান—দুই দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রতিযোগিতায় নেমেছে। তখন তিনি ইরাকে হামলা চালাতেও যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন। এর কিছুদিন পরই গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে—এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। কিন্তু পরে সেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। ২০০৯ সালে উইকিলিকসের ফাঁস করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন তারবার্তায় দেখা যায়,নেতানিয়াহু কংগ্রেস সদস্যদের বলেন,ইরান এক-দুই বছরের মধ্যেই পারমাণবিক ক্ষমতা অর্জন করে ফেলবে। এর তিন বছর পর ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু একটি কার্টুন বোমার ছবি দেখিয়ে বলেন,পরের বসন্তে,সর্বোচ্চ আগামী গ্রীষ্মেই ইরান মাঝারি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপে চলে যাবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উগ্রবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রথম সতর্কবার্তা দেওয়ার পর ৩০ বছরের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু ইরান পরমাণু বোমা তৈরি করেনি। গত শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে-পররাষ্ট্র সচিব,রুহুল আলম
  • newadminnewadmin
  • জুন ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। তিনি বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে,সেটা আমরা জানি। আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি।সেটি দীর্ঘায়িত হওয়ায় আমরা দেখেছি যে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা বলেন। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এই এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন,মধ্যপ্রাচ্য অর্থনৈতিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে,এটা (যুদ্ধ) আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। যুদ্ধের ক্ষতির সম্ভাব্য দিকগুলো তুলে ধরে তিনি বলেন, যারা ওখানে প্রবাসী ছিলেন তারা কর্ম হারাবেন।যুদ্ধ বন্ধ হলেও পরবর্তী সময়ে যে অবস্থা তৈরি হবে তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও বিশেষ বিবেচনার বিষয়।তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার সিগন্যাল বা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।তা না হলে যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান,ইরানে বাংলাদেশিদের স্থানান্তরের কাজ চলছে।এ জন্য অর্থ প্রয়োজন।তবে সেদেশে অর্থ প্রেরণ কষ্টসাধ্য।স্থানান্তরের জন্য যে অর্থ লাগবে আমরা পাঠানোর চেষ্টা করছি।ওইখানে ব্যাংকিং চ্যানেল কাজ করে না। সেজন্য একটু বিলম্ব হচ্ছে।স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এজন্য বেশ বড় একটা অর্থ লাগবে,সেটা পাঠানোর চেষ্টা করছি।ইরানে প্রায় ‍দুই হাজার বাংলাদেশি আছেন। গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে।ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে।ইরানও পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে।ফলে সেদেশেও হতাহতের ঘটনা ঘটছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান ও ইসরায়েলের সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত-রাশিয়া
  • newadminnewadmin
  • জুন ১৭, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। আল–জাজিরার খবর বলা হয়,নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন,রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন,ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে পেসকভ বলেন,বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।’ ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও,রাশিয়া বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে।ইসরায়েলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো। মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ আল জাজিরাকে বলেন, রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে। দেশটি আন্তরিকভাবেই একটা রাজনৈতিক সমাধান চায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ