ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত হতে পারবে-ফ্রান্স
  • newadminnewadmin
  • আগস্ট ১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান ‘আন্তর্জাতিক তরঙ্গে’, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত হতে পারবে বলে মনে করে ফ্রান্স।ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন,আমি সত্যিই আশা করি যে,গত কয়েক দিন এবং সপ্তাহ ধরে যে আন্তর্জাতিক গতি তৈরি হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিতে পারবে।’ সম্প্রতি ফ্রান্সের ঘোষণার পর যুক্তরাজ্য, কানাডা, মাল্টা এবং পর্তুগালসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর সম্প্রচারক ‘ফ্রান্স ইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ব্যারোট বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক গতি সঞ্চার করেন এবং তার উপদেষ্টাদের গাজায় পাঠান – যেমনটা স্টিভ উইটকফ বর্তমানে সফর করছেন – তাহলে ‘নিঃসন্দেহে তিনি পরিস্থিতির পরিবর্তন চান।’ তিনি আরও বলেন, ‘(গাজার) পরিস্থিতি একেবারেই অসহনীয়। এক মিনিটও নষ্ট করা যাবে না।’ ব্যারোট আরও উল্লেখ করেছেন,গাজায় প্রবেশের জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করা ৫২ টন মানবিক পণ্য রয়েছে, উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পড়ে আছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারকে এখনই প্রবেশপথগুলো পুনরায় খুলে দিতে হবে – সমস্ত প্রবেশপথ : আকাশ, স্থল এবং সমুদ্র – যাতে ব্যাপক এবং বাধাহীন মানবিক সাহায্য বেসামরিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে, যাদের অত্যন্ত প্রয়োজন।’

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়িসহ ৩০ কোটি রুপির সম্পদ
  • newadminnewadmin
  • আগস্ট ১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কেরানির চাকরি করতেন।কিন্তু তার ২৪টি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে।ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। ্আজ শুক্রবার এই অভিযান চালানো হয়। লোকায়ুক্ত ২৪টি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ কোটি রুপির সম্পদে বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কোপ্পাল এলাকায় কাজ করতেন। তার মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি। অথচ তার নামে, তার স্ত্রীর নামে এবং স্ত্রীর ভাইয়ের নামে ২৪টি বাড়ি, ৪টি প্লট এবং ৪০ একর কৃষিজমি পাওয়া গেছে। অভিযানে ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি রুপাও উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, নিদাগুন্ডি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের নথি জালিয়াতি করে ৭২ কোটি রুপির বেশি আত্মসাৎ করেছেন। লোকায়ুক্ত কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নিয়মিত অভিযান চালাচ্ছেন। গত মঙ্গলবারও হাসান, চিক্কাবাল্লাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হয়। এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এনএইচএআই বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ান্না আর, গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আঞ্জানেয়া মূর্তি এম, হিরিউরের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ড. ভেঙ্কটেশ, বেঙ্গালুরুর বিবিএমপি দাসারাহাল্লি উপ-বিভাগের রাজস্ব কর্মকর্তা এন ভেঙ্কটেশ এবং বেঙ্গালুরুর বিডিএ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী উদ্যানতত্ত্ব পরিচালক কে ওম প্রকাশ। এর আগে গত ২৩ জুলাই লোকায়ুক্ত কর্মকর্তারা আটজন কর্মকর্তার, যার মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, ৪১টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ দশমিক ৪২ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেন। এই অভিযানগুলো বেঙ্গালুরু আরবান, মহীশূর, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় চালানো হয়েছিল। ওই অভিযানে কর্ণাটকের রেলওয়ে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বল্প খরচে আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে-সৌদি আরব
  • newadminnewadmin
  • জুলাই ২১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরব ২০৩০ সালের মধ্যে একটি নতুন স্বল্প বাজেটের জাতীয় বিমান সংস্থা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে,যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৮১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানানো হয়,নতুন এই বিমান সংস্থার বিমান বহরে থাকবে ৪৫টি উড়োজাহাজ।এর মাধ্যমে সৌদি আরবের বেসামরিক বিমান পরিবহন খাতকে আধুনিক ও বিস্তৃত করার পরিকল্পনা করছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার দায়িত্ব পেয়েছে।প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এই জোটে আরও দুটি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন। নতুন স্বল্প খরচের বিমান সংস্থাটির প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।এখান থেকেই সংস্থাটি অভ্যন্তরীণভাবে ২৪টি এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য বছরে প্রায় এক কোটি যাত্রী পরিবহন করা। পর্যটন খাতকে উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করাই এর অন্যতম উদ্দেশ্য। ভ্রমণ সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ার ফলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলেও আশা করা হচ্ছে। উল্লেখ্য, সৌদি সরকার ২০৩০ ভিশনের অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের বিনিয়োগ করছে, যার মাধ্যমে দেশটির অর্থনীতিকে তেল-নির্ভরতা থেকে সরে এনে বহুমুখীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সিরিয়ায় সংঘাতে নিহত ৯৪০
  • newadminnewadmin
  • জুলাই ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সিরিয়ার দক্ষিণাঞ্চলে সুয়েইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল।গতকাল শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এ তথ্য জানিয়েছেন। যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও।প্রায় এক সপ্তাহ চলা এই সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন নারী-শিশুসহ ৯৪০ জন। সম্প্রতি সুয়েইদায় সংঘাত শুরু হয়েছিল দ্রুজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে।১৩ জুলাই এই সংঘাত থামাতে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী।তবে দ্রুজ যোদ্ধাদের সঙ্গেই উল্টো সংঘাতে জড়িয়ে পড়ে তারা।এমন পরিস্থিতিতে দ্রুজদের রক্ষার কথা বলে ১৬ জুলাই দামেস্কে হামলা চালায় ইসরায়েল।এরপর দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সুয়েইদা ত্যাগ করেন সিরীয় সেনারা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথা জানান টম বারাক।এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে তুরস্ক,জর্ডান ও প্রতিবেশী দেশগুলো।মার্কিন রাষ্ট্রদূত বলেন,আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিত্যাগের এবং অন্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে সিরিয়ার নতুন এবং ঐক্যবদ্ধ পরিচয় গঠনের আহ্বান জানাচ্ছি।’ ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে’ রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।তিনি বলেন,আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি,তা কাটিয়ে উঠতে এই মুহূর্তে বিভিন্ন শাখার মধ্যে ঐক্য ও পূর্ণ সহযোগিতার প্রয়োজন।’ এর আগে গত বৃহস্পতিবার অভিযোগ করে তিনি বলেছিলেন, সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে ইসরায়েল। দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী।সিরিয়া ছাড়াও ইসরায়েল ও লেবাননেও তাদের বসবাস রয়েছে।ইসরায়েলের দাবি,দ্রুজদের ওপর ব্যাপক হারে সহিংসতা চলছে।এই সহিসংতা থামানোর কথা বলেই ১৬ জুলাই দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।শুক্রবার দিনের শুরুতেও সুয়েইদায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস থেকে এখনো কিছু জানানো হয়নি।তবে শুক্রবার সংঘাত থামাতে সুয়েইদায় ৪৮ ঘণ্টার জন্য সীমিত পরিসরে সিরীয় সেনা মোতায়েনের অনুমতি দিয়েছিল ইসরায়েল।পরে সুয়েইদায় স্থিতিশীলতা ফেরাতে এবং আরও সংঘাত এড়াতে প্রদেশটিতে আবার…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২০ বছর কোমায় থাকার পর মারা গেলো খালেদ বিন মুসাইদ আল সৌদ
  • newadminnewadmin
  • জুলাই ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন।তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত ছিলেন। ২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান।এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি ছিলেন। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজপরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে।ওয়ালিদের দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে। তার দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে,যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। সূত্র: গালফ নিউজ

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
টিআরএফ সন্ত্রাসবাদী সংগঠন’-যুক্তরাষ্ট্র
  • newadminnewadmin
  • জুলাই ১৮, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ যাদের বিরুদ্ধে,সেই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ)’‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ বলে মেনে নিল যুক্তরাষ্ট্র।গত বৃহস্পতিবার (ভারতীয় সময় শুক্রবার ভোরে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত সম্পর্কে বলেন,পররাষ্ট্র মন্ত্রণালয় টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন ও ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,জাতীয় নিরাপত্তার স্বার্থ ও পেহেগামের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্ব ও উদ্যোগ ভারত স্বীকার করে। এ সিদ্ধান্ত খুবই সময়োচিত। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতারই প্রতিফলন ঘটেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর–ই–তৈয়বারই ছায়া সংগঠন এই টিআরএফ।গত ২২ এপ্রিল জম্মু–কাম্মীরের পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ড তাদেরই কাজ।দুবার তারা ওই অপকর্মের দায় স্বীকার করেছে।টিআরএফ নানা ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত।সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ। লস্কর–ই–তৈয়বা যুক্তরাষ্ট্রে অনেক দিন আগে থেকেই ওই দুই তালিকায় নথিবদ্ধ।এবার টিআরএফকেও তারা ওই দুই তালিকায় নিয় এল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে বেদুইন গোষ্ঠীর তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে
  • newadminnewadmin
  • জুলাই ১৮, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে বেদুইন গোষ্ঠীর তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে।উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সীমিত সংখ্যায় ৪৮ ঘণ্টার জন্য সুয়েইদায় প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল।দেশটির একজন কর্মকর্তা আজ শুক্রবার এ কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েইদা জেলায় পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বলেছে,নতুন করে সুয়েইদা প্রদেশে মোতায়েনের জন্য সরকারি বাহিনী প্রস্তুতি নিচ্ছে না। দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী।ধর্মবিশ্বাসের দিক থেকে শিয়া মুসলিমদের একটি শাখা।লেবানন ও ইসরায়েলেও প্রভাবশালী এই গোষ্ঠীর অনুসারী রয়েছে।সম্প্রতি দ্রুজদের সঙ্গে বেদুইন গোষ্ঠীর সংঘর্ষ হয়।ওই সংঘর্ষ থামাতে গত সোমবার সুয়েইদা প্রদেশে হস্তক্ষেপ করে সিরিয়ার সরকারি বাহিনী।কিছুদিন ধরে দ্রুজ ও বেদুইনদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও অপহরণ ঘিরে এই সংঘাতের সূচনা হয়েছিল। সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদায় প্রবেশ করলে তাদের ওপর হামলা চালান সশস্ত্র দ্রুজ সদস্যরা।দ্রুজদের সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল।একপর্যায়ে বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর,প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে ইসরায়েল বিমান হামলা চালায়। দামেস্কের বর্তমান সরকারকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তাদের সামরিক উপস্থিতি মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার।নিজেদের নিরাপত্তার জন্য এই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে রাখতে চায় ইসরায়েল। যদিও সিরীয় বাহিনীর ওপর হামলার কারণ হিসেবে সংখ্যালঘু দ্রুজদের ‘সুরক্ষার’ কথা বলছেন ইসরায়েলি কর্মকর্তারা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়,যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর মধ্যস্থতায় দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সুয়েইদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয় সিরিয়া…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভিসা দেয়া হচ্ছে-নয়াদিল্লি
  • newadminnewadmin
  • জুলাই ১৭, ২০২৫

অনলাইন ডেস্ক।।বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,আমরা তো ভিসা দিচ্ছি (বাংলাদেশে)। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন,যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে,তার মধ্যে বিভিন্ন ভ্রমণ,মেডিকেল ইমার্জেন্সি,স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।’ তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে,তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এটা আমাকে জেনে বলতে হবে।’ সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাকে ভারত কীভাবে দেখছে,তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি,সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’ প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আসবে-ট্রাম্প
  • newadminnewadmin
  • জুলাই ১৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর এই পদক্ষেপকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে রাশিয়া।বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থাগুলো জানায়,ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নতুন কোনও ফোনালাপ নির্ধারিত না থাকলেও প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। সোমবার এক ঘোষণায় ট্রাম্প বলেন,আগামী সেপ্টেম্বরের শুরু পর্যন্ত পুতিনের হাতে সময় আছে একটি শান্তিচুক্তির জন্য। অন্যথায় রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আসবে।তিনি বলেন,এটা হবে গৌণ শুল্ক।যা রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর আরোপ করা হবে।রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করবে। এই হুঁশিয়ারি ট্রাম্পের পক্ষ থেকে এখন পর্যন্ত রাশিয়ার প্রতি সবচেয়ে কঠোর বার্তা বলেই বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন,ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়া হবে এবং ইউরোপীয় মিত্রদের মাধ্যমে ‘বিলিয়ন বিলিয়ন ডলারের’ মার্কিন সামরিক সরঞ্জাম পাঠানো হবে।এর মধ্যে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা,যা ইউক্রেনকে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করবে। তবে ট্রাম্প বলেন,আমি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছি,কিন্তু মস্কো আঘাত করা উচিত নয়।এর আগে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল,৪ জুলাই জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প জানতে চেয়েছিলেন,আপনারা মস্কো বা সেন্ট পিটার্সবার্গ আঘাত করতে পারবেন কি না?ট্রাম্প পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন,আমি চাই না তারা মস্কোকে লক্ষ্য করুক। ইতোমধ্যে ইউক্রেনের খারকিভ,ভিনিৎসিয়া ও ক্রিভি রিহ শহরে রাশিয়া ৪০০ ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে,অন্তত ১৫ জন আহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটিইকে নামের ইউক্রেনের একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে,ক্রিভি রিহ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ৮০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন,ট্রাম্পের হুমকির মুখেও পুতিনের কৌশলে এখনও কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।ক্রেমলিনের ‘শান্ত থাকো,কাজ চালিয়ে যাও’ মনোভাব এখনও অব্যাহত…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ট্রাম্পের ব্রাজিলের ওপর ৫০শতাংশ শুল্ক আনুপাতিক পাল্টা ব্যবস্থা’ বাস্তবায়ন করবে-ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও
  • newadminnewadmin
  • জুলাই ১০, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১০ জুলাই) ব্রাজিলের ওপর ৫০শতাংশ শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছেন।চিঠির জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন,তার সরকার ‘আনুপাতিক পাল্টা ব্যবস্থা’ বাস্তবায়ন করবে। দা সিলভা জোর দিয়ে বলেন,একতরফাভাবে শুল্ক বৃদ্ধির যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইনের আলোকে দেওয়া হবে।ব্রাজিলের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতির দাবি ‘ভুল’। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,মার্কিন সরকারের পরিসংখ্যানই গত ১৫ বছরে ব্রাজিলের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখায়।’ ট্রাম্প ইতোমধ্যে ২২টি দেশে শুল্ক পত্র পাঠিয়েছেন। ১ আগস্ট থেকে নির্দিষ্ট দেশগুলোতে শুল্ক আরোপ করা হয়েছে।এর মধ্যে ব্রাজিলে ৫০ শতাংশ শুল্ক হার দেওয়া হয়েছে। চিঠিতে ট্রাম্প বলসোনারোর প্রতি ব্রাজিলের ‘আচরণ’ এবং মার্কিন প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে সেন্সরশিপের বিষয়েও সমালোচনা করেন।এর জবাবে দা সিলভা বলেন,ব্রাজিল একটি সার্বভৌম দেশ,যার স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে এবং তারা কোনো ধরণের অভিভাবকত্ব গ্রহণ করবে না।’ তিনি জোর দিয়ে বলেন,অভ্যুত্থানের পরিকল্পনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ‘একচেটিয়াভাবে’ ব্রাজিলের বিচার বিভাগীয় শাখার এখতিয়ারের আওতাধীন। তাই জাতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে- এমন কোনো ‘হস্তক্ষেপ বা হুমকি’ এর অধীন নয়। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি চিঠিতে বলসোনারোর বিচারকে ‘আন্তর্জাতিক লজ্জা’ বলে নিন্দা করেছিলেন।তিনি বলেন,এই বিচার হওয়া উচিত নয়।এটি একটি জাদুকরী শিকার,যা অবিলম্বে শেষ হওয়া উচিত!’ ট্রাম্প বলসোনারোর প্রতি ‘আকুণ্ঠ সমর্থন’ জানান। মার্কিন প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে সেন্সরশিপের অভিযোগ সম্পর্কে ডি সিলভা বলেন,ব্রাজিলিয়ান সমাজ ঘৃণ্য বিষয়বস্তু, বর্ণবাদ,শিশু পর্নোগ্রাফি,কেলেঙ্কারী,জালিয়াতি এবং মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার বিরুদ্ধে বক্তৃতা প্রত্যাখ্যান করে।’ তিনি আরও বলেন,ব্রাজিলে মত প্রকাশের স্বাধীনতাকে আগ্রাসন বা সহিংস অনুশীলনের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমাদের ভূখণ্ডের মধ্যে কাজ করার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে – দেশীয় হোক বা বিদেশি,ব্রাজিলের আইন মেনে চলতে হবে।’ প্রসঙ্গত,ব্রাজিলের শীর্ষ আদালত…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে-ইরান
  • newadminnewadmin
  • জুলাই ৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি এমন দাবি করেছে। এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।এ ছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এমন তথ্য প্রকাশ্যে আসায় এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে।১২ দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয়ই চূড়ান্ত বিজয় দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডারচিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন।এই গবেষকেরা স্যাটেলাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে বিশেষজ্ঞ।তাঁরাই বিষয়টি টেলিগ্রাফকে জানান। তথ্য অনুযায়ী,উত্তর,দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে,যে হামলাগুলোর তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি।এর মধ্যে একটি বড় বিমানঘাঁটি,একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝানো হয়,যেখানে যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম,রসদ,জ্বালানি,অস্ত্র, যানবাহন ও অন্যান্য সহায়ক উপকরণ মজুত, সংরক্ষণ ও বিতরণ করা হয়। বিশেষজ্ঞদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে,ইসরায়েলের সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে,প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।কিন্তু তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। আইডিএফের একজন মুখপাত্র বলেন,‘আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষতির বিষয়ে কিছু বলব না।তবে যা বলতে পারি,তা হলো অভিযানের পুরো সময়জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল।’ পাঁচটি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন-ইলন মাস্ক
  • newadminnewadmin
  • জুলাই ৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’ এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না—এমন একটি জরিপ চালান মাস্ক।এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে,যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ বা করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন।এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেছেন,বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।’ ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন।তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তাঁর সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো। এর আগে মাস্ক বলেছিলেন,তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের করছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থনে যেসব আইনপ্রণেতা ভোট দিয়েছেন,তাঁদের নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দেন,মাস্কের কোম্পানিগুলো কেন্দ্র সরকার থেকে যে ভর্তুকি পায়,তা বন্ধ করে দেওয়া হতে পারে। মাস্কের নতুন দলের প্রভাব কেমন হবে,তা এখনই বলা যাচ্ছে না।তবে রিপাবলিকান দল আশঙ্কা করছে,এটি ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে দলটির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। এদিকে মাস্কের সঙ্গে দ্বন্দ্বের জেরে টেসলার শেয়ারের দামেও বড় পতন ঘটেছে।ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সংযুক্ত ছিল-
  • newadminnewadmin
  • জুলাই ৪, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল।তাই তাদের এই কর্মকাণ্ডে জড়িত বলে বিবেচনা করা যেতে পারে।লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বার্তা সংস্থা তাসের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কূটনীতিক বলেন, ‘এই স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন লন্ডন কোনো আপত্তি ছাড়াই মেনে নিয়েছে।তবে ব্রিটিশরাও মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধে জড়াতে তাড়াহুড়ো করছে না।তাই (যুক্তরাষ্ট্রের) হামলার পরপরই প্রথম কয়েক ঘণ্টার মধ্যে লন্ডন সর্বস্তরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণে নিজেদের অংশগ্রহণ না থাকার দাবি জানাতে তৎপর হয়েছে।’ তিনি জানান,তবে একটু গভীরে খোঁজ করলে বোঝা যায় যে,বিষয়টি এমন নয়। ‘বিশেষ করে লন্ডনের—বার্লিন এবং প্যারিসের সঙ্গে মিলে—দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বদনাম করার চেষ্টার মধ্যে। এটি কার্যত এই দেশগুলোকে এই আগ্রাসনের সহযোগী করে তোলে।’ তিনি ব্যাখ্যা করেন,মার্কিন হামলা এবং ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের আগে যুক্তরাজ্য,জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিদের ইরানি পক্ষের সঙ্গে ভিয়েনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।তাদের (ইউরোপীয়দের) রাজনৈতিক কর্মকর্তারা সেখানে অনেকবার ভ্রমণ করেছেন।তারা বিভিন্ন পরামিতি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং আইএইএ-এর রিপোর্ট ও এর বোর্ড অফ গভর্নরদের সভায় অনুমোদিত প্রস্তাবগুলোতে এই বিধানটি অন্তর্ভুক্ত করেছেন যে,আইএইএ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অনুপস্থিতি সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছে না।এটি ইরানের ওপর আমেরিকান হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য করা হয়েছিল। রুশ রাষ্ট্রদূত আরও বলেন,এই পটভূমিতে,এখানে (ইউরোপে) ইরান-বিরোধী প্রচারণা চালানো অবাক করার মতো কিছু নয়। স্পষ্টতই,ব্রিটিশ নেতৃত্বের পরিকল্পনায় রাশিয়ার মতো ইরানের সঙ্গে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সংলাপ গড়ে তোলা অনেক আগেই বন্ধ হয়ে গেছে।’ ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইএইএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করলো-ইরান
  • newadminnewadmin
  • জুলাই ২, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলে আজ বুধবার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে আইএইএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করল ইরান। গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দেয়।তাদের অভিযোগ,আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমা দেশগুলোর পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিমান হামলার পক্ষে যৌক্তিকতা তুলে ধরছে। এর এক দিন আগে আইএইএর পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনার পক্ষে ভোট দেয়। নতুন আইনে বলা হয়েছে,ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএর যেকোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে। এদিকে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন,যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দো গুরুতর ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আমি শুনেছি সে (জোহরান মামদানি) সুবিধার মানুষ না-ট্রাম্প
  • newadminnewadmin
  • জুলাই ১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,সত্যি কথা বলতে,আমি শুনেছি সে (জোহরান মামদানি) সুবিধার মানুষ না।আমার মনে হয় নিউইয়র্কের মানুষ পাগল। যদি তারা এই পথে যায় (মামদানিকে নির্বাচিত করে),আমি মনে করি তারা পাগল।খবর নিউইয়র্ক পোস্ট। মামদানি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেষ করে তিনি বলেন, মামদানি হলো কমিউনিস্ট।আমাদের শেষ যা প্রয়োজন তা হলো একজন কমিউনিস্ট! মামদানি নির্বাচিত হলে অর্থ দেবেন না জানিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয় তার সঙ্গে আমাদের অনেক মজা হবে। কারণ অর্থ পেতে হলে তাকে হোয়াইট হাউসের ভবনের মধ্যে দিয়ে যেতে হবে।ভয় পাবেন না,সে কিছু নিয়ে যেতে পারবে না। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারী নির্বাচনে জয় লাভ করেছেন।নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে প্রাইমারী নির্বাচনে হারিয়েছেন মামদানি।এখন তিনি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে মেয়র নির্বাচনে লড়াই করবেন। ৩৩ বছর বয়সী মামদানি যদি মেয়র নির্বাচিত হন তাহলে নিউইয়র্কের ইতিহাসে তিনি প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ফোনালাপ ফাঁসের ঘটনায় থাই প্রধানমন্ত্রী বরখাস্ত
  • newadminnewadmin
  • জুলাই ১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ফাঁস হওয়া একটি ফোনালাপের ঘটনায় প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে থাই সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার বিরুদ্ধে আনা নৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন।প্রধানমন্ত্রীকে নিজের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এ রায়ের পর সাংবাদিকদের পেতংতার্ন বলেন,আদালতের রায় আমি মেনে নিয়েছি।আমি সব সময় আমার দেশের জন্য সর্বোত্তম কাজ করার চেষ্টা করেছি।’ এই রায়ের ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। থামাসাত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক পুরাবিচ ওয়াতানাসুক বলেন,আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন।তবে এই অনিশ্চয়তার কারণে সরকারের স্থিতিশীলতা আরও দুর্বল হতে পারে।’ প্রতীক্ষিতভাবে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকারিভাবে তা এখনো নিশ্চিত করা হয়নি। এর আগে গত বছর একই ধরনের অভিযোগে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে বরখাস্ত করেছিল এই আদালত।থাইল্যান্ডের রাজতান্ত্রিক অভিজাত মহলের ঘনিষ্ঠ বলে বিবেচিত সাংবিধানিক আদালত ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ ঘিরে পেতংতার্নের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা তৈরি হয়।মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডীয় সেনার মৃত্যুর ফোনালাপে তাকে প্রতিবেশী কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে শোনা যায়।ওই ফোনালাপ ঘিরে জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং রাজধানী ব্যাংককে হাজার হাজার প্রতিবাদকারী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে। ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্নকে থাইল্যান্ডের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করতে শোনা যায়,যার কারণে তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন উঠেছে।তার বিরুদ্ধে আরেকটি নৈতিক লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে জাতীয় দুর্নীতি দমন কমিশন,যা থেকেও তাকে অপসারণের ঝুঁকি…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইসরাইল ও ভারতের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা
  • newadminnewadmin
  • জুলাই ১, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরাইল-ইরানের ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে।কিন্তু এই যুদ্ধ একটি নতুন যুদ্ধের পরিকল্পনা সামনে এনেছে।তা হলো পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইল ও ভারতের নতুন যুদ্ধের পরিকল্পনা।পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইল ও ভারতের গোপন পরিকল্পনার কিছু প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে। এটা এখন আর গোপন নয় যে,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো।বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সাম্প্রতিক অতীতে ইসরাইল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে।হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এসা বিশ্বাস করেন,ইসরাইলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম-বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এসার রয়েছে।তিনি বিশ্বাস করেন,মোদি-নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয়।এটি দুটি মতাদর্শের সহযোগিতা।একটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ। ২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন।তার হিন্দুত্ববাদী আদর্শ ইহুদিবাদ থেকে অনুপ্রাণিত।অনেক হিন্দু জাতীয়তাবাদী কাশ্মীর সংঘাত ইসরাইলের মতো সমাধানের জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।এর মধ্যে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে হিন্দু জনসংখ্যার পক্ষে জনসংখ্যাগত পরিবর্তনের পক্ষে কথা বলা।২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতের পর ভারত কেবল ইসরাইল থেকে নয়,বরং অনেক পশ্চিমা দেশ থেকেও নীরবে প্রচুর অস্ত্র কিনছে। এখন ভারত ইসরাইলের সাহায্যে পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে মরিয়া।সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তান কেন প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল,তা নিয়ে অনেক ইসরাইলি ক্ষুব্ধ। অনেক পাকিস্তানি ইসরাইলি অধ্যাপক মেইর মাসরির এক্সে একটি পোস্ট লক্ষ্য করেছেন।যিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতির পরিচালক এবং সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী। সংঘাতের মাঝামাঝি সময়ে এই ইসরাইলি অধ্যাপক ১৮ জুন আরবি ভাষায় লিখেছিলেন,ইরানের অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারি।এক্সে অনেক ভারতীয়ও এমন দাবি করেছিল। এই মতামতগুলো কেবল সোশ্যাল মিডিয়াতেই…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৬০০ কোটি (৬ বিলিয়ন) মার্কিন ডলারের শেয়ার দান করলেন-ওয়ারেন বাফেট
  • newadminnewadmin
  • জুন ২৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিশ্ববিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ৬০০ কোটি (৬ বিলিয়ন) মার্কিন ডলারের শেয়ার দান করলেন মার্কিন ধনকুবের ও মানবহিতৈষী ওয়ারেন বাফেট।প্রায় দুই দশক আগে নিজের সম্পদ দান শুরু করার পর এটিই তার সবচেয়ে বড় একক বার্ষিক অনুদান।এই বিপুল পরিমাণ অনুদান পেয়েছে গেটস ফাউন্ডেশনসহ মোট পাঁচটি দাতব্য সংস্থা।বাকি চারটি ফাউন্ডেশন পরিচালনা করেন বাফেটের সন্তান হাওয়ার্ড,সুজি ও পিটার বাফেট। গত শুক্রবার দেওয়া অনুদানের ফলে ওয়ারেন বাফেটের মোট দানের পরিমাণ ছাড়িয়ে গেছে ৬ হাজার কোটি মার্কিন ডলার। এই দানের অংশ হিসেবে গেটস ফাউন্ডেশন পেয়েছে ৯৪ লাখ ৩০ হাজার শেয়ার,সুসান থমসন বাফেট ফাউন্ডেশন পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৩৮৪ শেয়ার এবং বাফেটের তিন সন্তান পরিচালিত হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন,শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন পেয়েছে ৬ লাখ ৬০ হাজার ৩৬৬টি করে শেয়ার।এর ফলে বার্কশায়ার হ্যাথাওয়েতে বাফেটের মালিকানা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮ শতাংশে। সর্বশেষ অনুদান দেওয়ার আগপর্যন্ত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বাফেটের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ২০০ কোটি ডলার এবং তিনি ছিলেন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী। ৬০০ কোটি ডলার দানের পর তিনি নেমে এসেছেন ষষ্ঠ স্থানে।এর আগে গত বছরের জুনে বাফেট ৫৩০ কোটি ডলার এবং নভেম্বরে পারিবারিক দাতব্য সংস্থাগুলোর জন্য আরও ১১৪ কোটি ডলারের অনুদান দিয়েছিলেন। এক বিবৃতিতে বাফেট জানিয়েছেন,তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের কোনো শেয়ার বিক্রি করবেন না; বরং নিজের সম্পদের বেশির ভাগ অংশ দান করে দিতে চান।মানবহিতৈষী কাজে নিজের অর্জিত সম্পদ ব্যয় করার ইচ্ছা থেকেই গত বছর তিনি নিজের উইল পরিবর্তন করেন।সেখানে বলা হয়েছে, মৃত্যুর পর তার বাকি সম্পদের ৯৯ দশমিক ৫ শতাংশ একটি দাতব্য ট্রাস্টে দেওয়া হবে,যার তত্ত্বাবধানে থাকবেন তার তিন সন্তান—সুসি (৭১), হাওয়ার্ড (৭০) ও পিটার (৬৭)। গত বছরের জুনে তিনি আরও ঘোষণা দিয়েছিলেন,তার মৃত্যুর পর গেটস…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
এবার ইউরোপের দিকেও নজর দিয়েছে-ইসরায়েল
  • newadminnewadmin
  • জুন ২৮, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।প্রতিদিনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে সাক্ষাৎ নরকে।পরিণত করার পর এবার ইউরোপের দিকেও নজর দিয়েছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়ায় পরিণত হওয়া দেশটি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনেদের সরিয়ে যেমন বস্তি স্থাপন করে যাচ্ছে ইসরায়েলিরা; তেমনি ইউরোপের দেশ সাইপ্রাসেও অনেক জমি চলে যাচ্ছে তাদের দখলে। সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যম সাইপ্রাস মেইলের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়ংকর এক তথ্য। প্রতিবেদন অনুযায়ী,সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা; ব্যাপক বিনিয়োগ করছেন আবাসন খাতে। এমনকি গোপনে কেনা ওইসব সম্পত্তি নিয়ে ‘সংরক্ষিত এলাকা’ তৈরি করছেন ইসরায়েলিরা।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সেখানে গিয়ে থেকে এসেছেন বলে জানা গেছে। তথ্য উপাত্ত বলছে,গত পাঁচ বছরে সাইপ্রাসে আড়াই হাজারের বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা।এরই মধ্যে ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে ইসরায়েলিদের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজারে। স্থানীয়দের অভিযোগ, ‘মিনি ইসরায়েল’ বানানো হচ্ছে সাইপ্রাসে।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। মূলত,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস।সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেন। গুঞ্জন আছে,কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। এবার গণমাধ্যমের খবর, সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা। সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়,ব্যাপকহারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকরা।এমন খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল ‘আকেল’।তাদের দাবি,সেনা স্থাপনা, ঘাঁটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে। এসব এস্টেট বা ভূসম্পত্তিকে সংরক্ষিত এলাকার মতো করে তৈরি করা হচ্ছে,যেখানে কেবল ইসরায়েলিরাই প্রবেশ করতে পারবেন।স্থানীয়দের যাতায়াতের অনুমতি থাকবে না সেখানে। আকেল আরও দাবি করেছে,এসব এলাকায় নির্মাণ হচ্ছে জায়নবাদী স্কুল ও উপাসনালয়।যেটাকে সাংস্কৃতিক ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখছে বামপন্থি রাজনৈতিক দলটি।ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও বলছে, সাইপ্রাসকে ‘দ্বিতীয় ঘর’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ইসরায়েলিরা। সাইপ্রাসের সরকারি তথ্য…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জাতীয় ঐক্যের বিরল প্রদর্শন উদযাপন করছে-ইরান
  • newadminnewadmin
  • জুন ২৭, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ অবসানের পর ইরানি শাসকগোষ্ঠী ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশজুড়ে একটি জাতীয় ঐক্যের বিরল প্রদর্শন উদযাপন করছে।তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন,এই শান্ত আবরণ শিগগির গভীর সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সারা দেশের মানুষ,এমনকি রাজনৈতিক বন্দীদেরও যুদ্ধকালীন সংযম প্রদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি জনগণের প্রশংসা করেছেন।কারণ,সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও তারা রাস্তায় নামেনি,ক্ষোভ প্রকাশ করেনি। তবে ইরান সমাজবিজ্ঞান সমিতির সভাপতি সাঈদ মোইদফার সতর্ক করে বলেছেন,‘যদি সরকার জনগণের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব ঘোচাতে পদক্ষেপ না নেয়,তাহলে যুদ্ধ শেষ হওয়াটা শান্তি নয়,বরং নতুন সামাজিক সংকটের সূচনা হতে পারে।’ আরেকটি বিষয় হলো—যুদ্ধবিরতির পর ইরানের ইসলামিক মতাদর্শের ভাষা এক পাশে সরিয়ে এখন জাতীয় পরিচয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।শিরোনামগুলো এখন ‘ইরান’ শব্দ দিয়ে শুরু হচ্ছে,‘ইসলাম’ শব্দটি এর পেছনে পড়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক ভাষণে ‘ইসলামিক ইরান’ শব্দযুগলটি মাত্র একবার ব্যবহার করা হয়েছে,তাও সেটি প্রসঙ্গহীনভাবে। রাষ্ট্রীয় ও সংস্কারপন্থী সংবাদমাধ্যমগুলো এই পরিবর্তনকে প্রতিধ্বনিত করেছে।দৈনিক ‘এতেমাদ’ ও ‘আরমান মেল্লি’ তাদের প্রথম পাতায় জাতীয় সংহতির প্রশংসা করেছে এবং ঐক্যের আহ্বান জানানো বিশিষ্ট নাগরিকদের তুলে ধরেছে। এক প্রতীকী আয়োজন হিসেবে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা ‘ও ইরান’ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেছে তেহরানের আজাদি মনুমেন্টের নিচে।বেশ কিছু শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্বনির্ধারিত সাক্ষাৎকারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন। ‘এতেমাদ’ পুরো এক পৃষ্ঠাজুড়ে তাদের ছবি প্রকাশ করেছে। এই ঐক্যের আহ্বানের পেছনে সরকারের পক্ষ থেকে একধরনের দায়বোধও দেখা যাচ্ছে।মনে হচ্ছে যেন সরকার এখন জনগণের কাছে ঋণী।সংস্কারপন্থী সমাজবিজ্ঞানী হামিদ রেজা জালাইপুর বলেন,‘যুদ্ধ শেষে জনগণকে পুরস্কৃত করা সরকারের দায়িত্ব,যাতে জাতীয় ঐক্য শক্তিশালী হয়।’ এমনকি কিছু রক্ষণশীলও একই…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ