Top Tags
সর্বশেষ সংবাদ
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বানফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাতজয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগীমধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকবিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিলনতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকেকুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতাসৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকারমেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটককুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধারসৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রমমধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতিযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিচার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবেইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি হওয়া হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন, জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ মাধ্যমে বলেন,মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।

মাও নিং আরও বলেন,“সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা।এর সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব।”

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে যুদ্ধবিরোধী উত্তেজনার মধ্যে জেরুজালেমের মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী।জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মুসল্লিদের নামাজ ও তারাবি আদায় করতে দেওয়া হচ্ছে না।

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি বলেছেন,ইসরাইলি কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।এর মাধ্যমে দখলদাররা মসজিদে তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

শায়খ সাবরি আরও জানান,শনিবার থেকে মুসল্লি,শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীরা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে; ভেতরে কেবল প্রহরীরা রয়েছেন।তিনি বলেন, নিরাপত্তার অজুহাতের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধ রাখার কারণে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

Loading

ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি।।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) অভিযোগ অনুসারে একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো বস্তু ব্যবহার করে নজরুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেন।আহত নজরুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানিয়েছেন,অভিযুক্তের কাছে আগে থেকে তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তির ইতিহাস ছিল,কিন্তু সামাজিক সম্মানের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগী পরিবারও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।সাম্প্রতিক মিলিটারি সংঘর্ষ ও পাল্টা হামলার কারণে অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে।বৈঠকে আলোচনা হবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি,আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীলতা রক্ষা বিষয়ে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী,নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত,ফার্স্ট লেডি বা সাবেক রাষ্ট্রপতি পরিবারের কেউ এটি করতে পারেন না।

জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন,বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরতে বলা হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট বাতিল, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার,ফ্লাইদুবাই,এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত।

১ মার্চ: ৪০টি ফ্লাইট বাতিল, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইন্সের।

২ মার্চ (এ পর্যন্ত): ৩৯টি ফ্লাইট বাতিল, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

বিমান যাত্রীরা এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

Loading

কুয়েত থেকে: কুয়েতে মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও এএফপি।ঘটনা স্থলে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে,দূতাবাসের এলাকায় কেউ যাওয়া থেকে বিরত থাকুক এবং বাসায় আশ্রয় নিক। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, “আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। বাইরে যাবেন না।”

কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, “যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য প্রস্তুত থাকুন।”

দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Loading

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কয়েকজন ব্যাংক কর্মকর্তা বা গ্রাহক ভবনের ভেতরে আটকা পড়েছেন।ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার চেষ্টা করছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে সরকার।সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বলা হয়,জনগণের জন্য নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না,তখন তাদের দৈনন্দিন যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যা লাঘব করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস,যা নারীদের জন্য বিশেষ এবং চালক হিসেবে নিয়োগ পাবেন নারী।

সংশ্লিষ্টরা আরও জানান,বৈঠকে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া গরুচুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা হয়েছে এবং আঃ রব খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়,চোরচক্রের হোতা মনির হোসেন আকন অভিযোগ করেছেন যে,আটক ব্যক্তির মাধ্যমে চোরেরা স্থানীয় কয়েকজন কথিত নেতার সাথে সমঝোতা করে ১ লাখ ৬০ হাজার টাকায় সব মিটমাট করার চেষ্টা চালাচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন,পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে চোরচক্রকে সুষ্ঠু আইনি ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়,দুর্ঘটনার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন।আল জাজিরার এক সংবাদদাতা জানান,উদ্ধার হওয়া ক্রুদের একজন পুরুষ ও অপরজন নারী।তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মিডল ইস্ট আই দাবি করেছে,কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়,কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন,চলমান সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগলেও তা সীমিত পর্যায়ে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।ইরান উপসাগরীয় কয়েকটি দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটলো।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয় এবং সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশাল সংরক্ষণ ট্যাংক,উন্নত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরসহ এই স্থাপনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’র কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ।

যুক্তরাষ্ট্র,বাহরাইন,জর্ডান,কুয়েত,কাতার,সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়,ইরানের এসব ‘অযৌক্তিক হামলা’ বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে।এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে,তেহরানের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে,যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

যৌথ বিবৃতিতে তারা নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে জানায়, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়—ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার পর দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন।

তবে এ দাবি প্রত্যাখ্যান করে লারিজানি বলেন,ইরান এমন কোনো উদ্যোগ নেয়নি এবং আলোচনার বিষয়টি ভিত্তিহীন।

বর্তমানে আলী লারিজানি ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্যকে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ,

রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম,

রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং

রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে গত ১৭ মাসে একটি গোষ্ঠী,বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।বিভিন্ন স্থানে মব সহিংসতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বীর মুক্তিযোদ্ধারাও নজিরবিহীনভাবে নাজেহালের শিকার হয়েছেন।

এই নৈরাজ্য মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।২০২৪ সালের আগস্টে পুলিশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রাণ হারানোর দাবি উঠে,এবং দেশপ্রেমিক সেনাবাহিনীও বিভিন্ন হুমকির মুখে পড়ে।ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে।নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার গঠনের আগে ও পরে প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তবে মাঠপর্যায়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো স্পষ্ট নয় বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—কীভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং বাহিনীর মনোবল পুনরুদ্ধার হবে?

রাজনৈতিক অস্থিরতা,নির্বাচন-পরবর্তী সহিংসতা,কথিত ভুয়া মামলা এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যায় এবং সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার কারণে অনেক সদস্য এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

এর মধ্যে সরকার গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।নবনিযুক্ত আইজিপির কাছে প্রত্যাশা—তিনি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করবেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ,কারণ যে কোনো সরকারের ভাবমূর্তি ও জননিরাপত্তা অনেকাংশেই পুলিশের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

পুলিশ কর্মকর্তাদের মতে,রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার প্রধান শর্ত। নিরপেক্ষ আইন প্রয়োগ,অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঝুঁকি থেকে সুরক্ষা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা,আবাসন সুবিধা,পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো হলে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) ও ফৌজদারি কার্যবিধি (CrPC) যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।অতীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ থানার কার্যক্রমকে গতিশীল রাখত এবং অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হতো।সেই সংস্কৃতি পুনরায় চালু করা জরুরি।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন,বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই—এটাই হতে পারে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি এ নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

নীতিমালায় খতিব ছাড়া মসজিদের অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাড়াভিত্তিক মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত বেতন কাঠামো হলো—

পদ গ্রেড বেতন স্কেল (টাকা)
সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেড ৪৩,০০০ – ৬৯,৮৫০
পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ – ৬৭,০১০
ইমাম ৯ম গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০
প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০
মুয়াজ্জিন ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০
প্রধান খাদিম ১৫তম গ্রেড ৯,৭০০ – ২৩,৪৯০
খাদিম ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০

আবাসন, সঞ্চয় ও অবসর সুবিধা

নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সপরিবারে আবাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক সঞ্চয়, চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদান এবং কল্যাণমূলক সুবিধার বিধান রাখা হয়েছে।

ছুটি ও নিয়োগ ব্যবস্থা

নিয়োগের জন্য সাত সদস্যের বাছাই কমিটি থাকবে এবং তাদের সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পদ ও অন্যান্য নির্দেশনা

নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজের স্থান রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটি ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে, তবে আয়-আয়তন অনুযায়ী সদস্য সংখ্যা সমন্বয়ের সুযোগ থাকবে।

নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা নিষ্পত্তি করবে। নতুন নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।

জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামীম মজুমদার বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আলেম সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে।


 

Loading

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মো. আলী হোসেন ফকির
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সৌদি থেকে অন্তঃসত্ত্বা হয়ে ফেরা গৃহকর্মীর নির্যাতনের অভিযোগ, ব্র্যাক সেন্টারে আশ্রয়
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের এক গৃহকর্মী নারী সৌদি আরব থেকে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফেরার পর তার ওপর হওয়া নির্যাতনের ভয়াবহ তথ্য সামনে এসেছে।চারবার হাতবদল, শারীরিক ও যৌন নির্যাতন,বেতন না পাওয়া এবং অমানবিক জীবনযাপনের অভিযোগ তুলে বর্তমানে তিনি রাজধানীর আশকোনা এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে অবস্থান করছেন। জানা গেছে,২০২৪ সালে এক দালালের মাধ্যমে সৌদি আরবে যান ওই নারী।সেখানে পৌঁছানোর পর প্রথমে তাকে একটি অফিসে রাখা হয় এবং পরে একের পর এক বাসায় গৃহকর্মী হিসেবে পাঠানো হয়।ভাষাগত সমস্যার কারণে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।দীর্ঘদিন খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে বাধ্য হন। মোবাইল অ্যাপের মাধ্যমে তিনি জানতে পারেন,তার তিন মাসের বেতন আগেই নিয়োগকর্তাকে পরিশোধ করা হলেও তিনি নিজে কোনো টাকা পাননি। পরবর্তীতে নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায় পালিয়ে যান এবং খণ্ডকালীন কাজ শুরু করেন।পরে মক্কায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে পুলিশি হেফাজতেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।অসুস্থ অবস্থায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহকারী পরিচালক শরীফুল ইসলাম হাসান জানান,বিদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে ফেরা নারীদের জন্য দেশে কোনো নির্দিষ্ট পুনর্বাসন কর্মপদ্ধতি না থাকায় তারা নানা সংকটে পড়ছেন। এদিকে,১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরা আরেক নারীকে পাসপোর্ট ও পরিচয়পত্র না থাকায় স্বজনরা শনাক্ত করতে পারেননি।পরে পুলিশ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।   মানবাধিকারকর্মীদের মতে,বিদেশগামী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা,োদালাল চক্র নিয়ন্ত্রণে আনা এবং দেশে ফেরার পর পুনর্বাসন ও আইনি সহায়তা জোরদার করা এখন সময়ের দাবি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে একাধিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।বিদ্যমান তদন্তের আলোকে সরকার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন করে পৃথক কোনো তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা নেই। তিনি আরও বলেন,পিলখানার শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিডিআরের নাম পুনর্বহাল ও পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত—কতদূর এগিয়েছে সরকারের পরিকল্পনা?
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল এবং পিলখানা হত্যাকাণ্ডের দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।তবে এ সংক্রান্ত প্রশাসনিক ফাইল প্রক্রিয়া এখনো শুরু হয়নি। নির্বাচনের চার দিন আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন,জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। একই সঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথাও তিনি জানান। সরকার গঠনের পর এ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত অনুবিভাগের যুগ্মসচিব রেবেকা খান বলেন,নাম পরিবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।বিজিবি বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক চাহিদা এলেই ফাইল প্রক্রিয়াকরণ শুরু হবে। এদিকে রাজধানীর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্তিতে দিনটি ইতোমধ্যে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের মাগফেরাত কামনা করেন।বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। নতুন তদন্তের ঘোষণা পিলখানা হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনাটি পুনরায় তদন্ত করা হবে।কারণ অন্তর্বর্তী সরকারের গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’-এর প্রতিবেদনের ওপর বর্তমান সরকার পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ১১ মাস তদন্ত শেষে কমিশন তাদের প্রতিবেদনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততার অভিযোগ তোলে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করে।প্রতিবেদনে দাবি করা হয়, সেনাবাহিনীকে দুর্বল করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটি সংঘটিত হয়েছিল। সেনাবাহিনীর অবস্থান তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পূর্বে এক অনুষ্ঠানে বলেন,পিলখানার বর্বর হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংঘটিত হয়েছিল এবং বিচারিক…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিএনপির সংরক্ষিত নারী আসনে বরিশালে আলোচনায় যারা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বরিশালে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদ।রাজপথের আন্দোলনে সক্রিয় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরীদের নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। সরকার গঠনের পর সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে সক্রিয় নারী নেত্রীরা মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। দলীয় নেত্রীরা বলছেন,গত ১৭ বছর রাজপথে যাদের সক্রিয় ভূমিকা ছিল,তারাই সংরক্ষিত নারী আসনের প্রকৃত দাবিদার। তাদের মতে,দীর্ঘদিনের সাংগঠনিক অবদান,নেতৃত্বগুণ ও ত্যাগের স্বীকৃতি হিসেবে যোগ্য নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। সমর্থকদের দাবি,ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে নেতা–নেত্রীরা আন্দোলন সংগ্রামে ঝুঁকি নিতে অনুপ্রাণিত হবেন না।তাই মনোনয়নের ক্ষেত্রে অতীত রাজনৈতিক ভূমিকা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে অবৈধ সুবিধা গ্রহণের বিষয়গুলোও সঠিকভাবে পর্যালোচনা করার জন্য দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে,সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগ থেকে অন্তত ছয়জন নারীনেত্রী আলোচনায় রয়েছেন। তারা হলেন— বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা আক্তার বিনু বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ঝালকাঠী জেলা আহ্বায়ক কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সালমা আলম লিলি তালুকদার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই নির্ধারণ করবে বরিশাল বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দায়িত্ব পালনের অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার: সিদ্ধান্তের নিন্দা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে একটি পক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে।বিবৃতিতে দাবি করা হয়,সরকারের ঘোষিত মাদকবিরোধী অবস্থানের অংশ হিসেবেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেছিলেন। বিবৃতিতে বলা হয়,প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় সেখানে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি অনুযায়ী,জিজ্ঞাসাবাদের সময় ওই শিক্ষার্থী রমনা জোনের ডিসি মাসুদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করলে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং ডিসি মাসুদের অপসারণের দাবি জানায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।পরে প্রশাসনের পক্ষ থেকে চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিদাতারা প্রশ্ন তুলে বলেন,সংশ্লিষ্ট ডিসি সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন—এ ক্ষেত্রে তার বা পুলিশের অপরাধ কোথায়।তারা আরও অভিযোগ করেন, কিছু শিক্ষার্থীর চাপে প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা তারা সমর্থন করেন না। তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।এ বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী,বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এর আগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন— পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ,মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগ বাতিল হওয়া সচিবদের মধ্যে আরও রয়েছেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম। এর আগে একই দিনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদেরও দায়িত্ব থেকে সরিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।তিনি বলেন,২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এবং দীর্ঘ সময় পর জনগণ এই নৃশংস ঘটনার প্রকৃত কারণ উপলব্ধি করতে পারছে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে স্মরণ করিয়ে দেন,২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন,ঘটনার পর দীর্ঘ সময় ধরে দিনটি রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় গুরুত্ব পায়নি।তবে নতুন বাংলাদেশে এটি এখন ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিচার প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী বলেন,এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল।ঘটনার পর বিভিন্ন সময়ে মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। সশস্ত্র বাহিনীকে স্বাধীন দেশের সম্মান,বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ভবিষ্যতের বাংলাদেশ হবে ষড়যন্ত্রমুক্ত।তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যাতে কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো অপতৎপরতায় লিপ্ত হতে না পারে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর মনোবল অটুট রাখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বাণী জাতীয় শহীদ সেনা দিবসের তাৎপর্যকে নতুনভাবে তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিবসটি পালনের মাধ্যমে শহীদদের ত্যাগকে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কিয়েভকে ‘গোপনে’ পরমাণু অস্ত্র দিচ্ছে লন্ডন-প্যারিস — রাশিয়ার অভিযোগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

অনলাইন ডেস্ক রিপোর্ট।।চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)।সংস্থাটি দাবি করেছে, ইউক্রেনকে পারমাণবিক বোমা অথবা অন্তত একটি ‘ডার্টি বম্ব’ (তেজস্ক্রিয় বোমা) সরবরাহের লক্ষ্যে গোপনে কাজ করছে লন্ডন ও প্যারিস। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এসভিআর জানায়,পশ্চিমা এই দুই দেশ মনে করছে— ইউক্রেনের হাতে যদি শক্তিশালী বা ‘অলৌকিক’ কোনো অস্ত্র পৌঁছে দেওয়া যায়,তাহলে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় রাশিয়ার কাছ থেকে কিয়েভ আরও অনুকূল শর্ত আদায় করতে পারবে।এ উদ্দেশ্যে ইউক্রেনকে কৌশলগতভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। রুশ গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী,ইউক্রেনের কাছে পারমাণবিক সরঞ্জাম ও প্রযুক্তি গোপনে হস্তান্তরের বিষয়টি নিয়ে কাজ চলছে।সম্ভাব্য বিকল্প হিসেবে ফ্রান্সের সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কমপ্যাক্ট ওয়ারহেডের কথাও উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে বলা হয়েছে, জার্মানি এ ধরনের উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এসভিআর আরও অভিযোগ করে,পশ্চিমা দেশগুলো চাইছে ইউক্রেনের পারমাণবিক সক্ষমতা এমনভাবে প্রকাশ পাক যেন এটি কিয়েভের নিজস্ব উদ্ভাবন বলে মনে হয়,যাতে আন্তর্জাতিক দায় এড়ানো যায়।   রাশিয়ার মতে,এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র সুস্পষ্ট লঙ্ঘন।এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল। তবে এখন পর্যন্ত যুক্তরাজ্য,ফ্রান্স বা স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্র থেকে এ অভিযোগের পক্ষে নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   তথ্যসূত্র: আনাদুলু নিউজ

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী: ৫ আগস্ট পর কিছু মামলা ব্যক্তিগত সুবিধার জন্য করা হয়েছে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন,২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা কিছু মামলায় সাধারণ ও নিরীহ মানুষকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আসামি করা হয়েছে।তিনি বলেন,কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলা করেছে, যা সরকারের নজরে এসেছে।এসব মামলার সত্যতা যাচাই বাছাই করে সঠিক তথ্য বের করা হবে। মন্ত্রী আরও জানান,১৭ বছরের মধ্যে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন মানুষের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।এর আগে ১০০৬টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।হত্যাকাণ্ড,মাদক,অস্ত্র,বিস্ফোরক ও নারী–শিশু নির্যাতনের মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনা করা হয়েছে।তিনি নিশ্চিত করেছেন,আরও কিছু রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে এবং এর জন্য একটি কমিটি গঠন করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশের সকল মসজিদের তথ্য সংগ্রহের নির্দেশনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগ দেশের সকল মসজিদ ও মসজিদে কর্মরত খতিবইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য সংগ্রহের জন্য জেলা ও উপজেলা অফিসগুলোকে নির্দেশ দিয়েছে। স্মারক নং ১৬.০১.০০০০.০০৫.১২.০০১.২০.৩০০২ অনুযায়ী, প্রতিটি মসজিদের নাম,ঠিকানা,জনসংখ্যা,খতিব/ইমাম/মুয়াজ্জিন/খাদেমের নাম,মোবাইল নম্বর,স্থায়ী ঠিকানা, এনআইডি এবং সরকারি বেতন/সম্মানী সম্পর্কিত তথ্য আগামী ২ মার্চ ২০২৬-এর মধ্যে ই-মেইলে (ifacoordinationmosque@gmail.com) প্রেরণ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহিউদ্দিন ও উপ-পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এ বিষয়ে জেলা ও উপজেলা অফিসগুলোর অবিলম্বে সহায়তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালে সাবেক এমপিদের জামিনে তোলপাড়
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বরিশাল ব্যুরো।।মাত্র ছয় দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি।এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগসহ দলের আরও কয়েকজন প্রভাবশালী নেতা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস।তার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর মামলা ছিল।শুনানি শেষে বিচারক তাকে জামিন দেন। তালুকদার ইউনুসের আইনজীবী কাইয়ুম খান কায়সার দাবি করেন,মামলাটি মিথ্যা এবং পুলিশের প্রতিবেদন না আসা পর্যন্ত আইন অনুযায়ী জামিন দেওয়া হয়েছে।তবে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন বলেন, মামলাটিতে জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন,এই ধরনের জামিন সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে এবং আইন মন্ত্রণালয়ের নজর প্রয়োজন।মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর নাজিমউদ্দিন আহম্মেদ পান্না বলেন,নিম্ন আদালতের এমন পদক্ষেপ আদালতের শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। ইউনুসের জামিনের মাত্র ছয় দিন আগে বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজসহ আরও কয়েকজন নেতা জামিন পান।বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে বিশাল সামরিক মহড়া সম্পন্ন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

অনলাইন ডেস্ক।।মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দক্ষিণ ইরান ও পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপপুঞ্জগুলোতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে। আইআরজিসি স্থলবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে পরিচালিত এই মহড়ায় আধুনিক অস্ত্র,লাইভ-ফায়ার অপারেশন এবং নতুন ‘কম্বাইন্ড ট্যাকটিকস’ বা সম্মিলিত রণকৌশল পরীক্ষা করা হয়েছে।মহড়ার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার সক্ষমতা যাচাই করা। আইআরজিসি নেভি গত সপ্তাহে ‘স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ’ শীর্ষক বিশেষ নৌ-মহড়া পরিচালনা করেছে,যা সরাসরি পর্যবেক্ষণ করেছেন আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। আইআরজিসি জানিয়েছে,মহড়ার মাধ্যমে তাদের নৌ-ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি,পাল্টা হামলার পরিকল্পনা এবং পারস্য উপসাগর ও ওমান সাগরের ভূ-রাজনৈতিক সুবিধার সঠিক ব্যবহার পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন,মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি ও হামলার হুমকির মধ্যে এই মহড়া আন্তর্জাতিক মহলে ইরানের শক্তি ও সতর্কতার বার্তা পাঠাচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কুষ্টিয়ার ভেড়ামারায় শ্বশুরবাড়ির নির্যাতনে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার — পরিবারের অভিযোগ হত্যা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি॥কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে এক কিশোরী গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের পরিবারের দাবি,এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা।এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী বনি ইসরাফিল শাওনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। নিহত মোছাঃ রিয়া খাতুন মিথিলা (২১) কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকার চা দোকানি মোঃ রতন আলীর মেয়ে।প্রায় চার মাস আগে ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে বনি ইসরাফিল শাওনের সঙ্গে তার বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়,বিয়ের কিছুদিন পর মিথিলা জানতে পারে তার স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন,যা গোপন রেখে তাকে বিয়ে করা হয়।এ বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে,এরপর থেকে স্বামীসহ শ্বশুর ও শাশুড়ি তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নিহতের পরিবারের দাবি,গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিথিলা ফোন করে বাবাকে তাকে বাড়ি নিয়ে যেতে অনুরোধ করে। পরিবারের সদস্যরা যাওয়ার প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণ পরই খবর আসে,সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিবারের লোকজন মরদেহ দেখতে পান। স্বজনদের অভিযোগ,মরদেহে ফাঁসের স্পষ্ট চিহ্ন না থাকলেও গলার দুই পাশে আঘাতের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা যায়,যা হত্যার আলামত বলে তারা দাবি করেন।পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার পর নিহতের বাবা ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।পুলিশ প্রধান অভিযুক্ত স্বামী শাওনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। পরিবারের আরও অভিযোগ,মামলা গ্রহণে দেরি করা হয়েছে এবং আপস-মীমাংসার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল।যদিও এ বিষয়ে পুলিশ বলছে,তদন্ত চলমান রয়েছে। মামলার…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সার্ক প্রক্রিয়া পুনরুজ্জীবনে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অবিচল সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয়ের কথা জানান। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,সার্ককে আরও শক্তিশালী ও গতিশীল করতে যেকোনো ধরনের সক্রিয় উদ্যোগ নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।তিনি সার্ক সনদে উল্লেখিত সার্বভৌম সমতা,আঞ্চলিক অখণ্ডতা,রাজনৈতিক স্বাধীনতা,অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক কল্যাণের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ড. খলিলুর রহমান উল্লেখ করেন,দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি আশির দশকের শুরুতে প্রথম প্রস্তাব করে বাংলাদেশ।তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের মানুষের কল্যাণ,জীবনমান উন্নয়ন এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন,সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে বাংলাদেশ সংস্থাটির গুরুত্ব বিশেষভাবে মূল্যায়ন করে। এছাড়া বাংলাদেশ ১৯৯৩ ও ২০০৫ সালেও সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য,বিনিয়োগ,আঞ্চলিক যোগাযোগ (কানেক্টিভিটি),দারিদ্র্য বিমোচন,বিদ্যুৎ,জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা,শিক্ষা,জনস্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এ তথ্য জানান।এ বিষয়ে একই দিন পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে নির্বাচিত হন।পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়ে ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন।এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে,গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান।বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ পরিস্থিতিতে শূন্য হওয়া দুটি আসনে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পল্লবীতে মোবাইল প্রতারণা: ফোন নিয়ে উধাও, পরে বিকাশে ৭৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকার পল্লবী থানাধীন এলাকায় মোবাইল ফোন ব্যবহার করার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ও বিকাশে পাঠানো ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী ছনিয়া আক্তার (৪২) পল্লবীর সেকশন–১১ এলাকার পূরবী টপটেন ভবনের নিচে ফুটপাতে একটি চায়ের দোকান পরিচালনা করেন।গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ৩০–৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে মায়ের মৃত্যুর কথা বলে জরুরি ফোন করার অনুরোধ করে। মানবিক কারণে ছনিয়া আক্তার তার ব্যবহৃত কালো রঙের একটি Symphony ব্র্যান্ডের মোবাইল ফোন (নম্বর: ০১৭১১-৭০৫৯৪৪) দিলে ওই ব্যক্তি কথা বলার ভান করে ফোনটি নিয়ে চলে যায়।পরে যোগাযোগ করলে অভিযুক্ত তাকে মিরপুর-১ নম্বরে যেতে বলে এবং বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়,একই দিন রাতে প্রতারক কৌশলে ভুক্তভোগীর বোনকে ফোন করে জানায় ছনিয়া আক্তারকে মারধর করা হচ্ছে এবং তাকে উদ্ধার করতে টাকা প্রয়োজন।এতে সরল বিশ্বাসে ভুক্তভোগীর বোন বিভিন্ন বিকাশ নম্বর থেকে মোট ৭৪ হাজার টাকা পাঠান। পরবর্তীতে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।   এ বিষয়ে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কমলো এলপি গ্যাসের দাম, বিকাল থেকেই কার্যকর
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি জানায়,ঘোষণার সময় থেকেই নতুন দাম কার্যকর হবে। ফলে আজ বিকাল থেকেই গ্রাহকরা কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। এদিকে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়ে থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইউনিয়ন পরিষদের মেয়াদ ও দায়িত্বপ্রাপ্তদের তথ্য চেয়েছে স্থানীয় সরকার বিভাগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দেশের সকল ইউনিয়ন পরিষদের মেয়াদসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে,প্রতিটি জেলার উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম সভার তারিখ,মেয়াদ উত্তীর্ণের সময় এবং বর্তমানে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান বা প্রশাসকের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।   এছাড়া কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনে আদালতের স্থগিতাদেশ,সীমানা বিরোধ বা অন্য কোনো মামলার জটিলতা রয়েছে কিনা এবং নির্বাচন উপযোগী অবস্থায় আছে কিনা—এসব তথ্যও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।   আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টার মধ্যে ই-মেইল (lgupl@lgd.gov.bd) এর মাধ্যমে হার্ডকপি ও সফটকপি উভয়ভাবে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।   স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ সামিউল মাসুদ স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে,ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ ও প্রশাসনিক অবস্থা পর্যালোচনার অংশ হিসেবেই সরকার এই তথ্য সংগ্রহ করছে,যা ভবিষ্যৎ নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মো. আলী হোসেন ফকির নতুন পুলিশ আইজিপি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। রাজনৈতিক পটপরিবর্তনের বিভিন্ন সময়ে তার চাকরি জীবনে উত্থান-পতন দেখা যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় তিনি চাকরি হারান এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরেন। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ