Top Tags
সর্বশেষ সংবাদ
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বানফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাতজয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগীমধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকবিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিলনতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকেকুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতাসৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকারমেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটককুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধারসৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রমমধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতিযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিচার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবেইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি হওয়া হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন, জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ মাধ্যমে বলেন,মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।

মাও নিং আরও বলেন,“সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা।এর সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব।”

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সঙ্গে যুদ্ধবিরোধী উত্তেজনার মধ্যে জেরুজালেমের মসজিদুল আকসা টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী।জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মুসল্লিদের নামাজ ও তারাবি আদায় করতে দেওয়া হচ্ছে না।

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেম ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি বলেছেন,ইসরাইলি কর্তৃপক্ষের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।এর মাধ্যমে দখলদাররা মসজিদে তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

শায়খ সাবরি আরও জানান,শনিবার থেকে মুসল্লি,শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীরা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে; ভেতরে কেবল প্রহরীরা রয়েছেন।তিনি বলেন, নিরাপত্তার অজুহাতের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধ রাখার কারণে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

Loading

ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি।।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) অভিযোগ অনুসারে একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো বস্তু ব্যবহার করে নজরুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেন।আহত নজরুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানিয়েছেন,অভিযুক্তের কাছে আগে থেকে তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তির ইতিহাস ছিল,কিন্তু সামাজিক সম্মানের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগী পরিবারও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।সাম্প্রতিক মিলিটারি সংঘর্ষ ও পাল্টা হামলার কারণে অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে।বৈঠকে আলোচনা হবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি,আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীলতা রক্ষা বিষয়ে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী,নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত,ফার্স্ট লেডি বা সাবেক রাষ্ট্রপতি পরিবারের কেউ এটি করতে পারেন না।

জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন,বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরতে বলা হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট বাতিল, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার,ফ্লাইদুবাই,এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত।

১ মার্চ: ৪০টি ফ্লাইট বাতিল, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইন্সের।

২ মার্চ (এ পর্যন্ত): ৩৯টি ফ্লাইট বাতিল, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

বিমান যাত্রীরা এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

Loading

কুয়েত থেকে: কুয়েতে মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও এএফপি।ঘটনা স্থলে ফায়ার ফাইটার্স ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে,দূতাবাসের এলাকায় কেউ যাওয়া থেকে বিরত থাকুক এবং বাসায় আশ্রয় নিক। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, “আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। বাইরে যাবেন না।”

কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, “যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য প্রস্তুত থাকুন।”

দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Loading

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কয়েকজন ব্যাংক কর্মকর্তা বা গ্রাহক ভবনের ভেতরে আটকা পড়েছেন।ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার চেষ্টা করছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে সরকার।সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বলা হয়,জনগণের জন্য নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না,তখন তাদের দৈনন্দিন যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যা লাঘব করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস,যা নারীদের জন্য বিশেষ এবং চালক হিসেবে নিয়োগ পাবেন নারী।

সংশ্লিষ্টরা আরও জানান,বৈঠকে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া গরুচুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা হয়েছে এবং আঃ রব খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়,চোরচক্রের হোতা মনির হোসেন আকন অভিযোগ করেছেন যে,আটক ব্যক্তির মাধ্যমে চোরেরা স্থানীয় কয়েকজন কথিত নেতার সাথে সমঝোতা করে ১ লাখ ৬০ হাজার টাকায় সব মিটমাট করার চেষ্টা চালাচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন,পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে চোরচক্রকে সুষ্ঠু আইনি ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়,দুর্ঘটনার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন।আল জাজিরার এক সংবাদদাতা জানান,উদ্ধার হওয়া ক্রুদের একজন পুরুষ ও অপরজন নারী।তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মিডল ইস্ট আই দাবি করেছে,কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়,কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন,চলমান সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগলেও তা সীমিত পর্যায়ে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।ইরান উপসাগরীয় কয়েকটি দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটলো।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয় এবং সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশাল সংরক্ষণ ট্যাংক,উন্নত পাইপলাইন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরসহ এই স্থাপনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Loading

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’র কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ।

যুক্তরাষ্ট্র,বাহরাইন,জর্ডান,কুয়েত,কাতার,সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়,ইরানের এসব ‘অযৌক্তিক হামলা’ বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে।এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে,তেহরানের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে,যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

যৌথ বিবৃতিতে তারা নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরে।

Loading

আন্তর্জাতিক ডেস্ক।।ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে জানায়, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়—ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার পর দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন।

তবে এ দাবি প্রত্যাখ্যান করে লারিজানি বলেন,ইরান এমন কোনো উদ্যোগ নেয়নি এবং আলোচনার বিষয়টি ভিত্তিহীন।

বর্তমানে আলী লারিজানি ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্যকে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ,

রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম,

রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং

রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে গত ১৭ মাসে একটি গোষ্ঠী,বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।বিভিন্ন স্থানে মব সহিংসতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বীর মুক্তিযোদ্ধারাও নজিরবিহীনভাবে নাজেহালের শিকার হয়েছেন।

এই নৈরাজ্য মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।২০২৪ সালের আগস্টে পুলিশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রাণ হারানোর দাবি উঠে,এবং দেশপ্রেমিক সেনাবাহিনীও বিভিন্ন হুমকির মুখে পড়ে।ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে।নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার গঠনের আগে ও পরে প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তবে মাঠপর্যায়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো স্পষ্ট নয় বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—কীভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং বাহিনীর মনোবল পুনরুদ্ধার হবে?

রাজনৈতিক অস্থিরতা,নির্বাচন-পরবর্তী সহিংসতা,কথিত ভুয়া মামলা এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যায় এবং সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার কারণে অনেক সদস্য এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

এর মধ্যে সরকার গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।নবনিযুক্ত আইজিপির কাছে প্রত্যাশা—তিনি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করবেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ,কারণ যে কোনো সরকারের ভাবমূর্তি ও জননিরাপত্তা অনেকাংশেই পুলিশের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

পুলিশ কর্মকর্তাদের মতে,রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার প্রধান শর্ত। নিরপেক্ষ আইন প্রয়োগ,অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঝুঁকি থেকে সুরক্ষা জরুরি। পাশাপাশি ঝুঁকি ভাতা,আবাসন সুবিধা,পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো হলে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) ও ফৌজদারি কার্যবিধি (CrPC) যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।অতীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ থানার কার্যক্রমকে গতিশীল রাখত এবং অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হতো।সেই সংস্কৃতি পুনরায় চালু করা জরুরি।

পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠন,বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই—এটাই হতে পারে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি এ নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

নীতিমালায় খতিব ছাড়া মসজিদের অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাড়াভিত্তিক মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত বেতন কাঠামো হলো—

পদ গ্রেড বেতন স্কেল (টাকা)
সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেড ৪৩,০০০ – ৬৯,৮৫০
পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ – ৬৭,০১০
ইমাম ৯ম গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০
প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০
মুয়াজ্জিন ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০
প্রধান খাদিম ১৫তম গ্রেড ৯,৭০০ – ২৩,৪৯০
খাদিম ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০

আবাসন, সঞ্চয় ও অবসর সুবিধা

নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সপরিবারে আবাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক সঞ্চয়, চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদান এবং কল্যাণমূলক সুবিধার বিধান রাখা হয়েছে।

ছুটি ও নিয়োগ ব্যবস্থা

নিয়োগের জন্য সাত সদস্যের বাছাই কমিটি থাকবে এবং তাদের সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পদ ও অন্যান্য নির্দেশনা

নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজের স্থান রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটি ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে, তবে আয়-আয়তন অনুযায়ী সদস্য সংখ্যা সমন্বয়ের সুযোগ থাকবে।

নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা নিষ্পত্তি করবে। নতুন নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।

জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামীম মজুমদার বলেন, ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আলেম সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে।


 

Loading

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, এটি তার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।তিনি বলেন,বগুড়া-৬ আসন সবসময় জিয়া পরিবারের মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত।আসনটি ছেড়ে দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আসনের মর্যাদা রক্ষায় কাজ করতে চান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে জামায়াতের আবেদন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।অভিযোগ ওঠা আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদন দাখিলের পর নির্বাচনি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার,রেজাল্ট শিটসহ নির্বাচনি নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়।এ বিষয়ে একই দিন প্রজ্ঞাপনও জারি করা হয়।বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করবেন। উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে এবং নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে।এর মধ্যেই নতুন করে আরও তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রেমের সম্পর্কে সন্দেহ, হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর হাজারীবাগে সাবেক প্রেমিকের সন্দেহ ও ক্ষোভের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে হত্যা করা হয়েছে।রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ জানায়,নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বাইরে ডেকে নেয়।পরে হাজারীবাগ থানার চরকঘাটার পাকা রাস্তায় তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিন্তিকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ডিসি মাসুদ আলম জানান,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল।সম্প্রতি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলে সিয়াম সন্দেহ করে যে বিন্তি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ড ঘটায়। ডিসি আরও জানান,সিয়াম পরিকল্পিতভাবে ছুরি সঙ্গে নিয়ে এসেছিল।কথার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে সে চরম পথ বেছে নেয়।পুলিশ জানিয়েছে,ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডিএমপির কমিশনারের দায়িত্বে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি চলতি দায়িত্ব হিসেবে ডিএমপির সার্বিক কার্যক্রম তদারকি করবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ, শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি।।দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন,সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও জানান,নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং কর্মীদের নিয়মিত উপস্থিতি মনিটরিং জোরদার করা হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, সবাইকে নিজ নিজ কর্মস্থলে নিয়মিত রোগী দেখতে হবে। হাসপাতালকে জনগণের নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করার আহ্বান জানিয়ে তিনি অন্যায় দেখলে সম্মিলিতভাবে প্রতিবাদ করারও আহ্বান জানান। এ সময় সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন তিনি। পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিভিল সার্জন নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সময়মতো অফিসে না এলে কঠোর ব্যবস্থা—সরকারের কড়া বার্তা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।প্রশাসনিক কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকার।নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে সময়নিষ্ঠার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।এখন থেকে দেরি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের শীর্ষ পর্যায়ে সময়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদাহরণ দেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই দপ্তরে উপস্থিত হন। রাজধানীর যানজট এড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অনেক সময় তিনি প্রটোকল ছাড়াই ভোরে সচিবালয়ে পৌঁছে যান। প্রধানমন্ত্রীর এই সময়ানুবর্তিতা সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক চাপ ও সচেতনতা তৈরি করেছে বলে জানান সচিব। এতে সামগ্রিক কর্মপরিবেশেও পরিবর্তন এসেছে বলে দাবি করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা প্রসঙ্গে তিনি বলেন,সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব অফিস রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেখানে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।তবে এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। প্রশাসনে বড় ধরনের রদবদল আসছে কি না—এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন,প্রশাসনিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া এবং সময়ের প্রয়োজনেই তা দৃশ্যমান হতে পারে। এদিনের ব্রিফিংয়ে আরও জানানো হয়,এখন থেকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সরকারের এই উদ্যোগ জনপ্রশাসনে জবাবদিহিতা বাড়াবে এবং সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় গণভোটের সংশোধিত গেজেট: ভোট কমলো প্রায় ১১ লাখ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত ফলাফলে প্রায় ১১ লাখ ভোট কমানো হয়েছে।   সংশোধিত গেজেট অনুযায়ী: ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ ‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ মোট ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ মোট বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ আগের গেজেটের তুলনায় ‘হ্যাঁ’ ভোট ≈ ৯ লাখ ৭৪ হাজার, ‘না’ ভোট ≈ ১ লাখ ১১ হাজার কমেছে,এবং মোট ভোট ≈ ১০ লাখ ৭৩ হাজার কমানো হয়েছে।ইসি সংশোধনীর বিস্তারিত কারণ প্রকাশ করেনি। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনগণের সম্মতি চূড়ান্ত করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তের কারণ হিসেবে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতার অভিযোগ আনা হয়েছে। ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে ২৬ ফেব্রুয়ারি অফিস আদেশ জারি করা হয়।বিষয়টি সংক্রান্ত ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ বা সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পরিলক্ষিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওই এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় কাজের বিভিন্ন স্থানে ফাটল,ধসে পড়া অংশ এবং অন্যান্য ত্রুটি ধরা পড়ে,যা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। ডিএনসিসি কর্মকর্তা জানান,সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নরসিংদীতে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে কয়েকজন যুবকের নাম উঠেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষার ক্ষেত থেকে মেয়েটির গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করা হয়। মেয়েটি পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।তার স্বজনদের অভিযোগ,১৫ দিন আগে স্থানীয় যুবক নূরার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনের একটি দল মেয়েটিকে ধরে নিয়ে ধর্ষণ করেছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। মেয়েটির সৎ বাবা জানান,বুধবার (২৫ ফেব্রুয়ারি) মেয়েকে খালার বাড়িতে দিতে যাওয়ার পথে নূরার নেতৃত্বে পাঁচ যুবক তাকে ছিনিয়ে নেয়।পরবর্তীতে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা সকালে সরিষার ক্ষেত থেকে মরদেহ দেখে থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন,এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি,তবে অপরাধীদের খুঁজে বের করতে কাজ চলছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ১৮০ ট্রাফিক সার্জেন্ট নিয়োগের ঘোষণা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন,খুব শিগগিরই পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।এছাড়া ১৮০ জন ট্রাফিক সার্জেন্ট নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান,সাব-ইন্সপেক্টর ও এএসপি পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে করা হবে এবং সেই তথ্য পরে জানানো হবে। এর আগে,জরুরি ভিত্তিতে ইতিমধ্যেই ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,পুলিশের সব পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে, তাই এই পদগুলো দ্রুত পূরণ করা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের নিহতের সংখ্যা দাবিকে প্রত্যাখ্যান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে জানুয়ারির বিক্ষোভে ইরানে প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে,তা ভিত্তিহীন এবং প্রমাণহীন হিসেবে প্রত্যাখ্যান করেছেন।তিনি বলেন,ইরান সরকার ইতোমধ্যে প্রতিটি নিহতের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর প্রকাশ করেছে। পেজেশকিয়ান উল্লেখ করেছেন,নিহতদের মধ্যে ২ হাজারের বেশি শহীদ,যাদের মধ্যে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।তিনি বলেন,বিক্ষোভের নামে ৩৫০টিরও বেশি মসজিদে অগ্নিসংযোগ এবং ৩০০টিরও বেশি স্কুল ধ্বংস করা হয়েছে।শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত যৌক্তিক ও অহিংস, স্কুল বা উপাসনালয়ে হামলা নয়। তিনি আরও বলেন,ইরান দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের শিকার, যেখানে প্রায় ২৮ হাজার নগর সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে,এবং ইরান আজও তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে হুমকির সম্মুখীন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কৃষি ঋণ মওকুফ: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ (সুদসহ) মওকুফ করা হয়েছে।এই উদ্যোগের ফলে প্রায় ১২ লাখ কৃষক মোট ১,৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও কৃষি খাতকে চাঙ্গা করা। সচিব জানান,যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ বাকি আছে,তাদের মূল টাকা ও সুদ উভয়ই মওকুফ করা হবে। মূলত যারা ক্ষুদ্র ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান,প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন; তা না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে আইনি নোটিশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ প্রেরণ করেন।নোটিশে অভিযোগ করা হয়,জুলাইকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি,যা শপথ ভঙ্গের সামিল। আইনি নোটিশে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের দাবি জানানো হয়েছে।এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান ইস্যুতে চাপের মুখে মার্কিন সেনাপ্রধান, সামরিক-রাজনৈতিক ভারসাম্যের কঠিন পরীক্ষা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপকে ঘিরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বর্তমানে জটিল এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং পেন্টাগনের সতর্ক সামরিক মূল্যায়নের মধ্যে সমন্বয় করতে গিয়ে তাকে অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত নিতে হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ এফ-১৬ পাইলট ও সিআইএ’র সাবেক লিয়াজোঁ কর্মকর্তা কেইন এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান নীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।ইরানের বিরুদ্ধে হামলার বিভিন্ন পরিকল্পনা আলোচনায় থাকলেও তিনি ঝুঁকি ও সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্ক অবস্থান নিচ্ছেন। জানা গেছে,পেন্টাগনের নিরাপত্তাবেষ্টিত কনফারেন্স রুম ‘ট্যাংক’-এ নিয়মিত বৈঠকের পরিবর্তে তথ্য ফাঁস এড়াতে কেইন অনেক সময় শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিজের অফিসে ডেকে আলোচনা করছেন।সামরিক পরিকল্পনা গোপন রাখাই তার প্রধান অগ্রাধিকার। কেইন তার পূর্বসূরি জেনারেল মার্ক মিলির মতো প্রকাশ্যে প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে ভিন্ন কৌশল অনুসরণ করছেন।তিনি সরাসরি বিরোধিতা না করে সম্ভাব্য সামরিক অভিযানের ঝুঁকি,প্রাণহানি এবং আঞ্চলিক অস্থিরতার বিষয়গুলো প্রেসিডেন্টকে ব্যাখ্যা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে কেইনের প্রতি আস্থা প্রকাশ করে তাকে “জয় নিশ্চিত করতে সক্ষম নেতা” হিসেবে উল্লেখ করেছেন।তবে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে শীর্ষ সামরিক নিয়োগ ও পদোন্নতি নিয়ে মাঝে মাঝে মতপার্থক্যের খবরও রয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে কেইন স্বীকার করেছেন,ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করলে তার ফলাফল আগে থেকে নির্ভুলভাবে অনুমান করা কঠিন।ট্রাম্প প্রশাসন যেখানে ক্ষেপণাস্ত্র স্থাপনা ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ বিবেচনা করছে,সেখানে কেইন সম্ভাব্য ‘সেকেন্ডারি ইফেক্ট’ বা দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার আশঙ্কা তুলে ধরছেন। বিশ্লেষকদের মতে,সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও বর্তমান পরিস্থিতিতে তা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে।ইরান ইস্যুর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে জেনেভায় শুরু হওয়া কূটনৈতিক আলোচনা এবং জেনারেল কেইনের পরবর্তী সামরিক পরামর্শের ওপর।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।মব সহিংসতার আশঙ্কায় সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা এখনো সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন।নিরাপত্তা ঝুঁকির কারণে তারা আপাতত সরকারি বাসভবনেই অবস্থান করতে চান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে গত প্রায় দেড় বছরে দেশে রাজনৈতিক সহিংসতা,গণপিটুনি,সাংবাদিক নির্যাতন,মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে।মানবাধিকার সহায়তা সংস্থা এইচআরএসএস ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মব সহিংসতা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়।তথ্যমতে, এই সময়ে মব সহিংসতার ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহত হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্থানে হামলা,ভাঙচুর, মামলা ও গ্রেপ্তার অভিযানের ঘটনায় সাবেক দায়িত্বশীলদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এক সাবেক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন,সাম্প্রতিক ঘটনাবলীর কারণে জনরোষের আশঙ্কা থেকেই তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে,সরকারি নীতিমালা অনুযায়ী সাবেক উপদেষ্টাদের দ্রুত বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ প্রয়োজন হলে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে।নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় থাকলে ভাড়া পরিশোধ করতে হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে,নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকার সরকারি বাসভবনগুলো সংস্কার করে দ্রুত বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।বর্তমানে পদমর্যাদাসম্পন্ন ব্যক্তির সংখ্যা বেশি হলেও বরাদ্দযোগ্য বাসভবন রয়েছে মোট ৩৭টি। অন্যদিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: মির্জা ফখরুল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির মহাসচিব ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,দেশের পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গন ও জনমনে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশ অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বাকি ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।ইতোমধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রী মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী,সিটি করপোরেশন সংক্রান্ত সিদ্ধান্ত থাকলেও পৌরসভাগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো উদ্যোগ বর্তমানে বিবেচনায় নেই।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পৃথক পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলাগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা,আব্দুর রহমান হত্যা মামলা,মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। অন্য মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হয়েছে,যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়।পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। তবে পরবর্তীতে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-কে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি আগামী ২৭ ফেব্রুয়ারি বাসভবনটি ছেড়ে দেবেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন,প্রধানমন্ত্রী যমুনায় বসবাসের আগ্রহ প্রকাশ করেছেন এবং সংস্কারকাজ দ্রুত সম্পন্নের প্রস্তুতি চলছে। বিকল্প স্থান বিবেচনা হলেও সিদ্ধান্ত যমুনা অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল।তবে সময়স্বল্পতা ও বাস্তবিক কিছু কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসা হয় বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজস্ব বাসভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। রমজান ও ঈদ আয়োজনের পরিকল্পনা সরকারি সূত্র জানায়,আসন্ন রমজানে ইফতার অনুষ্ঠান এবং ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।এজন্য সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হেয়ার রোডের প্রায় সোয়া তিন একর জায়গাজুড়ে অবস্থিত যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলোবাড়ি প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা হবে। গণভবন এখন জাদুঘর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বর্তমানে সেখানে নির্মাণকাজ চলছে। উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ নির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে গঠিত উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালের আদালতে তাণ্ডব – বিচারিক শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতার প্রতি হুমকি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাজহারুল ইসলাম।।গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে যাওয়া ঘটনাটি শুধু একটি স্থানীয় তুচ্ছ বিরোধ নয়; এটি দেশের বিচারিক প্রক্রিয়া,আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য একটি সর্তকবার্তা।আদালতে প্রবেশ করে বেঞ্চ,টেবিল,মাইক্রোফোন ভাঙচুর করা, বিচারক ও সরকারি কর্মকর্তাদের উপর হুমকি প্রদর্শন এবং বিচার প্রার্থীদের আতঙ্কিত করা একেবারেই অনভিপ্রেত। আইনের প্রতি এমন অবহেলা শুধুই বিচারিক প্রক্রিয়ার জন্য বিপদজনক নয়,বরং সামাজিক আস্থা ও নাগরিক নিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলে।বাংলাদেশ সুপ্রীম কোর্ট ইতোমধ্যে আদালত অবমাননার রুল জারি করেছে এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।এটি অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তবে মূল চ্যালেঞ্জ হলো—অভিযুক্তদের দ্রুত গ্রেফতার,রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা, যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে। রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনা করা জরুরি।বরিশাল উত্তর জেলা বিএনপি ও কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই ঘটনা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা সমাজে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে এবং দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করে।রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে সহিংসতা চালানো থেকে বিরত থাকা। এ ধরনের পরিস্থিতিতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।সচেতন নাগরিক ও সংবাদমাধ্যমের যথাযথ নজরদারি,বাস্তব তথ্যের প্রচার এবং আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন দেশের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বরিশালের ঘটনা প্রমাণ করে,রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।সুতরাং,সরকারের,আদালতের এবং জনগণের একত্রিত সচেতনতার মাধ্যমে দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং বিচারিক শৃঙ্খলার প্রতি সম্মান নিশ্চিত করা আবশ্যক।অন্যথায়,এই ধরনের সহিংসতা কেবল বিচারিক শৃঙ্খলাকে নয়,সমাজের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালে আদালতে আইনজীবী তাণ্ডব: বিচারক ও সরকারি কর্মকর্তাদের ওপর হুমকি, আদালতের মালামাল ধ্বংস
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একদল আইনজীবীর হট্টগোল ও বিশৃঙ্খল আচরণের ঘটনা ঘটেছে।এ ঘটনার কারণে আদালতের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং বিচারক ও সরকারি কর্মকর্তাদের ওপর হুমকি প্রদর্শিত হয়েছে। পুলিশি তথ্য ও ভিডিও ফুটেজ অনুযায়ী: আদালতে বেঞ্চ,টেবিল,মাইক্রোফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। সরকারি নথি ও কজলিস্ট ছিঁড়ে নষ্ট করা হয়। বিচারক ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ এবং হুমকি প্রদর্শিত হয়। এজলাসে থাকা বিচার প্রার্থীদের মানসিকভাবে ভীতিকর পরিবেশে রাখতে আইনজীবীরা এজলাস থেকে বের হতে বাধ্য করেন। ধৃত ও অভিযুক্তরা: প্রধান ধৃত: সাদিকুর রহমান লিংকন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি। অন্যান্য অভিযুক্ত: মীর্জা রিয়াজুল ইসলাম (সম্পাদক, জেলা আইনজীবী সমিতি),আবুল কালাম আজাদ,নাজিমুদ্দিন পান্না, মহসিন মন্টু,মিজানুর রহমান,আব্দুল মালেক,সাঈদ,হাফিজ উদ্দিন বাবলু,তারেক আল ইমরান,আবুল কালাম আজাদ ইমন, বসির উদ্দিন সবুজ এবং আনুমানিক ৩–৮ জন অজ্ঞাতনামা আইনজীবী। পুলিশি পদক্ষেপ:কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৪৬, GR নং-১০৫/২০২৬ অনুযায়ী, মামলা দায়ের করা হয়েছে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২-এর ধারা ৪ ও ৫ এবং বাংলাদেশ পেনাল কোডের ১৮৬, ১৮৯, ১৯০, ২২৮ ও ৩৫৩ ধারা অনুসারে।   ধৃত আসামী সাদিকুর রহমান লিংকনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন,জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার এবং তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে।   সুপ্রীম কোর্টের প্রতিক্রিয়া: হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করেছে। সুপ্রীম কোর্ট সকলকে সংযম, দায়িত্বশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণের আহ্বান জানিয়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।   সামাজিক ও রাজনৈতিক প্রভাব: স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন,ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত এবং স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে।সচেতন নাগরিকরা উদ্বিগ্ন,এ ধরনের সহিংসতা বিচারিক প্রক্রিয়ার স্বাধীনতা এবং সমাজে আইনের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল
নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা
সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার
মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি
চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়
ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার
জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন
৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক
ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত
বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা
নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ
ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’
মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা
আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত
পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ
তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর
ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব
সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন
বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে
শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা
দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি
মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা
বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ