Top Tags
সর্বশেষ সংবাদ
পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বাননারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রীরাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেনজামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটিমেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্রমামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রীহাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়ারাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তারপুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলিজ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতিশাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজীদুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামেরঅন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদআইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটকজামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁসদিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতিমাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সংবাদ শিরোনাম

সর্বশেষ সংবাদ

আজকের সর্বশেষ সংবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

ক্রেমলিন জানিয়েছে,আলোচনায় পুতিন রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে মস্কোর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এ সময় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান।বিশেষ করে ইরানে মানবিক সহায়তা পাঠানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

এছাড়া ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আবারও গভীর সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিন আরও জানিয়েছে,তেহরানে মানবিক সহায়তা পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

Loading

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

গ্রেপ্তার যুবকের নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়,গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এস এম লুৎফর রহমান দায়িত্ব পালন করছিলেন।এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে। পরে তার কাছ থেকে সরকারি পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান,ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে।অভিযানের একপর্যায়ে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারিপাড়া এলাকা থেকে মিশাল ওরফে বিশালকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি,একটি ছোরা ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে,এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Loading

দিনাজপুর প্রতিনিধি।।ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।গত দুই দিনে (সোমবার ও মঙ্গলবার) মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।

মঙ্গলবার পার্বতীপুর রেলহেড ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপো সূত্রে জানা গেছে,চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরও প্রায় ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল বাংলাদেশে আসছে।

২০২৩ সালের মার্চ মাসে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়।প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মধ্যে প্রায় ৫ কিলোমিটার ভারতের ভেতরে এবং বাকি ১২৬ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী,পাইপলাইন চালুর পর প্রথম তিন বছরে প্রতি বছর ২ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে।পরবর্তী তিন বছরে এই সরবরাহ বাড়িয়ে ৩ লাখ মেট্রিক টন করা হবে এবং পরবর্তী চার বছরে তা আরও বাড়িয়ে ৫ লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডিপো সূত্রে আরও জানা যায়,দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বিপিসির এই রেলহেড ডিপো থেকে প্রতিদিন রংপুর বিভাগের লালমনিরহাট,কুড়িগ্রাম,নীলফামারী,গাইবান্ধা,রংপুর, দিনাজপুর,পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়।

তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।ফলে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে ডিপোতে প্রায় ৪৫ লাখ লিটার জ্বালানি তেল মজুত রয়েছে।অতিরিক্ত মজুত ঠেকাতে পেট্রল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কিছুটা কম পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।

পার্বতীপুর রেলহেড ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, এই পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত ডিজেল সরবরাহের সক্ষমতা রয়েছে।পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে তেল পৌঁছাতে সময় লাগে প্রায় ২ থেকে ৩ দিন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশজুড়ে নদী-নালা,খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান,প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একযোগে এই কর্মসূচির সূচনা করবেন।

সরকারের পানিসম্পদ,স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,“এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়,বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার।”

তিনি আরও জানান,প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়।এতে গ্রামীণ এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন,হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।তরুণ প্রজন্মকে দেশ গঠনের এই উদ্যোগে সরাসরি অংশ নেওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Loading

স্বাস্থ্য ডেস্ক: দিনের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর অনেকেই আরাম পেতে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেন।এর মধ্যে একটি জনপ্রিয় অভ্যাস হলো রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ করা।আয়ুর্বেদ ও বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে এই অভ্যাসকে শরীরের আরাম ও ঘুমের মান উন্নত করার জন্য উপকারী বলা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পায়ের তলায় অসংখ্য স্নায়ুপ্রান্ত (nerve ending) রয়েছে।পায়ে হালকা মালিশ করলে স্নায়ুগুলো উদ্দীপিত হয়,যা শরীরকে শিথিল করতে এবং ক্লান্তি কমাতে সহায়তা করতে পারে।ফলে অনেকের ক্ষেত্রে রাতে দ্রুত ঘুম আসতে এবং গভীর ঘুম হতে সাহায্য করে।

রিফ্লেক্সোলজি নামের একটি বিকল্প চিকিৎসা পদ্ধতিতে বলা হয়,পায়ের পাতার বিভিন্ন অংশ শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে সম্পর্কিত।এই তত্ত্ব অনুযায়ী পায়ের নির্দিষ্ট স্থানে মালিশ করলে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এই দাবির সবকিছুর শক্ত প্রমাণ নেই,তবুও অনেকেই এই পদ্ধতিতে আরাম অনুভব করেন।

চিকিৎসকরা জানান,পায়ের তলায় মালিশ করলে রক্ত সঞ্চালন কিছুটা বাড়তে পারে। এতে সারাদিন হাঁটা বা দাঁড়িয়ে কাজ করার পর পায়ের পেশির ক্লান্তি কমে এবং শরীর কিছুটা স্বস্তি পায়।বিশেষ করে যাদের পায়ে ব্যথা,অবসাদ বা অতিরিক্ত ক্লান্তি থাকে, তাদের জন্য এটি উপকারী হতে পারে।

ঘরোয়া উপায়ে পায়ের তলায় মালিশ করার ক্ষেত্রে সাধারণত সরিষার তেল,নারকেল তেল বা তিলের তেল ব্যবহার করা হয়। শীতকালে হালকা গরম সরিষার তেল অনেকেই ব্যবহার করেন, যা শরীরে উষ্ণতা দিতে সাহায্য করে।অন্যদিকে গরমকালে নারকেল তেল বা তিলের তেল ব্যবহার করলে ত্বক নরম থাকে এবং আরাম পাওয়া যায়।

স্বাস্থ্যবিদরা পরামর্শ দেন,রাতে ঘুমানোর আগে প্রথমে পা ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে।এরপর সামান্য তেল হাতে নিয়ে পায়ের তলায় ২ থেকে ৩ মিনিট হালকা চাপ দিয়ে মালিশ করতে হবে।এতে পায়ের পেশি শিথিল হতে পারে এবং ঘুমের আগে শরীর আরাম পেতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন,এটি কোনো রোগের চিকিৎসা নয়।দীর্ঘদিনের ব্যথা,ডায়াবেটিসজনিত পায়ের সমস্যা বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অনেকেই এখন নিয়মিত এই সহজ পদ্ধতি অনুসরণ করছেন।বিশেষজ্ঞদের মতে,সঠিক জীবনযাপন,পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি এমন ছোট অভ্যাসগুলোও শরীরকে আরাম দিতে ভূমিকা রাখতে পারে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এর বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।এই অভিযোগ অনুসন্ধানের জন্য চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একটি ৫ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।

কমিটির প্রধান: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সদস্যরা:

প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার

নতুন নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা

মোহাম্মদ জহিরুল আমিন

ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ

প্রসিকিউশনের বক্তব্য:

পুনর্গঠিত ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় দেখাশোনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।কমিটি সাইমুম রেজার ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে।

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন,এটি একটি গুরুতর অভিযোগ,যা কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা উচিত ছিল না।অভিযোগ উঠার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আনুষ্ঠানিক অভিযোগ এলে অভ্যন্তরীণ তদন্ত চালানো হবে।

Loading

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জুনিয়র বৃত্তি পরীক্ষায় সেরা অবস্থান অর্জন করেছে সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়।উপজেলার মোট ৫০ জন বৃত্তিধারীর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন এবং জেনারেল বৃত্তি পাওয়া ৩৪ জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এসেছে। ফলে মোট ২৪ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের গর্ব বৃদ্ধি করেছে।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খান বেনজির আহমদ বলেন, “আমাদের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী।শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন আমাদের লক্ষ্য। শিক্ষক মণ্ডলী টিম ওয়ার্কের মাধ্যমে সকল কার্যক্রমে আন্তরিকভাবে অংশগ্রহণ করে আসছে।ইনশাআল্লাহ, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুব আলম বলেন, “ট্যালেন্টপুল বৃত্তিধারীর মধ্যে ১১ জন শিক্ষার্থী আমাদের বিদ্যালয় থেকে এসেছে। এই সাফল্য শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে,ধারাবাহিক ভালো ফলাফল ভবিষ্যতেও বজায় থাকবে।এই অর্জন মেহেন্দিগঞ্জ উপজেলায় সেরা এবং বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় অন্যতম শ্রেষ্ঠ ফলাফল হিসেবে রেকর্ডে স্থান করেছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে মোট পরিবার (খানা) সংখ্যা ২০২২ সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী ৪ কোটি ১০ লাখ ৮ হাজার ২১৭টি।এর মধ্যে গ্রামীণ এলাকায় ২.৭৮ কোটি এবং শহরাঞ্চলে ১.৩১ কোটি পরিবার বসবাস করছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের মোট পরিবারের প্রায় ২৭ শতাংশ বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে।এই কর্মসূচির আওতায় বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ও অন্যান্য সুবিধাভোগী অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় ১ কোটি ১০ লাখ ব্যক্তি সরাসরি বিভিন্ন ভাতার আওতায় আছেন।২০২৫-২৬ অর্থবছরে এর সাথে আরও প্রায় ৬.২৪ লাখ নতুন সুবিধাভোগী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিক বরাদ্দের দিক দিয়ে,২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ১৭.০৬ শতাংশ।তবে সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটে এটি কমে ১৪.৭৮ শতাংশ এবং দেশের মোট জিডিপির প্রায় ১.৮৭ শতাংশ।বার্ষিক খরচ প্রায় ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে,যা মাসিক হিসাব করলে প্রায় ৯,৭২৭ কোটি টাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৪ কোটি পরিবারকে মাসিক ২৫শ টাকা হারে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।তবে বাস্তবায়িত বরাদ্দ,সুবিধাভোগীর সংখ্যা এবং সামগ্রিক বাজেটের অনুপাতের সঙ্গে এই প্রতিশ্রুতি বাস্তবতার মধ্যে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে।বিশেষজ্ঞরা মনে করছেন,সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বাড়াতে পরিকল্পনা,বাজেট বরাদ্দ ও সুবিধাভোগীর নির্বাচনে আরও স্বচ্ছতা প্রয়োজন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,সরকার মানবাধিকার রক্ষা এবং বেআইনি গ্রেপ্তার ও মিথ্যা মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে সরকার উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী এ কথা বলেন মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘর মিলনায়তনে “সকল নারী ও বালিকার জন্য অধিকার,বিচার ও বাস্তবায়ন” শীর্ষক আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ সেমিনারে।অনুষ্ঠানের আয়োজন করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

আইনমন্ত্রী জানান,বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড ইস্যু কর্মসূচি চালু করা হয়েছে।প্রাথমিকভাবে প্রায় ৩৭ হাজার কার্ড জারি করা হয়েছে,যা পরিবারের গৃহকর্ত্রী বা নারী সদস্যের নামে দেওয়া হয়েছে।এই উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই নেয়া হয়েছে।

তিনি আরও বলেন,দেশের নারীরা মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে,তাই তাদের সচেতন করা অত্যন্ত জরুরি। সরকারের নীতি হলো গুমকে শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মানবাধিকার রক্ষায় সচেষ্ট থাকা।

মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজের সহযোগিতার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।তিনি বলেন,বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন উদ্যোগে ব্যবহার করা যেতে পারত।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত,এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক,জাতিসংঘের নারী প্রতিনিধি, বিশেষ প্রতিবেদক ও মানবাধিকার সংগঠন ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক।

Loading

নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে হত্যার নির্দেশ দিয়েছে ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব।

এই তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদ,যিনি ৩১ জানুয়ারি ২০২৬ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রুবেল আহমেদের জবানবন্দিতে উল্লেখ রয়েছে,হত্যার পরিকল্পনা হয়েছিল ২০–২৫ লাখ টাকার বিনিময়ে,কারণ শরিফ ও হাদি,শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। হত্যার কাজটি চালানোর জন্য ফয়সাল করিম মাসুদ (দাউদ খান রাহুল) এবং কামরুজ্জামান রুবেলকে ব্যবহৃত হয়।

রুবেল জানান,২০২৫ সালের ৩ নভেম্বর জানতে পারেন যে হাদি ও কাফিকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।সেই সময় তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও হত্যার হুলিয়া, অর্থের উৎস ও যোগানদাতাদের শনাক্তকরণ বিষয়ে তদন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading

রাজশাহী প্রতিনিধি।।নগরীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির মামলায় পুলিশ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— টিকাপাড়া এলাকার করিমের ছেলে মিশাল মন্ডল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ইব্রাহিম (৪০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিশালের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলা রয়েছে এবং ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় জনতা ইব্রাহিমকে গণপিটুনি দেয়।অপর প্রধান অভিযুক্ত সাইদ আলী পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী,গত শনিবার (৭ মার্চ) রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র,চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে প্রেস ক্লাবে প্রবেশ করে ক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামকে হুমকি ও আঘাত করে।এই ঘটনায় রেজাউল করিমের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং হাসপাতালে ১৩টি সেলাই দেওয়া হয়।হামলাকারীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।স্থানীয় সাংবাদিক সমাজ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।পুলিশ প্রশাসনে গতিশীলতা আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) এবং তিন জেলার তিন পুলিশ সুপারসহ (এসপি) বিসিএস পুলিশ ক্যাডারের চারজন শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে হবিগঞ্জের বর্তমান পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

একই আদেশে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।তার স্থলাভিষিক্ত হচ্ছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান,যাকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়,বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে,বদলি হওয়া কর্মকর্তারা আগামী কয়েক দিনের মধ্যেই তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Loading

নিজস্ব প্রতিবেদক।।দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন,বর্তমানে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে জ্বালানি খাতে কিছুটা অস্থিরতা থাকলেও এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।তিনি জানান,জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন,জ্বালানি সঙ্কট মোকাবিলায় ঢাকাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বেইজিং।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে।এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।যদিও সরকার পর্যাপ্ত মজুত থাকার কথা বলছে,তবুও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাটেনি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী,দেশে জ্বালানির চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।দৈনিক অকটেনের চাহিদা এক হাজার ১০০ টন থেকে বেড়ে দুই হাজার টনে পৌঁছেছে।পেট্রোলের চাহিদাও বেড়েছে প্রায় এক হাজার টন।আর ডিজেলের চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়ে বর্তমানে ২৫ হাজার টনে দাঁড়িয়েছে।

চাহিদার এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে সরকার জ্বালানি বিক্রির ক্ষেত্রে লিটার নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন,সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আমদানির পাশাপাশি সমুদ্রপথেও জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে।বর্তমানে যে মজুত রয়েছে তা দিয়ে মার্চ মাস নির্বিঘ্নে পার করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পরিকল্পনা করছে।এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া,ইন্দোনেশিয়া,সিঙ্গাপুরসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির বিষয়টি বিবেচনায় রয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,জ্বালানি সঙ্কট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীন সবসময় প্রস্তুত।

এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,বিদেশ থেকে আমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগও জোরদার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি বড় ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করেছে বলে জানা গেছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর শাহবাগ এলাকায় ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে চাঁদাবাজি,হামলা ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েকটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন তাসকিন গাজী নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ছাত্রদল বা বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন। যদিও তাঁর কোনো আনুষ্ঠানিক পদ নেই বলে জানা গেছে। একটি ফোনালাপে তিনি বলেন,“আমি এত বছর রাজনীতি করছি।এখন কি আমি না খেয়ে থাকব?ভাই,আমি এখন শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি।মনে করেন আমি পাগল হয়ে গেছি।পাগল হয়ে গেলে সবার কাছ থেকেই ধরতে হয়।”

ব্যবসায়ীদের অভিযোগ,২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহবাগকেন্দ্রিক কয়েকটি চক্র সক্রিয় হয়ে ওঠে।তারা আজিজ সুপার মার্কেট,শাহবাগ মেডিসিন মার্কেট, বিপণিবিতান মেডিসিন মার্কেট,পরীবাগ চাঁদ মসজিদ মার্কেট ও পরীবাগ সুপারমার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে।

মাসিক ‘রেট’ বেঁধে চাঁদা

 

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,দোকানভেদে প্রতি মাসে নির্ধারিত হারে চাঁদা দিতে হয়,যাকে তারা ‘রেট’ বলে থাকেন।বেশির ভাগ দোকান থেকেই গড়ে ১০ হাজার টাকা মাসিক চাঁদা নেওয়া হয়। কোনো ব্যবসায়ী অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাঁর ক্ষেত্রে চাঁদার পরিমাণ আরও বেশি ধরা হয় বলেও অভিযোগ রয়েছে।

এই চাঁদা তোলার সঙ্গে মো. মিথুন (২৮) ও মো. বাইজিদ মোল্লা (২৮) নামের দুই যুবকের সম্পৃক্ততার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।তাঁরা নিজেদের ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন এবং ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের সহসভাপতি আক্তার হোসেনের অনুসারী বলে দাবি করেন।

পরীবাগের চাঁদ মসজিদ মার্কেটের ওষুধ ব্যবসায়ী আল-আমিন (রিপন) বলেন,“মিথুন ও বাইজিদ বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়েছেন।চাঁদা না পেলে দোকানের কর্মচারীদের মারধরও করেছেন।আমরা ব্যবসা করতে চাই,ঝামেলা চাই না—তাই অনেক কিছু সহ্য করে গেছি।”

চাঁদা না দিলে গুপ্ত হামলা

ব্যবসায়ীদের অভিযোগ,চাঁদা আদায়ের অন্যতম কৌশল হলো গুপ্ত হামলা।কোনো ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর দোকানের কর্মচারীকে কৌশলে ডেকে নিয়ে হামলা করা হয় বা তুলে নিয়ে অর্থ আদায় করা হয়।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগ মেডিসিন কর্নারের কর্মচারী রিয়াজ হোসেনের ওপর হামলা হয়।হামলাকারীরা লোহার রড দিয়ে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে ৫২ হাজার টাকা নগদ ও প্রায় ২৫ হাজার টাকা মূল্যের মুঠোফোন ছিনিয়ে নেয়।

এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বাইজিদ মোল্লা,সোহান মোল্লা ও মমিনুল মুনশিকে গ্রেপ্তার করেছে।অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. তৌফিক হাসান।

আইসিইউর ওষুধ নিয়েও সিন্ডিকেট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউকে ঘিরেও বড় ধরনের ব্যবসা গড়ে উঠেছে।সেখানে ৩৯টি শয্যা রয়েছে এবং প্রতিদিন রোগীর জন্য ২ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ওষুধ লাগে।

ব্যবসায়ীদের অভিযোগ,স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ঠিক করে দেন কোন দোকান থেকে আইসিইউতে ওষুধ সরবরাহ করা যাবে।বর্তমানে ৬ থেকে ৯টি দোকানকে এ সুযোগ দেওয়া হয়।এর জন্য সংশ্লিষ্ট দোকানগুলোর কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে যুবদলের স্থানীয় নেতা শহীদুল ইসলাম (খোকন) বলেন,“আইসিইউতে ওষুধ দেওয়া নিয়ে আগে ঝামেলা হতো। সবাইকে নিয়ে বসে আমরা বেড ভাগ করে দিয়েছি।যাতে বিশৃঙ্খলা না হয়।”

অভিযোগ অস্বীকার

অভিযোগের বিষয়ে তাসকিন গাজী বলেন,তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আইসিইউতে নতুনভাবে ওষুধ সরবরাহের ব্যবসা শুরু করেছেন।হামলা বা চাঁদাবাজির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেন।

তবে ব্যবসায়ীদের দাবি,শাহবাগ এলাকায় এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে “বেশি কথা বললে বিপদ আছে”—এই ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে চান না।

প্রশাসনের নজরদারির দাবি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা-সংশ্লিষ্ট এই এলাকায় ওষুধ ব্যবসাকে ঘিরে চাঁদাবাজি,হামলা ও সিন্ডিকেটের অভিযোগে উদ্বেগ তৈরি হয়েছে।ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর নজরদারি ও আইনগত ব্যবস্থা জরুরি।

Loading

গাজীপুর জেলা প্রতিনিধি।।গাজীপুর সদর উপজেলার পুবাইল থানার কুদাবো গ্রামের বাসিন্দা আহাদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।দুর্ঘটনার পর তার পায়ে রড বসানো হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারেন না।ফলে দীর্ঘদিন ধরে তিনি কোনো কাজ করতে পারছেন না।

জানা গেছে,আহাদুল ইসলাম আগে মাদ্রাসায় ছাত্র পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।কিন্তু দুর্ঘটনার পর উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।তার পরিবারে বৃদ্ধ বাবা-মা ও ছোট দুই সন্তান রয়েছে।বর্তমানে পরিবারের সদস্যরা খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন।

আহাদুল ইসলাম জানান,পবিত্র রমজান মাসে তার পরিবার সেহরি ও ইফতারের জন্যও পর্যাপ্ত খাবার পাচ্ছে না। চিকিৎসার খরচ বহন করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না।এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন,কেউ চাইলে সরাসরি তার অবস্থা যাচাই করে সাহায্য করতে পারেন বা ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।

সহায়তা পাঠানোর জন্য তার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বর দেওয়া হয়েছে—

বিকাশ / নগদ / রকেট: 01933624599 (Personal)

নাম: Ahadul Islam

ঠিকানা:

গ্রাম: কুদাবো

থানা: পুবাইল

উপজেলা: গাজীপুর সদর

জেলা: গাজীপুর

মানবিক সহায়তার মাধ্যমে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Loading

নিজস্ব প্রতিবেদক।।বিগত অন্তর্বর্তী সরকারকে কেবল “অধ্যাদেশ জারির সরকার” বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তেও তারা নতুন একটি অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছিল।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের ৫৫৯ দিনের দায়িত্বকালীন সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে।সেই হিসাবে গড়ে প্রতি ৪ দশমিক ২০ দিনে একটি করে অধ্যাদেশ জারি করা হয়েছে। তিনি এ প্রবণতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তী সরকারকে অনেকেই সংস্কারমুখী সরকার বললেও বাস্তবে তারা ছিল অধ্যাদেশনির্ভর সরকার।এমনকি বিদায়বেলায়ও তারা একটি নতুন অধ্যাদেশ জারি করতে চেয়েছিল।”

এ সময় তিনি বলেন,বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ।“আমরা এতে সই করেছি এবং সেই অঙ্গীকার রক্ষা করব।যারা এখন সমালোচনা করছে,তারাই নির্বাচনের পর এতে সই করেছে,”—বলেন তিনি।

তিনি আরও বলেন,বিএনপি জুলাই সনদকে অস্বীকার করে না এবং দলটি সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।তবে সনদে যে পরিমাণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,বাস্তবায়নও ততটুকুই হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে বিষয়টি সংসদে যেতে হবে।সংসদে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, “যদি নতুন করে শপথ নেওয়ার প্রয়োজন হয়,সেটিও নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো অনুসারেই হবে।”

এ সময় তিনি আরও বলেন, “যারা মনে করে ষড়যন্ত্র করে তাদের হারানো হয়েছে,তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও না-জায়েজ।”

উল্লেখ্য,সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন বসার এক মাসের মধ্যে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হয়। সেই হিসাবে বর্তমান সরকারকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারটি করে অধ্যাদেশ আইনে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশের শান্তি,স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Loading

 

গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে কলেজছাত্র সিয়াম মোল্যা (১৭)কে হত্যার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে।এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

গত সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

নিহত সিয়াম মোল্যা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম গ্রামের ইতালিপ্রবাসী লিখন মোল্যার ছেলে।তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়,গত ৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিল। পরে সোমবার সন্ধ্যায় ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরে কচুরিপানার ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর জানিয়েছে—সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল।এগুলো বিক্রি করে মাদক কেনার উদ্দেশ্যে চার বন্ধু মিলে তাকে হত্যার পরিকল্পনা করে।পরিকল্পনা অনুযায়ী ৭ মার্চ সিয়ামকে হত্যা করে পুকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়।

তিনি আরও জানান,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অন্য দুই কিশোরকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Loading

নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের বিরুদ্ধে কারাবন্দী এক সাবেক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্ত করার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন দাবি উঠে এসেছে।

ফাঁস হওয়া রেকর্ডিংগুলোতে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজন মো. সাইমুম রেজা তালুকদার–এর কথোপকথন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।রেকর্ডিংগুলো বিভিন্ন গণমাধ্যম যাচাই করেছে বলেও জানা গেছে।

রেকর্ড করা এক হোয়াটসঅ্যাপ কলে পরিবারের এক সদস্যকে আগের আলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে সাইমুম রেজা তালুকদার বলেন,যদি তিনি শেষ পর্যন্ত ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারেন,তাহলে একটি “ভালো অ্যামাউন্টের” বিষয় থাকবে।কথোপকথনে তিনি সরাসরি বলেন,“আমি ওয়ান ক্রোরের (১ কোটি টাকা) কথা বলেছিলাম।”

এ সময় ওই অর্থের মধ্যে ১০ লাখ টাকা অগ্রিম নগদ দেওয়ার কথাও উল্লেখ করেন বলে অডিওতে শোনা যায়।

অভিযোগটি সামনে আসার পর তাঁকে সংশ্লিষ্ট মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেন আইসিটির তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।তবে ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি।

পরবর্তীতে নতুন আইনমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সাইমুম রেজা তালুকদার পুনরায় মামলাটিতে যুক্ত হওয়ার কথা ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের জানান বলে দাবি করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়,এরপর তারা নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ডিং জমা দেন।

পরিবারের দাবি,তারা কখনোই ওই প্রসিকিউটরকে কোনো অর্থ প্রদান করেননি।বরং দুর্নীতির অভিযোগের প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তাঁর সঙ্গে কথোপকথন চালিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, “এটি সত্য নয়।” তাঁর দাবি,কোনো একক প্রসিকিউটরের পক্ষে কাউকে জামিন পাইয়ে দেওয়া সম্ভব নয়; সবকিছু প্রধান প্রসিকিউটরের মাধ্যমেই সম্পন্ন হয়।

উল্লেখ্য,চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী।২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি বলে জানা গেছে।

Loading

মাজহারুল ইসলাম।।বাংলাদেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা বারবার ফিরে আসে—বাস্তবতার চেয়ে স্লোগানকে বড় করে দেখা।যখনই কোনো আঞ্চলিক সহযোগিতা,বিশেষ করে ভারতের সঙ্গে কোনো অবকাঠামো বা জ্বালানি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়,তখনই একদল রাজনৈতিক ব্যবসায়ী “দেশ বিক্রি”র অভিযোগ তুলে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করে।কিন্তু সময়ই শেষ পর্যন্ত সত্যকে সামনে নিয়ে আসে।

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় থেকে বাংলাদেশ পর্যন্ত তেল পাইপলাইন নির্মাণের সময়ও একই দৃশ্য দেখা গিয়েছিল। তখন বলা হয়েছিল—এটি নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র।বলা হয়েছিল, “দিল্লির দালালি” চলছে।অথচ আজ যখন জ্বালানি সংকটে দেশের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন,তখন বাস্তবতা একটাই—সেই পাইপলাইন দিয়েই দ্রুত জ্বালানি দেশে পৌঁছাচ্ছে।অর্থাৎ যেটিকে একসময় রাজনৈতিক অপপ্রচার দিয়ে ‘দেশবিরোধী’ প্রকল্প বলা হয়েছিল,সেটিই এখন দেশের জ্বালানি নিরাপত্তার একটি কার্যকর মাধ্যম।

এখানেই প্রশ্ন উঠে—আসলে কার স্বার্থে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল? দেশের, নাকি রাজনীতির বাজার গরম রাখার জন্য?

বাংলাদেশের ভূ-রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত স্পষ্ট।দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আমাদের অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা অনেকাংশেই আঞ্চলিক সহযোগিতার ওপর নির্ভরশীল।ভারত আমাদের প্রতিবেশী—এ বাস্তবতা অস্বীকার করে কোনো রাষ্ট্রনীতি তৈরি করা যায় না। বরং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নই আধুনিক কূটনীতির নিয়ম।

ইতিহাসের কথাও এখানে স্মরণযোগ্য।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত।সেই সময় রাজনৈতিক,সামরিক ও মানবিক সহায়তা ছাড়া স্বাধীনতার সংগ্রাম আরও কঠিন হয়ে উঠত।ইতিহাসের এই সত্য উচ্চারণ করলেই যদি কাউকে “দালাল” বলা হয়,তবে তা আসলে ইতিহাসের প্রতিই অবমাননা।

দুঃখজনকভাবে,স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পরেও বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী গোষ্ঠী রয়েছে যারা পাকিস্তানি মানসিকতার উত্তরাধিকার বহন করে।তাদের কাছে উন্নয়ন নয়,বরং বিভাজনই রাজনীতির মূল হাতিয়ার।তাই তারা দেশের যেকোনো উন্নয়ন প্রকল্প—বিশেষ করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত প্রকল্প—নিয়ে সন্দেহ ও বিদ্বেষ ছড়াতে অভ্যস্ত।

কিন্তু বাস্তবতা হচ্ছে,রাষ্ট্র পরিচালনা আবেগ বা স্লোগান দিয়ে হয় না; হয় স্বার্থ,যুক্তি ও প্রয়োজনের ভিত্তিতে।জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ বাড়াতে যেসব চুক্তি ও উদ্যোগ নেওয়া হয়েছে,সেগুলোকে রাজনৈতিক বিদ্বেষের চশমা দিয়ে দেখলে দেশেরই ক্ষতি হয়।

আজ যখন নুমালিগড়-বাংলাদেশ পাইপলাইন দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,তখন স্পষ্ট হয়ে গেছে—উন্নয়নকে “দেশ বিক্রি” বলে আখ্যা দেওয়া ছিল নিছক রাজনৈতিক প্রচারণা।

রাষ্ট্রের উন্নয়নকে যদি আমরা সত্যিই অগ্রাধিকার দিতে চাই, তবে স্লোগানের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবতার রাজনীতিতে ফিরতে হবে।কারণ দেশের স্বার্থের প্রশ্নে দিল্লি, ঢাকা বা অন্য কোনো রাজধানী নয়—প্রথম ও শেষ কথা হওয়া উচিত বাংলাদেশের জনগণের কল্যাণ।

Loading

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মাধবদী থানার আলোচিত কিশোরী আমেনা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের সৎ পিতা মো. আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ভিকটিমের সৎ পিতা মো. আশরাফ আলী (৪০), প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) এবং হযরত আলী (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তে জানা যায়, নূর মোহাম্মদ ওরফে নূরার সঙ্গে নিহত আমেনার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন আগে হযরত আলীর বাড়িতে হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার দলবদ্ধভাবে আমেনাকে ধর্ষণ করে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিমের সৎ পিতা আশরাফ আলী তাকে সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, মেয়েটির বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

নরসিংদী জেলা পুলিশ জানায়, চাঞ্চল্যকর এ ঘটনায় গত ৬ মার্চ আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চারজন ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলেন— এবাদুল্লাহ (৪০), গাফফার (৩৭), আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), আইয়ুব (৩০) এবং ইছাহাক ওরফে ইছা (৪০)।

এ ঘটনায় মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে সচেতন মহলের দাবি,এ ধরনের চাঞ্চল্যকর ঘটনায় প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  অতীতে আলোচিত কিছু মামলার মতো “জজ মিয়া নাটক” সাজিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া যেন না হয়, সে বিষয়েও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Loading

নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নেপালে ৫ মার্চ ২০২৬ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে,এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা,দৃঢ়তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তির প্রতিফলন। বাংলাদেশ আশা প্রকাশ করেছে,নবগঠিত নেপাল সরকার ও দেশটির জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা হবে। এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করা হয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেনের মোবাইল ফোন,নগদ টাকা ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামি শাহজাদা ও রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে জানা যায়,গত শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন।এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে।একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এ বিষয়ে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে শাহজাদা ও রুবেলকে গ্রেফতার করে।মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 📰

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। রোববার (৮ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে,পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড–১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে। সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন নম্বর–৮, কক্ষ নম্বর–২০৮, তৃতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকট দূর করতে নিয়োগ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন। এর ধারাবাহিকতায় কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এসব পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।হাদী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, শুরু থেকেই ফাতেমা তাসনিম জুমার সম্ভাব্য ভূমিকা নিয়ে যে আলোচনা ছিল,তা এখন আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর তদন্তে নতুন কিছু দিক উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।একই সময়ে ফাতেমা তাসনিম জুমা তার ব্যবহৃত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন এবং মোবাইল সিম বন্ধ করে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে।বিষয়টি তদন্তকারীদের নজরেও এসেছে। এদিকে সাংবাদিক মুক্তাদির রশিদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে,তদন্তে বাধা প্রদানকারীদের তালিকায় জুমার নাম শুরু থেকেই আলোচনায় ছিল।কিছু সূত্রের মতে,জাবের নামের এক ব্যক্তিসহ একটি নির্দিষ্ট মহলের সহযোগিতায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল কি না,তা নিয়েও তদন্ত চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।অনেকেই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,তদন্ত এখনও চলমান এবং যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দায়ী বলা যাচ্ছে না। হাদী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তকারী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তরুণী মায়া আক্তারের জীবন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।প্রেম,বিয়ে এবং উন্নত জীবনের রঙিন স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত তাকে নিঃস্ব করে পালিয়ে গেছে এক চীনা যুবক।বিশ্বাস আর ভালোবাসার নির্মম প্রতারণার শিকার হয়ে সামাজিক মাধ্যমে কান্নায় ভেঙে পড়েছেন এই তরুণী। 💔   প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানো স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় দুই দিন আগে ওই চীনা নাগরিক মায়াকে চীনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘাটাইলের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসে।ঢাকায় এসে তারা একটি হোটেলে ওঠে।কিন্তু সেখানে ঘটে যায় ভয়ংকর প্রতারণা। সুযোগ বুঝে মায়ার কাছে থাকা প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায় সেই বিদেশি যুবক।এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতারকের বিষয়ে মায়ার কাছে এখন কেবল একটি চীনা নাগরিক পরিচয়পত্রের ছবিই একমাত্র সূত্র হিসেবে রয়েছে। টিকটক লাইভে কান্নায় ভেঙে পড়েন মায়া ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে লাইভে এসে ভেঙে পড়েন মায়া।চোখের জল আর অসহায় কণ্ঠে তিনি জানান,“আমি তাকে বিশ্বাস করেছিলাম।ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে।কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে পালিয়ে গেছে।আমার সবকিছু নিয়ে আমাকে মাঝপথে ফেলে রেখে গেছে।”   বাবা-মায়ের কাছে আবেগঘন ক্ষমা প্রার্থনা লাইভে এক পর্যায়ে নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে বলেন—“বাবা-মা, আমি তোমাদের অনেক ভালোবাসি। কখনো বলতে পারিনি।যদি কোনোদিন তোমাদের কষ্ট দিয়ে থাকি,আমাকে ক্ষমা করে দিও।আমি তোমাদের ভালো সন্তান হতে পারিনি।তোমাদের কাছে আর কিছু চাই না,শুধু দোয়া করো যেন আমি বেঁচে থাকতে পারি।”   সতর্কবার্তা সমাজের জন্য এই ঘটনা আবারও মনে করিয়ে দিল— সামাজিক যোগাযোগমাধ্যম বা বিদেশি পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণার ফাঁদ কতটা ভয়ংকর হতে পারে।স্বপ্ন দেখিয়ে বিশ্বাস অর্জন করে অর্থ ও মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার এমন ঘটনা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি,এই…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দলের দুর্দিনে রাজপথে আন্দোলন করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন—বিএনপির এমন অনেক ত্যাগী ও প্রবীণ নেতা এবার এমপি বা মন্ত্রী হতে পারেননি।আবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রীও তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে কোনো পদ পাননি।ফলে দলের এই জ্যেষ্ঠ নেতাদের জন্য ভবিষ্যতে কোনো রাজনৈতিক পুরস্কার অপেক্ষা করছে, নাকি তারা ধীরে ধীরে রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণার পর থেকেই দলীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে এ আলোচনা তুঙ্গে। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৪৯ জনের মধ্যে ৪০ জনই নতুন মুখ।এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।নবীনদের ওপর আস্থা রাখলেও মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য,যারা অতীতে খালেদা জিয়ার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাদ পড়া হেভিওয়েটরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন,গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান মন্ত্রিপরিষদে জায়গা পাননি। এছাড়া স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সেলিমা রহমানের নামও নেই মন্ত্রীদের তালিকায়। তারেক রহমানের নির্বাসনকাল এবং খালেদা জিয়ার কারাবাসের সময় দলকে সক্রিয় রাখতে এসব নেতার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তবে মন্ত্রিপরিষদে স্থান না পেলেও মির্জা আব্বাস,নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন,“মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার বিষয়টি দেখছেন দলের চেয়ারম্যান।এটা নিয়ে আমার মন্তব্য না করা ভালো।”   যুগপৎ সঙ্গীদের ক্ষোভ নতুন মন্ত্রিসভায় তারেক রহমান বিএনপির জোটের শরিক ও তরুণ নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন।গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি,গণঅধিকার পরিষদের নুরুল হক নুর…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে তাকে আটক করা হয়।জানা যায়,শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম ওই বাসায় ভাড়া থাকতেন।গ্রেপ্তারের সময় মীম বলেন, “আমার হাজবেন্ড আমার অনেক প্রিয়,আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।” স্থানীয় সূত্রে জানা যায়,শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন।কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি।৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তনের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান,শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে।সংশোধিত নামগুলো হলো: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী → আমির খসরু মাহমুদ চৌধুরী পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু → আবদুল আউয়াল মিন্টু ধর্ম মন্ত্রী: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ → কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) কৃষি,খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী: মোহাম্মদ আমিন উর রশীদ → মোহাম্মদ আমিন উর রশিদ পানিসম্পদ মন্ত্রী: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি → মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি প্রতিমন্ত্রীর পদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম → ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ তার নাম হাফিজ উদ্দিন আহমদ হিসেবে সংশোধনের আবেদন মন্ত্রিপরিষদে পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদ সূত্রে জানানো হয়েছে,এই নাম সংশোধনের পদক্ষেপ মূলত বানান ঠিক করা ও ডাক্তারি সম্মানসূচক সংযোজনের জন্য নেওয়া হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মা বলেছেন,শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় বারবার একটি ভুল হচ্ছে—শ্যুটার বা খুনিকে মূল পরিকল্পনাকারীর সঙ্গে মিলিয়ে দেখা।তিনি জানান,হত্যার ট্রিগার টানানো ব্যক্তি সব সময় প্রকৃত খুনি নাও হতে পারে; প্রকৃত দায়িত্ব মূলত হুকুমদাতা বা মাস্টারমাইন্ডের। সালাহউদ্দিন আম্মা বলেন,হত্যার সিদ্ধান্ত,পরিকল্পনা ও নির্দেশ কে দিয়েছিল, তা ছাড়া কোনো তদন্ত পূর্ণ হয় না।তিনি আরও জানান,শ্যুটারদের জীবিত দেশে ফেরত আনার পাশাপাশি হত্যার পেছনের মূল উদ্দেশ্য,হুকুমদাতা এবং পরিকল্পনাকারীকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজ সোমবারও তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনের দৃশ্য দেখা গেছে। অনেক পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ থাকায় চালকরা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। মিরপুর,কল্যাণপুর,মোহাম্মদপুর,বিজয়সরণি ও কালশী এলাকার ৯টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে বিক্রি বন্ধ ছিল। অন্য পাম্পগুলোতে সীমিত পরিমাণে অকটেন ও ডিজেল পাওয়া যাচ্ছে।পাম্পের বাইরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সারি এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।অনেক চালক দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছেন। বিজয়সরণি এলাকার ট্রাস্ট পাম্পে প্রাইভেট কারের সারি জাহাঙ্গীরগেট ছাড়িয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল পর্যন্ত এবং মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটক পর্যন্ত দেখা গেছে। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান,তেলের নতুন সরবরাহ আসা পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে।চালকরা বলছেন,গাড়ি ঠেলে অন্য পাম্পে যাওয়ার সুযোগ নেই।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

মাজহারুল ইসলাম।।সমাজে লোভ,প্রতারণা ও অসততার গল্প নতুন কিছু নয়।কিন্তু সাম্প্রতিক সময়ে ‘হানিট্র্যাপ’ বা প্রেম ও ঘনিষ্ঠতার ফাঁদে মানুষকে ফাঁসিয়ে অর্থ ও সুযোগ হাসিলের অপরাধের ঘটনা একটি গভীর উদ্বেগের সংকেত হিসেবে দাঁড়িয়ে আছে।রমজানের পবিত্র সময়েও এমন অপরাধ সংঘটিত হওয়া সমাজের নৈতিক ও মানবিক মানদণ্ডে আঘাত করেছে। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট: প্রকৃতপক্ষে,রাজনৈতিক,সামাজিক ও নৈতিকভাবে সুসংগঠিত সমাজে এ ধরনের অপরাধ দ্রুত চিহ্নিত ও দমনযোগ্য।কিন্তু আমাদের সমাজে এখনও লোভ ও প্রলোভনের প্রতি একটি ভুল সচেতনতা বিরাজমান।কিছু মানুষ বিলাসী জীবন,বাহ্যিক সাজসজ্জা বা রূপচর্চার জগতে বিভ্রান্ত হয়ে পড়ে,যা সমাজে নৈতিক দুর্বলতার পরিচায়ক।রাজনীতিবিদ,সামাজিক নেতারা যখন শুদ্ধাচার ও নৈতিকতার আদর্শ প্রতিষ্ঠা করবেন না,তখন সাধারণ মানুষ প্রতারণার মতো অন্ধকার পথ অবলম্বন করে। অর্থনৈতিক বিশ্লেষণ: অর্থের লোভের সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ আজ হানিট্র্যাপের মতো নতুন ধরনের অপরাধকে সহজলভ্য করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার,ডিজিটাল লেনদেনের সহজলভ্যতা এবং অর্থ উপার্জনের দ্রুত ফাঁদ—এগুলো প্রতারকদের জন্য সুযোগ তৈরি করছে।যে ব্যক্তি অর্থের জন্য নৈতিকতা ও আইনকে উপেক্ষা করে,তার জন্য দীর্ঘমেয়াদে ফলাফল বিপরীত হতে বাধ্য। আইনি ও নিরাপত্তা বিশ্লেষণ: আইনের কঠোর বাস্তবতা সামনে রেখে,এখন অপরাধীকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।হানিট্র্যাপের মতো অপরাধে দ্রুত তদন্ত,অভিযোগ যাচাই ও শাস্তিমূলক ব্যবস্থা অপরিহার্য। শুধুমাত্র ব্যক্তিগত শাস্তি নয়,বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা কৌশলগুলোকে শক্তিশালী করা আইন প্রণেতাদের কাছে জরুরি।এ ধরনের অপরাধ দমন করা না হলে সাধারণ নাগরিকরা আরও ক্ষতিগ্রস্ত হবেন। নৈতিক ও শিক্ষামূলক দিক: এই ঘটনা সমাজকে এক কঠিন বার্তা দিচ্ছে—লোভ,প্রতারণা ও অসততার পথে যাওয়া ব্যক্তি এক সময় লজ্জা,শাস্তি ও আইনের হাতে পড়ে।সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষার গুরুত্ব বেড়ে যাচ্ছে।পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে তরুণ প্রজন্মকে সতর্ক ও সচেতন করার দায়িত্ব নিতে হবে। উপসংহার: হানিট্র্যাপের মতো অপরাধ কেবল এক ব্যক্তির নয়; এটি সমাজের নৈতিক,সামাজিক ও প্রযুক্তিগত দায়ের সঙ্গে জড়িত।…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরানে হামলার সমালোচনা করে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর টিম কেইন।তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা একেবারেই গ্রহণযোগ্য নয়। সিনেটর কেইন বলেন,তার দৃঢ় বিশ্বাস—ইরানের সঙ্গে যুদ্ধ শুধু অপ্রয়োজনীয়ই নয়,এটি অত্যন্ত বিপজ্জনকও।প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রহণযোগ্য পন্থায় মার্কিন তরুণদের একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে জড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।তার মতে,এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়,পুরো মধ্যপ্রাচ্যের জন্যই অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এ সময় অতীতের যুদ্ধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইরাক,লিবিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে উল্লেখযোগ্য কোনো অর্জন হয়নি।বরং এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। এদিকে ইরানে হামলার ঘটনায় সমালোচনা করে আরেক মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেনও বলেছেন,এই ধরনের হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। কেইন আরও জানান,যুদ্ধ বন্ধে তিনি তার সাধ্যের মধ্যে সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। 🌍🕊️  

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি।।মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শটগান,পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী প্রতিপক্ষের বাড়িতে ঢুকে গুলি ও এলোপাতারি হামলা চালালে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন।আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন।এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়,রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়।এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে এলোপাতারি হামলা করে। হঠাৎ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 🚑 শ্রীনগর থানার ওসি খন্দকার জুয়েল মিয়া বলেন,স্থানীয় পর্যায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তার গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। 👮‍♂️ এদিকে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে মহাসিন খান,হারুন রশিদ খান ও মানান খানকে আটক করেছেন।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন,হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।তাদের দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।গতকাল রোববার (৮ মার্চ) তাদের বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পুলিশ জানায়,হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন।পরে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে পুলিশ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন,২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করছে তাদের তালিকা করা হচ্ছে।তিনি বলেন, “আমরাও রাজপথে ছিলাম।জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।” সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইজিপি জানান,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।দল-মত নির্বিশেষে এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো দলীয় বিবেচনার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন,ইতোমধ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।ব্লক রেট দিয়ে চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।গণধর্ষণ,ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তের মান উন্নয়নে সিআইডিকে আরও আধুনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি।আইজিপি বলেন, তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। পুলিশি সেবা সম্পর্কে তিনি বলেন,জনগণ যেন থানায় এসে হয়রানির শিকার না হয় এবং হাসিমুখে সেবা নিয়ে থানার বাইরে যেতে পারে,সে লক্ষ্যেই কাজ করছে পুলিশ।পুলিশের রিঅ্যাকশন টাইম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইজিপি আরও বলেন,গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অবসরে পাঠানো অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন— পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক,পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ,পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবংরাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে,সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন। মামলা করা বিএনপির প্রার্থীরা হলেন— কুমিল্লা-১১ আসনের কামরুল হুদা,ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার,চাঁদপুর-৪ আসনের হারুনুর রশীদ ও সিরাজগঞ্জ-৪ আসনের এম. আকবর আলী।এছাড়া চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও একই ধরনের অভিযোগে আবেদন করেছেন। আদালতে বিএনপি প্রার্থীদের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন,ধানের শীষ প্রতীকের এজেন্টদের সাক্ষর ছাড়াই অন্য প্রার্থীর এজেন্টদের দিয়ে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে।এছাড়া ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া,ভয়ভীতি প্রদর্শন এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগ আদালতে তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান,এসব অভিযোগের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও ফলাফলের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন,যাতে পরবর্তী শুনানিতে বিষয়গুলো যাচাই করা যায়। এর আগে বিএনপির পক্ষ থেকে ১০টি আসনে,জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৭টি আসনে এবং এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করা হয়।এসব আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য,গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়েছে।বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে বর্তমানে এসব আবেদনের শুনানি চলছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জাহাঙ্গীর পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খানের কাছ থেকে আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খামারি জানান,তিনি দীর্ঘদিন ধরে চারটি পোল্ট্রি ফার্মে প্রায় ১০ হাজার মুরগি লালন-পালন করে আসছিলেন। সম্প্রতি আইপিএস রোগে আক্রান্ত হয়ে তার খামারের প্রায় সব মুরগি মারা যায়।এতে তিনি মারাত্মক আর্থিক সংকটে পড়েন। এ অবস্থায় আমব্রেলা ফাউন্ডেশন থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণের ৩–৪টি কিস্তি বাকি থাকলেও প্রতিষ্ঠানটির মাওনা ব্রাঞ্চের ম্যানেজার তাকে নতুন করে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ করেন তিনি।নতুন ঋণ অনুমোদনের কথা বলে পূর্বের ঋণের বকেয়া প্রায় ৭০ হাজার টাকা একসাথে পরিশোধ করতে তাকে চাপ দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি,২০২৬ সালের ১ ফেব্রুয়ারি নতুন ঋণ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে আর কোনো ঋণ দেওয়া হয়নি।এতে করে তিনি সিপি কোম্পানির কাছে প্রায় ৬০ হাজার টাকার পাওনা পরিশোধ করতে ব্যর্থ হন।ফলে সিপি কোম্পানি তার খামারে মুরগির বাচ্চা ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এতে তার পোল্ট্রি ব্যবসা কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জাহাঙ্গীর আলম খান বলেন,“নতুন ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে আমার কাছ থেকে বকেয়া টাকা আদায় করা হয়েছে।কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ না দেওয়ায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।” এ বিষয়ে যুগান্তর বার্তা,মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ ও জনতার কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা ও কৈফিয়ত তলব করা হলেও অদ্যাবধি তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   আইনি বিশ্লেষণ ⚖️ আইন বিশেষজ্ঞদের মতে,যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পূর্বের ঋণ পরিশোধে চাপ সৃষ্টি করে এবং পরে প্রতিশ্রুত ঋণ প্রদান না করে,তবে তা বাংলাদেশ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের রাজনীতিতে বর্তমান ও সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব শেখ হাসিনার রাজনৈতিক পথচলা তাঁর পারিবারিক ইতিহাস,জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িত। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বয়স যখন মাত্র সাত বছর,তখন তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমপি) নির্বাচিত হন।শেখ হাসিনার বয়স নয় বছর হওয়ার সময় বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সে সময় শেখ হাসিনার বয়স ছিল প্রায় ২৩ বছর।তবে পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেয়নি। রাজনৈতিক অচলাবস্থা ও দমন-পীড়নের প্রেক্ষাপটে পরিস্থিতি ক্রমে মুক্তিযুদ্ধের দিকে গড়ায় এবং ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। বিভিন্ন গবেষণা ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী,তিনি তাঁর জীবনের প্রায় ৪ হাজার ৬০০ দিনেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন,যা প্রায় ১৩ বছরের সমান।স্বাধীন বাংলাদেশের দাবিতে আন্দোলনের সময় এই কারাবাস তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট।ওইদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন।ওই সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় তারা প্রাণে রক্ষা পান। ঘটনার পর শেখ হাসিনাকে প্রায় ছয় বছর বিদেশে অবস্থান করতে হয়।১৯৮১ সালে তিনি দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।সে সময় দেশে সামরিক শাসনের প্রভাব ছিল এবং রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির। পরবর্তীতে দীর্ঘ আন্দোলন ও…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়
  • newadminnewadmin
  • মার্চ ৯, ২০২৬

মাজহারুল ইসলাম।।রাজনীতির ইতিহাসে এমন বহু দৃষ্টান্ত রয়েছে,যেখানে ক্ষমতার শীর্ষে থাকা নেতারাই নিজেদের নেওয়া সিদ্ধান্তের ভারে শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়েছেন।বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক পরিসরে শেখ হাসিনার শাসনকালও এমন কিছু বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী,যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে তাঁর রাজনৈতিক বাস্তবতার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নির্দিষ্ট ব্যক্তিদের নিয়োগ পরবর্তীকালে নানা বিতর্ক ও সংকটের জন্ম দিয়েছে। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে।তাঁর গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষ ভাবমূর্তি তখন সরকারের জন্য ইতিবাচক বলে মনে করা হয়েছিল।তবে রাজনীতির বাস্তবতা সব সময় ক্ষমতাসীনদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে না।নিরপেক্ষতার প্রশ্নে তাঁর অবস্থান অনেক সময় সরকারের রাজনৈতিক প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে।ফলে সেই নিয়োগ পরবর্তীকালে আওয়ামী লীগের অভ্যন্তরেই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। একইভাবে ২০১৫ সালে এস কে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্তও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।জ্যেষ্ঠতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তাঁর নিয়োগ দেওয়া হয়।পরবর্তীতে ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়।এই সংঘাত দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়। ২০২৪ সালে সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানের নিয়োগকে অনেক বিশ্লেষক শেখ হাসিনার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখেন।সমালোচকদের মতে,এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত আস্থা ও রাজনৈতিক সমীকরণ বড় ভূমিকা রেখেছিল।পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর অবস্থান ও ভূমিকা নিয়ে যে আলোচনা তৈরি হয়,তা দেশের ক্ষমতার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। সবশেষে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দেয়।আওয়ামী লীগের অভিজ্ঞ ও দীর্ঘদিনের ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত একজন ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী
রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন
জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি
মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি
জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি
শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী
দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের
অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক
জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস
দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি
মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ
দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে
বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার
হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো
স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক
জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা
গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার
মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন
হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি
রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা
ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের
মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির
জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি
নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ
শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট
রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়
আস্থার দহন: চার নিয়োগের ভুলে শেখ হাসিনার রাজনৈতিক ট্র্যাজেডি
মেহেন্দিগঞ্জে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে পোনা নিধন উৎসব: হুমকির মুখে মৎস্য সম্পদ
পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন
প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য
মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ
কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?
কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন     উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক
তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান
ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত
জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল