রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মাহিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অনুমতি

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ১২:২১:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মাহিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন,চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি,মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান,আমাদের দলের মনোনয়নবোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাহিয়া মাহি জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন তিনি।২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি।মাহি এদিন বলেন, ‘শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক।কিন্তু সে করছে না।তাই আমি অংশ নিতে চাচ্ছি।’

কিছু দিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি।আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা