নিজস্ব প্রতিবেদক।।গত ২৬ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সংশ্লিষ্টদের সতর্ক করে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মনীষ চাকমা,যুগ্ম-সচিব,পরিচালক (পলিসি ও অপারেশন) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। অনলাইন ব্যতিত অন্য কোন উপায়-পদ্ধতিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কোন সুযোগ নাই। যদি কেউ অন্য কোন প্রক্রিয়ায় জ্যেষ্ঠতা তালিকা তৈরি করেন বা এ বিষয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত করেন তা বিধিসম্মত ও গ্রহণযোগ্য হবে না এবং যে কোন বিধি বর্হিভূত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন। Post navigation মাউশির ১১৮৭ জন কর্মকর্তা-কর্মচারীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর রুয়েটে দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল